Category: হবিগঞ্জ

  • পৈল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আরিফের সাথে ‘মানবসেবা’র মতবিনিময়

    পৈল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আরিফের সাথে ‘মানবসেবা’র মতবিনিময়

    সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সুযোগ্য সন্তান পৈল ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনান সৈয়দ মঈনুল হক আরিফের সাথে তার কার্যালয়ে আজ রাতে মানবসেবা সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দরা এক মতবিনিময় সভায় মিলিত হন৷

    এসময় চেয়ারম্যান জনাব মঈনুল হক আরিফ মানবসেবার মানবিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন৷ তিনি মানবসেবা সামাজিক সংগঠনকে সহযোগীতার আশ্বাস দেন৷

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মানবসেবা সামাজিক সংগঠন হবিগঞ্জ এর সভাপতি ফরহাদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কেয়ার ডায়াগনস্টিক এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ হাবিবুর রহমান সবুজ, এডভোকেট প্রতিম গোপ, মাদার কেয়ার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সহকারী পরিচালক ও ব্যবস্হাপক
    মোঃতাইবুর রহমান, পৈল ইসলামী একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক এম ডি নুর প্রমূখ৷

  • জেলা অ্যাম্বাসেডর হলেন সহকারী শিক্ষক উপেন্দ্র চন্দ্র দাস

    জেলা অ্যাম্বাসেডর হলেন সহকারী শিক্ষক উপেন্দ্র চন্দ্র দাস

    প্রধানমন্ত্রীর ঘোষিত ২০২১ এর ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষে শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়ে ডিজিটাল ও অনলাইনে পারদর্শী করছেন।

    শিক্ষা ক্ষেত্রে যারা বিভিন্ন ভাবে অবদান রাখছেন তাদেরকে জেলা এম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়ে থাকেন।
    তারই ধারাবাহিকতার অংশ হিসেবে শিক্ষক বাতায়ন, মুক্তপাঠ ও অনলাইনে শিক্ষায় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ উপেন্দ্র চন্দ্র দাস কে এটুআই কর্তৃক আইসিটি ফর এডুকেশন জেলা এম্বাসেডর হিসেবে নিয়োগ দেন।

    উপেন্দ্র চন্দ্র দাস
    বানিয়াচং উপজেলার
    মশাকলি গ্রামের মৃত রমেশ চন্দ্র দাসের পুত্র৷ তার মাতার নাম অঞ্জলী রাণী দাস
    তিনি সন্দলপুর বি সি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত)৷ তিনি কৃতিত্বের সাথে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি(২০০৩),বৃন্দাবন সরকারি কলেজ থেকে এইচএসসি (২০০৫),শাবিপ্রবি,সিলেট থেকে বিএসসি অনার্স(২০০৯)ও এমএসসি(২০১০) পরীক্ষায় উত্তীর্ণ হন।
    পেশাগত ভাবে তিনি
    বি এড,এমএড(অধ্যয়নরত)

    তিনি অন্য অ্যাম্বাসেডরদের সঙ্গে জেলা ও উপজেলায় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং গুণগত শিক্ষা নিশ্চিতে চলমান আইসিটির বিভিন্ন কার্যক্রমে প্রতিনিধি হিসেবে কাজ করবেন।

    দীর্ঘ সময় ধরে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থাকা উপেন্দ্র চন্দ্র দাস প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে আজীবন কাজ করে যেতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

  • ‘মুক্তাঞ্চল সাহিত্য চর্চা কেন্দ্র, হবিগঞ্জ’ এর বিনামূল্যে অক্সিজেন সেবা

    ‘মুক্তাঞ্চল সাহিত্য চর্চা কেন্দ্র, হবিগঞ্জ’ এর বিনামূল্যে অক্সিজেন সেবা

    রেদ্ওয়ান আহমদ: হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অক্সিজেন এর তীব্র সংকট মোকাবেলায় চালু হতে যাচ্ছে ‘মুক্তাঞ্চল অক্সিজেন সিলিন্ডার ব্যাংক’। সম্পূর্ণ বিনামূল্যে রোগীরা এখান থেকে অক্সিজেনসহ সিলিন্ডার নিতে পারবেন। এ পর্যন্ত প্রেসার: ২০০০ লিটার এর প্রায় ১৫টি সিলিন্ডার ও প্রায় অর্ধলক্ষ টাকা আর্থিক অনুদানের মাধ্যমে করোনায় আক্রান্ত রোগীদের সেবা করতে ‘মুক্তাঞ্চল অক্সিজেন সিলিন্ডার ব্যাংক’ এর পাশে দেশ-বিদেশ থেকে অনেকেই এসে দাড়িয়েছেন।

