Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে রোটারী ক্লাবের মাস্ক বিতরণ কর্মসূচি শুরু

    হবিগঞ্জে রোটারী ক্লাবের মাস্ক বিতরণ কর্মসূচি শুরু

    হবিগঞ্জে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। গত এক সপ্তাহে ৬৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ অবস্থায় করোনা সংক্রমণ রোধে পুনঃব্যবহারযোগ্য মাস্ক বিতরণ কর্মসূচি শুরু করেছে রোটারী ক্লাব অব হবিগঞ্জ।

    আজ (২ আগস্ট) সকালে শহরের শায়েস্তানগর বাজার পয়েন্টে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি।

    এসময় তিনি বলেন, মহামারি থেকে রক্ষা পেতে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্যবিধি পালনে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। অনেকেই একই সার্জিকেল মাস্ক বেশ কয়েকদিন ধরে ব্যবহার করেন। এতে করোনাসহ অন্যান্য রোগের ঝুঁকি বাড়ে।

    এক্ষেত্রে পুনঃব্যবহারযোগ্য মাস্ক ব্যবহার অনেকটা নিরাপদ। স্বাস্থ্যবিধি মেনে ধুয়ে এটি বার বার ব্যবহার করা যায়। করোনা সংক্রমণ রোধে প্রশাসনের পাশাপাশি সকলকে আন্তরিক ভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি।

    ক্লাব প্রেসিডেন্ট প্রদীপ দাশ সাগরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, লেফটেন্যান্ট গভর্ণর তবারক আলী লস্কর, ডেপুটি গভর্ণর শফিকুল ইসলাম সেলিম, এসিস্ট্যান্ট গভর্ণর মিজানুর রহমান শামীম, পাস্ট প্রেসিডেন্ট মোদারিছ আলী টেনু, আইপিপি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, শংখ শুভ্র রায়, এএসএম মহসিন চৌধুরী, আব্দুল আউয়াল তালুকদার, শেখ জামাল মিয়া, রোটার্যা ক্ট ক্লাব অব হবিগঞ্জ প্রেসিডেন্ট কাকলি দত্ত টুম্পা, সামায়ুন আনছারী, আবুল বাশার তুষার, ইন্টার্যারক্ট ক্লাব অব হবিগঞ্জ প্রেসিডেন্ট ইমাদ রশিদ প্রমূখ।

  • নবীগঞ্জে কঠোর লকডাউনে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান

    নবীগঞ্জে কঠোর লকডাউনে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান

    শাহরিয়ার আহমেদ শাওনঃ দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই ক্রমশ হারে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা কিন্তু স্বাস্থ্যবিধি মানার বালাই নেই সাধারণ মানুষের মধ্যে।

    এ অবস্থায় করোনা সংক্রমন রোধের লক্ষে দেশে লকডাউন জারি করেছে সরকার। এবার ও সারাদেশের ন্যায় নবীগঞ্জে কঠোর লকডাউনে নবীগঞ্জ উপজেলায় সরকারি বিধি নিষেধ কার্যকর করতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর টহল রয়েছে।

    এ সময় সরকারি বিধি নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও মাস্ক পরিধান না করায় অর্থদন্ড- করা হয়েছে।

    আজ সোমবার (২ লা আগষ্ট) সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও সেনাবাহিনীর ক্যাপ্টেন এ.এস.এম শিহাবুজ্জামান সহকারে একদল সেনা সদস্যের সহযোগিতায় নবীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়।

    এ সময় সরকার নির্ধারিত কঠোর বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা, অকারণে বাইরে ঘুরাফেরা করা এবং মাস্ক না পড়াসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮,২৬৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ টি মামলায় ৫ হাজার ৮ শত টাকা অর্থদন্ড- করা হয়।

    এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • নবীগঞ্জের শাখোয়া ও করগাঁও গ্রামে সংঘর্ষ : নিষ্পত্তিকল্পে পরামর্শ সভা

