Category: হবিগঞ্জ

  • মাধবপুরে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান

    মাধবপুরে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান

    হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহাম মাধবপুর উপজেলায় কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম, আশ্রয়ণ প্রকল্প এবং তেলিয়াপাড়ায় অবস্থিত মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করেন।

    আজ শনিবার (৭ আগস্ট) দিনব্যাপি তিনি এসকল কার্যক্রম পরিদর্শন করেন।

    এসময় তিনি মাধবপুর পৌরসভা, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় এবং তেলিয়াপাড়া চা বাগান উচ্চ বিদ্যালয়ে গণটিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন এবং স্বাস্থ্যবিধি মেনে টিকাপ্রদান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

    এরপর তিনি মহান মুক্তিযুদ্ধে স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়ার স্থাপনাগুলো ঘুরে দেখেন এবং এর ঐতিহাসিক গুরুত্ব দেশবাসীর কাছে তুলে ধরতে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন।

    তারপর তিনি বাঘাশুরা ইউনিয়নের কালিকাপুরে অবস্থিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সন্তানদের সুশিক্ষিত করতে উদ্বুদ্ধ করেন।

    এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মিন্টু চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন, সহকারী কমিশনার নাভিদ সারওয়ার, মাধবপুর পৌরসভা মেয়র হাবিবুর রহমান মানিক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিনসহ অন্যান্য সুধীজন।

  • বানিয়াচংয়ে গণটিকাদান, ৯ হাজার ডোজ সম্পন্ন

    বানিয়াচংয়ে গণটিকাদান, ৯ হাজার ডোজ সম্পন্ন

    মোঃ জুয়েল রহমানঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে গণটিকাদান সম্পন্ন হয়েছে। ৭ আগস্ট শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টিকা প্রদান করা হয়েছে। একদিনেই ৯ হাজার ডোজ টিকা প্রদান করা হয়েছে।

    কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন নেওয়ার জন্য উৎসাহী মানুষের দীর্ঘ লাইন। মানুষকে গণটিকাদানে উৎসাহিত করতে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, ডাক্তার-নার্স, স্থানীয় চেয়ারম্যান-মেম্বারগন ও ছিলেন তৎপর।

    বানিয়াচং উপজেলার ১০ নম্বর সুবিদপুর ইউনিয়নে আনুষ্টানিকভাবে টিকাদান কার্যক্রম উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, এডিসি শিক্ষা ও আইসিটি বিজেন ব্যানার্জী, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, ইউএইচও শামীমা আক্তার।

    সারাদেশের ন্যায় বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের প্রতি ইউনিয়নের ১নং ওয়ার্ডে স্থাপিত কেন্দ্রে উপস্থিত হয়ে নিবন্ধন করেছেন মানুষজন।

    এতদিন যেখানে টিকা নিতে মানুষের অনীহা ছিল সেখানে এখন টিকা নেওয়ার জন্য উৎসুক মানুষ ভীড় জমাচ্ছেন কেন্দ্রে কেন্দ্রে।

    সরেজমিনে কয়েকটি ইউনিয়নের কেন্দ্র পরিদর্শন করে এরকমই চিত্র পাওয়া গেছে।

    এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, সাধারন মানুষজনের মধ্যে টিকা নেওয়ার জন্য ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। বিষয়টি খুবই ইতিবাচক। আজকের গণটিকাদান কার্যক্রম সফল হয়েছে।

  • হবিগঞ্জে করোনার টিকা গ্রহণে মানুষের উপচেপড়া ভিড়

    হবিগঞ্জে করোনার টিকা গ্রহণে মানুষের উপচেপড়া ভিড়

    গণটিকা গ্রহনে সাধারণ মানুষের উপচেপড়া ভিড় আর লম্বা লাইনের কিছু খন্ড চিত্র।

    ১. বাহুবল উপজেলার একটি কমিউনিটি ক্লিনিকে গণটিকা গ্রহনে সাধারণ মানুষের দীর্ঘ লাইন।

    ২. রিচি দাখিল মাদ্রাসায় গণটিকা গ্রহনে সাধারণ মানুষের উপচেপড়া ভিড়।

    ৩. রিচি দাখিল মাদ্রাসায় গণটিকা গ্রহনে সাধারণ মানুষের টিকা গ্রহণ।

    ৪. পইল ইউনিয়ন পরিষদের সামনে মানুষের দীর্ঘ লাইন।

  • লাখাইয়ে লকডাউনে মোবাইল কোর্টের মামলা ও জরিমানা

    লাখাইয়ে লকডাউনে মোবাইল কোর্টের মামলা ও জরিমানা

    হবিগঞ্জ লাখাই উপজেলার বামৈ ও মোড়াকরি বাজার এলাকায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এঁর নেতৃত্বে ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে টহল এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    আজ শনিবার (৭ আগস্ট) মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন।

