Category: হবিগঞ্জ

  • আজমিরীগঞ্জ  প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    আজমিরীগঞ্জ প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    আজমিরিগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২১ ইং ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প( এলডিডিপি), প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে ৫ ই জুন সকালে স্থানীয় আজমিরীগঞ্জ গরুর বাজার মাঠে প্রাণীসম্পদ প্রদর্শনী -২০২১ ইং উদ্বোধন এবং পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান খান এর সভাপতিত্বে ও প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবিদ হাসান ও মানসারুল ইসলাম ও কৃষিবিদ মোঃ মুস্তাফিজুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি এডভোকেট আব্দুল মজিদ খান (এমপি) বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান প্রমূখ।

    অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানসারুল ইসলাম । এসময় বিভিন্ন খামারি তাদের অনুভূতি ব্যক্ত করেন।

    এই প্রদর্শনীর স্টল গুলোতে ভিন্ন ভাবে ছাগল, হাঁস, লেয়ার মোরগ,গরু,মহিষ,ঘোড়া,ডাউক,কুড়া, কবুতুর সহ ঔষধ কোম্পানি ও প্রাণীদের খাদ্য সামগ্রী প্রদর্শন করেন খামারী ও ব্যবসায়ীরা।

    সকাল ১০টা থেকে শুরু হওয়া এই প্রদর্শনী বিকাল ৩ ঘটিকার সময় সম্পন্ন হয়।

    পরিশেষে প্রদর্শনীর স্টলের মালিকদের হাতে প্রশংসনীয় সনদ পত্র দেওয়া হয়।

  • নবীগঞ্জে ইভটিজিংয়ের দায়ে যুবকের ১ বছরের জেল

    নবীগঞ্জে ইভটিজিংয়ের দায়ে যুবকের ১ বছরের জেল

    নবীগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে উত্যক্ত করায় মো: আনোয়ার হোসেন (৩২) নামের এক যুবককে মোবাইল কোর্ট পরিচালনা করে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    শনিবার (৫ জুন ) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন এ সাজা প্রদান করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে আনোয়ার হোসেন নামে এই যুবক উত্যক্ত করে। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে আমাকে জানান।

    খবর পেয়ে নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন ও নবীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল কে সঙ্গে নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক ঘটনার সাক্ষীদের বক্তব্য প্রেক্ষিতে ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এবং সে অপরাধ স্বীকার করায় ২০০৯ এর ৭(২) এবং ১৮৬০ এর ৫০৯ ধারায় আনোয়ার হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

  • বাংলাদেশ খাদ্যে ও প্রাণীজ সম্পদ উন্নয়নে বিশ্বে রোল মডেল – এমপি আবু জাহির

    বাংলাদেশ খাদ্যে ও প্রাণীজ সম্পদ উন্নয়নে বিশ্বে রোল মডেল – এমপি আবু জাহির

    হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণসহ প্রাণীজ সম্পদে ভরপুর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। করোনাকালীন সময়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর হাতে বিশেষ প্রনোদনা পৌছে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। দূর্নীতির রোধের জন্য মোবাইলের মাধ্যমে সকল মানুষের হাতে এসকল প্রনোদনা পৌছে গেছে।

    তিনি আরো বলেন, বাংলাদেশকে কেউ আজ তলাবিহীন ঝুড়ি বলার সাহস পায় না। শিক্ষা, চিকিৎসা, একটি বাড়ী একটি খামার সহ সকল ক্ষেত্রে ডিজিটালের ছোয়া লেগেছে। গ্রামের ঘরে বসে মানুষ শহরের সুবিধা ভোগ করছে।

    শনিবার (৫জুন) নিউ ফিল্ড মাঠে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল কর্তৃক আয়োজিত প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রঞ্জিত কুমার আচার, খামারী অনুকুল ঘোষ প্রমুখ।

    উদ্ধোধন শেষে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বিভিন্ন স্টলে ঘুরে দেখেন।

    স্টল পরিদর্শন করছেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাসসিরুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস।
    স্টল পরিদর্শন করছেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাসসিরুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস।