    গতকাল ‘মুক্তাঞ্চল সাহিত্য চর্চা কেন্দ্র, হবিগঞ্জ’ এর আহ্বায়ক জনাব সম্পন্ন মহাপাত্রের সাথে এ নিয়ে কথা বললে তিনি বলেন, ” আগামী ৩ দিনের মধ্যে আমরা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের সেবাটি চালু করতে যাচ্ছি। তবে, শহরের প্রয়োজনে আমরা এই সংখ্যাটি ১৫ থেকে বেড়ে আরো অধিক পর্যন্তও নিতে পারি। যদি কেউ আমাদের এই ব্যাংকে অক্সিজেন সিলিন্ডার দিতে আগ্রহী হোন, তাহলে তিনি যেনো ‘মুক্তাঞ্চল সাহিত্য চর্চা কেন্দ্র, হবিগঞ্জ’ এর সাথে যোগাযোগ করেন। প্রায় তিন লক্ষ (৩,০০,০০০) টাকার এই প্রজেক্টে যারা মহানুভবতার পরিচয় দিয়ে শহরের বিপদে পড়া মানুষদের পাশে থেকেছেন, তাদের প্রত্যেককে মুক্তাঞ্চলের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সেবাটি চালু হওয়ার পর শ্বাসকষ্টে থাকা যেকোনো রোগী সম্পূর্ণ বিনামূল্যে এই অক্সিজেন সেবা ভোগ করতে পারবে এবং প্রয়োজন শেষে অবশ্যই সিলিন্ডারটি ফিরিয়ে দিতে হবে।”

    “কলম হোক শক্তি” এই স্লোগানকে আঁকড়ে ধরে  ‘মুক্তাঞ্চল সাহিত্য চর্চা কেন্দ্র, হবিগঞ্জ’ ২২ই আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ (৬ই জুলাই, ২০২০ খ্রি.) থেকে যাত্রা শুরু করে। এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবামূলক সাহিত্য সংগঠন। প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটি হবিগঞ্জের বিভিন্ন স্কুল ও কলেজ শিক্ষার্থীদের নিয়ে নানারকম জনসচেতনতামূলক সামাজিক কর্মকাণ্ড, সাহিত্য আড্ডা, দেয়াল লিখন, কবিতা-গল্পের আসর ও প্রতিযোগিতার আয়োজন, নিয়মিত সাহিত্য পত্রিকা ও সাময়িকী প্রকাশ ইত্যাদি আয়োজনের মাধ্যমে জনসাধারণকে বই পড়ার প্রতি উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে।

  • বঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প এর পক্ষ থেকে মাস্ক এবং অক্সি মিটার প্রদান

    বঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প এর পক্ষ থেকে মাস্ক এবং অক্সি মিটার প্রদান

    বঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প এর পক্ষ থেকে বর্তমান কোভিড ১৯ মহামারীতে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ডাক্তার ও রোগিদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক এবং অক্সি মিটার প্রদান করা হয়।

    আজ বুধনার (৪ আগস্ট) সদর হাডপাতালের কনফারেন্স রুমে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

    বঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প এর পক্ষ থেকে সদর উপজেলা চেয়ারম্যান, এফবিসিসিআই পরিচালক এবং হবিগঞ্জ চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট মোঃ মোতাচ্ছিরুল ইসলাম জেলা সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমানের হাতে তুলে দেন।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোখলেছুর রহমান উজ্জল, আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার এবং হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স।

  • বানিয়াচংয়ে টিসিবি‘র পন্য কালোবাজারে বিক্রি করায় ডিলার ও ব্যবসায়ীকে জরিমানা

    বানিয়াচংয়ে টিসিবি‘র পন্য কালোবাজারে বিক্রি করায় ডিলার ও ব্যবসায়ীকে জরিমানা

    দি‌লোয়ার হোসাইন: হবিগঞ্জের বানিয়াচংয়ে টিসিবি‘র পন্য কালোবাজারে বিক্রি করায় ডিলার ও ব্যাবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৪৫০ কেজি চিনি ও ৫০ কেজি মশুর ডাল জব্দ করা হয়।

    (৩ আগস্ট) মঙ্গলবার রাত ৯ ঘটিকায় বানিয়াচং উপজেলার গ্যানিংগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মাসুদ রানা।

    সূত্রে জানা যায়, টিসিবি‘র ডিলার নূরে আলম সোহান মিয়া বেশি মুনাফার আশায় সাধারন ক্রেতাদের নিকট বিক্রয়ের জন্য বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের নিকট থেকে উত্তোলন করা ৪৫০ কেজি চিনি ও ৫০ কেজি মশুর ডাল কালোবাজারে বিক্রি করে দেন। ক্রেতা গ্যানিংগঞ্জ বাজারের ব্যাবসায়ী ইকবাল মিয়া।

    গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট ইকবাল হোসেনের দোকানে অভিযান পরিচালনা করে চিনি ও ডাল উদ্ধার করেন।

    এ সময় পরিচালিত ভ্রাম্যমান আদালতে টিসিবি‘র ডিলার ও ব্যাবসায়ী অপরাধ স্বীকার করে জবানবন্দী প্রদান করায় উভয়কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

    এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, অপরাধী যেই হোক কাউকেই ছাড় দেওয়া হবেনা।
    সাধারন ভোক্তার জন্য যেই পন্য নির্ধারন করা সেই পন্য ডিলার যেমন বিক্রি করতে পারেননা তেমনি আরেকজন ব্যাবসায়ী ও ক্রয় করতে পারেননা।

  • বানিয়াচং প্রেসক্লাবের উদ্যোগে  মিলাদ ও দোয়া  মাহফিল

    বানিয়াচং প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

    বানিয়াচং প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সদস্য শেখ নূরুল ইসলামের বড় ভাই সাবেক মেম্বার শেখ আব্দুল জব্বার ও প্রেসক্লাব সদস্য বদরুল লস্করের পিতা মকসুদ লস্করের মৃত্যুতে বানিয়চং প্রেসক্লাবের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    ০৩ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায় বানিয়াচং প্রেসক্লাব মিলনায়তনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

    দোয়া মাহফিলে মুফতি শামায়ূন কবির বলেন রোগ থেকে মুক্ত থাকতে আমাদের চেষ্টা করতে হবে। এই চেষ্টা করাটা ধর্মীয় বিধানে আছে। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন সকল ধরনের মুছিবত থেকে।

    এসময় দোয়া মাহফিলে দেশবাসীর সুরক্ষা ও মৃতদের বেহেশত কামনা করে দোয়া করা হয়।

    এসময় বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ আলী শাহেদ বলেন এই করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষা রাখতে হবে। পরিবার পরিজন সহ সবাইকে সুরক্ষা রাখতে হবে এবং সুরক্ষা বিধি মেনে সরকারের দিক নির্দেশনা মেনে চলতে হবে। কোনো জনসমাগমে করা যাবে না এবং সবাই কে টিকা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে ।

    এ সময় উপস্থিত বানিয়াচং প্রেসক্লাবের সাধারন সম্পাদক খলিলুর রহমান, সিনিয়র সাংবাদিক ইমাদাদ হোসেন খান, সাংবাদিক মখলিছ মিয়া , সাংবাদিক আনোয়ার হোসেন, নুরুল ইসলাম আলমগীর রেজা, বদরুল লস্কর, মাজহারুল ইসলাম অপু, মোক্তাদির হাসান সেবুল, এম আর ঠাকুর, আতাউর রহমান মিলন, শাহ সুমন, এ স কে রাজ, প্রভাষক জসিম উদ্দিন, প্রবাসী কল্যান পরিষদের সহ সভাপতি মিজানুর রহমান প্রমখু।

    দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা সামায়ুন কবির।

  • হবিগঞ্জ সদর হাসপাতালে অক্সিজেন রিফিল কার্যক্রমের উদ্ভোধন

    হবিগঞ্জ সদর হাসপাতালে অক্সিজেন রিফিল কার্যক্রমের উদ্ভোধন

    জেলা প্রশাসক ইশরাত জাহান এর নির্দেশনায় হবিগঞ্জ সদর হাসপাতালে করোনা মহামারির সময়ে করোনা রোগীদের অক্সিজেন সংকট দূর করার জন‍্য এগিয়ে এসেছে তাসনুভা শামীম ফাউন্ডেশন (TSF), Harak সমাজ উন্নয়ন সংস্থা, TVN 24 Television এর সি ই ও আমেরিকার প্রবাসী পুলক ভুঁইয়া।

    মঙ্গলবার (৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়।

    খালি Oxygen সিলিল্ডার গুলি রিফিল করার জন‍্য প্রতিদিন একটি গাড়ি যাবে কাঁচপুর সালাউদ্দিন অক্সিজেন রিফিল সেন্টারে সেখান থেকে অক্সিজেন রিফিল ভর্তি করে সদর হাসপাতালের রোগীদের জন‍্য ব‍্যবহার করা হবে। সংগঠনের চেয়ারম্যান সাগর আহমদ শামীম বলেন এই কার্যক্রম চলবে হাসপাতালে যতদিন সেন্টাল অক্সিজেন ব‍্যবস্থা চালু না হবে ততদিন পযর্ন্ত, আমরা পুরো টিম এই করোনা মোকবেলার যুদ্ধে সরকারের এবং প্রশাসনের সহযোগী হিসাবে কাজ করতে সর্বদা প্রস্তুত আছি।

    এ সময় সদর হাসপাতালে ব‍্যবহারের জন‍্য জেলা প্রশাসকের মাধ‍্যমে দুইটি হুইল চেয়ার একটি অক্সিজেন সিলিন্ডার, মাস্ক প্রদান করা হয়। এ সকল সামগ্রী গ্রহন করেন হাসপাতালের আর এম ও ডাঃ মোমিন হুসেন।