Category: হবিগঞ্জ

  • আজমিরীগঞ্জের নতুন ইউএনও সুলতানা সালেহা সুমী

    আজমিরীগঞ্জের নতুন ইউএনও সুলতানা সালেহা সুমী

    আজমিরিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল করা হয়েছে৷ নতুন ইউএনও হিসেবে যোগদান করবেন সুলতানা সালেহা সুমী৷

    গত ৩১ জুলাই সিলেট বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে নবাগত ইউএনও সুমীকে আজমিরীগঞ্জে পদায়ন করা হয়েছে।

    দু’একদিনের মধ্যেই তিনি আজমিরীগঞ্জে যোগদান করবেন৷

    প্রশাসন ক্যাডারের ৩১ তম ব্যাচের সদস্য সুমী এর পূর্বে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ছিলেন৷ তার নিজ জেলা নরসিংদী৷

    এদিকে আজমিরীগঞ্জের বর্তমান ইউএনও মোঃ মতিউর রহমান খানকে স্হানীয় সরকার বিভাগের অধীনে সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে৷

    গত ২৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত একটি পত্রে তার বদলির আদেশটি দেয়া হয়৷

  • আজ হবিগঞ্জে করোনায় ৩ জন মারা গেছে

    আজ হবিগঞ্জে করোনায় ৩ জন মারা গেছে

    আজ হবিগঞ্জে ৩ জন করোনা আক্রান্ত রোগী সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। ২ জন মহিলা ও একজন পুরুষ। মহিলা দুজনের বয়স ৪৫ ও ৭০ বৎসর এবং পুরুষের বয়স প্রায় ৪২ বৎসর। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু ৩৩ জন।

    বিস্তারিত আসছে।

  • আজমিরীগঞ্জে  চোরের উপদ্রব বৃদ্ধি

    আজমিরীগঞ্জে চোরের উপদ্রব বৃদ্ধি

    আজমিরীগঞ্জ পৌরসভাধীন নগর গ্রামে চোরের উপদ্রব আশংখাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। রাত জেগে পাহারা দিচ্ছে অনেকেই। এক সপ্তাহে ৩ বাড়িতে চুরি ও ২ বাড়িতে হানা দিয়েছে চোরেরদল। অর্ধ-লক্ষাধিক টাকার আসবাবপত্র সহ মালামাল চুরি।

    জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভাধীন নগর গ্রামে সম্প্রতি চোরের উপদ্রব আশংখাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন দলবেঁধে কোন না কোন বাড়িতে হানা দিচ্ছে চোরের দল। ওই গ্রামের অধিকাংশ সনাতন ধর্মাবলম্বী লোকজনের বাড়ি টার্গেট করে হানা দিচ্ছে তারা।

    চোর আতংকে অনেকেই রাত জেগে পাহারা দিচ্ছে। এরই ধারাবাহিকতায়, গত শুক্রবার দিবাগত গভীররাতে পৌর এলাকার নগর মুন্সিহাটি গ্রামের বাসিন্দা শুকলাল মোদকের পুত্র সুমন মোদক ও তার ভাই সমীর মোদকের ঘরের দরজা কৌশলে খুলে ভিতরে প্রবেশ করে নানা ধরণের আসবাবপত্র ও মালামাল চুরি করে নিয়ে যায় দূর্বৃত্তদল। চুরি যাওয়া মালামালের মূল্য অনুমানিক ৪০ হাজার টাকা। এর পূর্বের দিন অর্থাৎ গত বৃহস্পতিবার দিবাগত গভীররাতে একই গ্রামের বাসিন্দা গুরুপদ মোদক ও তার ভাই হরিপদ মোদকের বাড়িতে হানা দেয় একটি দূর্বৃত্তদল। শব্দ শুনে পরিবারের লোকজন ঘুম থেকে জেগে উঠে। পর আশপাশের লোকজন তাদের শোর-চিৎকার শুনে এগিয়ে আসলে, দূর্বৃত্তরা দৌঁড়ে আত্মগোপন করে। এদিকে এর একদিন পূর্বে মঙ্গলবার দিবাগত গভীররাতে একই গ্রামের বাসিন্দা মৃত- ভানু দেবের পুত্র বাসব দেবের বাড়িতে হানা দেয় একটি দূর্বৃত্তদল। তারা ঘরের দরজা কৌশলে খুলে ভিতরে প্রবেশ করে। পর ঘরে রক্ষিত নানা ধরণের আসবাবপত্র ও মালামাল চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের মূল্য অনুমানিক ২০ হাজার টাকা। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে ভূক্তভোগীরা জানায়।

