Category: হবিগঞ্জ

  • সিলেটে দুর্ঘটনায় মাইক্রো পানিতে ডুবে নিহত ৩

    সিলেটে দুর্ঘটনায় মাইক্রো পানিতে ডুবে নিহত ৩

    সিলেট থেকে জকিগঞ্জগামী একটি মাইক্রোবাস (নোহা) গাড়ী দূর্ঘটনায় পতিত হয়ে পানওতে ডুবে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন আরও ২ জন বিভিন্ন হাসপাতালে মারা গেছেন বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার ১৮ আগস্ট সন্ধ্যা ৭ টার দিকে সিলেট থেকে জকিগঞ্জ যাওয়ার পথে একটি নোহা গাড়ী জকিগঞ্জ সিলেট রোডের শাহবাগের অদূরে নিজগ্রামের কাছে দূর্ঘটনায় পতিত হয়। গাড়ীর চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পানির নীচে ডুবে যায়।

    এতে ঘটনাস্থলে জকিগনজ উপজেলার গনিপুর গ্রামের মাহেল চৌধুরী নামক একজন নিহত হয়েছেন। এদিকে উপজেলার দৌলতপুর গ্রামের জুনেদ আহমদকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বাকী ১ জনের নাম ঠিকানা জানা যায়নি।

    খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে।

  • বাহুবলে ৪৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    বাহুবলে ৪৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    হবিগঞ্জের বাহুবলে র‌্যাব-৯,সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি টিম লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং সিনিয়র এএসপি এ.কে.এম কামরুজ্জামান ও এস আই রাসেল মন্ডলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন ০৬ নং মিরপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের মিরপুর বাজারের সৈয়দ বশির প্লাজা মার্কেটে অভিযান চালানো হয়।

    এসময় বশির প্লাজার প্রমি শিল্পালয় জুয়েলার্স এর সামনে থেকে ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ খোকন মিয়া (২২) কে গ্রেফতার করা হয়।

    র‍্যাব সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের রফিক মিয়ার ছেলে খোকন মিয়া (২২) দীর্ঘদিন যাবত মরণ নেশা ইয়াবা বিক্রি করে আসছিলো, এমন খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে উপজেলার মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব ৯ এর একটি টিম।

    এসময় উল্লেখকৃত জায়গা থেকে ৪৯৫ পিচ ইয়াবা সহ খোকন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    মঙ্গলবার বিকেলে খোকন মিয়াকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হলে তার বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(খ)/৪১ ধারায় মামলা দায়ের করলে মামলাটি বাহুবল মডেল থানায় রুজু করা হয়।

    মামলা নং (১১-১৭-২০২১)। মঙ্গলবার বিকেলেই খোকন মিয়াকে বাহুবল মডেল থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • মাধবপুরে সাংবাদিক হামিদুরের নানার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

    মাধবপুরে সাংবাদিক হামিদুরের নানার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

    বাংলা টিভি, হবিগঞ্জ নিউজ এবং দৈনিক প্রতিদিনের সংবাদ এর মাধবপুর উপজেলা প্রতিনিধি হামিদুর রহমানের নানা সিরাজ আলী ইন্তেকাল করেছেন (ইন্না………রাজিউন)। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ১০২বছর।

    বুধবার দুপুর ২ টায় তিনি নিজ বাড়ি উপজেলার চৌমুহনী ইউনিয়নের শাহজালালপুর গ্রামের মারা যান।

    মৃত্যুকালে তিনি ২ মেয়ে ও নাতি হামিদুর রহমান সহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে গেছেন।

    ঐ দিন মাগরিব নামাযের পর হযরত শাহজালাল (রহঃ) সুন্নীয়া হাফেজিয়া মাদ্রাসায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

    উনার মৃত্যুতে ২নং চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন মিয়া, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

  • করোনা রোগীদের অক্সিজেন সেবায় এগিয়ে এসেছে হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে

    করোনা রোগীদের অক্সিজেন সেবায় এগিয়ে এসেছে হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে

    হবিগঞ্জে করোনায় আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিতে এগিয়য়ে এসেছে হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে নামে প্রবাসীদের একটি সংগঠন।

    বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অক্সিজেন সেবার উদ্বোধন উপলক্ষ এক আলোচনা সভা অনুষ্ঠতি হয়।
    হবগিঞ্জ প্রসেক্লাবরে সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ নুরুল ইসলাম।

