Category: হবিগঞ্জ

  • নবীগঞ্জে ইউএনও’র অভিযান : ৪ জুয়াড়িকে মোবাইল কোর্টে সাজা

    নবীগঞ্জে ইউএনও’র অভিযান : ৪ জুয়াড়িকে মোবাইল কোর্টে সাজা

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মিলনগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করেছে উপজেলা প্রশাসন । পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

    মঙ্গলবার (৮ মে) রাত ৯টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

    নবীগঞ্জে ইউএনও’র অভিযান

    দণ্ডপ্রাপ্তরা হলেন, বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের আরফাত উল্ল্যার ছেলে হেলাল উদ্দিন (৫৫), আব্দুল মোতালিব এর ছেলে ইমরুল আহমদ (৩৫), মৃত আব্দুল কাদিরের ছেলে হাফিজুর রহমান (৩৮), নবীগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের মন্নান চৌধুরীর ছেলে তজমুল ইসলাম (৪০)।

    জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সহকারে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মিলনগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়।

    নবীগঞ্জে ইউএনও’র অভিযান

    এসময় একটি কক্ষ থেকে জুয়া খেলা অবস্থায় ৪জন জুয়াড়িকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনে আটককৃত ৪জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

    নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

  • বাহুবল মডেল থানার নতুন গোলঘর উদ্বোধন করলেন পুলিশ সুপার

    বাহুবল মডেল থানার নতুন গোলঘর উদ্বোধন করলেন পুলিশ সুপার

    জুবায়ের আহমেদঃ হবিগঞ্জের বাহুবল মডেল থানার নতুন গোলঘরের শুভ উদ্বোধন করলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম।

    মঙ্গলবার ৮ জুন বিকালে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এক থানার নতুন গোলঘর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম আনুষ্ঠানিকভাবে থানায় নির্মিত নতুন গোলঘরের শুভ উদ্বোধন করেন।

    বাহুবল মডেল থানার নতুন গোলঘর উদ্বোধন করলেন পুলিশ সুপার

    এসময় উপস্থিত ছিলেন বাহুবল-নবীগঞ্জের নবনিযুক্ত সার্কেল সিনিয়র এএসপি মোঃ আবুল খয়ের, মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আলমগীর কবির, বাহুবল সার্কেল অফিসের দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর শাহাবুল ইসলাম, পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর সাইফুল ইসলাম, এস আই মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম মোল্লা, তোফায়েল আহমেদ, ইদ্রিস আলী, একলাছুর রহমান, আব্দুল মান্নান, সহ সকল অফিসার ও সদস্যবৃন্দ।

    প্রথমের এএসপি মোঃ আবুল খয়ের এর নেতৃত্বে প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা ফুল দিয়ে বরণ করা হয়। পরে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএমকে সালামি দেয়া হয়।

    বাহুবল মডেল থানার নতুন গোলঘর উদ্বোধন করলেন পুলিশ সুপার

    পরে প্রধান অতিথি মডেল থানা প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও থানার পুকুরে পোনামাছ অবমুক্ত করেন। এসময় পুলিশ সুপার বাহুবল মডেল থানার বিভিন্ন দিক পরিদর্শন করে বিকেলেই হবিগঞ্জে ফিরে যান।

  • লাখাই স্বাস্থ্য কমপ্লেক্স এখন পঞ্চাশ শয্যায়

    লাখাই স্বাস্থ্য কমপ্লেক্স এখন পঞ্চাশ শয্যায়

    হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যা এবং বামৈ রুরাল ডিসপেন্সারীকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উন্নীত করা হয়েছে। এই দুই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ১৬ কোটি ২৩ লাখ টাকা।

    গতকাল মঙ্গলবার হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির আনুষ্ঠানিকভাবে দুইটি প্রকল্পের উদ্বোধন করেন।

    উদ্বোধনী ফলক উন্মোচন শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় সংসদ সদস্য আবু জাহির বলেন, শুধু লাখাই নয় বর্তমান সরকারের আমলে প্রায় একযুগে হবিগঞ্জ জেলায় মেডিকেল কলেজসহ স্বাস্থ্যক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন হয়েছে। এ উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে।