    গ্রামের কিছু নেশাখোর ও মাদকাসক্ত কিশোর ও যুবকরা চুরির সাথে জড়িত আছে বলে এলাকাবাসীর ধারনা। এ ছাড়া ওই গ্রামে পুলিশী টহলের জোর দাবি জানিয়েছে তারা।

  • আজমিরীগঞ্জে গার্ড অব অনার দিয়ে  মুক্তিযোদ্ধাকে সমাহিত

    আজমিরীগঞ্জে গার্ড অব অনার দিয়ে মুক্তিযোদ্ধাকে সমাহিত

    হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের ঝিলুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রাস মোহন অধিকারী (৭৫) শুক্রবার রাত ১২টা ত্রিশ মিনিটে দুরারোগ্য আক্রান্ত হয়ে তার মেয়ের বাড়ি করছা গ্রামে পরলোক গমন করেন।

    তিনি স্ত্রী ও চার কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৩১ জুলাই শনিবার আনুমানিক বেলা ১২ঃ৩০ মিনিটে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

    আজমিরীগঞ্জ উপজেলায় নির্বাহী অফিসার (ইউএনও) এর উপস্থিতিতে পুলিশের টিম বদলপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে গার্ড অব অর্নার প্রদান করেন। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

  • হবিগঞ্জে করোনা শনাক্তের রেকর্ড! স্থানান্তর হল টিকাকেন্দ্র

    হবিগঞ্জে করোনা শনাক্তের রেকর্ড! স্থানান্তর হল টিকাকেন্দ্র

    মোঃ সমরাজ মিয়া, হবিগঞ্জঃ

    হবিগঞ্জে গত ২৪ ঘন্টায় ৩৪৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যা এই জেলার করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড।

    হবিগঞ্জের সিভিল সার্জন কার্যালয় থেকে শনিবার (৩১ জুলাই) রাতে বিষয়টি জানানো হয়েছে।

    ডেপুটি সিভিল সার্জন ডা. মোখলেছুর রহমান উজ্জ্বল জানান, গত ২৪ ঘন্টায় হবিগঞ্জ জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৯২ জনের করোনা পরীক্ষা করা হয়। এতে ৩৪৮ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়। যা এই জেলার করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। শনাক্তের হার ৪৩.৯%।

    উপজেলাভিত্তিক শনাক্তের সংখ্যা হল, সদর ১৫৭, চুনারুঘাট ৬৪, লাখাই ২, বাহুবল ৯, বানিয়াচং ২৩, নবীগঞ্জ ৪১, মাধবপুর ৪৯ ও আজমিরীগঞ্জ ৩ জন।
    এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৪৮৪৩ জন, সুস্থ ২৫০০ জন, মৃত্যু ৩০ জন।

    এদিকে, সংক্রমণের ঝুঁকি এড়াতে হবিগঞ্জ সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে কোভিড টিকাকেন্দ্র জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

    আজ রবিবার (১ আগস্ট) থেকে স্থানান্তরিত জেলা পরিষদ অডিটোরিয়ামে কোভিডের টিকা দেয়া হবে হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।।

