Category: হবিগঞ্জ

  • বানিয়াচংয়ে ১দিনে ১০জনের মৃত্যু; উদ্বিগ্ন মানুষ

    বানিয়াচংয়ে ১দিনে ১০জনের মৃত্যু; উদ্বিগ্ন মানুষ

    এমনিতেই করোনা মহামারিতে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে৷ তারমধ্য বানিয়াচংয়ে গত ২ আগস্ট একদিনেই বিভিন্ন রোগে ১০জনের মৃত্যু হয়েছে৷ আর এতে মানুষজন এখন বেশ উদ্বিগ্ন হয়ে পড়ছেন।

    বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব অনেকেই পোস্ট দিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।

    আর উদ্বিগ্নদের অনেকেই আজ ৩ আগস্ট বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টীকা নেওয়ার জন্য ভীড় করেছেন।

    কার আগে কে টীকা নিবে এর জন্য নিবন্ধন যারা করেছেন তারা হুড়োহুড়ি করছেন বলেও জানা যায়।

    প্রকাশ,বানিয়াচং উপজেলায় বিগত একমাস যাবৎ প্রতিটি ঘরে ঘরেই জ্বর,স্বর্দি,কাশ,শরীর ব্যাথা,মাথা ব্যাথার উপসর্গ নিয়েও করোনার পরীক্ষা না করিয়েই নির্লিপ্তভাবে ঘুরাঘুরি করেছেন অনেক মানুষ।

    কিছু কিছু মানুষের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হলেও তাদের স্বজনরা বিষয়টি এড়িয়ে গেছেন বা সাধারন অসুস্থতা বলে চালিয়ে গেছেন।

    খবর নিয়ে জানা গেছে, বানিয়াচংয়ে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২শ ৪৯জন। চিকিৎসাধীন রয়েছেন ১শ ৮০জন। সুস্থ হয়েছেন ৬৯জন।

    বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের রেকর্ডে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১জন।
    হবিগঞ্জ সিলেট কিংবা অন্য জায়গায় যারা মারা যাচ্ছেন তাদের হিসাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবের মধ্যে নাই।

    ১ আগস্ট বানিয়াচংয়ের ১ জন পুরুষ ও ১ জন মহিলা করোনায়া আক্রান্ত হয়ে মারা গেছেন। ২ আগস্ট যে ১০ জন মারা গেছেন এরমধ্যে কেউ কেউ নানান জটিল রোগে আক্রান্ত ছিলেন। কেউ বা করোনার বিভিন্ন উপসর্গ নিয়েই মারা গেছেন।

    এ ব্যাপারে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার বলেন, একদিনেই যে ১০ জন মারা গেছেন তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা সে সমস্ত রেকর্ড আমাদের কাছে নেই। হতে পারে কেউ কেউ করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

  • বৃন্দাবন সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং অধিবেশন অনুষ্ঠিত

    বৃন্দাবন সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং অধিবেশন অনুষ্ঠিত

    করোনাকালে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ও মনোবল বৃদ্ধির জন্য বৃন্দাবন সরকারি কলেজের উদ্যোগে ০৩ আগস্ট মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় একটি অনলাইন কাউন্সেলিং অধিবেশন অনুষ্ঠিত হয়।

    শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু সহ ও ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শুরু হওয়া এই অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান সভাপতিত্ব করেন।

    প্রধান আলোচক হিসাবে সংযুক্ত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মুবিন উদ্দিন (এমবিবিএস, এমসিপিএস, এফসিপিএস, বিসিএস-স্বাস্থ্য)।

    জুম মিটিং এপসে অনুষ্ঠিত এবং ফেসবুক লাইভে সম্প্রচারিত এই কাউন্সেলিং সেশনটি সঞ্চালন করেন কলেজের সহকারী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব।

    উল্লেখ্য, এর আগে গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. নাজমা খাতুন এধরণের একটি সেশনে প্রধান আলোচক হিসাবে যুক্ত হয়েছিলেন।

    সাইকিয়াট্রিস্ট ডাঃ মোঃ মুবিন উদ্দিন তাঁর আলোচনায় বলেন, করোনা মহামারীতে আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে, নানা ধরণের জটিলতা তৈরি হয়েছে। এগুলোকে প্রশ্রয় না দিয়ে আমাদের দৈনান্দিন কাজকর্মগুলোকে চালু রাখতে হবে, সব সময় পজিটিভ চিন্তা ভাবনা রাখতে হবে। তিনি বলেন বিভিন্ন বিচ্ছিন্নতার কারণে এ সময় বিষন্নতা তৈরি হতে পারে। তবে এসব ক্ষেত্রে সমস্যাগুলোকে দীর্ঘায়িত হওয়ার সুযোগ না দিয়ে পরিবার, বন্ধুবান্ধব, প্রিয়জনের সান্নিধ্যে থাকতে হবে। শরীর ও মনকে ঠিক রাখার জন্য বিভিন্ন ব্যায়াম করা এবং মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি।