    প্রদশনীতে ৪০টি স্টলে বিভিন্ন প্রজাতীর গরু, ছাগল, ভেড়া, কবুতর খামারীগণ প্রর্দশন করেন। এসময় ৩জন শ্রেষ্ঠ খামারীকে পুরস্কার প্রদান করা হয়। আলেচনাকালে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান যে, ৬০২জন খামারীকে করোনাকালীন সময়ে প্রধানমন্তীর বিশেষ প্রনোদনা দেওয়া হয়েছে, যাতে করে খামারীরা ক্ষতি পুষিয়ে উঠতে পারেন।

  • তুঁঙ্গেশ্বর গ্রামে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

    তুঁঙ্গেশ্বর গ্রামে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

    শামসুদ্দিন রাজনঃ  ৩ জুন ২০২১ বৃহস্পতিবার হবিগঞ্জের বাহুবল থানার মিরপুরের দত্তপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বন্ধুমহল মহাশয়ের বাজার সংগঠনের আয়োজনে ও ব্লাড ডোনার সোসাইটি,মহাশয়ের বাজারের সহযোগিতায় বাঁধন,বৃন্দাবন সরকারি কলেজ ইউনিট কতৃক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়।

    বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় ৬ নং মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির শুভ উদ্ভোধন করেন।

    এ সময় তিনি বলেন,বাঁধন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এর মাধ্যমে একটি মহৎ কাজ করছে,যার ফলে উপকৃত হচ্ছে হাজারো ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ। তিনি বন্ধুমহল এর সবাইকেও ধন্যবাদ জ্ঞাপন করেন এমন মহৎ একটি উদ্যোগ নেয়ার জন্য। সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত কার্যক্রম চলমান থাকে। উক্ত কার্যক্রমের মাধ্যমে বাঁধন তুঁঙ্গেশ্বর গ্রামের ২৭০ জন মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে।গ্রামের মানুষজন নিজেদের রক্তের গ্রুপ জানতে পেরে খুবি আনন্দিত হয়েছেন এবং বাঁধন, বন্ধুমহল ও ব্লাড ডোনার সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

    এ সময় কার্যক্রমে উপস্থিত ছিলেন,
    বাঁধন,বৃন্দাবন সরকারি কলেজ ইউনিট এর উপদেষ্টা শামসুদ্দিন রাজন,উপদেষ্টা স্নিগ্ধা আচার্য্য,সাধারণ সম্পাদক হিমেল বৈষ্ণব, প্রচার সম্পাদক জনি রায়,সাবেক সভাপতি এইচ এম রিয়াদ,সাবেক সহ-সভাপতি যুগল দাস,সাবেক সহ সভাপতি গৌতম কুমার দাস,সাবেক সহ-সভাপতি সালমান আহমেদ,সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজান,কার্যনির্বাহী সদস্য সৈয়দা রিমা,সৈয়দা বেলি,আকলিমা আক্তার।ব্লাড ডোনার সোসাইটি থেকে উপস্থিত ছিলেন,

    আহবায়ক কমিটির সদস্য সুবীর চক্রবর্তী, সাব্বির, উস্তারসহ অন্যরা। বন্ধুমহল, মহাশয়ের বাজার এর উপস্থিত ছিলেন,ফরহাদ আহমেদ রাতুল,শিমুল,জুনায়েদ,বিদুৎ,শুভ্র,সাকিব, গৌরাঙ্গ প্রমুখ।

    ব্লাড ডোনার সোসাইটির সদস্য অর্ণব ভট্টাচার্য বলেন,এলাকার মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও মানুষজন যাতে রক্তদান করতে উৎসাহিত হয় তাই তারা তাদের এই কার্যক্রম শুরু করেন।তারা এর মাধ্যমে এলাকার মানুষের রক্তের প্রয়োজনে এগিয়ে আসতে পারবেন। বন্ধুমহলের ফরহাদ বলেন,এলাকার মানুষজন রক্তের গ্রুপ সম্পর্কে অজ্ঞ,তাদের রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা তৈরি হবে ও তারা রক্তদানে উৎসাহিত হবে।

  • হবিগঞ্জ সিলেট বিরতিহীনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, ভাড়া আদায় বেশী

    হবিগঞ্জ সিলেট বিরতিহীনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, ভাড়া আদায় বেশী