    নবীগঞ্জের শাখোয়া ও করগাঁও গ্রামে সংঘর্ষ : নিষ্পত্তিকল্পে পরামর্শ সভা

    নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও ও শাখোয়া গ্রামবাসীর মধ্যে শিশুদের মাছ ধরার কেন্দ্র করে দুই গ্রামবাসীর ২ ঘন্টাব্যাপি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা নিরসরকল্পে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২ আগষ্ট) বিকালে পাঞ্জারাই মাদ্রাসা মাঠে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। মোঃ রহমান মিয়ার সভাপতিত্বে এবং ইউপি সদস্য সাইদুর রহমানের পরিচালনায় এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, এএসপি আবুল খায়ের, নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ ডালিম আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, মিনবাস মালিক সমিতির সভাপতি ইয়াওর মিয়া।

    অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নুনু মিয়া, লেবু আহমদ জেবু, মেম্বার সাইদুর রহমান, সাবেক মেম্বার সজ্জাদ মিয়া, আব্দুর রকিব, কবির মিয়া,মোঃ রহমান মিয়া প্রমুখ।

    সভায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনাটি মিমাংসার জন্য সবাই একমত পোষন করেন। পরে করগাঁও ইউনিয়নের শাখোয়া বাজারে ইউনিয়ন অফিসে ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিনের সভাপতিত্বে ঘটনাটি নিস্পত্তির জন্য অপর একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

  • হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাস্টের এর উদ‍্যেগে ভার্চুয়াল দোয়া মাহফিল

    হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাস্টের এর উদ‍্যেগে ভার্চুয়াল দোয়া মাহফিল

    হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাস্টের এর উদ‍্যেগে ভার্চুয়াল দোয়া মাহফিল

    গত ১লা আগষ্ট ২০২১ ইং লন্ডন সময় ১১ ঘটিকা বাংলাদেশ সময় বিকাল ৪ ঘটিকায় হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    উক্ত ট্রাস্টের সভাপতি মোহাম্মদ আফজল মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উম্মা আপিল এর চেয়ারম্যান হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাস্ট এর সাবেক সভাপতি ব্যারিস্টার আব্দুল মতিন।

    উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন ও বক্তব্য রাখেন হবিগঞ্জ জে. কে. এন্ড এইচ. কে. উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটির জেলা প্রধান উপদেষ্টা জনাব মোঃ আব্দুর রহমান, হবিগঞ্জ রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটির সদস্য কাজী মহসিন আহমদ, নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটির চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, সাবেক চেয়ারম্যান মাষ্টার সিরাজুল ইসলাম, নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটির সাবেক উপজেলা প্রধান উপদেষ্টা, সৌদি আরব প্রবাসী হাফেজ আব্দুল আহাদ, হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাস্ট এর সাবেক সভাপতি, ওল্ডহ্যাম হাসপাতালের মুসলিম ছাপলেইন ইমাম মাওলানা নোমান আহমদ, ওয়েষ্টমিনিষ্টার মুসলিম কালচারাল সেন্টার মসজিদের ফাউন্ডার ডাইরেক্টর ও সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাস্ট এর সাবেক জেনারেল সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ ইয়াওর উদ্দিন, হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাস্ট এর উপদেষ্টা কমিটির সদস্য, লাফবরা কাউন্সিলের সম্মানিত কাউন্সিলর আমিনুর রশিদ তালুকদার, হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাস্ট এর জেনারেল সেক্রেটারি মোহাম্মদ ফারুক হোসেন, জয়েন্ট সেক্রেটারি, মজলিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফাউন্ডার পরিচালক সৈয়দ সেলিম আহমদ, ট্রেজারার মোস্তাক আহমদ, নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটির ভাইস চেয়ারম্যান, দারুল হিকমাহ’র পরিচালনা কমিটির সদস্য সাইদুল হক চৌধুরী, দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর মাষ্টার আলাউদ্দিন, দারুল হিকমাহ’র উন্নয়ন কমিটির সদস্য মাষ্টার আব্দুল মালিক চৌধুরী, অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান, পরিচালনা কমিটির সদস্য আজিজুর রহমান, আরমান উল্লাহ ইসলামিক একাডেমি পরিচালনা কমিটির সভাপতি মাওঃ এমদাদুল হক, আরমান উল্লাহ ইসলামিক একাডেমির সাবেক প্রধান শিক্ষক, মিরপুর আলিফ সোবহান কলেজের বাংলা বিভাগের প্রধান প্রভাষক সাদিকুর রহমান, আরমান উল্লাহ ইসলামিক একাডেমির ভুমি দাতা মরহুম সাহিদ মিয়া সাহেবের ছেলে মারুফ রায়হান, ইনাতগঞ্জ ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ মোস্তফা কামাল, হবিগঞ্জ কিশোর কন্ঠ পাঠক ফোরাম সভাপতি তারেকুল ইসলাম, হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাস্ট এর সদস্য মোঃ আশরাফ আলী, নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটির সদস্য মাওলানা আশরাফুল ইসলাম প্রমুখ।

