Category: হবিগঞ্জ

  • প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা প্রদান

    প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা প্রদান

    করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ ও অসহায় পৌর এলাকার ৮৭জন উপকার ভোগীকে প্রধানমন্ত্রী পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান করা হয়।

    বৃহস্পতিবার (১২ আগস্ট ) বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ মানবিক সহায়তা ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেওয়া হয়।

    এসময় ৮৭জন উপকার ভোগীকে প্রধানমন্ত্রী পক্ষ থেকে নগদ ২হাজার টাকা করে সোনালী ব্যাংকের সহযোগীতায় জেলা প্রশাসনের মাধ্যমে মানবিক এ সহায়তা প্রদান করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, সোনালী ব্যাংকের ডিজিএম সমীর কুমার বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ প্রমুখ।

    এসময় বক্তাগণ বলেন, করোনাকালীন সময়ে অনেক মানুষ বেকার ও ক্ষতিগ্রস্থ হয়েছে। এই বিষয়টা খেয়াল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষের জন্য মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছেন। আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে এই মহামারী থেকে রক্ষা পাওয়া আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। সামাজিক দুরত্ব বজায় রাখার পাশাপাশি নিয়মিত মাস্ক পরিধান করতে হবে।

  • লাখাইয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    লাখাইয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    শিল্পবর্জ্যের দূষনের কবলে পড়া সুতাং নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে। দেশীয় প্রজাতির মৎস্য প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষে মৎস্য অভয়াশ্রম স্থাপনে উদ্যোগ নেওয়া হবে। উপজেলার স্থানীয় বুল্লাবাজারে যানজট নিরসনে বাজারে বাস স্টেন্ড স্থাপনে উদ্যোগ গ্রহন করা হবে। লাখাইয়ে শিক্ষার নিম্নহারে অসন্তোষ করে বলেন শিক্ষার গুনগতমান উন্নয়ন ও প্রসারে সমন্বিত প্রয়াসের বিকল্প নেই। যে কোন মুল্যে শিক্ষার হার বাড়াতে হবে। বৃহস্পতিবার (১২ অগাস্ট) লাখাইয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান।

    বৃহস্পতিবার দুপুরবেলা লাখাই উপজেলা পরিষদ কতৃক আয়োজিত মতবিনিময় সভা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    হবিগঞ্জের লাখাই উপজেলার জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।

    লাখাই উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন।

    এছাড়াও অংশ নেন উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দেবাশীষ আচার্য্য, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, করাব ইউ/পি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে, কৃষি অফিসার শাকিল খন্দকার, বামৈ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী, কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালিব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম কুমার রায়, ইমাম মহিবুর রহমান, শিক্ষক প্রানেশ গোস্বামী ও ডা. বায়েজিদ।

    মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক লাখাই উপজেলায় প্রথমবারের মতো আগমন উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে চালতা গাছের চারা রোপন করেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর উদ্যোগে ভিক্ষুক পূনর্বাসন প্রকল্পের আওতায় ৬ জন ভিক্ষুকের মাঝে ভ্যানগাড়ি বিতরন ও উপজেলার ২ জন পত্রিকা বিক্রেতার মাঝে বাই সাইকেল বিতরন কার্যক্রমে অংশ নেন।

  • হবিগঞ্জে আশা-র উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান

    হবিগঞ্জে আশা-র উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান

    বর্তমান বৈশ্বিক মহামারী করোনাকালীন দূর্যোগপূর্ণ সময়ে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের কাছে ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করল বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।

    আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ১০টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব সিলিন্ডার হস্তান্তর করা হয়।

    হস্থান্তর অনুষ্ঠানে আশার পক্ষ থেকে জানানে হয় যে, প্রতিটি সিলিন্ডারে ৪৭ লিটার অক্সিজেন আছে, যাহা হবিগঞ্জে এযাবতকালের সব চেয়ে বড় মাপের সিলিন্ডার।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ আশার বিভাগীয় প্রধান এ কে এম তারেক, রিজিওনাল ম্যানেজার মোঃ জসিম উদ্দিন, জেলা ম্যানেজার কামাল হোসেন খান, অডিটর শফিকুল ইসলাম, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ফরিদ আহমেদ লস্কর প্রমুখ।

  • হবিগঞ্জে আমন ধান রোপণের ধুম

    হবিগঞ্জে আমন ধান রোপণের ধুম

    সাইফুল ইসলাম মজনু: হবিগঞ্জ জেলায় শুরু হয়েছে আমন ধান রোপণের ধুম। মাঠে মাঠে চলছে জমি তৈরি আর ধান রোপণের কাজ। সকাল থেকে সন্ধ্যা অবধি কৃষকরা ব্যস্ত সময় পার করছেন ধান রোপণে।