    হবিগঞ্জ সিলেট বিরতিহীন বাসে মানা হচ্ছে না সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি, কিন্তু সাধারণ যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে ৬০% বেশী হিসেবে। প্র‍তিবাদ করলে গাড়ীর স্টাফরা আরো বিরূপ আচরণ করে সাধারণ মানুষের সাথে।

    করোনার কালীন সময়ে সরকার গাড়ীী প্রতিটি আসনে ১জন করে যাত্রী বসবে এবং সেই শর্তে ৬০% ভাড়া বৃদ্ধি করা হয়। কিন্তু হবিগঞ্জ সিলেট বিরতিহীন এসবের তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছেমত যাত্রী বসাচ্ছে এবং বেশী ভাড়া আদায় করছে।

    সরেজমিন শুক্রবার (৪ জুন) দেখা যায়, শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জে আসার পথে প্রতিটি সিটে ২জন করে যাত্রী বসা এবং ভাড়া আদায় করা হচ্ছে ২০টাকার স্থলে ৩০টাকা করে। এসময় যাত্রীরা প্রতিবাদ করলে যাত্রীদের সাথে বাসের সুপারভাইজারের তুমুল ঝগড়াঝাটি হয়। যাত্রীরা অভিযোগ করেন, বিরতিহীন বাসের স্টাফরা ইচ্ছেমত প্রতিসিটে ২জন করে বসিয়ে ৬০% ভাড়া বেশী আদায় করছে, কোন প্রতিবাদ করতে গেলে তারা বিরুপ আচরণ করে।

    হবিগঞ্জ জেলা বাস-মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ সজিব আলীর সাথে কথা বললে তিনি জানান, আমরা এব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছে, কেউ যদি অমান্য করে তাহলে তাকে লাইন থেকে বহিষ্কার করা হবে। ইতিমধ্যে ১জনকে বহিষ্কার করা হয়েছে।

  • লাখাইয়ে আডোবা সড়ক নির্মার্ণের জোর দাবি এলাকাবাসী

    লাখাইয়ে আডোবা সড়ক নির্মার্ণের জোর দাবি এলাকাবাসী

    উপজেলার ১নং লাখাই ইউনিয়নে লাখাই বাজার থেকে বামৈ পর্যন্ত ৬ কিলোমিটার ডিসি সড়কটি গুরুত্বপূর্ন একটি সড়ক। ব্যবসা- বানিজ্য, যাতায়াতসহ বিভিন্ন কারনে সম্ভাবনার দ্বার উন্মোচিত করতে পারে এ সড়কটি। কিন্তু রাস্তাটি আডোবা হিসেবে নির্মান না হওয়ায় ইউনিয়নের হাজার হাজার জনগনের দুর্ভোগ চরমে।

    শুকনো মৌসুমে এ সড়কে যাতায়াত করে ইউনিয়নের শিবপুর, সুজনপুর, আমানুল্লাহপুর, মাহমুদপুর, চিকনপুর, রুহিতনসী, স্বজনগ্রাম, সন্তোষপুর, কৃষ্ণপুর, কামালপুর গ্রাম সহ ভাটি এলাকার হাজারো মানুষ।

    এছাড়া উপজেলার পার্শ্ববর্তী কিশোরগঞ্জ ও ব্রাক্ষনবাড়িয়া জেলার মানুষের যোগাযোগ ও চলাচলের কারনে জনপ্রিয় হয়ে উঠছে এই সড়কটি। ইউনিয়নের অধিকাংশ লোক ঢাকায় ব্যবসা-বানিজ্যের সাথে সম্পৃক্ত থাকায় রাজধানীর সাথে তাদের একটা আন্তঃসম্পর্ক তৈরি হয়েছে।

    উপজেলার বলভদ্র নদীর উপর হবিগঞ্জ-৩(হবিগঞ্জ সদর- লাখাই -শায়েস্তাগঞ্জ) আসনের সাংসদ অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপির ঐকান্তিক প্রচেষ্টায় ব্রীজ নির্মিত হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক র্উন্নয়ন সাধিত হয়েছে।

