Category: হবিগঞ্জ

  • নবীগঞ্জে অগ্নিসংযোগ ও লুটপাট মামলায় আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার

    নবীগঞ্জে অগ্নিসংযোগ ও লুটপাট মামলায় আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ১৩টি বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলার গজনাইপুর ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি ইমদাদুর রহমান মুকুল (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।

    (০২ জুন) বুধবার বিকেলে বাহুবল-হবিগঞ্জ সড়কের মশাজান ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমদাদুর রহমান মুকুল (৫০) উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মৃত সৈয়দুর রহমানের ছেলে।

    জানা যায়, নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে ১৩টি বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় জড়িতদের গ্রেফতারে বেশ কয়েকদিন ধরে সাড়াঁশি অভিযান পরিচালনা করে আসছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদের নেতৃত্বে এস.আই সমীরণ চন্দ্র দাশ সহকারে একদল পুলিশ বাহুবল-হবিগঞ্জ সড়কের মশাজান ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

    নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

    উল্লেখ্য, গত (২৬ মে) রাতে নোয়াগাঁও গ্রামের রোক্কা বিলে অবস্থিত উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মুক্তিযোদ্ধা নুর উদ্দিনের ফিশারির পাহাড়াদার আবুল মিয়া ও তার স্ত্রী জারু বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নোয়াগাঁও গ্রামের ৭ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় নুর উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার জের ধরে উত্তেজনা বিরাজ করছিল।

    গত রবিবার (৩০ মে) সকালে প্রশাসনের সাথে সাতাইহালের নেতৃস্থানীয়দের বৈঠক চলাকালিন সময় সাতাইহাল গ্রামের কয়েক হাজার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নোয়াগাঁও গ্রামে হামলা করে লুটপাট, বাড়ি-ঘরে অগ্নি সংযোগ, ভাংচুর করে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এঘটনায় গত মঙ্গলবার (১ জুন) নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে জামাল হোসাইন বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪৭ জনের নাম উল্লেখ করে আরও ২০০/২৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

  • ১০ জন উদ্যোক্তা পাবেন ফ্রি ওয়েবসাইট

    ১০ জন উদ্যোক্তা পাবেন ফ্রি ওয়েবসাইট

    আপনিও পেতে পারেন একটি ফ্রি সপ। ১০ জন উদ্যোক্তার জন্য ফ্রি ওয়েবসাইট ডিজাইনের এই অফারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে হবিগঞ্জ নিউজের নির্বাহী সম্পাদক ও ওয়েব ডেভলপার সাংবাদিক আব্দুল হাফিজ ভূঁইয়া। আজ তার ব্যক্তিগত ফেইচবুক আইডিতে বিষয়টি শেয়ার করতে দেখা গেছে।

    কি রয়েছে সেই পোষ্টে? হুবহু তা হবিগঞ্জ নিউজের পাঠকের জন্য তুলেধরা হল।

    ১০ টি ফ্রি ওয়েবসাইট ডিজাইন করে দেব উদ্যোক্তাদের জন্য। এটি ঐ সব উদ্যোক্তাদের জন্য যারা টাকার চিন্তায় নিজস্ব অনলাইন শপ খুলতে পারে না। এর জন্য আপনাকে প্রদত্ত লিংকে কিছু তথ্য দিতে হবে। এই তথ্যের ভিত্তিতে যাচাই বাচাই শেষে সেবাটি প্রদান করা হবে।

    সেবা নিতে আপনার যা করা প্রয়োজনঃ
    ১. বাচাইয়ে উত্তীর্ণ হতে হবে।
    ২. বাছাইয়ে উত্তীর্ণ হলে একটি ডোমেইন ও হোস্টিং কিনতে হবে। (আমি ডোমেইন হোস্টিং বিক্রয় করি না।)
    (বাকী কথা পরে হবে)

    রেজিস্ট্রেশন লিংক

  • চট্টগ্রাম থেকে চুরি হওয়া শিশু বাহুবল থেকে উদ্ধার।। নারীসহ আটক ২ জন

    চট্টগ্রাম থেকে চুরি হওয়া শিশু বাহুবল থেকে উদ্ধার।। নারীসহ আটক ২ জন

    কামরুল হাসান কাজল: হবিগঞ্জের বাহুবল থেকে এক শিশু উদ্ধার ও চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন সত্যতা নিশ্চিত করেন৷

    জানা যায় যে, ১লা জুন মঙ্গলবার শিশুটিকে চট্টগ্রামে আনার পর তার মার কোলে হস্তান্তর করা হয়েছে।গ্রেপ্তার দুইজন হলেন- সুলতানা বেগম সুমি (২৬) ও মো. ইসমাইল (৩৫)। শিশু চুরির অভিযোগে গ্রেপ্তার সুলতানা ও ইসমাঈল।সুলতানা ও ইসমাঈল তাকে সিলেটের শাহজালাল মাজার এলাকা থেকে গ্রেপ্তারের পর ইসমাইলকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য ধরে হবিগঞ্জের এক দম্পতির কাছে বেড়ে উঠতে থাকা শিশুটিকে উদ্ধার করা হয় বলে তিনি জানান।

