Category: হবিগঞ্জ

  • বাহুবলে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, ধর্ষক আটক

    বাহুবলে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, ধর্ষক আটক

    জুবায়ের আহমেদ: বাহুবলে তৃতীয় শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলার স্বস্তিপুর এলাকায়।

    জানা যায়, বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের স্বস্তিপুর এলাকার জনৈক ব্যক্তির শিশু মেয়ে তৃতীয় শ্রেণীর মাদ্রাসা ছাত্রী দুপুর ১টার দিকে মাদ্রাসা থেকে বাড়িতে যাচ্ছিলো।

    এমতাবস্থায় স্বস্তিপুর গ্রামের সোয়া মিয়ার বখাটে ছেলে সুজন মিয়া(২০) ঐ মহিলা মাদ্রাসা ছাত্রীকে স্বস্তিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়ে যায়।

    সেখানে নিয়ে স্কুলের একটি কক্ষে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় সে। এসময় ঐ ছাত্রী সুর-চিৎকার শুরু করলে সুজন পালিয়ে যায়।

    ছাত্রী বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে তারা সুজনকে গ্রাম থেকে আটক করতে সক্ষম হয়। এ ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানার এস আই রফিকুল ইসলাম মোল্লার নেতৃত্বে একদল পুলিশ গিয়ে সন্ধ্যা ৬টার দিকে সুজনকে আটক করে থানায় নিয়ে আসেন। এ নিউজ লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো।

    এব্যাপারে বাহুবল মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষণ চেষ্টাকারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে৷ তবে এখনো মামলা হয়নি৷

  • বানিয়াচংয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছাড়া কোরআন হিফজ সম্পন্ন করলেন ইংরেজির শিক্ষক

    বানিয়াচংয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছাড়া কোরআন হিফজ সম্পন্ন করলেন ইংরেজির শিক্ষক

    মোহাম্মাদ আফজালঃ হবিগঞ্জের বানিয়াচংয়ের বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার ইংরেজির শিক্ষক ফজলুল হক মাষ্টার কোন প্রকার প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছাড়াই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছেন। তিনি বানিয়াচং ঠাকুরাইন দিঘীর পশ্চিম পাড় মহল্লার বাসিন্দা।

    ফজলুল হক মাষ্টার আল কোরআন এর হিফজ সম্পন্ন করতে পারায় “বানিয়াচং সাংস্কৃতিক সংসদ (বাসাস) কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়।

    গতকাল (১০ আগষ্ট) সন্ধ্যা সাত ঘটিকার সময় সংগঠনটির কার্যালয়ে পরিচালক সমাজকর্মী আঃ হাকিম ও সহকারী পরিচালক সাংবাদিক নুরুল হুদা আফজাল এর তত্ত্বাবধানে সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং ৩ নং দক্ষিণ পূর্ব ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, ঠাকুরাইন দিঘীর পশ্চিম পাড় এর বিশিষ্ট মুরব্বি জনাব আব্দুল কুদ্দুছ, তরুণ সমাজসেবক আনহার নবী সানা, সংগঠন এর শুভাকাঙ্ক্ষী জি এফ স্কুল বানিয়াচং এর প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, শাহ আলম, আহমেদ লিটন, খাইরুল আলম, আব্দুল্লাহ আল মামুন, শরিফুজ্জামান খান আতিফ, হাবিবুল বাশার মাহির, বায়েজীদ মোবারক মঈন প্রমূখ।

    অনুষ্ঠানটি মহাগ্রন্থ আল-কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে সংবর্ধিত ব্যক্তি হাফেজ ফজলুল হক মাষ্টার সাহেব এর তেলাওয়াত শোনা হয়।

    বক্তারা সবাই ভীষণ আবেগাপ্লুত হয়েছেন এবং মহান আল্লাহ তা’আলার শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং হাফেজ ফজলুল হক মাষ্টারের প্রতি আহবান রেখেছেন তিনি যেন চর্চা অব্যাহত রাখার মাধ্যমে আজীবন এই বিশেষ অর্জনটুকু বুকে লালন করতে পারেন।

    শেষে সংবর্ধিত হাফেজ ফজলুল হক মাষ্টার বাসাস এর সংগঠকবৃন্দ সহ উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং দোয়া প্রার্থনা করেন। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

  • ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সেলিম গ্রেফতার

    ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সেলিম গ্রেফতার

    হবিগঞ্জের মাদক ব্যবসায়ী সেলিম মিয়া (৪০) কে বিপুল পরিমাণ ইয়াবাসহ অবশেষে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    গত সোমবার রাত ১০ টার দিকে ডিবির এসআই মোজাম্মেল হক ও জহিরুল হকের নেতৃত্বে একদল পুলিশ শহরের শায়েস্তানগর কবরস্থান সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে।

    এ সময় তার দেহ তল্লাশী করে উল্লেখিত পিছ ইয়াবা উদ্ধার করা হয়। সে শহরের ২নং পুল বহুলা গ্রামের মশ্বব আলীর পুত্র।