    ফলে হবিগঞ্জ জেলা সহ অন্যান্য অঞ্চলের তুলনায় ঢাকার সাথে দূরত্ব কমে গুরুত্বপূর্ন হয়ে উঠেছে লাখাই – নাসিরনগর -সরাইল আঞ্চলিক মহাসড়ক।
    তাই লাখাই টু বামৈ সড়কটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে। কিন্তু বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায় এ গুরুত্বপূর্ণ সড়কটি। এর ফলে ৪ মাস বিচ্ছিন্ন থাকে ১নং লাখাই ইউনিয়ন।

    এসময় নৌকা হয়ে উঠে এ অঞ্চলের একমাত্র বাহন। শুকনো মৌসুমে ১০-১৫ টাকায় লাখাই বাজার থেকে বামৈ পর্যন্ত ৬ কিলোমিটার সড়কে ১০ মিনিটে যাতায়াত করা যায়। কিন্তু বর্ষা মৌসুমে সেই গন্তব্যে পৌঁছতে ৩০ টাকা লাগে এবং সময় লাগে ১ ঘন্টা বা তার বেশি। এছাড়া নৌকার মাঝিরা যাত্রী পূর্ন না হওয়া পর্যন্ত ঘাটে ঘাটে নৌকা ভিড় করেন।

    এতে সীমাহীন কষ্ট ও দুর্ভোগ পোহাতে হয় কলেজগামী শিক্ষার্থী ও রোগীদের যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করতে যেতে হয়।

    বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য তা হয়ে ওঠে মৃত্যুপুরী। তাছাড়া সন্ধ্যা হলে গন্তব্যে পৌঁছুতে সাধারণ যাত্রীদের গুনতে হয় ৩০০- ৫০০ টাকা।

    এসময় যাত্রী নেই ও একা নেওয়া যাবেনা এই অজুহাতে আদায় করে অতিরিক্ত ভাড়া। তাই জনমনে এ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর পক্ষে দাবি উঠছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে লাখাই – বামৈ সড়কটি আডোবা হিসেবে নির্মান করা হোক।

    এ বিষয়ে ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি এই সড়কটি সকল প্রতিবন্ধকতা কাটিয়ে শীঘ্রই আডোবা করা হোক।

    এছাড়া ১নং লাখাই ইউনিয়নের চেয়ারম্যান আরিফ আহমেদ রোপম জানান, এই রাস্তাটি আডোবা নির্মান হলে ইউনিয়নবাসী পর্যাপ্ত শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সেবা পাবে ও এলাকার উন্নয়ন হবে।

  • ক্রীড়াঙ্গনে উন্নয়ন ছিল জাতির পিতার বিশেষ নজর – এমপি আবু জাহির

    ক্রীড়াঙ্গনে উন্নয়ন ছিল জাতির পিতার বিশেষ নজর – এমপি আবু জাহির

    হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অধুনিকতার ছোঁয়া আসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর হাত ধরে। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের ক্রীড়া ক্ষেত্রে জাতির পিতার অবদান ছিল চোখে পড়ার মতো। যার ফলে দেশের ক্রীড়াঙ্গন আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে। শুধু বঙ্গবন্ধু নন; তাঁর পুরো পরিবারের অবদান রয়েছে দেশের ক্রীড়া ক্ষেত্রে। খেলাধুলার প্রতি অনুরাগের পাশাপাশি ক্রীড়া-উন্নয়নে ছিল জাতির পিতার ছিল বিশেষ নজর।

    আজ শুক্রবার সকালে হবিগঞ্জ জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    এ সময় হবিগঞ্জের ক্রীড়াঙ্গণে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন এমপি আবু জাহির। তিনি বলেন, যুব সমাজকে সবধরণের নেতিবাচক কাজ থেকে দূরে রাখতে খেলাধূলার ব্যাপক প্রসার প্রয়োজন। এজন্য তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেছেন।

    জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা ও জেলা পরিষদের প্রধান নির্বাহী নূরুল ইসলাম।

    এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও খেলোয়ারসহ ক্রীড়ামোদীগণ।

    লাখাই বনাম মাধবপুর অনূর্দ্ধ-১৭ বালকদের ফুটবল ম্যাচের মাধ্যমে সূচনা ঘটে এই ফুটবল টুর্নামেন্টের।