Category: হবিগঞ্জ

  • করোনা মোকাবেলায় অব্যাহত প্রসাশনের টহল

    করোনা মোকাবেলায় অব্যাহত প্রসাশনের টহল

    কোভিড – ১৯ মোকাবেলায় বিধিনিষেধ বাস্তবায়নে অব্যাহত রয়েছে টহল এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম।

    আজ সমগ্র জেলায় বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৫ জন ব্যক্তিকে মোট ১৬,৬০০/- (ষোল হাজার ছয়শত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

  • জেলা প্রশাসকের সহায়তায় পরিচয়হীন বৃদ্ধাকে সরকারি আশ্রয়কেন্দ্রে প্রেরণ

    জেলা প্রশাসকের সহায়তায় পরিচয়হীন বৃদ্ধাকে সরকারি আশ্রয়কেন্দ্রে প্রেরণ

    অবশেষে নাম পরিচয়হীন বৃদ্ধাকে জেলা প্রশাসক ইশরাত জাহানের সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় অজ্ঞাত পরিচয় বৃদ্ধাকে চিকিৎসা শেষে নিরাপত্তা ও পরিচর্যা এর জন্য সরকারি আশ্রয়কেন্দ্র কাশিমপুরে প্রেরণ করা হয়।

    গতকাল বৃহস্পতিবার (২৯জুলাই) তাকে নবীগঞ্জ থেকে সরকারি আশ্রয়কেন্দ্র কাশিমপুরে প্রেরণ করা হয়।

    এব্যপারে হবিগঞ্জ নিউজের সাথে আলাপকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, আমরা বিভিন্নভাবে বৃদ্ধা মহিলার নাম ঠিকানা জানার চেষ্টা করেছি, কিন্তু কেউ কোন সঠিক তথ্য দিতে পারেন নাই। সর্বশেষ জেলা প্রশাসকের দিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় আমরা তাকে সরকারি আশ্রয়কেন্দ্র কাশিমপুর এ প্রেরণ করেছি।

    উল্লেখ্য যে, সোমবার (২৬ জুলাই) ইমামবাড়ীতে তাকে পাওয়া যায়। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন। নাম পরিচয় ঠিকানা বলতে পারছেন না। পরবর্তীতে তার চিকিৎসারা জন্য নবীগঞ্জ উপজেলা হাসপাতালের ২য় তলায় চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়।

  • বাহুবলে ব্রিক ফিল্ডের টয়লেট থেকে শ্রমিকের লাশ উদ্ধার

    বাহুবলে ব্রিক ফিল্ডের টয়লেট থেকে শ্রমিকের লাশ উদ্ধার

    হবিগঞ্জের বাহুবলে মর্ডাণ ব্রিক ফিল্ডের টয়লেট থেকে সুজেল মিয়া (২৪) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করছে পুলিশ।

    শুক্রবার ৩০ জুলাই সকাল সাড়ে ১০ টায় ওই ব্রিক ফিল্ডে এ ঘটনা ঘটে। নিহত সুজেল মিয়া উপজেলার মিরপুর ইউনিয়নের মির্জাটুটা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

    জানা যায়, নিহত সুজেল মিয়ার দির্ঘ ১০ বছর ধরে ওই ব্রিক ফিল্ডে শ্রমিকের কাজ করে আসছে। শুক্রবার সকালে অন্য শ্রমিকরা টয়লেটে গিয়ে দেখতে পায় সুজেলের মরদেহ পড়ে থাকতে পরে বাহুবল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

    নিহত সুজেলের ছোট ভাই সোহাগ মিয়া জানান, আমার ভাই কে রাতে হত্যা করে টয়লেটে ফেলে দেয়া হয়েছে৷ আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।

    বাহুবল থানার ওসি জানান, মর্ডাণ ব্রিক ফিল্ডের টয়লেটে এক শ্রমিকের মৃতদেহ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • বাহুবলে দুই স্কুল ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ২

    বাহুবলে দুই স্কুল ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ২

    বাহুবলে আবারও দুই কিশোরী স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সাথে জড়িত অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বার আউলিয়া গ্রামের ছিদ্দিক আলী ও মকসুদ আলীর স্কুল পড়ুয়া দুই কিশোরী কন্যা বুধবার সন্ধ্যায় পাশের বাড়িতে একটি দোকানে চিনি আনতে গিয়ে নিখোঁজ হয়।

    রাত বাড়ার সাথে সাথে পরিবারের লোকজন তাদের সন্ধান না পেয়ে বিভিন্ন স্থানে খোজাখুজি করতে থাকেন। এমতাবস্থায় স্থানীয় দুই শিশুর ভাষ্যমতে তারা জানতে পারেন পাশের বাড়ির দোকানে গেলে ওই দুই কিশোরীকে নুরুল হকের পুত্র খোকন মিয়া (১৭) ও তার সহযোগী আব্দুল আউয়ালের পুত্র সিএনজি চালক সুমন মিয়া ঘরের গ্রীলের ভিতর নিয়ে আটকে রেখেছে। তখন কিশোরীর অভিভাবক স্থানীয় ইউপি সদস্য সহ মুরুব্বিয়ানদের নিয়ে খোকন ও সুমন মিয়াকে চাপ দেন।