    উক্ত আলোচনা সভায় সাহিদ মিয়া সাহেবের দ্বীনি আন্দোলনের কাজে আর্থিক ও সামাজিক ভাবে জনবল দিয়ে সহযোগিতা বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সক্রিয় ভুমিকা, গরিব দু:খিদের পাশে থাকা, স্কুলে ভুমি দান সহ মানবিক সামাজিক বিভিন্ন অবদান তুলে ধরা হয়. অনুরূপ সৈয়দ সেলিম আহমদ সাহেবের আম্মা একজন আদর্শ রত্ন গর্বা মাতা, পর্দাশীল ও পরহেযগারী ও দানশিলতা ইত্যাদি নিয়ে আলোচনা হয়।

    নবীগঞ্জ আরমান উল্লাহ একাডেমির ভূমিদাতা মরহুম সাহিদ মিয়া সাহেব , মরহুম সৈয়দ সঞ্জব আলী চেয়ারম্যানের স্ত্রী সৈয়দ সেলিম আহমেদের মাতা, এবং মাওলানা আব্দুল মোমিনের মাতার মৃত্যুতে আলোচকরা শোক প্রকাশ করেন এবং দেশে ও প্রবাসে যে সকল মানুষ এই মহামারি করোনায় মৃত্যু বরন করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন,যারা অসুস্থ অবস্থায় আছেন তাদের সুস্থতার জন্য দোয়া করেন।

    হবিগঞ্জ জেলা প্রধান উপদেষ্টা মাস্টার আব্দুর রহমান সাহেবের সমাপনি বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • আজ ৮০ জনের করোনা শনাক্ত

    আজ ৮০ জনের করোনা শনাক্ত

    হবিগঞ্জে আজ নতুন করে ৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

    এর মধ্যে হবিগঞ্জ সদরে ৩১ জন, আজমিরীগঞ্জে ৪ জন, বাহুবলে ১১ জন, বানিয়াচংয়ে ১৫ জন, চুনারুঘাটে ৫ জন, নবীগঞ্জে ১০জন ও লাখাইয়ে ৪ জন করোনা শনাক্ত হয়েছে।

    আজ মোট ১৮৬ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৩% ।

    এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯২৩ জন, সুস্থ হয়েছে ২৫১৫ জন, ও মৃত্যুর সংখ্যা ৩৪ জন।

  • হবিগঞ্জে করোনায় আরো ১ জনের মৃত্যু

    হবিগঞ্জে করোনায় আরো ১ জনের মৃত্যু

    গত ২৪ ঘন্টায় হবিগঞ্জ সদর হাসপাতালে আরো একজন পুরুষ, বয়স প্রায় ৫৫ বৎসর কোভিড রোগী মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু ৩৪ জন।

    খবররটি নিশ্চিত করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেসুর রহমান উজ্জ্বল৷

  • লাখাইয়ে লকডাউন নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা

    লাখাইয়ে লকডাউন নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা

    করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায় আজ ০২/০৮/২০২১ ইং সোমবার হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন হাট-বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং, লাখাই, হবিগঞ্জ।

    এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ (২) ধারায় মোট ০৭টি মামলায় ০৭ জনকে মোট ৩৯০০/- টাকা জরিমানা করা হয়।

    এসময় সকলকে মাস্ক পরতে উদ্ধুদ্ধ করা হয় এবং বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করা হয় ।