Category: হবিগঞ্জ

  • বানিয়াচংয়ে শোক দিবস পালিত

    বানিয়াচংয়ে শোক দিবস পালিত

    আকিকুর রহমান রুমন: হবিগঞ্জের বানিয়াচঙ্গে ১৫ আগষ্ট স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহ্দত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

    দিবসটি পালন উপলক্ষে বানিয়াচং উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।

    বানিয়াচং- আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য,উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,আওয়ামী লীগের অংগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে পুস্পস্থবক অর্পণ করা হয়েছে।

    এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।

    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান,
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,
    উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি,
    বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, ইউএইচও শামিমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিপুল ভূষন রায়,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তজিমুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া,শাহজাহান মিয়া,কৃষকলীগের আহবায়ক কামাল উদ্দিন লাল,ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুন
    উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো এনামুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, ডাঃ সজীব হাসান, ডাঃ ইশতিয়াক, পল্লীবিদ্যুত ডিজিএম মামুন মোল্লা,ডমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন, সাবরেজিস্টার ইসমত পাশা।

    প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া সাংবাদিক আক্তার হোসেন আলহাদী,তাওহীদ হাসান,আলমগীর রেজা,এনায়েত হোসেন, সাজ্জাদুর রহমান শাহ প্রমূখ।

    আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
    ১৫ আগস্ট শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

  • জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের অনলাইন প্ল্যাটফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত

    জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের অনলাইন প্ল্যাটফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে জাতির পিতার জীবন ও কর্মের উপর আজ অনলাইন প্ল্যাটফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া।

    এছাড়াও আলোচনা সভায় সংযুক্ত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, সিভিল সার্জন, হবিগঞ্জ, এ কে এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলার দপ্তর প্রধানগণ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন পেশা ও সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

  • বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে  মানবিক সহায়তা প্রদান

    বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান

    সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি এবং উপপরিচালক, স্থানীয় সরকার জনাব মোহাম্মদ নাজমুল হাসান।

    হবিগঞ্জ পৌরসভার সহযোগিতায় জালাল স্টেডিয়াম সংলগ্ন টেনিস ক্লাব প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ২০০ জন অসচ্ছল জনগণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয় এবং করোনা সচেতনতা সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

  • শোক দিবসে মাধবপুরে যুবলীগের শ্রদ্ধা নিবেদন

    শোক দিবসে মাধবপুরে যুবলীগের শ্রদ্ধা নিবেদন

    ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মাধবপুর উপজেলা যুবলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সকাল ৮ ঘটিকা (রোববার) সময় করোনায় স্বাস্থ্য বিধি মেনে মাধবপুর উপজেলা পরিষদ হল রুমের সামনে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন যুবলীগের নেতাকর্মীরা।

    হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ মোহাম্মদ আবুল কাশেম এর সঞ্চলনায় উপজেলা যুবলীগের সভাপতি ও ৪নং আদাঐর ইউনিয়নের জনন্দিত চেয়ারম্যান জনাব মোঃ ফারুক পাঠান সংক্ষিপ্ত এক বক্তব্য কালে বলেন, ১৫ আগষ্ট জাতির জন্য এক কলংকজনক অধ্যায়।

    বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার একমাত্র যোগ্য উত্তরসূরী ছিলেন তার কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার হাত ধরে দেশ আজ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

    তিনি দলমত নির্বিশেষে দেশের উন্নয়নে সবাইকে প্রধানমন্ত্রীর গৃহীত কর্মকান্ডে সহযোগিতার অনুরোধ জানানোর পাশাপাশি জেলা যুবলীগের নেতৃত্বে প্রতিটি উপজেলা ও ইউনিয়ন মডেল যুবলীগ গঠনে ভুমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

    এসময় উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জুয়েল খাঁন, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান কুতুব, পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল আহমেদ লেবু সহ প্রমুক।

  • হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

    হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা আওয়ামিলীগ এবং প্রশাসনের উদ্যোগে দোয়া মাহফিল ও জাতির পিতার প্রতি শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করা হয়।

    রবিবার ১৫ আগস্ট সকাল ৯টায় জেলা আওয়ামিলীগের কার্যালয়ের সামনে জাতির পিতার স্মৃতির প্রতি পুস্পস্তবক অর্পণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, সংসদ সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, জেলা প্রশাসক ইসরাত জাহান, জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমানসহ সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থা দপ্তর।

    এরপর জেলা প্রশাসক বিয়াম ল্যাবরেটরি স্কুলে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল এর শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, হবিগঞ্জ সদরের উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি চৌধুরী মোঃ ফরিয়াদ, বীর মুক্তিযোদ্ধাগণ প্রমুখ।

  • মাধবপুরে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    মাধবপুরে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে থেকে স্বাস্থ্য বিধি মেনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন।

    রোববার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেছেন উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা আওয়ামীলীগ,মাধবপুর থানা,পৌরসভা,প্রেসক্লাব, পৌর আওয়ামীলীগ,মহিলা আওয়ামীলীগ,হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ,বিভিন্ন সরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান যুবলীগ,কৃষকলীগ,ছাত্রলীগ।

    সকাল ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শোক দিবসের কর্মসূচি শুরু করেন।

    দিসবটির শুরুতেই জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।

    এছাড়া সকাল সাড়ে দশটায় ভার্টুয়ালি শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, উপজেলার ১০জন শিল্পীকে আর্থিক সহায়তা, জোহর নামাজের পর মসজিদসহ সকল ধর্মীয় উপসানালয়ে দোয়া, মোনাজাত, প্রার্থনা করা হবে। ছাড়াও অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগীতা, হামদ/নাত, চিত্রাংকন, ‘শিক্ষার আলোয় বঙ্গবন্ধু’ শীর্ষক অনলাইন ভিত্তিক আবৃত্তি ও সংঙ্গীতের আয়োজন করা হয়েছে।

  • হবিগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে খতমে কোরআন ও আলোচনা সভা

    হবিগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে খতমে কোরআন ও আলোচনা সভা

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উদ্ধোগে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    রবিবার ১৫ আগস্ট সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশনের কনফারেন্স রুমে এ খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা শাহ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিছ।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মুফতী আলমগীর হোসেন সাইফী, বিটিভি জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান, বাসসের প্রতিনিধি এডভোকেট শাহ ফখরুজজামান, ইফার ফিল্ড অফিসার আব্দুল ওয়াদুদ, ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল হক প্রমুখ ।