Category: হবিগঞ্জ

  • পুলিশের প্রচেষ্টায় দ্রুত সময়ে নিখোঁজ ২ যুবক উদ্ধার

    পুলিশের প্রচেষ্টায় দ্রুত সময়ে নিখোঁজ ২ যুবক উদ্ধার

    পুলিশের প্রযুক্তি ব্যবহার এবং অব্যাহত প্রচেষ্টায় দ্রুততম সময়ে স্বেচ্ছায় নিখোজ হওয়া সপ্তম শ্রেণীর ছাত্র নুরুজ্জামানকে (১৫) উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

    সে নবীগঞ্জ উপজেলার রাজনগর গ্রামের শাহীন মিয়ার ছেলে এবং ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

    পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট সোমবার বিকাল ৩ ঘটিকার সময় তার বাবার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে ইনাতগঞ্জ বাজারে যায়। বাজার থেকে বাড়িতে ফিরতে বিলম্বে দেখে তার সাথে থাকা মোবাইলে ফোন দিলে সেটিও বন্ধ পাওয়া যায়।

    পরবর্তীতে তাকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করে মঙ্গলবার ২৪ আগস্ট নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন পিতা শাহিন মিয়া।

    ২৫ আগস্ট বুধবার ব্রাহ্মণবাড়িয়া  নুরুজ্জামানের সন্ধান পায় পুলিশ। বিশেষ প্রযুক্তির মাধ্যমে পুলিশ নুরুজ্জামানের অবস্থান সনাক্ত করে।

    এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমদ হবিগঞ্জ নিউজকে জানান, আমরা বিশেষ টেকনোলজি ব্যবহার করে নুরুজ্জামানের সন্ধান পেয়েছি, তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে হারিয়ে যায়নি কিংবা কেউ তাকে নিয়ে যায়নি। ইচ্ছাকৃতভাবে সে বাড়ি থেকে বের হয়ে যায়। তাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীগঞ্জের উদ্দেশ্যে পুলিশ রওয়ানা হয়েছে।

    তিনি আরো বলেন, আমরা আজ আরেকটি নিখোজ হওয়া ছেলেকে উদ্ধার করেছি, প্রায় ১২/১৪ ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে পাবনার ঈশ্বরদী থেকে তাকে নিয়ে এসেছি। ২৪ ঘন্টার মধ্যে আমরা তার অবস্থান সনাক্ত তাকে উদ্ধার করেছি।

  • দেশের সূর্যসন্তান সি আর দত্তের ১ম মৃত্যু বার্ষিকী আজ

    দেশের সূর্যসন্তান সি আর দত্তের ১ম মৃত্যু বার্ষিকী আজ

    বাংলাদেশের সূর্যসন্তান ও চুনারুঘাটের কৃতিসন্তান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তমের ১ম মৃত্যু বার্ষিকী আজ ২৫ আগস্ট। ২০২০ সালের এই দিনে আমেরিকায় তিনি পরলোকগমন করেন।

    হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার এই বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টর কমান্ডার মেজর জেনারেল সি আর দত্ত মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর উত্তম খেতাবে ভূষিত হয়েছেন।

    ২০২০ সালের ২০ আগস্ট আমেরিকার ফ্লোরিডার মেয়ের বাসায় থাকা অবস্থায় বাথরুমে পড়ে যান প্রচন্ড আঘাতের ফলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজকের এই দিনে ২৫ আগস্ট সময় সকাল ৯টায় বীরমুক্তিযোদ্ধা সি আর দত্ত মৃত্যুবরণ করেন।

    তার শেষ ইচ্ছে ছিল প্রিয় জন্মভূমি বাংলাদেশে হবে তার শেষ কৃত্য। তার প্রতি সম্মান জানিয়ে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সি আর দত্তের মরদেহ বাংলাদেশে আনা হয় ৩১। সেখান থেকে মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমাঘরে রাখা হয়।

    ১সেপ্টেম্বর সকাল ৭টায় তার ঢাকাস্থ বনানী ৪৯ নম্বর বাড়িতে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়, এরপর মরদেহ ডাকেশ্বরী মন্দিরে নিয়ে যাওয়া হয়।

  • জেলা প্রশাসনের উদ্দোগে কোভিড-১৯ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

    জেলা প্রশাসনের উদ্দোগে কোভিড-১৯ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

    জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এটুআই এর সহযোগিতায় ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ শিরোনামে কোভিড-১৯ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জেলা প্রশাসক অডিটোরিয়াম অনুষ্ঠানটি আয়োজন কার হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী।

    সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের
    উপপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান, সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধিবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

  • নবীগঞ্জে স্বাস্থ্য ও পঃপঃ বিভাগ এবং মামনির আয়োজনে বার্ষিক পরিকল্পনা প্রনয়ন কর্মশালা

    নবীগঞ্জে স্বাস্থ্য ও পঃপঃ বিভাগ এবং মামনির আয়োজনে বার্ষিক পরিকল্পনা প্রনয়ন কর্মশালা

    নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এর আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র মা মনি মাতৃ ও নবজাতক স্বাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্পের সার্বিক সহযোগিতায় এবং সীমান্তিকের বাস্তবায়নে উপজেলা বার্ষিক পরিকল্পনা ও বিকেন্দ্রীকরন প্রনয়ন বিষয়ক কর্মশালা ২৪ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

    নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা বিভাগের মেডিক্যাল অফিসার ডাঃ প্রিয়াংকা পাল চৌধূরীর সঞ্চলনায় উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেরা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা বেগম।

    কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ আবু সিদ্দিক, মেডিক্যাল অফিসার ডাঃ ইমরান আহমেদ চৌধুরী, স¦স্থ্য পরিদর্শক ফয়সল আহমদ, সীমান্তিক মামনি জেলা সমন্বয়কারী দিলীপ চন্দ্র দাশ, ম্যানেজার ডিআই রওশন আরা বেগম, ম্যানেজার এমআইএস শাকিল আহমদ খান, উপজেলা সমন্বয়কারী বিশ্বজিত কুমার সাহা, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স চন্দনা, মিডওয়াইফ শিরিন আক্তার, রোকেয়া বেগম, পরিবার কল্যান পরিদর্শিকাসহ অন্যান্য সেবাদানকারী।

    কর্মশালায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমূহের সেবাদান প্রস্তুতি, জনগন (কমিউনিটি) ও স্থানীয় সরকারের সহযোগিতার মাধ্যমে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সার্ভিস কাভারেজ বৃদ্ধির কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা জন্য আলোচনা করা হয়। কর্মশালাতে মা মনি প্রকল্পের সহযোগিতায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে স্বাস্থ্য সেবার বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং সমস্যাগুলোর সমাধানের জন্য নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের সহযোগিতা কামনা করা হয়।

    এ ব্যাপারে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা বেগম এ সকল সমস্যা সমাধানের ব্যাপারে আশ^াস প্রদান করেন এবং পরিষদের মাসিক সভায় আলোচনার মাধ্যমে ধাপে ধাপে বিভিন্ন কাজ বাস্তবায়িত করা হবে বলে মতামত ব্যক্ত করেন।

  • পূর্ব বিরোধের জের ধরে ফিকল বিদ্ধসহ আহত ১০, আটক ২

    পূর্ব বিরোধের জের ধরে ফিকল বিদ্ধসহ আহত ১০, আটক ২

    আকিকুর রহমান রুমনঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে নারী-পুরুষ সহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে সিলেট প্রেরন করা হয়েছে আর ২ জনকে আটক করেছে পুলিশ।

    আহতদের মধ্যে গুরুতর নূর হোসেন (৬২), রিপা বেগম (২২), মৌসুমী (২৩) কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যান্য আহতদেরকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    এ ঘটনায় দু‘জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের প্রথমরেখ গ্রামে।

    এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রথমরেখ গ্রামের নূর হোসেন ও রহিম মিয়ার মধ্যে পূর্ব বিরোধের সূত্রে দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

    সংঘর্ষের এক পর্যায়ে রহিম মিয়ার লোকজন গুরুতর আহত নূর হোসেন সহ তার পক্ষের মেয়ে-ছেলেকে মারপিট করে গুরুতরভাবে আহত করে।

    এ ঘটনায় বানিয়াচং থানার পুলিশ রহিম মিয়ার পক্ষের দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বানিয়াচং থানায় নিয়ে আসে।

    এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দু‘জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন।

  • বানিয়াচংয়ের হাওর থেকে নারীর লাশ উদ্ধার

    বানিয়াচংয়ের হাওর থেকে নারীর লাশ উদ্ধার

    হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওর থেকে এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

    সূত্রে জানা যায় (২৪ আগস্ট) মঙ্গলবার সকালে আখিয়া বেগম (৮০) নামের এক বৃদ্ধার মৃতদেহ হাওরের দেখতে পান স্থানীয় এলাকাবাসী।

    পরে বিষয়টি বানিয়াচং থানা পুলিশকে অবগত করা হলে পুলিশ সুজাতপুরের হাওর থেকে এই বৃদ্ধার লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।

    বৃদ্ধা মহিলা বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের সুজাতপুর গ্রামের মস্তু মিয়ার স্ত্রী।

    এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ওসি এমরান হুসেনের সাথে রাত ৯টা ২১মিনিটে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এবিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

    এঘটনায় কোন মামলা দায়ের হয়েছে কিনা জানতে চাইলে তিনি আরও জানান, এখন পর্যন্ত কেউ কোন মামলা দায়ের হয়নি, তবে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

  • মাধবপুরে অবৈধ কারেন্ট জাল জব্ধ

    মাধবপুরে অবৈধ কারেন্ট জাল জব্ধ

    হবিগঞ্জের মাধবপুর উপজেলা বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালায় মৎস বিভাগ। এসময় সরকার নিষিদ্ধ ২৩টি কারেন্ট জাল এবং ৩১টি অবৈধ মশারির জাল জব্দ করা হয়।

    মঙ্গলবার ২৪ আগস্ট দুপুর থেকে বিকেল পর্যন্ত মাধবপুর উপজেলা সদর বাজার থেকে এসব কারেন্ট জাল জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, এসব অবৈধ কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬১ হাজার টাকা।

    বিকালে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম মইনুলের উপস্থিতিতে পুড়িয়ে নষ্ট করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান, উপজেলা মৎস্য ফরিদুল হক।

    উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল হক জানান, মাছের বংশ বৃদ্ধির লক্ষে এ ধরনের অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।