  • মাধবপুরে প্রবাসিদের সহায়তায় নতুন ঘর পেল প্রতিবন্ধী মাহমুদা

    মাধবপুরে প্রবাসিদের সহায়তায় নতুন ঘর পেল প্রতিবন্ধী মাহমুদা

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের হাপানিয়া গ্রামের অতিদরিদ্র প্রতিবন্ধী মাহমুদা খাতুন ও তিন শিশু সন্তানকে রেখে ১২ বছর আগে মার যায় স্বামী ফজর আলী।

    অবুঝ তিনটি শিশু সন্তানকে নিয়ে পরের বাড়িতে অতি কষ্ঠে দিন কাটাতো মাহমুদা খাতুন। হাপানিয়া গ্রামে ৭ শতাংশ ভিটেমাটি থাকলেও এখানে বসবাস করার মতো কোন ঘর ছিলনা।

    আত্বীয়স্বজনদের আশ্রয়ে এতদিন জীবন চলতো মাহমুদার। মাহমুদার এই অতিকষ্ঠের কথা শুনে ধর্মঘর ইউনিয়নের মধ্যপ্রাচ্যে থাকা রেমিটেন্স যোদ্ধারা মাহমুদার ঘর তৈরিতে এগিয়ে এলেন।

    স্থানীয় যুবক সাইফুল ইসলাম জুনায়েদ বলেন, মাহমুদা তিনটি শিশু সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ কথা শুনে ধর্মঘর পশ্চিম অঞ্চলের প্রবাসে থাকা প্রবাসি বন্ধুদের সাথে যোগাযোগ করলে তারা মাহমুদার পরিবারের জন্য ঘর তৈরি করার সিন্ধান্তে একমত হন।

    মাহমুদার ছেলে শরিফুল ইসলাম বলেন, আগে আমাদের থাকার কোন ঘর ছিলনা। এখন প্রবাসিদের সহযোগীতায আমরা সুন্দর একটি ঘর পেয়েছি।

    কুয়েত প্রবাসি রেমিটেন্স যোদ্ধা জসিম উদ্দিন ও কামরুল ইসলাম বলেন, এ ধরনের অসহায় মানুষের জন্য ঘর তৈরি করে দিতে পেরে অমরা নিজেদের ধন্য মনে করি। সবাইকে তার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।

    মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল ইসলাম মঈন বলেন, এখন করোনাকালীন প্রবাসিরা একজন অসহায় মানুষের থাকার জন্য ঘর তৈরি করে দিয়েছেন এটি একটি মহৎ কাজ।

  • শোকের মাসে জেলা আওয়ামী লীগের মাসব্যাপি কর্মসূচি

    শোকের মাসে জেলা আওয়ামী লীগের মাসব্যাপি কর্মসূচি

    শোকাবহ আগস্ট মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মাসব্যাপি কর্মসূচি ঘোষণা করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ।

    শনিবার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতি থেকে এ কর্মসূচির তথ্য জানা গেছে।

    কর্মসূচির মধ্যে রয়েছে, রবিবার সকাল ১১ টায় হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে মাসব্যাপি কর্মসূচির উদ্বোধন ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হবে।

    আগামী ৫ আগস্ট বিকাল ৪ টায় হবিগঞ্জ লন টেনিস মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জেষ্ঠ্যপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দুঃস্থ এবং অসচ্ছল ক্রীড়াবীদদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হবে।

    বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিন উপলক্ষে ৮ আগস্ট দুপুর দেড়টায় বহুলাস্থ সরকারি শিশু পরিবারে আলোচনা সভা ও সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হবে।

    ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে হবিগঞ্জ জেলা অওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিকালে হবিগঞ্জ পৌর টাউন হলে আলোচনা সভা করা হবে।

    সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে ১৭ আগস্ট দুপুর ২ টায় হবিগঞ্জ বার লাইব্রেরীতে আলোচনা সভা ও ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বিকাল ৫ টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা করা হবে।

    হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগেও অনুরূপ কর্মসূচি পালনের জন্য নির্দেশনা দিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি অ্যাডভোকেট মো: আবু জাহির এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।