Category: হবিগঞ্জ

  • অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নবীগঞ্জে ট্রলারসহ আটক ১০

    অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নবীগঞ্জে ট্রলারসহ আটক ১০

    শনিবার (২২ মে) নবীগঞ্জ উপজেলার ৪ নং দীঘলবাক ইউনিয়নের মথুরাপুরের চরএলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ট্রলারসহ আলী হোসেন (৩৮)-সহ মোট ১০ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে আটক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।

    বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ অনুযায়ী আলী হোসেনকে ১ লক্ষ টাকা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

    বাকিদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

    এ কাজে স্থানীয় প্রশাসনকে সহায়তা করেন ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির এস আই সামাদ আজাদ।

  • অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের জন্য মাধবপুরের ছাতিয়ানে এক ব্যক্তিকে জরিমানা

    অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের জন্য মাধবপুরের ছাতিয়ানে এক ব্যক্তিকে জরিমানা

    শনিবার দুপুর ১২.১৫ ঘটিকায় মাধবপুরের ছাতিয়াইন ইউনিয়নের ডাক্তার বাড়ি গেইটের পাশে ছড়া থেকে বালু উত্তোলনের অভিযোগে মোঃ ওসমান গণী পলাশ (৩৫) পিতা-হাসিব আলী গ্রাম শাহপুর, নোয়াপাড়া কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০০০০/-( পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।

    অভিযান পরিচালনায় মাধবপুর থানা পুলিশ স্থানীয় প্রশাসনকে সহায়তা করে ।

  • হবিগঞ্জে বিদ্যুতের ভেলকিবাজিতে বিপর্যস্ত জনজীবন

    হবিগঞ্জে বিদ্যুতের ভেলকিবাজিতে বিপর্যস্ত জনজীবন

    এক দিকে প্রচন্ড গরম অন্যদিকে লোডশেডিং! এ যেন হবিগঞ্জ শহরের নিত্যদিনের চিত্র। অতিরিক্ত লোডশেডিংয়ের ফলে জনজীবন অতিষ্ঠ। হবিগঞ্জের প্রতিটি মানুষের মুখে মুখে যেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)’র সেবা নিয়ে প্রশ্ন। তাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই।

    অভিযোগের তালিকায় রয়েছে অতিরিক্ত লোডশেডিং, প্রতি শনিবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা, বিদ্যুৎ এর ভোল্টেজ কম, মাসিক অতিরিক্ত বিল, প্রিপেইড মিটারে অনিয়ম ইত্যাদি।

    আর এইসব নিম্ন মানের সেবা দিয়ে যাচ্ছে বছরের পর বছর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হবিগঞ্জ।

    আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে হবিগঞ্জে বিদ্যুৎ  নেই। সামান্য বৃষ্টি হচ্ছে; ঘণ্টার পর ঘণ্টা হবিগঞ্জ শহর অন্ধকার। এইভাবেই চলছে শহরের বিদ্যুৎ সেবা।

    নেই কোন এর সঠিক সমাধান, নেই অভিযোগ করার মতো স্থান। এই বিষয়ে নীরব ভূমিকা পালন করছেন জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিগণ।
    আর এইভাবেই অভ্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

    অনুসন্ধানে দেখা যায়, হবিগঞ্জে কয়েকবছর আগেও এইরকম লোডশেডিং হতো না। এখন ব্যাপকভাবে লোডশেডিং হচ্ছে। এর পিছনে অন্যতম কারণ হল হবিগঞ্জে অতিরিক্ত শিল্পায়ন, শহরে অবৈধ টমটম ও অটোরিকশা বৃদ্ধি। আর প্রশাসন ও ব্যর্থ এদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণে।

    এবিষয়ে বৃন্দাবন সরকারি কলেজ শিক্ষার্থী মাহমুদ হবিগঞ্জ নিউজকে বলেন, “করোনা ভাইরাসের কারণে পড়াশোনা, ক্লাস, প্রায় সব কাজ অনলাইন নির্ভরশীল কিন্তু লোডশেডিংয়ের কারণে কোনো কিছুই করার উপায় নেই।”

    হবিগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা সাকিবুর রহমান হবিগঞ্জ নিউজকে জানান, “গত কয়েক দিন যাবৎ ঘন্টায় বিরতিহীন ভাবে লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ বিহীন গরমে মানুষ নাজেহাল। আর এইভাবে লোডশেডিংয়ের ফলে কোনো ইলেক্ট্রিক ডিভাইসই ঠিক থাকবে না।”

