Category: হবিগঞ্জ

  • লাখাইয়ে  বঙ্গমাতার  ৯১ তম জন্ম বার্ষিকী  উদযাপন

    লাখাইয়ে বঙ্গমাতার ৯১ তম জন্ম বার্ষিকী উদযাপন

    লাখাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা প্রসাশনের উদ্দোগে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন অনুষ্টান রবিবার (৮ আগষ্ট) দুপুরবেলা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।

    মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম,বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়,যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহজাহান।

    সভায় আলোচনা শেষে ৭ জন প্রশিক্ষণ প্রাপ্ত দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন এবং ২ জন মহিলাকে ২০০০ টাকা করে নগদ অর্থ বিতরন করা হয়।

  • বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আজমিরিগঞ্জে সেলাই মেশিন বিতরণ

    বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আজমিরিগঞ্জে সেলাই মেশিন বিতরণ

    “সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজমিরীগঞ্জ উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।

    আজ রবিবার (৮আগস্ট) দুপুরে আজমিরীগঞ্জ উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্দোগে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান৷

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান৷ বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার,সহকারী কমিশনার ভূমি মোঃ শফিকুল ইসলাম৷

    অনুষ্ঠানে ৭ জন দুস্হ ও অসহায় মহিলার মাঝে বিনামূল্যে সেলাইমেশিন বিতরণ করা হয়৷

    অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাসের সাথে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের নাম জড়িত। প্রতিটি মুক্তিসংগ্রামের আন্দোলন তিনি অবদান রেখেছেন, নারীদের উন্নয়নের জন্য তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে নারীদের সংগঠিত করেছেন।

  • লাখাইয়ে সরকারী নির্দেশনা বাস্তবায়নে মোবাইল কোর্ট

    লাখাইয়ে সরকারী নির্দেশনা বাস্তবায়নে মোবাইল কোর্ট

    লাখাই উপজেলার বামৈ ও বুল্লা বাজার এলাকায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে টহল এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    আজ রবিবার (৮ আগস্ট) উপজেলার কয়েকটি বাজারে টহল এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    এ সময় লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ অমান্য করায় দন্ডবিধির ১৮৬০ এর বিভিন্ন ধারায় ৯টি মামলায় ৯ জন ব্যক্তিকে মোট ৬ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।

    এ সময় উল্লিখিত বাজারসমূহে লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে সবাইকে নির্দেশনা প্রদান করা হয়।

    মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন।

    তিনি জানান, জনস্বার্থে টহল ও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

  • হবিগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন

    হবিগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন

     

    “বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ, নগদ অর্থ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

    আজ রবিবার ( ৮আগস্ট) হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ ৩আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির
    প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাসের সাথে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের নাম জড়িত। প্রতিটি মুক্তিসংগ্রামের আন্দোলন তিনি অবদান রেখেছেন, নারীদের উন্নয়নের জন্য তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে নারীদের সংগঠিত করেছেন।

    জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপপরিচালক স্থানীয় সরকার নাজমুল হাসান, জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম, উপকারভোগী নারীদের মধ্যে রুমা আক্তার প্রমুখ।

    এসময় ৬৩জন স্বামী পরিত্যক্ত/ বিধবা নারীকে সেলাই মেশিন, ২০জনকে নগদ ২হাজার টাকা এবং রচনা প্রতিযোগীতায় ৬জন বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
    অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের এবং দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

  • সরকারী বিধিনিষেধ বাস্তবায়নে অব্যাহত  টহল ও ভ্রাম্যমাণ আদালত

    সরকারী বিধিনিষেধ বাস্তবায়নে অব্যাহত টহল ও ভ্রাম্যমাণ আদালত

    কোভিড – ১৯ মোকাবেলায় কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন অব্যাহত রাখার লক্ষে হবিগঞ্জ জেলায় টহল এবং ভ্রাম্যমাণ আদালত অব্যাহত ছিল। এসময় বিভিন্ন অপরাধে মামলা ও জরিমানা আদায় করা হয়।

    আজ শনিবার (৭ আগস্ট) জেলা শহর এবং উপজেলাসহ মোট ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন।