    লাখাই স্বাস্থ্য কমপ্লেক্স এখন পঞ্চাশ শয্যায়

    তিনি আরও বলেন, এক সময় লাখাই উপজেলা ছিল অবহেলিত। আমরা এই অঞ্চলকে উন্নয়নের মাধ্যমে আলোকিত করেছি। কিন্তু কিছু লোক উন্নয়ন পরিপন্থী ষড়যন্ত্র লিপ্ত। তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে লাখাইয়ে এনে আমরা হাসপাতালের উন্নয়ন করেছি। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী যেন না আসেনÑ সেজন্য কিছু লোক ষড়যন্ত্র করেছিল। উন্নয়ন বিঘœকারী এ ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো. মনিরুল হক, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো. মনিরুল হক জানিয়েছেনÑ ১৪ কোটি ৭০ লাখ টাকায় ৩০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা ও ১ কোটি ৫৩ লাখ টাকায় এবং একই উপজেলার বামৈ রুরাল ডিসপেন্সারীকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উন্নীত করা হয়েছে।

  • লাখাইয়ে মধ্যসিংহগ্রাম উন্নয়ন সমিতি’র নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

    লাখাইয়ে মধ্যসিংহগ্রাম উন্নয়ন সমিতি’র নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

    লাখাইয়ে মধ্যসিংহগ্রাম হিলফুল ফুজুল উন্নয়ন সমিতি’র বিদায়ী কমিটির সংবর্ধনা ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলার সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে নব নির্বাচিত সভাপতি আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল’র সভাপতিত্বে ও সেক্রেটারি সাখাওয়াত হোসেন শাহীনের সঞ্চালনায় সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ ফারুক আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নব নির্বাচিত কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন।

    বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি নুরুল ইসলাম সাফি, বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ হাজী গোলাম মোস্তফা, বিশিষ্ঠ সমাজসেবক ইকরামুল মজিদ চৌধুরী শাকিল, আব্দুল কুদ্দুস চৌধুরী, বদর উদ্দিন, আশরাফুজ্জামান চৌধুরী সোনাই, হারুনুর রশীদ, মাওঃ সাদেকুর রহমান, আব্দুস শহীদ, শাহীনুর রহমান ফুলন, মুসাউল আলম, মফিজুল ইসলাম, শফিকুল ইসলাম সাবাল, আব্দুল মান্নান, জমির আলী প্রমুখ।

    অনুষ্ঠানে বিদায়ী সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ’কে সমিতির পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

  • পুলিশের সাড়াশি অভিযানে সিএনজি উদ্ধার; দুই চোর আটক

    পুলিশের সাড়াশি অভিযানে সিএনজি উদ্ধার; দুই চোর আটক

    পুলিশ সুপারের নির্দেশে ডিবির সাড়াশি অভিযান সিএনজি উদ্ধার; দুই চোর আটক

    হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত টমটম ও মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন চুরি হচ্ছে। চোরের দল চোখের নিমিষেই এসব যানবাহন নিয়ে হাওয়া হয়ে যাচ্ছে। বিশেষ করে হাসপাতাল, কোর্ট এলাকাসহ জনবহুল এলাকা থেকে এসব যানবাহন চুরি হচ্ছে।

    আর এই সিন্ডিকেটে রয়েছে আন্তঃজেলা চোরচক্রের সদস্যরা। তাদের কাছে রয়েছে মাষ্টার চাবি। যা দিয়ে চোরের দল যানবাহনগুলো নিয়ে চম্পট দেয়। আইন শৃঙ্খলা বাহিনী যদিও অভিযান চালিয়ে এই সিন্ডিকেটের সদস্যদের হাতেনাতে ধরে মালামাল উদ্ধার করে কোর্টে প্রেরণ করে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুনরায় একই অপকর্মে জড়িয়ে পড়ে তারা। কোনোভাবেই তাদেরকে দমন করা যাচ্ছে না।

