Category: হবিগঞ্জ

  • পুলিশের সিলেট রেঞ্জ ফুটবল টুর্নামেন্টে হবিগঞ্জ  চ্যাম্পিয়ন

    পুলিশের সিলেট রেঞ্জ ফুটবল টুর্নামেন্টে হবিগঞ্জ চ্যাম্পিয়ন

    সিলেট রেঞ্জ পুলিশ বার্ষিক ফুটবল টুর্নামেন্টে মৌলভীবাজার জেলা পুলিশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জ জেলা পুলিশ।

    সোমবার বিকেলে সিলেট পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত খেলায় ট্রাইবেকারে ৪-২ গোলে মৌলভীবাজারকে পরাজিত করে হবিগঞ্জ। নির্ধারত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র ছিল। পরে প্রধান অতিথি হিসাবে বিজয়ী দলের হাতে ট্রপি তুলে দেন সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহাম্মেদ পিপিএম।

    হবিগঞ্জ জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় মঙ্গলবার বিকেলে বিজয়ী দলকে সংবর্ধনা প্রদান করে হবিগঞ্জ জেলা পুলিশ প্রশাসন।

    ধুলিয়াখাল এলাকায় অবস্থিত পুলিশ লাইনে পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ্র দে, সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান, ইন্সেপেক্টর নূরুল হক, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত নাজমুল হক, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, ফুটবল টিমের ক্যাপটেন মফিজুল ইসলাম প্রমুখ।

    সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন-হবিগঞ্জ জেলা পুলিশের ফুটবল টিম চ্যাম্পিয়ন হয়ে আমাদের সম্মানিত করেছে। তিনি বলেন-এ সম্মানে আমি নিজে যে গর্বিত তেমনি হবিগঞ্জবাসী গর্বিত। ভবিষ্যতে পুলিশের হবিগঞ্জ ফুটবল দলের খেলোয়ারদের উন্নত মানের প্রশিক্ষণ দিয়ে শক্তি একট টিম তৈরী করা হবে। তিনি খেলোয়ারদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা পুলিশ ফুটবল টিমের খেলোয়ারা চ্যাম্পিয়ন ট্রপি পুলিশ সুপারের হাতে তুলে। পুলিশ সুপার তাদের ক্রেস্ট, নগদ অর্থ ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।

  • মানবসেবা’রঅক্সিজেন ব্যাংকে’ দু’জন প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্বের ২ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

    মানবসেবা’রঅক্সিজেন ব্যাংকে’ দু’জন প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্বের ২ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

    মানবসেবা’সামাজিক সংগঠন এর অক্সিজেন ব্যাংকে আরো ২ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন দুই প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব৷

    গতকাল সোমবার সন্ধ্যার পরে মানবসেবার অস্হায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে
    সিলিন্ডারগুলো গ্রহন করা হয়৷
    মানবসেবার’ সভাপতি ফরহাদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফ চৌধুরীরর পরিচালনায় অনুষ্ঠানে আমেরিকা প্রবাসী পৈল গ্রামের সৈয়দ মোস্তফা নোমান এর পক্ষে ১ টি সিলিন্ডার মানবসেবা’র নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন
    পৈল ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ৷ এসময় ইংল্যান্ড প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ আনাস পাশার পক্ষ থেকেও ১ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়৷

    অনুষ্টানে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন মানবসেবা’র উপদেষ্টা সিনিয়র আইনজিবী এডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস, মানবসেবার সহসভাপতি এডভোকেট মোঃ মোস্তফা,এডভোকেট প্রতীম গোপ,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মৃদুল কান্তি রায়,মানবসেবা’র লিগাল এডভাইজার এডভোকেট সৈয়দ জাদিল আহমেদ, কোষাধ্যক্ষ মিনহাদ আহমেদ চৌধুরী প্রমূখ৷

    অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানের অতিথি পৈল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আরিফ করোনার এই ক্রান্তিলগ্নে মানবিক কর্মকান্ডে ভূমিকা রাখায় ‘মানবসেবা’সামাজিক সংগঠন এর ভূয়সী প্রশংসা করেন৷ এবং ভবিষ্যতেও মানবসেবার পাশে থাকার থাকার আশ্বস্ত করেন৷ এসময় মনবসেবার নেতৃবৃন্দরাও মানবসেবার মানবিক কর্মকান্ডের পাশে এগিয়ে আসায় আমেরিকা প্রবাসী সৈয়দ মোস্তফা নোমান ও ইংল্যান্ড প্রবাসী সৈয়দ আনাস পাশা’র প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন৷

  • মাধবপুরে বিজিবির অভিযানে গাঁজাসহ আটক ১

    মাধবপুরে বিজিবির অভিযানে গাঁজাসহ আটক ১

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী আলিনগর এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে দুই কেজি ভারতীয় গাঁজাসহ ১ কারবারিকে আটক করেছে।

    বিজিবি জানায়, গত (১৬ আগস্ট) সোমবার আনুমানিক রাত ১০টা দিকে গ্রেফতার করা হয়।

    ধর্মঘর বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার মোকাদ্দেছ আলী নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আব্দুল নূর (৫২) নামে ১ কারবারিকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়।

    সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত আব্দুল করিম এর ছেলে।

    হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ানের ধর্মঘর বিজিবি’র ক্যাম্প কমান্ডার সুবেদার তোফাজ্জল হোসেন উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সীমান্তসহ এলাকাগুলোতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