    আধুনিক যন্ত্রপাতি মেশিনের শব্দ, কলের লাঙ্গলের শব্দ, কোথাও কোথাও পুরাতন পদ্ধতি, পানিতে লাঙ্গল আর গরুর পায়ের ঝং ঝং শব্দ, চাষীদের কোলাহলে মুখরিত হয়ে উঠেছে মাঠের পর মাঠ। এই অনুভব এখন পুরো জেলায়।

    কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: তমিজ উদ্দিন খান হবিগঞ্জ নিউজকে জানান, “জেলায় ৭৯ হাজার ৯১ হেক্টর জমিতে এই বছর আমন ধান রোপণ হয়েছে।”

    মাট পর্যায়ে কৃষকদের সাথে আলাপ কালে কৃষক আব্দুল কাইয়ুম হবিগঞ্জ নিউজ কে জানান, “গত মৌসুমে বৃষ্টি পানির অভাবে তারা ঠিক সময়ে আমন ধান রোপণ করতে পারেন নাই। এই মৌসুমে তারা ঠিক সময়ে আমন ধান রোপণ করতে পারছেন।”

    অন্য একজন কৃষক জানান, “তারা সঠিক সময়ে জমিতে সার প্রয়োগ করতে পারেন না টাকার অভাবে, সরকার যাতে গরিব কৃষকদের হাতে সার পৌঁছে দেয় এই জন্য জনপ্রতিনিধির কাছে আহবান জানান। ”

    উল্লেখ্য যে, স্থানীয় জাতের মধ্যে রয়েছে চিনি আতপ ও বিন্নাফুল। উফশী জাতের মধ্যে উল্লেখযোগ্য হলো স্বার্ন, ব্রিধান-৫১, ব্রিধান-৫২, ব্রিধান-৩৪, ব্রিধান-৪৯ এবং ব্রিধান- ২৯।

  • পাহাড়পুরে ২২ লিটার চোলাইমদসহ ৩ পাচারকারী আটক

    পাহাড়পুরে ২২ লিটার চোলাইমদসহ ৩ পাচারকারী আটক

    আজমিরীগঞ্জের পাহাড়পুরে ২২ লিটার চোলাইমদ ও একটি ইঞ্জিনের নৌকা সহ বানিয়াংয়ের ৩ পাচারকারীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    জানা যায়, বানিয়াংয়ের পাকশী গ্রামের বাসিন্দা মোঃ দুলাল মিয়ার পুত্র মোঃ কাউছার (২৪) মৃত- আব্দুল কুদ্দুছ এর পুত্র ওয়াহিদ মিয়া (৩৬) ও লেদু মিয়ার পুত্র সুমন মিয়া (১৭) গতকাল বুধবার বানিয়াচং থেকে চোলাইমদ আজমিরীগঞ্জের বদলপুরের পাহাড়পুর বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। একই দিন বিকাল আনুমানিক ৫ টায় পাহাড়পুরের সুইচগেইট সংলগ্ন এলাকায় পৌঁছলে, গোপনসূত্রে খবর পেয়ে থানার এস,আই জয়ন্ত কুমার তালুকদার ও এ,এস,আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি পুলিশের টিম ইঞ্জিন চালিত নৌকাটি আটক করে।

    পুলিশ তাদের নিকট থেকে ২২ লিটার চোলাইমদ উদ্ধার করে। ২২ লিটার চোলাইমদ, ইঞ্জিনের নৌকা সহ ৩ পাচারকারীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

    আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • জেলা পুলিশের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করলেন  পুলিশ সুপার এস এম মুরাদ আলী

    জেলা পুলিশের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী

    মুজিব বর্ষ উপলক্ষে সামাজিক বনায়নের অংশ হিসেবে সারাদেশের ন্যায় হবিগঞ্জে জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যানের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

    আজ দুপুরে হবিগঞ্জ পুলিশ লাইনে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী।

    এসময় অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ও সদর থানার ওসি মোঃ মাসুক আলী উপস্থিত ছিলেন।

    এ সময় পুলিশ সুপার এসএম মুরাদ আলী জানান, পর্যায়ক্রমে হবিগঞ্জে বিভিন্ন স্থানে পুলিশের পক্ষথেকে গাছের চারা রোপন করা হবে।

  • বঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

    বঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

    শোকাবহ আগস্ট মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে কোভিড ১৯ মহামারি পরিস্থিতিতে হবিগঞ্জ পৌরসভার অসহায় ও কর্মহীন হরিজনদের মাঝে বঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়৷

    এসময় ৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷

    বুধবার (১১ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্টিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও বঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প এর সভাপতি মোঃ মোতাচ্ছিরুল ইসলাম৷

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী। বিশেষ অতিথি ছিলেন এনএসআই এর উপপরিচালক মোঃ আজমল হোসেন, মোঃ শাহ জহুরুল হোসেন ও যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির ইনক এর সাধারণ সম্পাদক মোঃ কালাম প্রমুখ৷

    অনুষ্ঠানে হবিগঞ্জ পৌরসভার ৫০ টি অসহায় ও কর্মহীন হরিজন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ৷