Category: হবিগঞ্জ

  • বানিয়াচংয়ে পঞ্চম শ্রেনীর ছাত্রীকে ধর্ষন চেষ্টা, ধর্ষক গ্রেফতার

    বানিয়াচংয়ে পঞ্চম শ্রেনীর ছাত্রীকে ধর্ষন চেষ্টা, ধর্ষক গ্রেফতার

    আকিকুর রহমান রুমনঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ পেয়ে তদন্ত নামে বানিয়াচং থানা পুলিশ এবং এর সত্যতা পেয়ে পুলিশ ধর্ষনকারী আবেদ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

    ধর্ষন চেষ্টার অভিযোগে অভিযুক্ত হলো ঘাঘরাকোনা গ্রামের অলন্দর মিয়ার পুত্র আবেদ মিয়া(২৫)। অন্যদিকে নির্যাতিত শিশুটি হলো একই গ্রামের এবং ঘাঘরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী।

    এমন অভিযোগের সত্যতা চাযাই করতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ওসি এমরান হুসেনসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং এই ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন বলে থানা সূত্র জানাযায়।

    ঘটনাটি ঘটেছে ২৪ আগস্ট দিবাগত রাত ৩ টায় বানিয়াচং উপজেলা সদরের ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের ঘাঘরাকোনা গ্রামে।

    থানা, এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানাযায়, নির্যাতিত শিশুটি পাশ্ববর্তী তার মামাতো বোনের ঘরে ঘুমিয়ে ছিল। আনুমানিক রাত ৩টায় একই এলাকার আবেদ মিয়া ঘরের দরজার ছিটকিনি খুলে ঘরে ঢুকে শিশুটিকে জাপটে ধরে।

    এ সময় ওই শিশু ও ঘরের অন্যান্যরা জেগে উঠলে শিশুটিকে মারপিট করে আবেদ পালিয়ে যায়।
    পরের দিন সকালে এলাকাবাসী বিষয়টি আবেদ ও তার অভিভাবকদের জিজ্ঞাসা করলে তারা এলাকার মানুষজনকে উল্টো হুমকি প্রদান করে।

    এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে আমি নিজে সহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এই ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্তকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি।

    অবশেষে বিভিন্ন সৌর্স মারফতে স্থানীয় আদর্শ বাজার এলাকা থেকে ধর্ষন চেষ্টার অভিযুক্ত আবেদকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

  • লাখাইয়ে মোবাইল কোর্ট পরিচালনা

    লাখাইয়ে মোবাইল কোর্ট পরিচালনা

    আজ ২৬/০৮/২০২১ খ্রিঃ রোজ বৃহস্পতিবার বামৈ, মোড়াকরি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব লুসিকান্ত হাজং, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জনাব মোঃ রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, লাখাই, হবিগঞ্জ।

    এসময় বামৈ এলাকায় গ্রামীণ বেকারীতে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও খাবারে অস্বাস্থ্যকর রং ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪১ ও ৪২ ধারায় ৫০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

    তাছাড়া বামৈ বাজারের ফুটপাতে দোকানের মালামাল রাখায় ০৪জনকে ৫৫০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং মোড়াকরি বাজার সড়কে একটি মিষ্টির দোকানে অপরিচ্ছন্নভাবে দই ও অন্যান্য খাবার সংরক্ষণ করায় ২০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

  • আজমিরিগঞ্জে মোটর সাইকেল চালকের সাথে  যাত্রীদের সংঘর্ষ

    আজমিরিগঞ্জে মোটর সাইকেল চালকের সাথে যাত্রীদের সংঘর্ষ

    হবিগঞ্জ-আজমিরীগঞ্জ সড়কে যাত্রী বহনকারী মোটর সাইকেলের চালকের সাথে প্রতিনিয়তই যাত্রীদের বাকবিতন্ডা ও মারামারির ঘটনা ঘটছে। জানা যায়, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ খোয়াই মুখ থেকে আজমিরীগঞ্জে প্রায়ই মোটর সাইকেল যাত্রী নিয়ে চলাচল করে। তবে কিছু চালকরা যাত্রীদের গন্তব্যেস্থলে না নিয়ে মাঝপথে নামিয়ে দেয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। গতকাল বুধবার আজমিরীগঞ্জ উপজেলা অফিসের নিকট যাত্রীবাহি মোটর সাইকেলের স্ট্যান্ডে এমন একটি ঘটনায় যাত্রী ও চালকদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়।

    জানা যায়, হবিগঞ্জ থেকে প্রতিদিন প্রায়ই শতাধিক যাত্রী মোটর সাইকেলে আজমিরীগঞ্জ যান। যার ভাড়া জনপ্রতি ১৫০ টাকা। কিন্তু এ সুযোগ সুবিধা থাকায় অনেকেই সিএনজিতে না যেয়ে মোটর সাইকেলে যান। গতকাল হবিগঞ্জ থেকে দুই যাত্রী আজমিরীগঞ্জ কাকাইলছেওয়ে যাবার জন্য ৪শ টাকায় উঠেন। কিন্তু ওই মোটর সাইকেলের চালক আজমিরীগঞ্জ উপজেলা অফিসের সামনে নামিয়ে দেয়। এ নিয়ে যাত্রীদের সাথে বাকবিতন্ডা হয়। এতে হানিফ ও সুমন নামে দুই যাত্রী আহত হয়। তাদের চিকিৎসা দেয়া হয়। পরে উভয়ের মধ্যস্থতায় সমাধান হয়।

