Category: হবিগঞ্জ

  • সাংবাদিক হামিদুর রহমানের  মায়ের মৃত্যু, হবিগঞ্জ নিউজের শোকপ্রকাশ

    সাংবাদিক হামিদুর রহমানের মায়ের মৃত্যু, হবিগঞ্জ নিউজের শোকপ্রকাশ

    বাংলা টিভি, হবিগঞ্জ নিউজ এবং দৈনিক “প্রতিদিনের সংবাদ” এর মাধবপুর প্রতিনিধি হামিদুর রহমানের মমতাময়ী মা সুফিয়া খাতুন বৃহস্পতিবার বিকাল ৩টা ৪০ মিঃ উপজেলার চৌমুহনী ইউনিয়নের শাহজালালপুর গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে একমাত্র সন্তান সাংবাদিক হামিদুর রহমানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

    মরহুমার মৃত্যুতে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক জানিয়েছেন। ঐ দিন সন্ধ্যায় হযরত শাহজালাল (রহঃ) সুন্নীয়া হাফেজিয়া মাদ্রাসার মাঠে জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

    এদিকে ভিন্ন দুটি বার্তায় হবিগঞ্জ নিউজ এজেন্সি পরিবারের পক্ষে এজেন্সির চেয়ারম্যান হাফেজ শামসুর রহমান এবং হবিগঞ্জ নিউজ এর সম্পাদক শরিফ চৌধুরী শোকপ্রকাশ করেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।

  • নবীগঞ্জে প্রবাসীর অর্থায়ানে ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

    নবীগঞ্জে প্রবাসীর অর্থায়ানে ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

    নবীগঞ্জ উপজেলায় যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ জিলু মিয়ার সার্বিক সহযোগীতায় ও জাগো ডট নিউজ এর উদ্যোগে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে।

    বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।

    এতে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজমা বেগম, নবীগঞ্জ পৌরসভা মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি (অপারেশন) আব্দুল কাইয়ুম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমেদ খান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সাংবাদিক মুরাদ আহমদ, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, মেডিকেল অফিসার ইমরান আহমেদ চৌধুরী, হাসপাতালের ইপিআই টেকনেশিয়ান সৈয়দ তোয়াহা, পৌর আওয়ামীলীগ নেতা এটিএম রুবেল, সাংবাদিক ছনি চৌধুরী, জাগো ডট নিউজ এর স্টাফ রিপোর্টার কৌশিক আরাফাত শুভসহ প্রমুখ।

  • বিভিন্ন আয়োজনে জেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

    বিভিন্ন আয়োজনে জেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

    জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষঠ পুত্র, বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ত, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবাষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিল ও পুষ্পকস্থাপক অর্পন করা হয়।

    আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কালেক্টর প্রাঙ্গনে এ আলোচনা সভা দোয়া মাহফিল ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির ।

    এসময় তিনি বলেন, বঙ্গবন্ধ দেশ স্বাধীন করেছিলেন আর আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতির উন্নয়ন করেছিলেন শেখ কামাল। মহান মুক্তিযুদ্ধে শেখ কামাল পাকিস্তানীদের বিরুদ্ধে যুদ্ধ করে এদেশের মানুষকে লাল সবুজের পতাকা এনে দিয়েছিলেন।

    জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোঃ আবু জাফর রাজু, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিনটু চৌধুরী, জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল।

    দোয়া মাহফিল ও পুষ্পকস্থাপক অর্পন শেষে জেলা প্রশাসক প্রাঙ্গনে গাছের চারা রোপন করা হয়।
    এরপর কনফারেন্স রুমে রচনা প্রতিযোগীতায় বিজয়ী এবং বিশিষ্ট ক্রীড়াবিদদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

  • হবিগঞ্জে করোনায় আরো ২ জনের মৃত্যু

    হবিগঞ্জে করোনায় আরো ২ জনের মৃত্যু

    হবিগঞ্জে করোনা আক্রান্ত হয়ে আরো দুজন মৃত্যুবরণ করেছেন৷

    দুজনই ৭০ উর্ধ্বো বৃদ্ধ৷
    হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেসুর রহমান উজ্জ্বল জানান, আজ ৫ আগস্ট সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে একজন পুরুষ, ৭০ বৎসরের এক বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন। একইসাথে গত ৩ আগস্ট নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহকারী সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যুবরণ করেছেন৷