    কিন্তু তারা কিশোরীর সন্ধান না দিয়ে অভিযোগ অস্বীকার করে এবং একটি সিএনজি অটোরিকশা যোগে তাদের অন্যত্র সরিয়ে ফেলে। তবে সামাজিক চাপের মুখে ভোর ৫ টার দিকে ছেলে দুইজনের অভিভাবকের দেয়া প্রতিশ্রুতি মতে কিশোরীদের ছেড়ে দিলে তারা বাড়ি ফিরে।

    তারা রাতব্যাপী পাশবিক নির্যাতনের কথা অভিভাবকদের কাছে বর্ননা করলে বৃহস্পতিবার সকালে জনপ্রতিনিধি সহ মুরুব্বিগণ বিষয়টি সালিশে মীমাংসার চেষ্টা করেন। কিন্তু ভিকটিমের পক্ষ এতে সন্তোষ্ট না হয়ে থানা পুলিশকে খুলে বলে।

    পরে বিকেলে বাহুবল নবীগঞ্জ সার্কেল এএসপি আবুল খয়ের ও ওসি কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্ত কিশোর খোকন ও সুমনকে আটক করেন। এ রিপোর্ট লেখাকালে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর কবির জানান, দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দুই ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল প্রেরণ করা হয়েছে।

  • লকডাউনের সুযোগে শহরে জমে উঠেছে মাদক ব্যবসা, আটক ২

    লকডাউনের সুযোগে শহরে জমে উঠেছে মাদক ব্যবসা, আটক ২

    হবিগঞ্জ শহরে লকডাউনের সুযোগে জমে উঠেছে মাদক সেবন ও ব্যবসা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লকডাউনের দায়িত্বে ব্যস্ত থাকায় মাদক ব্যবসায়ীরা এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদের বাড়িতেও এসব ব্যবসা করছে।

    গতকাল (২৯ জুলাই) বৃহস্পতিবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল শহরতলীর বহুলা গ্রামে অভিযান চালিয়ে মোহাম্মদ আলী (৫০), সুমন মিয়া ওরফে মিজু (২৫) কে আটক করে।

    এ সময় গাঁজা সেবনের দায়ে তাদেরকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মুহিন খান আলিফের নিকট হাজির করলে প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক মোঃ নাজির আলী। গতকাল বিকালেই তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

  • হবিগঞ্জ সদর হাসপাতালে অক্সিজেন সংকটে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যুর অভিযোগ

    হবিগঞ্জ সদর হাসপাতালে অক্সিজেন সংকটে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যুর অভিযোগ

    হবিগঞ্জ সদর হাসপাতালে অক্সিজেন সংকটে এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি নিয়ে হাসপাতালে হৈ চৈ শুরু হয়। জানা গেছে, অক্সিজেনের অভাবে আরও রোগী মারা যায়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের এ নিয়ে কোনো মাথা ব্যাথা নেই।

    জানা যায়, বাহুবল উপজেলার মিরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের স্ত্রী রিতা বেগম (৫০) গত বুধবার রাতে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন। তখন থেকেই ডাক্তার তাকে অক্সিজেন দেয়ার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে কোনো অক্সিজেন না থাকায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

    এ খবর ছড়িয়ে পড়লে রোগীর স্বজনরা এসে হাসপাতালে হৈ চৈ শুরু করেন। অনেকেই অভিযোগ করেন, প্রতিদিনই অক্সিজেনের অভাবে করোনা উপসর্গসহ শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রোগী মারা যাচ্ছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এর কোনো সমাধান করছে না।

    তাছাড়া অনেক জনপ্রতিনিধিও হাসপাতালে অভিযানে যান। কিন্তু অক্সিজেনের ব্যাপারে ব্যবস্থা নেয়া হয় না। এক রোগীর স্বজন জানান, তার রোগী অক্সিজেনের অভাবে কষ্ট পেলে বাহির থেকে ৩ হাজার টাকা দিয়ে অক্সিজেন ভাড়া এনে রোগীকে দেন।

  • হবিগঞ্জ ভোক্তা-অধিকারের অভিযানে দুটি ফার্মেসিকে জরিমানা

    হবিগঞ্জ ভোক্তা-অধিকারের অভিযানে দুটি ফার্মেসিকে জরিমানা

    হবিগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার অপরাধে ২টি ফার্মেসীকে জরিমানা করা হয়। এসময় বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন প্রকারের ঔষধ জব্দ করা হয়।

    ২৯ জুলাই বৃহস্পতিবার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

    হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এর নেতৃত্বে হবিগঞ্জ শহরের সদর হাসপাতাল এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করায় সদর হাসপাতাল সংলগ্ন নবীগঞ্জ ফার্মেসীকে ৬ হাজার টাকা এবং জনতা ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ।

    অভিযানে সহযোগিতা করেন হবিগঞ্জ জেলা সেনিটারী ইন্সপেক্টর জনাব ফরিদা

    [contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

    ও হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।
    সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।