    মুশাহিদ নামে একজন ব্যবসায়ী হবিগঞ্জ নিউজকে জানান, “বিদুৎ বিহীন চলা মুশকিল। বিশেষ করে আমরা যারা ব্যবসায়ী তাদের উপর প্রভাব টা বেশি পরে। ঠিক মত আমরা ব্যবসা করতে পারি না। বিদ্যুৎ এর উপর আমরা নির্ভরশীল।”

    নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইমাম সাহেব হবিগঞ্জ নিউজকে জানান, “আজানের সময় ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখে। তাদের জন্য মুসল্লিরা ঠিক মতো নামাজ আদায় করতে পারে না। আবার অতিরিক্ত লোডশেডিং এর কারণে মসজিদের এসিতেও সমস্যা হয়।”

    হবিগঞ্জ জেলা সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব ফরহাদ আহম্মেদ চৌধুরী হবিগঞ্জ নিউজকে বলেন, “মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে হবিগঞ্জবাসীর জনজীবন দূর্বিষহ হয়ে পড়েছে, ঘন্টায় দুই,তিন বার বিদ্যুৎ আসা যাওয়া করে। তীব্র গরমে এই লকডাউনের মধ্যে আমরা অতিষ্ঠ৷ শীঘ্রই এই সুরাহা না হলে হবিগঞ্জবাসী রাস্তায় নামতে বাধ্য হবে।”

    উল্লেখ্য, হবিগঞ্জে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র থাকা সত্ত্বেও হবিগঞ্জ শহরের মানুষ পুরোপুরি ভাবে বিদ্যুৎ পাচ্ছেন না।

    যথেষ্ট পরিমাণের বিদ্যুৎ থাকা সত্ত্বেও কী কারণে এত লোডশেডিং আর নিম্ন মানের সেবা দিচ্ছে পিডিবি সেই প্রশ্ন হবিগঞ্জের আমজনতার?

    বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদ হবিগঞ্জ নিউজকে বলেন, “শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের ৩৩ কেভি লাইনে সমস্যার জন্যে এই সমস্যা হচ্ছে। কেন্দ্রের কন্ট্রোল রুমের সার্কিট কখনো পুরে যায় তো কখনো জাম্পাট ছুটে যায়। আর এই কারণে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে আমরা আন্তরিক রয়েছি।”

  • আজমিরীগঞ্জে সাংবাদিক রোজিনা ইসলাম’কে  গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

    আজমিরীগঞ্জে সাংবাদিক রোজিনা ইসলাম’কে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

    আজমিরীগঞ্জে জাতীয় দৈনিক পত্রিকা প্রথমআলো’র জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম’ কে হেনস্থা গ্রেফতার ও তার উপর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিক ফোরাম এর উদ্যোগে আজ শনিবার বিকাল অনুমানিক ৫ টায় থানার সামনে মানববন্ধন অনুষ্টিত হয়।

    মানববন্ধন চলাকালীন সময়ে উপজেলা সহ,সভাপতি ও জাতীয় দৈনিক সকালের ডাক এর প্রতিনিধি মোঃ শিহাব উদ্দিন, সাধারন সম্পাদক ও জাতীয় দৈনিক আমার সংবাদ এর কনৌজ কান্তি ব্যানার্জী, সহ, সভাপতি ও জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা’র মোঃ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক ও লোকালয়-২৪ এর নজরুল ইসলাম সহ অনেকেই বক্তব্য রাখেন।

    এ ছাড়া উক্ত মানববন্ধনে বিভিন্ন স্হানীয় ও জাতীয় পত্রিকার প্রতিনিধি সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।

    বক্তারা জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানান, গ্রেফতারকৃত রোজিনা ইসলামকে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের ও প্রকৃত দোষীদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান।

    অন্যথায়  দেশের অন্যান্য সাংবাদিকদের সহিত একাত্বতা ঘোষনা করে কঠোর কর্মসূচির প্রত্যয় ব্যক্ত করেন।

  • হবিগঞ্জের বাহুবলে সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মানববন্ধন

    হবিগঞ্জের বাহুবলে সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মানববন্ধন

    কামরুল হাসান কাজলঃ দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে বাহুবলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    আজ শনিবার (২২ মে) বিকাল ৫টায় বাহুবল মডেল প্রেস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

    বাহুবল মডেল থানার সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর। সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন সাংবাদিক মাওলানা নূরুল আমীন, এম. সাজিদুর রহমান, নূরুল ইসলাম মনি, পংকজ কান্তি গোপ টিটু, মাওলানা আব্দুল কাইয়ুম জাকী, এম এ মজিদ তালুকদার, ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, সাইফুর রহমান জুয়েল, মইনুল ইসলাম, সেলিম আখঞ্জী, নজরুল ইসলাম, ইসমাইল মাহমুদ ফিরোজ, মনিরুল ইসলাম শামিম, আরিফ হাসান আফজল, নাজমুল ইসলাম হৃদয়, কাজী সবুর আহমেদ, উজ্বল মিয়া, তানজির আহমেদ সিদ্দিকী প্রমুখ।

  • সাংবাদিক রোজিনা ইসলাম মুক্তির দাবীতে নবীগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

    সাংবাদিক রোজিনা ইসলাম মুক্তির দাবীতে নবীগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

    কামরুল হাসান কাজলঃ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও নিঃশর্ত মুক্তির দাবীতে হবিগঞ্জের নবীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    জানা যায় যে, ২২ মে শনিবার বিকালে নবীগঞ্জ উপজেলার নতুনবাজার মোড় আব্দুল মতিন চৌধুরী স্কোয়ার প্রাঙ্গনে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি তোফাজ্জুল হোসেন, সাবেক

    সভাপতি এটিএম সালাম, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলা উদ্দিন,সাবেক সভাপতি এমএ আহমদ আজাদ, সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, অর্থ সম্পাদক শওকত আলী, নির্বাহী সদস্য এম. মুজিবুর রহমান, আকিকুর রহমান সেলিম, এম.এ মুহিত, সাবেক সভাপতি মুরাদ আহমদ, সাবেক সহ- সভাপতি আশাহিদ আলী আশা, সাধারন সম্পাদক রাকিল হোসেন,সাবেক সাধারন সলিল বরন দাশ, হবিগঞ্জ জেলা টিভি জার্নালিস্ট এর যুগ্ম সাধারণ সম্পাদক কাজল সরকার, সদস্য, মুহিবুর রহমান, নুরুজ্জামান ফারুকী, মোঃ মুজাহিদ চৌধুরী, তৌহিদ চৌধুরী, ছনি চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাংবাদিক বুলবুল আহমদ, দিনরাত নিউজের প্রকাশক আমীর হামজা, সাংবাদিক এটি এম ফোয়াদ হাসান রাজন, মোঃ আলী হোসেন, মোঃ সাকিব চৌধুরী, মোফাজ্জল ইসলাম সজীব, আলী জাবেদ মান্না, অঞ্জন রায়, নাজমুল ইসলাম, মোঃ ইকবাল তালুকদার, সেলিম উদ্দিন, রোকসানা আক্তার, সংবাদপত্র এজেন্ট মোঃ মোশাহিদ আলী ও আব্দুল মজিদ মিয়াধন প্রমুখ।

    বক্তাগণ বলেন, সাংবাদিক রােজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তার সম্পূর্ণ অন্যায়। অবিলম্বে রোজিনা ইসলামকে মিথ্যা মামলা থেকে অব্যহতি নিঃর্শত মুক্তি ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানান।

  • মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক কারবারি গ্রেফতার

    মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক কারবারি গ্রেফতার

    হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমানমা ফেন্সিডিল ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

    শনিবার সকাল ৮ টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গেইট এলাকায় অভিযান চালিয়ে কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশের নেতৃত্বে এএসআই গোলাম মোস্তফাসহ পুলিশের একটি দল নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা (শ্রী নগর বেপারী বাড়ি) হাবিবুর রহমানের পুত্র ইব্রাহিম খলীল আকাশ(২৮) এবং চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামের নান্নু মিয়ার পুত্র রাব্বি মিয়াকে (২১) গ্রেফতার করে।

    এসময় পুলিশ তাদের কাছ থেকে ৫২ বোতল ফেন্সিডিল, ৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।

    মাধবপুর থানার অফিসার ইনচার্জআব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।