Category: হবিগঞ্জ

  • বানিয়াচংয়ে ১ম শ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে মোবাইলকোর্টে এক বৃদ্ধের জেল-জরিমানা

    বানিয়াচংয়ে ১ম শ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে মোবাইলকোর্টে এক বৃদ্ধের জেল-জরিমানা

    কামরুল হাসান কাজল, বানিয়াচং :

    হবিগঞ্জের বানিয়াচংয়ে ১মশ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে ৮ সন্তানের জনক সামছুল লস্কর (৬৫) নামে এক বৃদ্ধকে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা করা হয়েছে। সে বানিয়াচং উপজেলার ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের আদমখানী গ্রামের জম্বু লস্কর ওরফে আব্দুল লস্করের পুত্র ।

    জানা যায় যে, সোমবার (৭ জুন) দুপুরে উপজেলা সদরের ২নং ইউনিয়নের পাশে এ ঘটনাটি ঘটে। পাইকপাড়া গ্রামের মঞ্জিল মিয়ার শিশু কন্যা ২নং ইউনিয়ন অফিস সংলগ্ন স্থানে গাছের নিচ থেকে জাম কুঁড়াতে যায়। এসময় বৃদ্ধ সামছুল লস্কর শিশুটিকে ঝাপটে ধরে শ্লীলতাহানি করে। এলাকাবাসী ও ডাঃ মনির লস্করের সহযোগিতায় শিশুটি কে উদ্ধার করে বৃদ্ধকে আটক করা হয়। থানা পুলিশ তাকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে সামছুর লস্করকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা এবং অনাদায়ে আরও ২ মাসের জেল প্রদান করা হয়েছে।

    এব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) বানিয়াচং ইফফাত আরা জামান ঊর্মি বলেন, সাক্ষ্য প্রমানের ভিত্তিতে উল্লেখিত আসামী দোষী সাব্যস্ত হওয়ায় দন্ড বিধি ৫০৯ ধারাতে মোতাবেক এ রায় ঘোষণা করা হয়েছে।

  • হবিগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল ছাত্রী নিহত

    হবিগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল ছাত্রী নিহত

    হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া গ্রামে বিদ্যুত পৃষ্ট হয়ে তৃষ্ণা আক্তার (৬) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৃষ্ণা উপজেলার গোপায়া গ্রামের আব্দুল সালামের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

    নিহতের পারিবারিক সূত্র জানায়, সকালে ঘরে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে এ সময় অসতর্কতায় বিদ্যুতিক তারের মধ্যে হাত দেয়। এতে সে বিদ্যুত পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক

    হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ দেবাশীষ দাশ।

  • শহরে সাড়ে ১০কোটি টাকার নির্মাণ কাজের উদ্বোধন

    শহরে সাড়ে ১০কোটি টাকার নির্মাণ কাজের উদ্বোধন

    হবিগঞ্জ পৌর শহরের মেইন রাস্তা মেরামত কাজের উদ্বোধন করা হয়। সোমবার সকাল ১১টায় এ কাজের উদ্বোধন করেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।

    শহরের কোর্ট মসজিদের সামন হতে প্রায় ১.৯ কিলোমিটার রাস্তা আরসিসি ঢালাই কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়া, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজীব আহমেদ, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল প্রমুখ ।

    এ সময় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজীব আহমেদ জানান, ১.৯ কিলোমিটার রাস্তা মেরামতে প্রায় সাড়ে ১০কোটি টাকা ব্যায় নির্মাণ ধরা হয়েছে। আমরা আশা করছি, প্রাকৃতিক কোন দূর্যোগ না থাকলে ১৯জুলাই ২০২১ তারিখের মধ্যে কাজ শেষ করতে পারব।