    তিনি বলেন করোনাকালীন অনলাইন ক্লাসের সুযোগে মোবাইলে আসক্ত হওয়া যাবেনা বরং ক্লাস শেষে মোবাইল রেখে অন্য কোনো ভালো কাজে নিজেকে যুক্ত করতে হবে। পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে তিনি করোনাকালীন সময়ে মনোবল বৃদ্ধি ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য বিভিন্ন তথ্যচিত্র তুলে ধরেন এবং আলোচনা পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে করোনা মোকাবেলায় দ্রুত টিকা গ্রহণের আহ্বান জানান।

    কাউন্সেলিং অধিবেশনের স্বাগত বক্তব্যে দর্শন বিভাগের প্রধান প্রফেসর মোঃ রফিকুল ইসলাম মল্লিক সবাইকে স্বাগত জানিয়ে বলেন এটি বৃন্দাবন সরকারি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা করোনাকালীন সময়ে মনোবল ফিরে পাবে।

    আলোচনায় সহকারী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে আগামী প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে, করোনা মহামারী এ ক্ষেত্রে শিক্ষার্থীদের যে মানসিক ঝুকি সৃষ্টি করেছে সেটি মোকাবেলার জন্যই এই কাউন্সেলিং।

    বৃন্দাবন সরকারি কলেজের আমন্ত্রণে সাইকিয়াট্রিস্ট ডাঃ মোঃ মুবিন উদ্দিন এর অংশ গ্রহণ এবং মূল্যবান পরামর্শ প্রদান করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ইলিয়াছ বখ্‌ত চৌধুরী বলেন কাউন্সেলিং এর মাধ্যমে শিক্ষার্থীদের মনোবল দৃঢ় হবে।

    তিনি সবাইকে টিকা নেয়ার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আগামীদিনে আবারো ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

    সমাপনী বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান শিক্ষার্থীদের বলেন মনের বিশালতাকে কাজে লাগাতে হবে, ভালো ও মন্দ কাজের পার্থক্য বুঝতে হবে। তিনি এই সময়ে শিক্ষার্থীদের পরিবারের সাথে থেকে ভালো অভ্যাস গড়া এবং বড়দের কথা মেনে চলার উপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে নিয়মিত থাকা, অবসর সময়ে বই পড়া এবং শরীরচর্চা করার পরামর্শ দিয়ে বলেন তাতে মনোবল বৃদ্ধি পাবে। তিনি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কাউন্সেলিং এর উদ্যোগটি চলমান রাখার ঘোষণা দেন।

  • জেলা অ্যাম্বাসেডর হলেন সহকারী শিক্ষক  সুজন চন্দ্র দেব

    জেলা অ্যাম্বাসেডর হলেন সহকারী শিক্ষক সুজন চন্দ্র দেব

    এটুআই এর আইসিটি ফর অ্যাডুকেশনে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে হবিগঞ্জ জেলা অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন সুজন চন্দ্র দেব।

    তিনি নবীগঞ্জ উপজেলার সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

    শিক্ষকদের সৃজনশীলতার প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত শিক্ষক বাতায়নে আজ ৩রা আগস্ট অ্যাম্বাসেডর হিসেবে তাকে অন্তর্ভুক্ত করা হয়।

    তিনি অন্য অ্যাম্বাসেডরদের সঙ্গে জেলা ও উপজেলায় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং গুণগত শিক্ষা নিশ্চিতে চলমান আইসিটির বিভিন্ন কার্যক্রমে প্রতিনিধি হিসেবে কাজ করবেন।

    দীর্ঘ সময় ধরে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থাকা সুজন চন্দ্র দেব প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে আজীবন কাজ করে যেতে সবার সহযোগিতা কামনা করেছেন।

  • মোটরসাইকেল দূর্ঘটনায় হবিগঞ্জ শহরের যুবক নিহত

    মোটরসাইকেল দূর্ঘটনায় হবিগঞ্জ শহরের যুবক নিহত

    হবিগঞ্জ – শায়েস্তাগঞ্জ সড়কের পাইকপাড়া বাইপাস এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেট কার দূর্ঘটনায় নিহত হয়েছেন মনির উজ্জামান (৩০) নামে এক যুবক৷ নিহত মনির প্রাণ কোম্পনিতে এস আর পদে চাকুরী করতো৷

    সে হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের সাবেক মেম্বার সাখাওয়াত হোসেনের (শওকত) এর পুত্র৷ বর্তমানে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার বাসিন্দা৷

    এদিকে ঘটনার পরপরই শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কার ও কারের চালককে আটক করেছে৷ অপরদিকে নিহতের লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে দুপুরে পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই লাশটি বাসায় নিয়ে আসেন৷

    স্হানীয় ও শায়েস্তাগঞ্জ থানা সূত্রে জানা যায়,
    আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে মনির তার কর্মসস্হল অলিপুরের প্রাণ কোম্পানি থেকে মোটরসাইকেল যোগে হবিগঞ্জ শহরে আসছিলো। এসময় পাইকপাড়া বাইপাস এলাকায় হবিগঞ্জ থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার ( ঢাকা মেট্টো- গ-১৬-০০৪০) এর সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মনির নিহত হন৷

    খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে৷ এসময় প্রাইভেট কার ও তার চালক বি-বাড়িয়া জেলার কসবা থানার হাতুরাবাড়ি এলাকার মোকাদ্দস মিয়ার পুত্র নাজমুল হোসেন (২৪) আটক করে শায়েস্তাগঞ্জ থানায় নিয়ে যায়৷

    এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মোর্শেদ আলম হবিগঞ্জ নিউজকে জানান, পাইকপাড়া বাইপাস সড়কে সকালে ঘটনাটি ঘটার পরপরই শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে এবং প্রাইভেট কার ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়৷

    ঘটনাস্থলটি হবিগঞ্জ সদর থানার আওতাধীন হওয়ায় আটককৃত প্রািভেট কার ও চালককে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হবে তিনি জানান৷

    ওসি আরো জানান- দূর্ঘটনার পরপরই পাশে থাকা অপর আরেকটি মোটরসাইকেল আরোহী হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকার মৃত সৈয়দ হুমায়ুন কবির এর পুত্র সৈয়দ সাজেলুূ হক প্রাইভের কারের চালককে বাচিয়ে দেয়ার কথা বলে তার কাছ থেকে ৭ হাজার টাকা হাতিয়ে নেন৷ পুলিশ হাতেনাতে সাজেদুল হককেও আটক করে থানায় নিয়ে আসে৷

    হবিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহ সালাহ উদ্দিন টিটু হবিগঞ্জ নিউজকে জানান-লাশ হাসপাতালে আনার পর তার পরিবারের লোকজন বিনাময়নাতদন্ত ছাড়াই লাশটি নিয়ে আসেন৷

  • বিধি নিষেধ বাড়ল ১০ আগস্ট পর্যন্ত

    বিধি নিষেধ বাড়ল ১০ আগস্ট পর্যন্ত

    ব্রেকিং নিউজঃ

    করোনা পরিস্থিতিতে দেশে চলমান বি‌ধি নি‌ধেষ বহাল থাক‌বে ১০ আগস্ট পর্যন্ত।

    টিকা নেওয়া সা‌পে‌ক্ষে ১১ আগস্ট থে‌কে দোকান-পাঠ খুল‌বে।

  • হবিগঞ্জে করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা চালু

    হবিগঞ্জে করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা চালু

    বঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প নামে একটি মানবিক সেবা চালু হয়েছে হবিগঞ্জে। আর এই উদ্যোগ নিয়েছেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের পরিচালক এবং হবিগঞ্জ চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট মোঃ মোতাচ্ছিরুল ইসলাম।

    সোমবার (২আগস্ট) দুপুরে হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে বিকাল ৪টায় আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্ধোধন করা হয়।

    আনুষ্ঠানিক উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত জাহান। সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার শোয়েব শাত-ঈল ইভানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান উজ্জল, অবসর প্রাপ্ত ব্রিগিডিয়ার জেনারেল নুরুল হুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ প্রমুখ।

    বক্তাগণ বলেন, বর্তমানে করোনাকালীন এই দূর্যোগপূর্ণ সময়ে হবিগঞ্জ সদর উপজেলা এবং পৌর এলাকার করোনা রোগীদের বিনামূল্যে এই অক্সিজেন সেবা চালু হয়েছে। হেল্প লাইনে যেকেউ ফোন করলে ভলান্টিয়াররা তাদের বাসায় অক্সিজেন নিয়ে যাবে, সম্পূর্ণ বিনা মূল্যে এই সেবা প্রদান করা হবে।

  • মাধবপুরে লকডাউন কাযর্করে কঠোর উপজেলা প্রশাসন, ১৩ ব্যক্তিকে অর্থদণ্ড

    মাধবপুরে লকডাউন কাযর্করে কঠোর উপজেলা প্রশাসন, ১৩ ব্যক্তিকে অর্থদণ্ড

    সারাদেশের ন্যায় হবিগঞ্জের মাধবপুরে লকডাউনের ১১তম দিনে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে লকডাউন কাযর্কর, মাস্ক পরিধান না করা, সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখা এবং স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১৩ টি মামলায় ১২ হাজার ৯শত টাকা জরিমানা প্রদান করছেন ভ্রাম্যমাণ আদালত।

    সোমবার (০২ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত মাধবপুর পৌর শহরের বাজারে বিভিন্ন যায়গা এ অভিযান পরিচালনা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনীর একদল সদস্য।

    লকডাউনে সোমবার সকালে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান পাঠ খোলা রাখার দায়ে ও স্বাস্থ্য বিধি অমান্যকারি ব্যক্তিকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮, ২৬৯ ধারা ও সংক্রমক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী মোট ১২ হাজার ৯’শ টাকা জরিমানা করা হয় এবং ১৩ টি মামলা দেয়া হয়েছে।

    তথ্য নিশ্চিত করেছেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মহিউদ্দিন।