Category: হবিগঞ্জ

  • র‌্যাবের অভিযানে চুনারুঘাট থেকে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাবের অভিযানে চুনারুঘাট থেকে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

    গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি দল লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম, পিএসসি, এএসসি (অধিনায়ক র‌্যাব-৯), মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ১নং ইউনিয়নের গোবরখলা গ্রামের ফারুক মিয়া (৫০) এর বসত বাড়ীর দক্ষিণ পাশে ইট সলিং এর রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়।

    ৮ আগস্ট রবিবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের একটি দল এঅভিযান পরিচালনা করে।

    এসময় ১ হাজার ৪০০ পিছ ইয়াবাসহ গোবরখলা গ্রামের মৃত চন্দু মিয়ার ছেলে ফারুক মিয়া (৫০) কে গ্রেফতার করে।

    পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামতসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয় আসামীকে।

  • এনটিভি ইউরোপের হবিগঞ্জ প্রতিনিধি হলেন তারেক

    এনটিভি ইউরোপের হবিগঞ্জ প্রতিনিধি হলেন তারেক

    হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বিজয়ের প্রতিধ্বনির পত্রিকার বার্তা সম্পাদক মো. সাইফুর রহমান তারেক এনটিভি ইউরোপের হবিগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন।

    রবিবার (০৮ আগস্ট) এনটিভি ইউরোপের চিফ নিউজ এডিটর আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক পত্রে তাকে এ নিয়োগ প্রদান করা হয়।

    তারেক দীর্ঘদিন ধরে অনলাইন নিউজ পোর্টাল সিলেট ভয়েস ও সিলেট মিরর পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা ও দোয়াপ্রার্থী।

  • আজমিরীগঞ্জ সদরে বিধিনিষেধ অমান্য করায় ৩ জনকে অর্থদন্ড

    আজমিরীগঞ্জ সদরে বিধিনিষেধ অমান্য করায় ৩ জনকে অর্থদন্ড

    শতভাগ লকডাউন বাস্তবায়নে প্রশাসনের অভিযান চলমান।আজ রবিবার আজমিরীগঞ্জ উপজেলা সদরে সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ বাস্তবায়নে টহল দেয়া হয়।

    লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে ৩ জনকে মোবাইল কোর্টের তপশিলভুক্ত আইনের বিভিন্ন ধারায় ৩১৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ শফিকুল ইসলাম।

    মোঃ শফিকুল ইসলাম জানান, লকডাউন বাস্তবায়নে টহল ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরিধান করুন।

  • মাধবপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন পালন

    মাধবপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন পালন

    হবিগঞ্জের মাধবপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন পালিত হয়েছে।

    রোববার বিকালে মাধবপুর আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, আইন বিষয়ক সম্পাদক এড.মোহিত,পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক লিটন রায়,সাংগঠনিক সম্পাদক সাব্বির হাসান,আদাঐর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান,আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারি মিজানুর রহমান,বুল্লা ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারি শামীমুর রহমান,যুবলীগের সহ সভাপতি ডাঃ মোঃ হেলাল,কৃষকলীগের আহবায়ক জামাল উদ্দীন,পৌর আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ফজলুর রহমান, আওয়ামীলীগ নেতা আঃ আহাদ ফকির,আসাদুজ্জামান গেন্দু,কিরন লস্কর,আরিফ লস্কর,যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান,যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইকবাল আহম্মেদ,আন্দিউড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম পাঠান ও ছাত্রনেতা ইকবাল হোসেন প্রমুখ।

    আলোচনা সভা শেষে শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগষ্টের কালরাত্রিতে শাহাদাৎ বরণকারী সবার রুহের মাগফেরাত কামনা মিলাদ ও দোয়া করা হয়।

    মোনাজাত পরিচালনা করেন মির্জা মোহাম্মদ হাসান।

  • প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরী জালাল  বৃন্দাবন সরকারী কলেজের নতুন অধ্যক্ষ

    প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরী জালাল বৃন্দাবন সরকারী কলেজের নতুন অধ্যক্ষ

    হবিগঞ্জ জেলার সর্বোচ্চ বিদ্যাপীট ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হয়েছেন হবিগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় ও জনপ্রিয় শিক্ষক প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরী জালাল৷

    আজ ৮ আগস্ট দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের জারী হওয়া এক প্রজ্ঞাপনে তাকে বৃন্দাবন সরকারি কলেজের ৩৩ তম অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়৷

    বর্তমানে অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল একই কলেজের ব্যবস্হাপনা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন৷

  • মাধবপুরে বঙ্গমাতার জন্মদিনে সেলাইমেশিন বিতরণ

    মাধবপুরে বঙ্গমাতার জন্মদিনে সেলাইমেশিন বিতরণ

    হবিগঞ্জের মাধবপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাইমেশিন বিতরণ করা হয়।

    শনিবার ৮ আগষ্ট দুপুরে মাধবপুর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মইনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায় সহ প্রমূখ।

    মিলাদ ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ৭জন মহিলাকে সেলাইমেশিন বিতরণ করা হয়।

  • বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর সার্বক্ষণিক সহযোদ্ধা; এমপি আবু জাহির

    বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর সার্বক্ষণিক সহযোদ্ধা; এমপি আবু জাহির

    হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণীই ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর সার্বক্ষণিক সহযোদ্ধা। স্বাধীনতার ডাক, অর্থাৎ ৭ মার্চের ভাষণের আগমুহূর্তে বঙ্গমাতাই জাতির পিতাকে চূড়ান্ত অনুপ্রেরণা জুগিয়েছিলেন। জাতির পিতার আমৃত্যু সঙ্গী মহীয়সী নারী, দেশের স্বাধীনতাসহ সব গৌরব অর্জনের নেপথ্য প্রেরণাদাত্রী তিনি।

    রোববার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী ও প্রেরণাদাত্রী মহিয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি একথা বলেন।

    আবু জাহির বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির দীর্ঘ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে শুধু বাঙালির জাতির পিতাই হননি, তিনি হয়ে উঠেছিলেন বিশ্ববরেণ্য রাজনীতিবীদ ও রাষ্ট্রনায়ক। আর এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার সহধর্মিনী ও বাঙালির মুক্তিসংগ্রামের সহযোদ্ধা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব।

    সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম প্রমুখ।

    পরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে ৬৩ নারীকে সেলাই মেশিন ও ২০ জন অস্বচ্ছল ব্যক্তিকে ২ হাজার করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। একই সঙ্গে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৩ শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়।