  • সুতাং নদীতে শিল্প বর্জ্যের দূষণ রোধে ঢাকাস্থ লাখাইবাসীদের মানববন্ধন ৯ জুন

    সুতাং নদীতে শিল্প বর্জ্যের দূষণ রোধে ঢাকাস্থ লাখাইবাসীদের মানববন্ধন ৯ জুন

    হবিগঞ্জের সুতাং নদীতে শিল্প বর্জ্য দূষণ রোধে ঢাকায় বসবাসরত লাখাই বাসীদেরকে নিয়ে আগামী ৯ জুন বুধবার একটি বিশাল মানববন্ধন এর আয়োজন করেছে ঢাকাস্থ লাখাই বাসীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ওই মানববন্ধন অনুষ্ঠানটি সকাল ১০ টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    এ কর্মসূচিতে ঢাকায় বসবাসরত লাখাই বাসীদের বিভিন্ন সংগঠন ও লাখাই উপজেলার বিভিন্ন স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ সহ ঢাকায় বসবাসরত সর্বস্তরের অংশগ্রহণ করবেন বলে জানা যায়। এ কর্মসূচিকে সফল ও সার্থক করে তোলার লক্ষ্যে এবং যথাসময়ে এ কর্মসূচিতে অংশগ্রহণের লক্ষ্যে উদাত্ত আহ্বান জানিয়েছেন লাখাই উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদ ঢাকার আহবায়ক ও ঢাকাস্থ লাখাই উপজেলা প্রবাসী জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি মাহবুব আলম মালু।

    এব্যাপারে লাখাই উন্নয়ন সংগ্রাম পরিষদ এর প্রধান পৃষ্ঠপোষক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম এ গনি বলেন লাখাইয়ের প্রধান ও দীর্ঘ নদী সুতাং শিল্প বর্জ্য দূষণের কবলে পড়ে আজ এর অস্তিত্ব বিপন্ন হওয়ার পথে। সুতাংকে রক্ষায় লাখাইবাসির ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। তাই যার যার অবস্থান থেকে সুতাং বাঁচানোর আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা সময়ের দাবী।

    এ কর্মসূচিকে সফল ও সার্থক করে তোলার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে হবিগঞ্জ এসোসিয়েশন ঢাকা, ঢাকাস্থ লাখাই উপজেলা সমিতি, অরগানাইজেশন অফ লাখাই অনলাইন অ্যাক্টিভিস্ট, সুতাং নদী বাচাও আন্দোলন, সুতাং বাঁচাই লাখাই বাঁচাই সংগ্রাম পরিষদ, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্র কল্যাণ সমিতি, লাখাই যুব এসোসিয়েশন, ঢাকা সহ নানা সংগঠন।

  • নবীগঞ্জের নোয়াগাঁও গ্রামে তাণ্ডব : মুকুলসহ ৯ আসামীর জামিন নামঞ্জুর

    নবীগঞ্জের নোয়াগাঁও গ্রামে তাণ্ডব : মুকুলসহ ৯ আসামীর জামিন নামঞ্জুর

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে সাতাইহাল ৬ মৌজা কর্তৃক অগ্নিসংযোগ ও লুটপাটের মামলার মূলহোতা গজনাইপুর ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলসহ ৯ আসামীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

    রবিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত জামিন না নামঞ্জুর করেন।

    জানা যায়, গত (৩০ মে) সাতাইহাল ৬ মৌজার লোকজন কর্তৃক পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। অগ্নিসংযোগ-লুটপাটের ঘটনায় ১৩টি ঘর-বাড়ি আগুণে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় (১ জুন) নোয়াগাঁও গ্রামের আব্দুস শহীদের ছেলে জামাল হোসাইন বাদী হয়ে সাতাইহাল গ্রামের নুর উদ্দিন, গজনাইপুর ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি ইমদাদুর রহমান মুকুলসহ ৪৭জনের নাম উল্লেখ করে ও ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