  • হবিগঞ্জে ত্রৈমাসিক শব্দকথা’র মুজিববর্ষ সংখ্যা’র মোড়ক উন্মোচন

    হবিগঞ্জে ত্রৈমাসিক শব্দকথা’র মুজিববর্ষ সংখ্যা’র মোড়ক উন্মোচন

    হবিগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রৈমাসিক শব্দকথা’র মুজিববর্ষ সংখ্যার ২য় সংস্করণের মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠিত হয়।

    মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মোড়ক উন্মোচন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল হাসান শরীফ, শিশু সংগঠক বাদল রায়, সংগঠক মোঃ আব্দুল্লাহ, প্রিয়জন সাহিত্য পরিষদের সভাপতি রুনা আক্তার স্বপ্না, কথাসাহিত্যিক সিদ্দিকী হারুন, কবি অপু চৌধুরী, সংগঠক শব্দকথা’র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ।

    আরও উপস্থিত ছিলেন শব্দকথা’র সাহিত্য সম্পাদক এস এম মিজান, বার্তা সম্পাদক আখতারুজ্জামান তরপদার, সমাজকর্মী রুহুল আমীন, লেখক কোহিনুর ইসলাম স্বপন, আবৃত্তি শিল্পী হাবিবুর রহমান খোকন, সাংবাদিক মীর জুবায়ের আলম, কবি তানভীর সিদ্দিকী তোয়াহ প্রমুখ।

    প্রধান অতিথি ইশরাত জাহান বলেন, “কবি সাহিত্যিকগণ সাদামনের মানুষ হয়ে থাকেন। আমি আপনাদের সান্নিধ্য পেয়ে অত্যন্ত খুশি হয়েছি। ভবিষ্যতে আমি আপনাদেরকে নিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করতে আগ্রহী। হবিগঞ্জে শব্দকথার মতো এতো উন্নতমানের একটি প্রকাশনা সংস্থা আছে জেনে আমি খুশি হলাম।”

  • হবিগঞ্জ জেলা আওয়ামিলীগের উদ্যোগে  আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ

    হবিগঞ্জ জেলা আওয়ামিলীগের উদ্যোগে আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ

    ১৭ আগস্ট দেশব্যাপি একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে হবিগঞ্জ জেলা আওয়ামিলীগের উদ্যোগে আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    আজ মঙ্গলবার ১৭ আগস্ট বিকাল ৩টায় হবিগঞ্জ বার লাইব্রেরিতে আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    এসময় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামিলীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা আওয়ামিলীগের উপদেষ্টা এডভোকেট শ্যামল কান্তি, জেলা আওয়ামিলীগ সহ সভাপতি এডভোকেট হাফিজ উদ্দিন, সাবেক পিপি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল হাসান শরিফ, জেলা আওয়ামিলীগ সহ সভাপতি এডভোকেট মনোহর আলী প্রমুখ।

  • জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

    জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

    হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলায় ২৯ লক্ষ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মাণাধীন নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

    মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১০ টায় বানিয়াচঙ্গ উপজেলা ভূমি অফিস সংলগ্ন মাঠে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

    ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হবিগঞ্জ ২আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান।

    সংক্ষিপ্ত আলোচনায় সংসদ সদস্য আব্দুল মজিদ খান বলেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করে যাচ্ছে। সরকারী বেসরকারী সকল পর্যায়ের মানুষ শেখ হাসিনার উন্নয়ন সুবিধা পাচ্ছে।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, সহকারী কমিশনার ভূমি ইফফত আরা জামান উর্মি প্রমূখ

  • সংবাদকর্মী ও পত্রিকার হকারদের মাঝে হবিগঞ্জ পৌরসভার মানবিক সহায়তা

    সংবাদকর্মী ও পত্রিকার হকারদের মাঝে হবিগঞ্জ পৌরসভার মানবিক সহায়তা

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ পত্রিকা হকার ও সংবাদকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করেছে হবিগঞ্জ পৌরসভা। গত রবিবার বিকেলে হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে হবিগঞ্জ প্রেসক্লাবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।

    এসময় এমপি আবু জাহির বলেন, আমার এবং পৌরসভার উদ্যোগে এধরণের মানবিক সহায়তা ও সহযোগীতা সংবাদকর্মী এবং হকারদের মাঝে অব্যাহত থাকবে। করোনাকালে সংবাদকর্মী এবং হাকাদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
    তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু খুনি ও যুদ্ধাপরাধিদের বিচারের আওতায় এনেছেন কিন্তু এখনও আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়ন ব্যহত করার জন্য স্বরযন্ত্রকারীরা সোচ্ছার রয়েছে।
    মেয়র আতাউর রহমান সেলিম বলেন, হবিগঞ্জ পৌরসভার বিগত দিনে যেসব অনিয়ম দুনর্ীতি হয়েছে তা অনুসন্ধান করে বস্তুনিষ্ঠ পরিবেশনের জন্য সাংবাদিকদের আহ্বান জানান।

    এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মোঃ ফজলুর রহমান, হারুনুর রশীদ চৌধুরী ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, টিভি জার্নালিষ্ট এসোশিয়েশনের সভাপতি মোঃ শাকিল চৌধুরী প্রমূখ।