    জানা যায়, সেলিম দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স পরিচয়ে জেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে। বিষয়টি পুলিশের নজরে এলে তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায়।

    পুলিশ জানায়, তার বিরুদ্ধে ১৫নটিরও বেশি মাদক মামলা আছে। সে ৬ মাস জেলে ৬ মাস বাহিরে থাকে। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • হবিগঞ্জে আরো ৬১ জনের করোনা সনাক্ত

    হবিগঞ্জে আরো ৬১ জনের করোনা সনাক্ত

    হবিগঞ্জে করোনায় নতুন করে আরো ৬১ জন সনাক্ত হয়েছেন। গতকাল ২৫০ টি নমুনা পরীক্ষার বিপরীতে সনাক্তের হার ২৪.৪২%।

    এর মধ্যে সদর উপজেলায় ৩০ জন, লাখাই উপজেলায় ৭ জন, বানিয়াচং উপজেলার ৮ জন, চুনারুঘাট উপজেলায় ৪ জন, নবীগঞ্জ উপজেলায় ৪ জন, মাধবপুর উপজেলায় ৪ জন, বাহুবল উপজেলায় ৩ জন ও আজমিরীগঞ্জ উপজেলায় ১ জনের করোনা শনাক্ত করা হয়েছে।

    ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেসুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন৷

    এ পর্যন্ত হবিগঞ্জ জেলায় মোট আক্রান্ত ৫৬৮৪ জন, সুস্থ ২৬৭২ জন এবং মৃত্যু ৪২ জন।

  • উদ্ধার হলো চোরাই গরু, কান্না ভুলে হাসলেন মাহমুদা

    উদ্ধার হলো চোরাই গরু, কান্না ভুলে হাসলেন মাহমুদা

    টানা পাঁচদিনের অভিযানে হবিগঞ্জের মাধবপুরে চুরি হয়ে যাওয়া গরু উদ্ধার হয়েছে। চুরি হয়ে যাওয়া গরু হাতে পেয়ে কান্না ভুলে হাসতে শুরু করেছেন অসহায় মাহমুদা বেগম (৪৫)।

    ৫ আগস্ট (বৃহস্পতিবার) গভীর রাতে উপজেলার বানেশ্বর গ্রামের বৃদ্ধ তারা মিয়া ও মাহমুদার ঘরের টিনের বেড়া খুলে ৪টি গরু চুরি করে দুর্বৃত্ত। চুরি হয়ে যাওয়া বাছুরটি ফিরে এলে তাকে জড়িয়ে কাঁদতে থাকেন অসহায় মাহমুদা বেগম।

    সংসারের ‘সম্বল’ ৩ গরু চুরি, ফিরে আসা বাছুরের গলা জড়িয়ে কাঁদছেন মাহমুদা খবর পেয়ে মাধবপুর চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মহসিন আল মুরাদ, ওসি আব্দুল রাজ্জাক একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে গরুগুলো উদ্ধারের বিষয়ে আশ্বস্ত করেন।

    পরদিন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মাঈনুল ইসলাম মঈন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় মাহমুদার হাতে উপহার তুলে দেন।

    এদিকে, তারা মিয়া বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ চুরি হয়ে যাওয়া তিনটি গরুর মধ্যে একটি (৯ আগষ্ট সোমবার) দিবাগত রাতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামের একটি পুকুরের পাড় থেকে উদ্ধার করেন।

    বাকি গরু উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রাজ্জাক।

  • ইয়াবা ও ফেনসিডিল সহ মাধবপুরে গ্রেফতার ২

    ইয়াবা ও ফেনসিডিল সহ মাধবপুরে গ্রেফতার ২

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলওয়ে ষ্টেশনের পাশে মঙ্গলবার (১০ আগষ্ট) মাধবপুর থানার এস আই ইমরান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ অবৈধ ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ উপজেলার গোয়াচ নগর গ্রামের এম এ আহাদ মিয়ার পুত্র মোঃ তারেকুল আমান শাহ (২৫) কে গ্রেফতার করা হয়েছে।

    একই দিনে উপজেলার জগদীশপুর এলাকায় এস আই মোবারক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ অবৈধ ২৩ বোতল ফেন্সিডিল ও একটি মটর সাইকেল সহ বনগাঁও থানা নবীগঞ্জের এনামুল মজিদের পুত্র মোঃ মিজানুর রহমান (৩৯) কে গ্রেফতার করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি আরো জানান গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

  • আজমিরিগঞ্জের শিবপাশা বাজারে ২ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

    আজমিরিগঞ্জের শিবপাশা বাজারে ২ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

    আজমিরিগঞ্জের শিবপাশা বাজারে মঙ্গলবার সরকার ঘোষিত লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ অমান্য করে ব্যবসা পরিচালনা করায় ২ টি কাপড়ের দোকানদারকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬০০০ টাকা জরিমানা করা হয়।

    মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম।