Category: হবিগঞ্জ

  • শহরে ছাত্রদল নেতা সৈয়দ আশরাফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

    শহরে ছাত্রদল নেতা সৈয়দ আশরাফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

    শহরে ছাত্রদল নেতা সৈয়দ আশরাফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল ৩ জুন রোজ বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় এই বিক্ষোভ মিছিলটি হয়।

    ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের বর্বর হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ও হবিগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ আশরাফ আহমেদ এর নেতৃত্বে হবিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

  • মাধবপুর পশু খাদ্যের দোকান ও ফার্মেসিতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

    মাধবপুর পশু খাদ্যের দোকান ও ফার্মেসিতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

    হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পশু খাদ্যের বিভিন্ন দোকান ও ভেটেনারি ফার্মেসিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে।

    বৃহস্পতিবার সকাল ১০ টায় এ অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা । এ সময় লাইসেন্স না থাকায়, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য ও দোকানে রাখায় এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় বিভিন্ন দোকানকে ৫টি মামলায় সর্বমোট ১০,৪০০/- অর্থদন্ড প্রদান করা হয়।

    মোবাইল কোর্ট পরিচালনা সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সাথে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়াসহ মাধবপুর থানার একদল পুলিশ।

  • শহরের মোহনপুর থেকে এক শিশু নিখোঁজ হওয়ার ১ সপ্তাহ পরও উদ্ধার হয়নি

    শহরের মোহনপুর থেকে এক শিশু নিখোঁজ হওয়ার ১ সপ্তাহ পরও উদ্ধার হয়নি

    হবিগঞ্জ শহরের মোহনপুর থেকে মিলন মিয়া (৭) নামের এক শিশু নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পরও উদ্ধার হয়নি। এ নিয়ে তার পরিবার চরম দুঃচিন্তায় আছেন।

    গত ২৫ মে মোহনপুর এলাকার সানু মিয়ার মালিকানাধীন ভাড়াটিয়া বাসা থেকে মিলন চকলেট আনতে দোকানে যায়। এরপর সে আর ফিরে আসেনি। বিভিন্ন স্থানে সন্ধানের পরও তার কোনো হদিস পাওয়া যায়নি। অবশেষে মিলনের মা সাহেনা বেগম সদর থানায় একটি জিডি করেছেন।
    কিন্তু এক সপ্তাহ পার হওয়ার পরও তাকে উদ্ধার করা যায়নি। মিলন বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বন্দর গ্রামের মিজান মিয়ার পুত্র।

  • হবিগঞ্জ শহরের রামপুর খোয়াই বাঁধ থেকে এক গাঁজা সেবনকারী আটক

    হবিগঞ্জ শহরের রামপুর খোয়াই বাঁধ থেকে এক গাঁজা সেবনকারী আটক

    হবিগঞ্জ শহরের রামপুর সংলগ্ন খোয়াই বাঁধ থেকে বাবুল চন্দ্র দাস (৪৫) নামের এক গাঁজাসেবীকে আটক করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে কারাদন্ড দেয়া হয়। সে রামপুর গ্রামের কানু চন্দ্র দাসের পুত্র ও লন্ড্রী ব্যবসায়ী।

    গতকাল বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজিব আলীর নেতৃত্বে একদল সিপাহী ওই এলাকায় অভিযান চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে গাঁজা সেবনের সময় আটক করে বাবুলকে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া বেগমের আদালতে হাজির করা হলে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

    নজিব আলী জানান, গতকাল বিকেলেই তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • মামলা জরিমানা, তবুও নেই সচেতনতা ! গণপরিবহনে মানানো যাচ্ছে না স্বাস্থ্যবিধি

    মামলা জরিমানা, তবুও নেই সচেতনতা ! গণপরিবহনে মানানো যাচ্ছে না স্বাস্থ্যবিধি

    স্বাস্থ্যবিধি অমান্য করে হবিগঞ্জ জেলা সদরে চলছে গণপরিবহন। পরিবহন পরিচালনায় সরকার স্বাস্থ্যবিধি বেঁধে দিলেও বাস্তবে তা পালন করা হচ্ছে না। গণপরিবহনে রাখা হচ্ছে না হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুনাশক কোনো সামগ্রী। সবকিছু আগের মতো চললও ভাড়া নেয়া হচ্ছে ডাবল। বাস্তবতা হলো আগের মতো অভিযান নেই। নেই মামলা, জরিমানাও। গণপরিবহণের চালকরা ডাবল ভাড়া আদায়ের নির্দেশনাটি ঠিকটাক পালণ করলেও নিজ দায়িত্ব নিয়ে স্বাস্থ্যবিধি মানা সম্পর্কে এখনও অসচেতন।

