Category: হবিগঞ্জ

  • বাহুবলে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

    বাহুবলে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

    হবিগঞ্জ জেলার বাহুবল এলাকা থেকে ৭কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৯।

    আজ শুক্রবার ১৩ আগস্ট বিকাল ২.২৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলার মিরপুর বাজার থেকে তাকে আটক করা হয়।

    র‌্যাব-৯ সূত্রে জানা যায়, র‌্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর বাজারস্থ জনৈক মোঃ অলি মিয়ার সোনার বাংলা নামক খাবার হোটেলের সামনে ঢাকা- শ্রীমঙ্গল গামী পাঁকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ তাকে আটক করা হয়।

    এসময় বিক্রয়ের উদ্দেশ্যে ৭কেজি গাঁজা, ২টি মোবাইল, ৩টি সীমকার্ড এবং নগদ ৩শত ৩০ টাকাসহ চুনারুঘাট উপজেলার আব্দা ছালিয়া গ্রামের ফজর আলীর ছেলে আছকির মিয়াকে (২৫) আটক করে র‌্যাব-৯।

    পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬(১) এর ১৯(খ) ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সহ হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়।

  • চুনারুঘাটের সাতছড়িতে আবারো অস্ত্র উদ্ধার করেছে বিজিবি

    চুনারুঘাটের সাতছড়িতে আবারো অস্ত্র উদ্ধার করেছে বিজিবি

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়েছে বিজিবি। একটানা দীর্ঘ অভিযানে আবারও মিলেছে অস্ত্র ও গোলাবারুদের সন্ধান।

    জানা যায়, বিজিবি সাতদিন ধরে অভিযান চালিয়ে সেখান থেকে ৯টি একনালা বন্দুক, ৩টি পিস্তল ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

    শুক্রবার (১৩ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল এসএনএম সামিউন্নবী চৌধুরী।

    লেফট্যানেন্ট কর্ণেল এসএনএম সামিউন্নবী চৌধুরী বলেন, হবিগঞ্জের চুনারুঘাটে অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যানে তিন মাস ধরে বিজিবি’র অনুসন্ধান চলছিল। গত ১ আগস্ট থেকে অভিযান শুরু হয়। এক পর্যায়ে শুক্রবার সন্ধ্যায় সাতছড়ি ব্রীজের পাশে দুইটি পাহাড়ের কাছে একটি বাঙ্কার থেকে ৯টি একনালা বন্দুক, ৩টি পিস্তল ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

    লেফট্যানেন্ট কর্ণেল এসএনএম সামিউন্নবী চৌধুরী আরও বলেন, ধারণা করা হচ্ছে অস্ত্রগুলো অন্তত তিন থেকে পাঁচ বছর আগের। উদ্ধার অভিযান সাময়িকভাবে সমাপ্ত ঘোষণা করা হলেও অস্ত্রগুলোর কার্যকারিতা ও উৎস সম্পর্কে তাৎক্ষণিক জানা যায়নি। এনিয়ে বিজিবি’র অনুসন্ধান কাজ চলমান আছে।

  • নবীগঞ্জের প্যানেল চেয়ারম্যান লোকমান উদ্দিনের ইন্তেকাল

    নবীগঞ্জের প্যানেল চেয়ারম্যান লোকমান উদ্দিনের ইন্তেকাল

    নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ইনামবাঐ আনোয়ারপুর গ্রামের বাসিন্দা বাউসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ বিশিষ্ট সালিশ বিচারক মোঃ লোকমান উদ্দিন আর বেঁচে নেই । (ইন্নালিল্লাহি—রাজিউন)। গতকাল বৃহস্পতিবার ১২, আগস্ট ভোরে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    মরহুম লোকমান উদ্দীনের মরদেহ এক নজর দেখার জন্য হাজারো মানুষের ঢল নামে মরহুমের বাড়িতে। আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার মুরুব্বীয়ান, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন ছুটে আসেন মরদেহ দেখতে। এ সময় মরহুমের স্মৃতিচারণ করে অনেকে কান্নায় ভেঙে পড়েন। বৃহস্পতিবার দুপুর ৩ টায় ইনামবাঐ-দক্ষিণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

    জানাজার নামাজের পূর্বে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী সেফু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও. মোঃ আশরাফ আলী, উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি হাজী মোঃ আব্দুল মুহিত দুলু, নাদামপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী মাও. মোশাহিদ আলী, বাউসা হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ আব্দুল লতিফ, ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ ছাদিকুর রহমান শিশু, ইউপি সদস্য মোঃ ফিরুজ মিয়া, দিলাওর মিয়া, চৌধুরী বাজার শাহ তাজ উদ্দীন কোরেশী (রহ.) কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক মোঃ ইছমত আহমেদ ও মরহুম লোকমান উদ্দীন সাহেবের পুত্র মোঃ এনাম উদ্দীন।

    মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন, ইনামবাঐ গ্রামের শাহ মোতাব্বির হোসেন পীর সাহেব। এতে অংশগ্রহণ করেন, নবীগঞ্জ উপজেলার বিশিষ্ট মুরুব্বীয়ান, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, এলাকার মুরুব্বীয়ান ও যুব সমাজের নেতৃবৃন্দ। জানাজা শেষে মরহুমকে হযরত শাহ তাজ উদ্দীন কোরেশী (রহ.) এর মাজার শরীফ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
    মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র সন্তান, ৬ কন্যা সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

  • নবীগঞ্জে অতিরিক্ত ভাড়া ও স্বাস্থ্য বিধি অমান্যে ভ্রাম্যমান আদালতের ৯টি মামলা

    নবীগঞ্জে অতিরিক্ত ভাড়া ও স্বাস্থ্য বিধি অমান্যে ভ্রাম্যমান আদালতের ৯টি মামলা

    হবিগঞ্জে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া ও স্বাস্থ্য বিধি না মানায় নবীগঞ্জ -হবিগঞ্জ সড়কে পরিবহন চালকদেরকে ৯ টি মামলা এবং ৩ হাজার টাকা জরিমানা আদায় করছেন ভ্রাম্যমাণ আদালত ।

    শুক্রবার (১৩আগষ্ট) বিকেলে নবীগঞ্জ- হবিগঞ্জ সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

    শুক্রবার বিকেলে সরকারি নির্দেশনা অমান্য করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ায় ও স্বাস্থ্য বিধি অমান্যকারি চালকদের দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮, ২৬৯ ধারা ও সংক্রমক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৯ টি মামলা দেয়া হয়েছে।

    তথ্য নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ।

    ভ্রাম্যমান আদালতের কাজে সহযোগিতা করেন নবীগঞ্জ থানসর এস.আই. সম্রাট এর নেতৃত্বে একদল পুলিশ সদস্য।

  • বঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প এর খাদ্য সহায়তা প্রদান

    বঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প এর খাদ্য সহায়তা প্রদান

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার কর্মহীন, অসহায় এবং ঋষি ও কুড়িদের মাঝে বঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প এর পক্ষ থেকে খাদা সামগ্রী বিতরণ করা হয়।

    আজ শুক্রবার (১৩ আগস্ট) বিকাল ৪টায় শহরের টেনিস মাঠে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

    হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শচীন্দ্র কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু প্রমুখ।

    এসময় পৌরসভার কর্মহীন, অসহায় এবং ঋষি ও কুড়িদের ৫০টি পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

  • বাহুবলে এক জুয়ারীকে কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট

    বাহুবলে এক জুয়ারীকে কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট

    জুবায়ের আহমেদঃ হবিগঞ্জের বাহুবলে জুয়া খেলার অপরাধে এক জুয়ারীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন মোবাইল কোর্ট।

    বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফতেহপুর বাজারে অভিযান চালায় পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ। এসময় তারা ফতেহপুর বাজারের সায়েদ মিয়ার ঘরে অভিযান চালায়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, দীর্ঘদিন যাবত বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের ফতেহপুর বাজারে স্থানীয় সায়েদ মিয়ার ঘরে তার ছেলে সিজিল মিয়ার নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে জুয়ারীরা এসে আসর বসায়। সিজিল মিয়া বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলেও বিভিন্ন সূত্রে জানায়।

    বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে ফতেহপুর বাজারের সায়েদ মিয়ার ঘরে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেক জুয়ারী পালিয়ে যায়। কিন্তু বেরসিক পুলিশ কালা খারুল গ্রামের আফিল উদ্দিনের ছেলে আমীর হোসেন সাদ্দামকে আটক করতে সক্ষম হয়।

    রাত প্রায় ১০ টার দিকে পুলিশ সাদ্দামকে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট স্নিগ্ধা তালুকদারের কার্যালয়ে হাজির করলে, তিনি মোবাইল কোর্ট বসিয়ে আমীর হোসেন সাদ্দামকে কারাদণ্ড প্রদান করেন।

  • মাধবপুরে থানা পুলিশের অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

    মাধবপুরে থানা পুলিশের অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

    অগ্নিকাণ্ড ও যে কোনও দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের যানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় মাধবপুর পুলিশের, থানা কম্পাউন্ডারে ভিতরে অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

    আজ বৃহস্পতিবার সকালে মাধবপুর থানা কম্পাউন্ডের ভিতরে মাধবপুর থানার পুলিশ ও মাধবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এ কর্মশালা ও মহড়ার উদ্বোধন করেন মাধবপুর-চুনারুঘাট সার্কেল এএসপি মহসীন আল মুরাদ ।

    এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স মাধবপুরে ইনচার্জ মনোতোষ মল্লিক, মাধবপুর থানার ওসি মোঃ আব্দুল রাজ্জাক, ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম, সেকেন্ড অফিসার ফজলে রাব্বী,এস আই হুমায়ুন কবিরসহ থানার অফিসার ও পুলিশ সদস্যরা।

    পরে মাধবপুর থানার কম্পাউন্ডের ভিতরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নি নির্বাপণ প্রদর্শন ও মহড়া অনুষ্ঠিত হয়।