    অনুষ্ঠান বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোঃ ফরিয়াদ, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, হারুনুর রশীদ চৌধুরী, বর্তমান সক্রেটোরী চৌধুরী মাসুদ আলী ফরহাদ প্রমুখ৷
    উপস্থিত ছিলেন
    বীরমুক্তিযুূদ্বা মোহাম্মদ আলী মমিন, ইলিয়াছ একাডেমির প্রধান শিক্ষক হেমায়েত আলী খান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জাহির,সৈয়দ এখলাছুর রহমান খোকন,সাবেক কোষাধ্যক্ষ ও হবিগঞ্জ নিউজের সম্পাদক শরিফ চৌধুরী প্রমূখ৷

    অনুষ্ঠানে জানানো হয় করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বাসায় সরবরাহ করা হবে।

  • মানবসেবাকে ১টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার

    মানবসেবাকে ১টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার

    ‘মানবসেবা’সামাজিক সংগঠন এর অক্সিজেন ব্যাংকে আরো ১ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন হবিগঞ্জ জেলার কৃতিসন্তান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল ইউনিভার্সিটির নাক-কান-গলা বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার ও তরফদার ফাউন্ডেশন৷

    গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে তরফদার ফাউন্ডেশন ও ডাঃ কামরুল হাসান তরফদার এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে
    সিলিন্ডরটি প্রদান করা হয়৷

    তরফদার হিয়ারিং সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আরিফুল হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল। বিশেষ অতিথি ছিলেন তরফদার ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা জিয়াউল হাসান তরফদার মাহিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, বাপা হবিগঞ্জ এর সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, অ্যাডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন।

    এসময় আনুষ্ঠানিকভাবে সিলিন্ডারটি গ্রহন করেন মানবসেবার সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফ চৌধুরী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মৃদুল কান্তি রায় ও কোষাধ্যক্ষ মিনহাদ আহমেদ চৌধুরী৷

    অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে তরফদার ফাউন্ডেশন করোনার এই ক্রান্তিলগ্নে মানবিক কর্মকান্ডে ভূমিকা রাখায় ‘মানবসেবা’সামাজিক সংগঠন এর ভূয়সী প্রশংসা করেন৷ এবং ভবিষ্যতেও মানবসেবার পাশে থাকার থাকার আশ্বস্ত করেন৷ এসময় মনবসেবার নেতৃবৃন্দরাও মানবসেবার মানবিক কর্মকান্ডের পাশে এগিয়ে আসায় হবিগঞ্জের কৃতি সন্তান প্রফেসর ডাঃ কামরুল হাসান তরফদার ও তরফদার ফাউন্ডেশনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন৷

  • চুনারুঘাটে গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার

    চুনারুঘাটে গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার

    স্বপন আহাম্মেদ: হবিগঞ্জ চুনারুঘাট থানা পুলিশের অভিযানে ১০কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী হল, উপজেলার চান্দপুর চা বাগান এলাকার মৃত প্রিয়ন্ত সাঁওতাল এর ছেলে মনতুষ সাওতাল(২৬)।

    পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা এস আই দেওয়ান সম্রাটের নেতৃত্বে একদল পুলিশ বাগান এলাকায় মাদক পাচারকালে উল্লেখিত মাদকসহ ঐ ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়।

    পরে তার বিরুদ্ধে মাদক নিয়ত্রন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

  • মাধবপুরে পল্লী উদ্যোক্তাদের মাঝে বিআরডিবির ঋণ বিতরণ

    মাধবপুরে পল্লী উদ্যোক্তাদের মাঝে বিআরডিবির ঋণ বিতরণ

    হবিগঞ্জের মাধবপুরে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তা বিআরডিবি সমিতির সদস্যদের মাঝে এসএমই ঋণ বিতরণ করা হয়েছে।

    “এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” প্রতিপাদ্য নিয়ে মাধবপুর উপজেলার বিআরডিবির হলরুমে, মাধবপুর অফিস কর্তৃক আয়োজিত বিআরডিবি’র সদস্যদের মাঝে গরু মোটাতাজাকরণের জন্য জগদীশপুর মহিলা সমিতির উদ্যোক্তা ও আউস চাষের জন্য কৃষক সমবায় সমিতির উদ্যোক্তার মাঝে মোট ৫৪ জন সদস্যের বিপরীতে ১৯ লক্ষ ৪৩ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

    বুধবার (১৮আগস্ট) সকালে এ ঋণ বিতরণ করা হয়।

    ইউসিসি সভাপতি ফজলুর রহমান শাহ্ সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এম. এ. ফয়সাল চৌধুরী, প্রমূখ ‌।