Category: হবিগঞ্জ

  • চুনারুঘাটে মাদক বিরোধী অভিযানে আটক ১

    চুনারুঘাটে মাদক বিরোধী অভিযানে আটক ১

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক আইনে ১ জনকে আটক করে জেল ও জরিমানা করা হয়।

    আজ সোমবার ২৩ আগস্ট দুপুরের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিয়া গ্রামে চুনারুঘাট থানা পুলিশ এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসের সহায়তায় মাদকবিরোধী ট্রান্সফোর্সের অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানের সময় গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে হলদিয়া গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে বাচ্চু মিয়াকে আটক করে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ শত টাকা জরিমানা করা হয়।

    এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র পাল এবং সহায়তা করেন চুনারুঘাট থানার এক পুলিশ সদস্য।

  • নবীগঞ্জে অসহায়দের মাঝে চাল বিতরণ করলেন এমপি মিলাদ গাজী

    নবীগঞ্জে অসহায়দের মাঝে চাল বিতরণ করলেন এমপি মিলাদ গাজী

    নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে ভিজিএফ কার্ডধারী অসহায় হত দারিদ্রদের মাঝে চাল বিতরণ করা হয়েছে ।

    সোমবার দুপুরে নবীগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে বিনামূল্যে ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির আওতায় পৌর এলাকার ২ হাজার ২শ জনের মাঝে চাল বিতরন করা হয়।

    উক্ত চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও রেলমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উত্তম কুমার দাশ, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, প্যানেল মেয়র জায়েদ চৌধুরী, নবীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলালসহ পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • নবীগঞ্জে ইয়াবাসহ আটক ১

    নবীগঞ্জে ইয়াবাসহ আটক ১

    হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকা থেকে ১৮১ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

    সোমবার ২৩ আগস্ট রাত সাড়ে ১২টায় মাহিদুল ইসলাম (২৮)কে ইয়াবাসহ গ্রেপ্তার করে নবীগঞ্জ থানা পুলিশ। আটককৃত মাহিদুল ৭ ওয়ার্ডের বাসিন্দা নাজির মিয়ার ছেলে।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই অমিতাভ নেতৃত্বে একদল পুলিশ পৌর এলাকার শিবপাশা এলাকায় নয়াপাড়া অভিমুখী রাস্তার মোড় থেকে ১৮১ পিস ইয়াবাসহ তাকে আটক করে।

    এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ডালিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

  • হবিগঞ্জে ৩১ সাংবাদিককে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান

    হবিগঞ্জে ৩১ সাংবাদিককে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান

    বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর করোনাকালীন সহায়তার অংশ হিসেবে হবিগঞ্জ জেলা সদরে কর্মরত ক্ষতিগ্রস্থ ৩১ জন সাংবাদিককে বিশেষ আর্থিক সহায়তা চেক বিতরন করা হয়।

    আজ সোমবার সকাল ১১টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তন এই সহায়তা প্রদান করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।

    এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভা মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ সভাপতি হবিগঞ্জ জেলা প্রেসক্লাব, জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরী প্রমুখ।

    এসময় ৩১ জন সাংবাদকর্মীকে ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।

  • চুনারুঘাটে র‍্যাবের জালে পেশাদার মাদক ব্যবসায়ী

    চুনারুঘাটে র‍্যাবের জালে পেশাদার মাদক ব্যবসায়ী

    হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করা হয়।

    রবিবার ২২ আগস্ট দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাহিদ হাসানের নেতৃত্বে একদল র‍্যাব সদস্য বিশেষ অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাল্লাগামী পাকা রাস্তার পাশ থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

    আটককৃত রউফ উল্লা (২১) চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট গ্রামের মৃত সিরা উল্লার ছেলে।

    পরে র‍্যাব সদস্যরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন এবং গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত মাদকসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করেন।

  • আবুল কা‌শেম বাংলা‌দেশ শিক্ষক স‌মি‌তির কেন্দ্রীয় কমিটির সাংগঠ‌নিক সম্পাদক ম‌নোনীত

    আবুল কা‌শেম বাংলা‌দেশ শিক্ষক স‌মি‌তির কেন্দ্রীয় কমিটির সাংগঠ‌নিক সম্পাদক ম‌নোনীত

    নবীগঞ্জ উপজেলার ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিনারপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আবুল কা‌শেমকে বাংলা‌দেশ শিক্ষক স‌মি‌তির কেন্দ্রীয় কমিটির সাংগঠ‌নিক সম্পাদক হিসা‌বে ম‌নোনীত করা হয়েছে।

    কেন্দ্রীয় ক‌মি‌টির সভাপ‌তি মোঃ নজরল ইসলাম রনি সাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে মনোনয়ন প্রদান করা হয়।

    উ‌ল্লেখ্য দিনারপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আবুল কা‌শেম গত ২০১৯ সা‌লে জাতীয় শিক্ষা সপ্তা‌হের নবীগঞ্জ উপ‌জেলার শ্রেষ্ট শ্রে‌ণি শিক্ষক এবং ২০২০ স‌নে উপ‌জেলা মাধ্য‌মিক শিক্ষক স‌মি‌তির সাংগঠ‌নিক সম্পাদক হিসা‌বে ম‌নোনীত হন।

    তাকে শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় তিনি কেন্দ্রীয় কমিটির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • বানিয়াচংয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

    বানিয়াচংয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

    হবিগঞ্জের বানিয়াচংয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে প্রতিবেশি কিশোর।

    ধর্ষণের ফলে গুরুতর অসুস্থ শিশুকে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ধর্ষক কিশোর পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয় নাই। তবে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
    ঘঠনাটি ঘটেছে ২১ আগস্ট বিকেল ৩টায় বানিয়াচং উপজেলার ৪ নম্বর দক্ষিন পশ্চিম ইউনিয়নের যাত্রপাশা গ্রামে।
    বানিয়াচং থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, যাত্রপাশা গ্রামের মোতাব্বির মিয়ার কিশোর পুত্র অলিম (১৬) প্রতিবেশী রিক্সাচালক দিলবর শাহের ৬ বছরের শিশু কন্যাকে নিজ ঘরে এনে ধর্ষণ করে।

    ধর্ষণের ফলে রক্তক্ষরন হলে এ সময় শিশুটি তার বাবা মাকে বিষয়টি জানায়।
    পরবর্তীতে বিষয়টি আপোসে নিস্পত্তি করার চেষ্টা করা হলেও শিশুটির অবস্থা গুরুতর হওয়ার কারণে শালিসকারীগন থানা পুলিশকে অবগত করার পরামর্শ দিয়ে চলে যান।

    এদিকে রাত ৮টা ৩০ মিনিটের সময় শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, প্রাথমিকভাবে আলামত পেয়েছি, তবে পরীক্ষা নিরীক্ষা পর বিস্তারিত বলতে পাবর।

    শিশুটির বাবা দিলবর শাহ জানান, আমি রিক্সা নিয়ে বাজারে চলে যাই, আমার স্ত্রী জরুরী কাজে বাড়ীর বাহিরে গিয়েছিল, সেই সুযোগে অলিম আমার শিশু মেয়ের সর্বনাশ করেছে।

    ঘটনার সত্যতা স্বীকার করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে অভিযোগ পাইনি।

    এদিকে হবিগঞ্জ সদর থানার এসআই উৎসব হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখে আসেন।
    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে হাসপাতালের ভর্তির তথ্য এবং আলামত থেকে ধর্ষণের বিষয়টি জানতে পেরেছি, তদন্ত এবং ডাক্তারী পরীক্ষার পর বিস্তারিত বলতে পারব।