Category: হবিগঞ্জ

  • বানিয়াচংয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ

    বানিয়াচংয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ

    হবিগঞ্জের বানিয়াচংয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে প্রতিবেশি কিশোর।
    ধর্ষণের ফলে গুরুতর অসুস্থ শিশুকে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ধর্ষক কিশোর পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয় নাই।
    তবে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    ঘঠনাটি ঘটেছে ২১ আগস্ট বিকেল ৩টায় বানিয়াচং উপজেলার ৪ নম্বর দক্ষিন পশ্চিম ইউনিয়নের যাত্রপাশা গ্রামে।

    বানিয়াচং থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, যাত্রপাশা গ্রামের মোতাব্বির মিয়ার কিশোর পুত্র অলিম (১৬) প্রতিবেশী দিলবর মিয়ার ৬ বছরের শিশু কন্যাকে নিজ ঘরে এনে ধর্ষন করে।
    ধর্ষণের ফলে রক্তক্ষরন হলে এ সময় শিশুটি তার বাবা মাকে বিষয়টি জানায়।

    পরবর্তীতে বিষয়টি আপোসে নিস্পত্তি করার চেষ্টা করা হলেও শিশুটির অবস্থা গুরুতর হওয়ার কারনে শালিসকারীগন থানা পুলিশকে অবগত করার পরামর্শ দিয়ে চলে যান।

    ঘটনার সত্যতা স্বীকার করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে অভিযোগ পাইনি।

  • রাষ্ট্রবিরোধী অপশক্তি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে – এমপি আবু জাহির

    রাষ্ট্রবিরোধী অপশক্তি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে – এমপি আবু জাহির

    হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেনÑ রাষ্ট্রবিরোধী অপশক্তি এখনো দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে। ওই অপশক্তিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে। তবেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে দেশ।

    শনিবার গ্রেনেড হামলা দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।

    তিনি বলেন, সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত দেশকে তার মেধা প্রজ্ঞা ও দূরদর্শিতা দিয়ে সোনার বাংলায় পরিণত করছিলেন। এসব সহ্য করতে না পেরে ষড়যন্ত্রকারীরা ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে। তাকে হত্যা করে এদেশকে পিছিয়ে দেওয়া হয়।

    অবশেষে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ১৯৯৬ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত ‘সোনার বাংলা’ গড়ার কাজ শুরু করেন।

    কিন্তু ষড়যন্ত্রকারীরা ২০০৪ সালে আবারও সক্রিয় হয়। ওই সময়ের সরকার প্রধান খালেদা জিয়া ও হাওয়া ভবন থেকে তারেক জিয়ার আশ্রয়ে এবং তাদের নির্দেশে শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করা হয়।

    ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করে এদেশের স্বাধীন সার্বভৌম অবস্থানকে বিনষ্ট এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল তারা। ভাগ্যক্রমে সেদিন শেখ হাসিনা বেঁচে যান। ওইদিন তিনি বেঁচে যাওয়াতে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

    এমপি আবু জাহির বলেন, ১২ বছর ধরে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও শেখ হাসিনা এখন নিরাপদ, একথা বলা যাবে না। এখনও ঘাপটি মেরে থাকা সেই অপশক্তি একের পর এক ষড়যন্ত্র করেই চলেছে। কিন্তু তাদের সেই স্বপ্ন কোনো দিন সফল হবে না। বাংলার জনগণ শেখ হাসিনার পাশে আছে।

    জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ সামছুল হক, অসিত রঞ্জন দাশ, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেটে হুমায়ুন কবীর সৈকত, উপ প্রচার সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান সজল খান, সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী প্রমুখ।

    পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান ও পবিত্র গীতা পাঠ করেন স্বপন লাল বণিক।

    সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমিনুল হক।

  • মাধবপুরে প্রাইভেটকার চাপায় বৃদ্ধ নিহত

    মাধবপুরে প্রাইভেটকার চাপায় বৃদ্ধ নিহত

    হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকার চাপায় শাহেদ আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

    শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহেদ আলী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ব্যাঙ্গাডোবা গ্রামের ইউনুস আলীর পুত্র।

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাইনুল ইসলাম জানান, সাহেদ আলী নামে ওই ব্যক্তি নোয়াপাড়া এলাকার রাস্তার পাশ দিয়ে হটে যাচ্ছিল। এসময় শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে যাওয়া মাধবপুরগামী একটি দ্রুতগামী প্রাইভেটকার তাকে চাপা দিয়ে চলে যায়।

    পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • সাংবাদিক আনোয়ারের মায়ের মৃত্যুতে প্রেসক্লাবে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত

    সাংবাদিক আনোয়ারের মায়ের মৃত্যুতে প্রেসক্লাবে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত

    এশিয়ান টিভির বানিয়াচং উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেনের মাতা হাজেরা বিবির মৃত্যুতে প্রেসক্লাব কতৃক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

    শুক্রবার রাত ৯ ঘটিকায় শহীদ মিনার সংলগ্ন বানিয়াচং প্রেসক্লাব অফিসে মরহুমার আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি শামায়ুন কবির।

    দোয়া শেষে প্রেসক্লাব সভাপতি মোসাহেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

    এতে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব উপদেষ্টা মন্ডলির সদস্য আক্কাস আলী, সাংবাদিক শেখ যোবায়ের জসিম, মাওঃ আশিকুর ইসলাম, এ কে আজাদ, আনোয়ার হোসেন, আজমল হোসেন খান, নুরুল ইসলাম, প্রভাষক জসিম উদ্দিন, এনায়েত হোসেন, সাজ্জাদুর শাহ্ সুমন, আলমগীর রেজা, আল- আমিন খান, এস.কে রাজ, সাব্বির চৌধুরী সুহাগ প্রমূখ।

    এছাড়াও উপস্থিত ছিলেন কন্ঠ শিল্পী মুবাশ্বির আহমেদ তান্না, প্রদ্রীপ সূত্রধর, আশীষ আচার্য প্রমূখ ।

  • বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে যুবলীগের শোকসভা ও মিলাদ মাহফিল

    বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে যুবলীগের শোকসভা ও মিলাদ মাহফিল

    দি‌লোয়ার হোসাইনঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলাদেশ গড়তে হলে জাতির জনকের আদর্শকে ধারন করতে হবে।
    জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন ৩১ নিয়ে কাজ করতে হবে।

    যুবলীগের নেতৃত্বে এ দেশের যুবকরা আজ ঐক্যবদ্ধ। যুবলীগ কে আগামীতে দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে হবে।

    উপরোক্ত কথাগুলো ইউনিয়ন যুবলীগের শোকসভায় বলেছেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।

    হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ৭নং ইউনিয়ন আওয়ামী যুবলীগেরব আয়োজনে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ২০ আগস্ট বিকাল ৪টায় স্থানীয় কদুপুর বাজারে অবরইউড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ১ম যুগ্ম-আহবায়ক আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম রুজেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলার সুযোগ্য চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

    প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শেখ আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলার ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, বরইউড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ফরিদ মিয়া,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক-সহ সভাপতি হাবিবুর রহমান চৌধুরী, সভায় বক্তব্য রাখেন ৭নং বরইউড়ি ইউনিয়ন ছাত্রলীগ নেতা জে.আর অসীম, ৮নং খাগাউড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালেহ উদ্দিন, যুবলীগ নেতা রুহান, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান,৭নং বরইউড়ি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শাহজাহান মিয়া প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ সহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • লাখাইয়ে জমি নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত

    লাখাইয়ে জমি নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত

    হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নের হরিনাকোনা গ্রামে জমি নিয়ে দুই পক্ষে সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছেন প্রায় ১০জন।

    গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    জানা যায়, আজ শুক্রবার ২০ আগস্ট সকাল ৯ টায় দিকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে হরিনাকোনা গ্রামের সচিন্দ্র সরকার ও অধীন সরকার এর মধ্যে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    এতে নারী পুরুষ মিলে প্রায় ১০ জন আহত হয়। গুরুতর আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তিকৃত আহতরা হলো জহল্লাল সরকার (৩১) আরতি রানী সরকার (৩১) সচিন্দ্র সরকার (৬০) হীরেন্দ্র সরকার (৩৫) সারতি সরকার (৫০) পরিন্দ্র সরকার (৩০) বাদল সরকার (২১) অধীন সরকার (৫২)।

    এব্যাপারে উভয় পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

  • লোকড়া ইউনিয়নে বঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প এর খাদ্যসামগ্রী বিতরণ

    লোকড়া ইউনিয়নে বঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প এর খাদ্যসামগ্রী বিতরণ

    শোকাবহ আগস্ট মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে এবং কোভিড ১৯ মহামারি পরিস্থিতিতে বঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

    আজ শুক্রবার ২০ আগস্ট হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নে বেকিটেকা গ্রামের অসহায় ও কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক মোঃ মোতাচ্ছিরুল ইসলাম।

    এসময় তিনি রিচি ইউনিয়নের রবিদাস পাড়ার মানুষের মাঝেও খাদ্য সহায়তা প্রদান করেন।

    বিতরণকালে তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের মাানুষকে ভালবেসে দেশ স্বাধীন করেছিলেন, আর আমরা যারা তার আর্দশকে ধারণ করি তারা কখনো দেশের মানুষকে অসহায় থাকতে দেবনা। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশের জন্য কাজ করে যাব।