    এদিকে শনিবার জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, বিকাল ৪টা পর্যন্ত ১১টি মোবাইল টিম বিভিন্ন অপরাধে ৫২ জন ব্যক্তির কাছ থেকে মোট ৩৯ হাজার ৪০০ শত টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

    এসময় সকলকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং সার্বক্ষণিক মাক্স পরিধান করার জন্য অনুরোধ করা হয়।

  • র‌্যাবের অভিযানে বড়লেখা থেকে বিদেশি অস্ত্র গুলিসহ ৫ অস্ত্র ব্যবসায়ী আটক

    র‌্যাবের অভিযানে বড়লেখা থেকে বিদেশি অস্ত্র গুলিসহ ৫ অস্ত্র ব্যবসায়ী আটক

    গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরিফুল ইসলাম, পিএসসি, এএসসি (অধিনায়ক র‌্যাব-৯), মেজর মোঃ মঈনুল ইসলাম এবং সিনিঃ এএসপি লুৎফুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন মোনাদী সৎপুর ব্রীজের পশ্চিমপাড় সংলগ্ন মোনাদি-পাকসাইলগামী পাকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করা হয়।

    শুক্রবার ০৬ আগষ্ট রাত ১০টা ১৫ মিনিটের সময় তাদেরকে আটক করা হয়।

    এসময় গোলাপগঞ্জ উপজেলার হাদিস আলীর ছেলে কবির আহমদ (৪৪) বদরুল হকের ছেলে তারেক আহমদ তাহের (২৭)মৃত আরেশ বিশ্বাসের ছেলে কৌশিক বিশ্বাস (২০)মৃত নবীবুর রহমানের ছেলে আলী হোসেন (৩৪) এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার মৃত জমির আলীর ছেলে লিমন আহমদ (২৪) আটক করা হয়।

    এসময় ১টি বিদেশী, ৪ রাউন্ড গুলি, সিএনজি ১টি, মোবাইল ৫ টি, সীম কার্ড ৮টি, নগদ ২০ হাজার টাকা জব্দ করা হয়।

    পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে The Arms Act, 1878 এর 19(A)/19(f) ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সহ মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।

  • হবিগঞ্জে গণটিকা কার্যক্রমে টিকা গ্রহণ করছে ৪৭১৩৬ জন

    হবিগঞ্জে গণটিকা কার্যক্রমে টিকা গ্রহণ করছে ৪৭১৩৬ জন

    হবিগঞ্জ গণটিকা কার্যক্রমের একদিনে জেলায় মোট ৪৭ হাজার ১ শত ৩৬ জনকে করোনা প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে। জেলায় ৭৮টি ইউনিয়ন এবং ৬টি পৌসভার ৮৪টি কেন্দ্রে একযোগে করোনা প্রতিষেধক গণটিকা প্রদান হয়।

    ৫০৪০০ জনের লক্ষমাত্রার বিপরীতে দিনব্যাপি বৈরী আবহাওয়ার মাঝেও ৪৭১৩৬ জন সাধারণ মানুষ একদিনে টিকা গ্রহণ করছেন। শতকরা হারে ৯৩.৩৫%।

    ৭ আগস্ট শনিবার সকালে গণটিকাদান কার্যক্রম শুরু করে জেলা স্বাস্থ্য বিভাগ হবিগঞ্জ।

    রাতে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান উজ্জল হবিগঞ্জ নিউজকে জানান, আজমিরীগঞ্জে ৩০০০ জন, বাহুবল ৪১৯৭ জন, লাখাই ৩৪৯৬ জন, চুনারুঘাটে ৬৬৯৯ জন, মাধবপুরে ৭৪৩০ জন, নবীগঞ্জে ৭৭৯০ জন , সদরে ৫৬৬১ এবং বানিয়াচংয়ে ৮৮৬৩ জন আজ টিকা প্রদান করা হয়।

    জেলা সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমানের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন, গণটিকা কার্যক্রমের প্রথমদিনে ৫০ হাজার ৪০০ মানুষকে টিকা দেয়ার প্রস্তুতি আমরা নিয়েছিলাম।