  • শহরের পোদ্দারবাড়ি থেকে ডিবির হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    শহরের পোদ্দারবাড়ি থেকে ডিবির হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    শহরের পোদ্দারবাড়ি থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ৷

    গতকাল রাত ৮ টার দিকে
    জেলা গোয়েন্দা শাখা হবিগঞ্জ এর এসআই ধ্রুবেশ চক্রবর্তীর নেতৃত্বে টিম পোদ্দার বাড়ি বড় বহুলা সড়কের খানকার ব্রীজের উপর থেকে ৬২পিস ইয়াবাসহ

    আহাম্মদ আলী হিমেল (২৮) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করে৷ গ্রেফতারকৃত হিমেল বহুলা গ্রামেরব আব্দুল কদ্দুস চৌধুরীর পুত্র৷ এসময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়৷ এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

  • শহরের খোয়াই ব্রীজ এলাকায় গঁাজা সেবনের অভিযোগে মাদকাসক্তকে ১ মাসের কারাদণ্ড

    শহরের খোয়াই ব্রীজ এলাকায় গঁাজা সেবনের অভিযোগে মাদকাসক্তকে ১ মাসের কারাদণ্ড

    হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রীজ সংলগ্ন খোয়াই নদীর পাড় এলাকা থেকে এক মাদকাসক্তকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    গতকাল বিকাল ৫টার দিকে অভিযান চালিয়ে আব্দুল কাইয়ূম (৩২) কে আটক করা হয়। পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন পাপ্পার ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে গঁাজা সেবনের অভিযোগে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

    সে উমেদনগর গ্রামের আব্দুস সবুরের পুত্র। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করে সদর থানার একদল পুলিশ।

    জানা যায়, হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের খোয়াই নদীর বাধে দীর্ঘদিন ধরে গড়ে উঠা স্থাপনাগুলোতে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চলে আসছে।

    এ বিষয়ে একাধিকবার জেলা প্রশাসনের বরাবরে অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়া হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদার বলেন, এই স্হাপনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া নেয়া হবে।

  • বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

    বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

    হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে

    বুধবার ২৫ আগস্ট দুপুরে বাহুবল উপজেলার মিরপুর বাজারে দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক জুয়েল মিয়া উপজেলার লামাতাশি ইউনিয়নের করেরগাও গ্রামের বাসিন্দা।

    স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল মিয়া একটি ওয়ার্কসপে কাজ করতেন। বুধবার কাজ করার সময় অসাবধানতাবশত একটি বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়েন তিনি, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে কর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

  • বিয়ের ২মাসে নববধু নিখোঁজ

    বিয়ের ২মাসে নববধু নিখোঁজ

    হবিগঞ্জের বাহুবলে বিয়ের ২ মাসের মাথায় নানার বাড়ি থেকে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী হাদিছ মিয়া বাহুবল মডেল থানায় একটি জিডি এন্ট্রি করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার হাফিজপুর চারগাঁও গ্রামে।

    জানা যায়, বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের বাগদাইর গ্রামের আব্দুল কাইয়ুম মিয়ার ছেলে প্রায় দুই আড়াই মাস পূর্বে পারিবারিক ভাবে বিয়ে করেন, হাফিজপুর চারগাঁও গ্রামের লতিফ মিয়ার নাতনী মোছাঃ নিছবা আক্তার (১৯)কে, বিয়ের পর তাদের সংসার মোটামুটি ভালোই চলছিলো।

    গত কিছুদিন পূর্ব নিছবা আক্তার চলে যায় নানা লতিফ মিয়ার বাড়িতে, এরই মধ্যে স্বামী হাদিছ মিয়াকেও নানার বাড়ি নিয়ে যায় নিছবা আক্তার। নিছবা আক্তার গত সোমবার (২৩ আগস্ট) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার মিরপুর বাজারে মার্কেট করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি নিছবা আক্তার, এ সময় স্বামী হাদিছ মিয়া নানা শশুর বাড়ির কৃষি জমিতে কাজে ছিলো, হাদিছ মিয়া কাজ থেকে বাড়িতে এসে দেখেন স্ত্রী নিছবা আক্তার বাড়িতে নেই।

    সে কোথায় আছে জানতে চাইলে বাড়ির লোকজন জানান, নিছবা আক্তার মিরপুর বাজারে মার্কেট করতে গেছে, হাদিছ মিয়া রাত পর্যন্ত অপেক্ষা করে স্ত্রী বাড়িতে না আসায় আত্মীয় স্বজনের বাড়ি সহ বিভিন্ন স্থানে খোঁজ খবর নেন।

    নিছবা আক্তারকে কোথাও খোঁজে না পেয়ে বাহুবল মডেল থানায় জিডি এন্ট্রি দায়ের করেছেন।
    বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, একজন মহিলা নিখোজের বিষয়ে থানায় জিডি হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।