    জানা যায়, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এতে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। বুধবার দিনভর হবিগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন রোডে চলাচলরত যানবাহনে স্বাস্থ্য বিধি মানার চিত্র তেমন একটা চোখে পড়েনি। যাত্রীবাহী বাসের মধ্যে সামাজিক দূরত্ব মেনে যাত্রীদের বসার ব্যবস্থা করা হলেও, সেটিতে ওঠার প্রতিযোগিতায় স্বাস্থ্যবিধি মানছে না কেউই। করোনা সংক্রমণ পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অনুযায়ী গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা থাকলেও অনেকক্ষেত্রে তা মানছে না কেউ। হেলপাররাও আগের মতো টেনে টেনে যাত্রী তুলছেন। কোনো পরিবহনে জীবাণনাশক ছিটাতে দেখা যায়নি। তবে পরিবহন শ্রমিকরা দাবি করেছেন, পরিবহনগুলো বের হওয়ার আগেই জীবাণুমুক্ত করে রাখা হয়েছে।

    গণপরিবহনে স্বাস্থ্যবিধি কতটা মানা সম্ভব হবে, তা নিয়ে শঙ্কায় আছেন পরিবহন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানো বড় চ্যালেঞ্জ। তারা বলেন, যাত্রী ও শ্রমিকদের অধিকাংশই আইন মানতে চায় না। যাত্রী এবং পরিবহন মালিক শ্রমিক উভয়কেই কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় করোনার সংক্রমণ রোধ কঠিন হয়ে পড়বে।

    এর আগে কয়েকবার স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন গণপরিবহনের চালককে জরিমানাও করা হয়। কিন্তু এখন আর কোনো কিছুই আগের মতো নেই। দিনে দিনে সবকিছু স্বাভাবিক হতে চলেছে কিন্তু ডাবল ভাড়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে অতিরিক্ত ভাড়া গুণতে গিয়ে মধ্যবিত্তসহ দারিদ্র শ্রেণির মানুষের পকেট ফাঁকা হচ্ছে।

    এদিকে সরেজমিনে হবিগঞ্জ শহরে চলাচলরত টমটমসহ অন্যান্য গণপরিবহণে ভিড় দেখা যায়। টমটমে সামাজিত দূরত্ব নিশ্চিত হচ্ছে না। বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন অপু আহমেদ। তিনি বলেন, চাকরি বাঁচাতে প্রতিদিন অফিসে যোগ দিতেই হয়। এ ছাড়া অফিসিয়াল কাজে দিনে তিন থেকে পাঁচ বার শহরে গণপরিবহনে চলাচল করতে হয়। এ জন্য ডাবল ভাড়া গুনতে গিয়ে তাকে পড়তে হয় বিপাকে। প্রশাসন থেকে বলা হয়েছিল হাফ যাত্রী ডাবল ভাড়া নিয়ে চলতে। কিন্তু এর কোনো বালাই নেই। অথচ ঠিকই নেয়া হচ্ছে ডাবল ভাড়া। এ বিষয়ে যেনো কারো মাথা ব্যাথা নেই।

    আজিজুর রহমান নামে এক ব্যক্তি বলেন, সরকারি নিয়মে পরিবহনের স্বাস্থ্য বিধির যত নিয়মের কথা বলা হয়েছে। তার কিছুই মানা হচ্ছে না।

  • চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

    চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

    চুনারুঘাট উপজেলা থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ এর সিপিসি-২ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল।

    আটক ব্যক্তির নাম সুমন মিয়া (২২) সে চুনারুঘাট উপজেলার খমরপুর এলাকার মৃত কুতুব মিয়ার ছেলে।

    মঙ্গলবার (১ জুন) রাত আনুমানিক ১০ টার দিকে তাকে চুনারুঘাট থানা এলাকার আমতলী বাজার এলাকা থেকে আটক করা হয় বলে জানায় র‌্যাব। এসময় তাঁর কাছ থেকে ১০ কেজি ২ শত গ্রাম গাঁজা উদ্ধার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

    আটক সুমন মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর এএসপি ও মিডিয়া অফিসার ওবাইন। তিনি বলেন, আটকের পর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে উদ্ধারকৃত আলামতসহ তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • বানিয়াচংয়ে বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ভাইয়ের বাড়ীতে বোনের মৃত্যু

    বানিয়াচংয়ে বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ভাইয়ের বাড়ীতে বোনের মৃত্যু

    কামরুল হাসান কাজলঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ভাইয়ের বাড়ীতে বোনের মৃত্যু

    জানা যায় যে, ২রা জুন বুধবার উপজেলা সদরের বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের কালিকাপাড়া গ্রামেএ ঘটনাটি ঘটেছে।

    এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীগণ জানান , কালিকাপাড়া গ্রামে আখল মিয়া (৭০) মঙ্গলবার দিবাগত গভীর রাতে প্রায় ২টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।এ খবর পেয়ে সকাল ৮টায় লাশ দেখতে এসে বোন শোক সহ্য করতে না পেরে সম্রাজ্ঞী আক্তার (৬৫) পিত্রালয়েই হার্ট অ্যাটাক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন।সম্রাজ্ঞী আক্তার পাশ্বর্বতী আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের এখমত উল্লাহর স্ত্রী। মৃত্যুকালে স্বামী, ৫ ছেলে ও ৪ মেয়ে রয়েছে। অপরদিকে বড় ভাই আখল মিয়ার স্ত্রী ও ৪ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহি রেখে মারা যান। বোনের জানাযা তার স্বামীর বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এতে উভয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।