    মামলা দায়েরর পর মূলহোতা ইমদাদুর রহমান মুকুল আত্মগোপনে চলে যান। পরে হবিগঞ্জ থেকে অন্য জেলায় পালিয়ে আত্মগোপনের চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে ইমদাদুর রহমান মুকুলকে বাহুবল-হবিগঞ্জ সড়কের মশাজান ব্রীজ এলাকায় থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

    এছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ মামলায় মুকুলসহ ৯ জনকে গ্রেফতার করে পুলিশ।

    রবিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর ভার্চুয়াল আদালতে নোয়াগাঁও গ্রামের অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় আসামী মুকুলসহ ৯ জনের জামিন আবেদন করা হয়।

    জামিন শুনানিতে বাদী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট মো. নুরুজ্জামান। আসামী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট আবুল ফজল, এডভোকেট আলমগীর চৌধুরী, এডভোকেট সুলতান মাহমুদ।

    দীর্ঘ শুনানি শেষে বাদী পক্ষের আইনজীবির বক্তব্যে সন্তুষ্ট হয়ে ও পত্র-পত্রিকা,ঘটনার ছবি-ভিডিও পর্যালোচনা করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী আসামী মুকুলসহ ৯ জনের জামিন নামঞ্জুর করেন।

    এ ব্যাপারে বাদী পক্ষের আইনজীবি এডভোকেট মো. নুরুজ্জামান বলেন, ঘটনার বিস্তারিত বিবরণ ও পত্র-পত্রিকা,ছবি-ভিডিও আদালতে উপস্থাপন করি । আদালত সন্তুষ্ট হয়ে আসামীদের জামিন নামঞ্জুর করেন।

  • হবিগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক

    হবিগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক

    মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা,মামলা নিষ্পত্তি, এবং বিভিন্ন হত্যা কান্ডর অস্ত্র উদ্ধার সহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য হবিগঞ্জের মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক’কে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরষ্কৃত করা হয়েছে।

    রোববার ( ০৬ জুন ) দুপুরে জেলা পুলিশ লাইন্সের হলরুমে জেলার পুলিশের মাসিক অপরাধ”আইন শৃঙ্খলা আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

    সভায় হবিগঞ্জ জেলার সকল থানার কর্মরত সকলস্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচঞ্চল বাড়ানোর লক্ষ্যে ২০২১ সালের এপ্রিল মাসের জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করে পুরস্কার দেওয়া হয়।

    পুলিশ হেডকোয়ার্টার প্রগীত অভিন্ন মানদণ্ডের আলোকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক সহ জেলা-থানা পযার্য়ের নির্বাচিত পুলিশ সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ।

    এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, মাধবপুর ও চুনারুঘাট সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, সহ জেলার পুলিশের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাগণ

    অনুষ্ঠান থেকে সম্মাননা ক্রেস্ট হাতে নেওয়ার পর নব-নির্বাচিত হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ও মাধবপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুর রাজ্জাক-জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন আমার একার নয় আমার থানার সকলের। তাদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি দ্বায়িত্ব পালনের কেত্রে আমি সকলের কাছে দোয়া চাই ।

  • হবিগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

    হবিগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

    সারা দেশে একযুগে ৬ থেকে ১০ জুন২০২১ পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হবে।

    এ উপলক্ষে রবিবার (৬ জুন) সকাল ১০টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে জুমের মাধ্যমে যুক্ত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।

    সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়া, জেলা তথ্য অফিসার পবন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, সহকারী কমিশনার মাসফিকা হোসেন, সাবেক পৌর মেয়র শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী প্রমুখ।

    সভায় জানানো হয় যে, ভুমি সেবা সপ্তাহে প্রাধান্য দেয়া হবে ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য রেজিস্ট্রেশন। যেকোন ব্যাক্তি বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশন ঘরে বসে অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। এই রেজিস্ট্রেশনের ফলে ভুমির খাজনা এবং ভবিষ্যতের অনেক জটিলতা থেকে মুক্তি পাওয়া যাবে।