    গত ১২ ডিসেম্বর চট্রগ্রামের নগরীর রেলওয়ে স্টেশন কলোনীর বাসা থেকে আট মাস বয়সী ফারহান নামে এক শিশুকে চুরি করে সুলতানা। বর্তমানে তার বয়স ১৩ মাস।সুলতানা এবং শিশু ফারহানের বাবা ও মা পূর্ব পরিচিত এবং বাসায় যাতায়াত ছিল। ঘটনার দিন সুলতানা, ফারহানদের বাসায় গিয়ে তাকে কোলে নিয়ে আদর করে।এক সময় তার মা তসলিমা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লে শিশুটিকে নিয়ে সটকে পড়ে। গ্রেপ্তারের পর সুলতানা পুলিশকে জানিয়েছে, শিশুটিকে সে ইসমাইলের কাছে দেন। পরে হবিগঞ্জে নিয়ে এক দম্পতির কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করেন। শিশুটি এতিম এবং রাস্তায় কুড়িয়ে পেয়েছে বলে ওই দম্পত্তিকে জানায়।

  • নবীগঞ্জের এক জুয়াড়িসহ ৮ জন সিলেটে গ্রেপ্তার

    নবীগঞ্জের এক জুয়াড়িসহ ৮ জন সিলেটে গ্রেপ্তার

    সিলেটের দক্ষিণ সুরমার হোটেল আগমনের একটি কক্ষ থেকে জুয়া খেলার দায়ে নবীগঞ্জের একজনসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করে পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ।

    এর আগে সোমবার (৩১ মে) রাতে গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

    গ্রেফতারকৃতরা হচ্ছে, বি বাড়িয়া জেলার নবীনগর থানাধীন পূর্বপাড়া গ্রামের তাদিল ইসলামের ছেলে আল আমিন (২৮), মোগলাবাজার থানাধীন ইঞ্জিনিয়ার গেইট এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে সুমন (৩৭), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ধর্মনগর গ্রামের লাল মিয়ার ছেলে জুয়েল (২২), বি বাড়িয়া জেলার সদর থানার চরমারী গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে রাজন (২৭), মোগলাবাজার থানাথীন ইঞ্জিনিয়ার গেইট এলাকার মতিউর রহমানের ছেলে রাসেল (২৯), বি বাড়িয়া জেলার নবীনগর থানার রসিমপুর গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে সাদেক (২৮), দক্ষিণ সুরমার বারখলা গ্রামের সেলিম আহমদের ছেলে মাহিন আহমদ (৩২) ও মোগলাজার থানাধীন পাঠানপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে মনোয়ার হোসেন (৩৪)।

    বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে।

  • শহরের প্রবাসীর বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছে যুবতী

    শহরের প্রবাসীর বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছে যুবতী

    হবিগঞ্জ শহরের এক প্রবাসীর বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছে এক যুবতী। এ ঘটনায় ওই বাসার মালিক পারভীন আক্তার হবিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের এক যুবতি তার বাসায় কেয়ারটেকার হিসেবে দেখাশুনা করতো। গত ২৯ মে সকালে পারভীন ও তার পরিবার ঘুমে থাকার সুযোগে কোনো এক সময় সে ঘরে থাকা আলমিরা থেকে কৌশলে নগদ ৮৫ হাজার টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, নূপুরসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।

    বিভিন্ন স্থানে সন্ধান করেও তার কোনো সন্ধান মিলেনি। ওই নারী নিরূপায় হয়ে অবশেষে গতকাল সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পারভীন ওই এলাকার প্রবাসী শওকত আলীর স্ত্রী।

    এ বিষয়ে সদর থানার এসআই মুজিবুর রহমান জানান, অভিযোগটি পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার  সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা – ২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷

    গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ্ ইশরাত জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, হবিগঞ্জ সদর, জেলা শিক্ষা অফিসার, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য সদস্যবৃন্দ।

    অনুষ্ঠানে জেলা প্রশাসক শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে আসার বিষয়ে উদ্বুদ্ধ করেন।

  • আজমিরীগঞ্জে বাল্যবিবাহ পন্ড! কাজীসহ অভিবাবকের মুছলেকা

    আজমিরীগঞ্জে বাল্যবিবাহ পন্ড! কাজীসহ অভিবাবকের মুছলেকা

    কামরুল হাসান কাজল

    আজমিরীগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড।

    জানা যায় যে, ১লা জুন মঙ্গল বার আজমিরীগঞ্জ উপজেলার জলসূখা ইউনিয়নের মাধবপাশা গ্রামে ১৩বছর বয়সী এক বিয়ের আয়োজন ছিল।

    গোপনসূত্রে খবর পেয়ে উপজেলা সহকারী ভূমি কমিশনার উত্তমকুমার দাশ ঘটনা স্থলে গিয়ে বাধা দেন।এসময় বিয়ে বাড়িতে বর আর কনে বয়স দেখে তাদের উপর মোবাইল কোর্ট পরিচালনা করেন।

    বিয়ে দেয়ার প্রচেষ্টার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০০৯ এর ০৮ ধারায় মেয়ের বাবা মোঃ আব্দুর রহমান ও বর মোঃ মমিনুল ইসলাম কে মোট ১৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে অভিভাবকদের মুচলেকা নেয়া হয়।

    এছাড়া ভবিষ্যতে বিয়ে পড়ানোর ক্ষেত্রে অধিকতর সতর্ক থাকবে মর্মে কাজী এমদাদুর রহমানও মুচলেকা প্রদান করেন। এসময় এস আই মহসিন কবির এর নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।