    গত রবিবার রাতে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লার নির্দেশে ডিবির ওসি মোঃ আল আমিনসহ একদল পুলিশ শহরের ২ নং পুল এলাকায় অভিযান চালিয়ে চোরাই একটি সিএনজি উদ্ধার করেন। এ সময় এ চক্রের দুই সদস্যকে আটক করা হয়। আটকরা হল, শায়েস্তাগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের আলতাব মিয়ার পুত্র সোহাগ খান (২৫), মাধবপুর উপজেলার বাখরনগর গ্রামের লেদু মোল্লার পুত্র আল আমিন মোল্লা (২৬)। এ সময় তাদের দেখানো মতে একটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।

    সম্প্রতি এই চক্রের সেকেন্ড ইন কমান্ড আবু তালেব ওরফে ল্যাংড়া তালেবসহ তার কয়েকজন সহযোগীকে র‌্যাব আটক করে এবং তাদের কাছ থেকে বেশ কয়েকটি সিএনজি উদ্ধার করে। কিন্তু তারপরও তার সাঙ্গপাঙ্গরা সিএনজিসহ যানবাহন চুরি করছে।

    জানা যায়, গত ৪ জুন মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুল আওয়ালের পুত্র আব্দুল জলিল বাচ্চু একটি সিএনজি অটোরিকশা নিয়ে নোয়াপাড়া বাজার যাবার পথে ডাক্তার বাড়ি গেইট এলাকায় পৌঁছলে ৭-৮ জনের একদল ছিনতাইকারী চক্র সিএনজি নিয়ে যায়। এ ব্যাপারে সে মাধবপুর থানায় অভিযোগ দেয়। পরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে সিএনজি উদ্ধার করে।

    এ বিষয়ে ডিবির ওসি আল আমিন জানান, আটকরা প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এ চক্রের অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তাদেরকে রিমান্ডে এনে আরও তথ্য উদঘাটন করা হবে।

  • আজমিরীগঞ্জ আওয়ামী বঙ্গবন্ধু লীগের আহ্বায়ক কমিটি গঠন

    আজমিরীগঞ্জ আওয়ামী বঙ্গবন্ধু লীগের আহ্বায়ক কমিটি গঠন

    আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী বঙ্গবন্ধু লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

    আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী বঙ্গবন্ধু লীগের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অসীম কুমার চৌধুরী, কনৌজ কান্তি ব্যানার্জী কে সদস্য সচিব করে ৩১ জন বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

    সোমবার হবিগঞ্জ জেলা আওয়ামী বঙ্গবন্ধু লীগের আহ্বায়ক ফজলু মিয়া ও সদস্য সচিব সিটন চৌধুরী এই কমিটি অনুমোদন দেন। এ সময় আওয়ামী বঙ্গবন্ধু লীগের হবিগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • মাধবপুরের শিল্প বর্জ্যের কবল থেকে মানুষ বাঁচাও কৃষিজমি বাঁচাও দাবিতে মানববন্ধন

    মাধবপুরের শিল্প বর্জ্যের কবল থেকে মানুষ বাঁচাও কৃষিজমি বাঁচাও দাবিতে মানববন্ধন

    জাতীয় পরিবেশ দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর ‘পরিবেশ ও জীব বৈচিত্র রক্ষা কর, শিল্পবর্জ্যের কবল থেকে মানুষ বাঁচাও, কৃষিজমি বাঁচাও’ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও শিল্পদূষণে ক্ষতিগ্রস্থ গ্রামের উদ্যোগের ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    পরিবেশকর্মী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাপা হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুনসহ এলাকাবাসী।

    বক্তারা বলেন, হবিগঞ্জে শিল্পবর্জ্যরে দুষণে অনেক কৃষিজমি নষ্ট হচ্ছে। এছাড়া দুষণের কবলে রয়েছে জেলার কয়েক লাখ মানুষ। অথচ সরকার কোন পদক্ষেপ গ্রহণ করছে না।

    এ সময় কৃষিজমি ও জীববৈচিত্র বাঁচাতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান বক্তারা।