    এ সময় লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ অমান্য করায় দন্ডবিধির, ১৮৬০ এঁর বিভিন্ন ধারায় ৪টি মামলায় ৪ জন ব্যক্তিকে মোট ৪০০০ টাকা জরিমানা করা হয়।
    এ সময় উল্লিখিত বাজারসমূহে লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে সবাইকে নির্দেশনা প্রদান করা হয়।

    সহকারী কমিশনার জানান, জনস্বার্থে টহল ও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। মাস্ক পরিধান করুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়া থেকে বিরত থাকুন।

  • বিষাক্ত ভিমরুলের কামড়ে দম্পতির মৃত্যু

    বিষাক্ত ভিমরুলের কামড়ে দম্পতির মৃত্যু

    হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বিষাক্ত ভিমরুলের কামড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকা জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

    শুক্রবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টায় এঘঠনা ঘঠে এবং ও ভোররাতে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

    মৃত ব্যাক্তিরা হলেন, আজমিরীগঞ্জ পৌরসভার আজিমনগর জুম্মাহাটীর বাসিন্দা মৃত মুন্সিউল্যার ছেলে আবুল মিয়া (৮০) এবং তার স্ত্রী অযিতন নেছা (৫৫)।

    এলাকাবাসী জানান, নিজেদের জায়গা জমি না থাকায় গত ২০ বছর ধরে গ্রামের মাসুক মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে ঘর বানিয়ে বসবাস করে আসছেন ওই দম্পতি। তাদের কোন ছেলে মেয়ে নাই।

    শুক্রবার (৬ জুলাই) বিকালে ঘরে বিশ্রাম নিচ্ছিলেন আবুল মিয়া ও উনার স্ত্রী অযিতন নেছা। এ সময় ঘরের সামনে থাকা আম গাছ থেকে ভিমরুলের একটি বাসা ভেঙে পরে তাদের দরজার সামনে। এ সময় ভিমরুলের ঝাক আবুল মিয়ার ঘওে প্রবেশ করে স্বামী-স্ত্রী দুজনকে কামড় দেয়।

    তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাদের মৃত্যু হয়।

    আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডাঃ মনির হোসাইন জানান- একাধিক ভিমরুলের কামড়ের কারড়ে তাদের শরীরে প্রচুর বিষক্রিয়ার সৃষ্টি হয়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে যাওয়ার ছাড়পত্র দেই। কিন্তু তারা যেতে চাননি। রাতে দুইজনই মারা যান।

  • হবিগঞ্জে গণটিকাদান কার্যক্রম শুরু

    হবিগঞ্জে গণটিকাদান কার্যক্রম শুরু

    হবিগঞ্জ জেলার ৭৮টি ইউনিয়ন এবং ৬টি পৌসভার ৮৪টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে করোনা প্রতিষেধক গণটিকা কার্যক্রম চলছে।

    ৭ আগস্ট শনিবার সকালে গণটিকাদান কার্যক্রম শুরু করে হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ।
    আনুষ্ঠানিক ভাবে গণটিকা কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।

    এদিকে জেলা সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমানের আলাপকালে হবিগঞ্জ নিউজকে জানান, গণটিকা কার্যক্রমের প্রথমদিনে ৫০ হাজার ৪০০ মানুষকে টিকা দেয়ার প্রস্তুতি আমরা নিয়েছি।

    জেলার ৭৮টি ইউনিয়ন ও ৬টি পৌরসভায় ২৫২টি বুথে টিকা দেয়া হয়। প্রতিটি বুথে ২ জন ভ্যাক্সিনেটর ও ৩ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন।
    তাছাড়া সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থা টিকাদান কার্যক্রমে সহায়তা প্রদান করছে।

  • আজমিরীগঞ্জে বিধি নিষেধ অমান্য করায় ২ ব্যাক্তিকে অর্থদন্ড

    আজমিরীগঞ্জে বিধি নিষেধ অমান্য করায় ২ ব্যাক্তিকে অর্থদন্ড

    হবিগঞ্জের আজমিরীগঞ্জ সদর ফেরি ঘাট ও কাকাইলছেও বাজারে আজ শুক্রবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর সমন্বয়ে লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ বাস্তবায়নে টহল দেওয়া হয়।

    এই সময় বিধিনিষেধ অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে ২ জনকে মোবাইল কোর্টের তপশিলভুক্ত আইনের বিভিন্ন ধারায় ২৫০০ জরিমানা প্রদান করা হয়।

    টইল চলাকালীন সময়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটমোহাম্মদ শফিকুল ইসলাম।

    উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম জানান, লকডাউন বাস্তবায়নে টহল ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে এবং সবাইকে স্বাস্থ্য সচেতন হতে ও মাস্ক ব্যবহার করতে বলেন।