    তিনিও ৭০ বৎসর বয়স্ক একজন পুরুষ। এ পর্যন্ত হবিগঞ্জ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৩৭ জনে দাড়িয়েছে।

  • সদরে আশ্রায়ন প্রকল্পে খাদ্য সহায়তা  ও ফলজ গাছের চারা বিতরণ

    সদরে আশ্রায়ন প্রকল্পে খাদ্য সহায়তা ও ফলজ গাছের চারা বিতরণ

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ  পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী  উপলক্ষে আশ্রায়ণ প্রকল্পে ভূমিহীন ও গৃহহীন উপকারভোগীদের মাঝে খাদ্য সামগ্রী ও করোনা টিকা রেজিষ্ট্রেশনের করা হয়।

    আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকাল ৩টায় হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের দিঘলবাগ আশ্রায়ণ প্রকল্পে এ কার্যক্রম বাস্থবায়ন করা হয়।

    খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, সহকারী কমিশনার ভুমি ইয়াসিন আরাফাত রানা প্রমুখ।

    এছাড়াও দিনব্যাপী আশ্রায়ণ প্রকল্পে করোনা টিকা রেজিষ্ট্রেশনের কাজ করা হয়। সামাজিক সংগঠন বিডি ক্লিন হবিগঞ্জ আশ্রায়ণ প্রকল্পে প্রায় ৫শতাধিক বিভিন্ন ফলজ গাছের চারা রোপন করে।

  • বাহুবলে পুকুর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

    বাহুবলে পুকুর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

    জুবায়ের আহমেদ, বাহুবল(হবিগঞ্জ)ঃ

    হবিগঞ্জের বাহুবলে পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে স্থানীয় লোকজন বাহুবল সদর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক পয়েন্টের উত্তর ও মহাসড়কের পশ্চিম পাশের একটি পুকুরে আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাত লাশটি দেখতে পান।

    পরবর্তীতে তারা থানা পুলিশকে খবর দিলে, খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

    পরে এস আই অলক লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করার জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। এসময় উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর কবির ও থানা পুলিশের অন্যান্য লোকজন।

  • নবীগঞ্জে চিরকুট লিখে কাঠমিস্ত্রীর আত্বহত্যা

    নবীগঞ্জে চিরকুট লিখে কাঠমিস্ত্রীর আত্বহত্যা

    নবীগঞ্জ পৌর শহরের হবিগঞ্জ সড়কে পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠান ফার্নিচারের দোকান থেকে বিজয় গোপ (২২) নামে এক কাঠমিস্ত্রী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ৷

    ঘটনাটি ঘটেছে ৫ আগষ্ট বৃহস্পতিবার, সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ৷ পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে৷

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত প্রবোধ গোপের পুত্র বিজয় গোপ পেশায় একজন কাঠমিস্ত্রী ছিলেন। তিনি নবীগঞ্জ শহরের ওই ফার্নিচারের দোকানের কাঠমিস্ত্রী চিত্তরঞ্জন এর সাথে আলোচনা সাপেক্ষে
    গত বুধবার সকাল ১০টায় ১০ হাজার টাকা মাসিক বেতন সাব্যস্তক্রমে বিজয় কারিগর হিসেবে যোগদান করেন৷ বুধবার দিবাগত রাতে ব্যবসা প্রতিষ্ঠানের ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে৷

    সকালে দোকানের কর্মচারী চিত্ররঞ্জন ব্যবসা প্রতিষ্ঠানে এসে দেখতে পান বিজয় গোপের ঝুলন্ত লাশ৷ পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে৷

    এদিকে যোগদানের রাতেই তিনি মৃত্যুর পূর্বে একটি চিরকুটে বিজয় গোপ লিখেন, তার মৃত্যুর জন্য কেহ্ দায়ী নয়, তিনি স্ব-ইচ্ছায় ই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷

    এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, তবে ময়না তদন্তের রিপোর্টের আগ পর্যন্ত এর বেশি কিছু বলা যাচ্ছেনা৷

    ময়না তদন্ত শেষে মৃতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি৷