Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে কমছেনা করোনার ছোবল, আজও  ৫১জন!

    হবিগঞ্জে কমছেনা করোনার ছোবল, আজও ৫১জন!

    হবিগঞ্জে কমছেনা করোনার ছোবল, দিনের পর দিন মানুষকে বাচানোর জন্য প্রশাসনের কঠোরতা আর সচেতনতার পরও কমছেনা করোনার উর্ধগতি। প্রতিদিনই জেলা সদর হাসপাতালে দেখা যায় মানুষের দীর্ঘ লাইন। তবে পূর্বের তুলনায় পরীক্ষার পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।

    আজ বৃহস্পতিবার (২৯জুলাই) জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, জেলায় নতুন করে আরো ৫১ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছেন।

    এর মধ্যে নবীগঞ্জে ১৩ জন, সদরে ১২ জন, বাহুবলে ১১ জন, চুনারুঘাটে ৯ জন, বানিয়াচংয়ে ৩ জন, লাখাইয়ে ২ জন ও আজমিরীগঞ্জে ১ জন করোনা সনাক্ত হয়েছে।

    এ পর্যন্ত মোট আক্রান্ত ৪৪৫১ জন, সুস্থ ২৪৫৭ জন, মৃত্যু ৩০ জন। আজ ১৬১ জনের নমুনা পরীক্ষায় সনাক্তের হার ৩১.৬%

  • পুরো জেলায় ১৬টি মোবাইল কোর্টের মাধ্যমে ৯৭ জনকে জরিমানা

    পুরো জেলায় ১৬টি মোবাইল কোর্টের মাধ্যমে ৯৭ জনকে জরিমানা

    কোভিড – ১৯ মোকাবেলায় বিধিনিষেধ বাস্তবায়নে অব্যাহত রয়েছে প্রসাশনের টহল এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম।

    আজ সমগ্র জেলায় পর্যন্ত ১৬টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৯৭ জন ব্যক্তিকে মোট ৫৬,৫০০/- (ছাপ্পান্ন হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

    প্রসাশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

  • হবিগঞ্জে আজ ৫১ জনের করোনা সনাক্ত

    হবিগঞ্জে আজ ৫১ জনের করোনা সনাক্ত

    ব্রেকিং নিউজঃ

    কোভিড – ১৯ করোনা ভাইরাসের প্রভাব দিন দিন বেড়েই চলেছে।

    হবিগঞ্জে আজ নতুন করে ৫১ জন করোনা সনাক্ত হয়েছে।

    এর মধ্যে নবীগঞ্জে ১৩ জন, সদরে ১২ জন, বাহুবলে ১১ জন, চুনারুঘাটে ৯ জন, বানিয়াচংয়ে ৩ জন, লাখাইয়ে ২ জন ও আজমিরীগঞ্জে ১ জন করোনা সনাক্ত হয়েছে।

  • আজমিরীগঞ্জে লকডাউনের ৭ম দিনে ৭ হাজার ২’শ টাকা জরিমানা

    আজমিরীগঞ্জে লকডাউনের ৭ম দিনে ৭ হাজার ২’শ টাকা জরিমানা

    আজমিরীগঞ্জে ২য় পর্যায়ের লকডাউনের কঠোরতম বিধিনিষেধ পালনের ৭ম দিনের মতো ম্যাজিস্ট্রেট-সেনাবাহিনী-পুলিশ-আনসার সমন্বয়ে যৌথবাহিনীর টহল ও মোবাইল কোর্ট চলমান ছিল।

    সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে ছিল সেনা ও পুলিশের টিম।

    এরই ধারাবাহিকতায়, বৃহস্পতিবার আজমিরীগঞ্জ উপজেলায় সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে টহল দেয়া হয় এবং বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।

    মোবাইল কোর্টের তপশিলভূক্ত আইনের আওতায় ৬ জনকে সর্বমোট ৭২০০ টাকা জরিমানা করা হয়।

    মোবাইল কোর্ট পরিচালনায় সেনাবাহিনীর একটি টিম সহযোগিতা করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম।

  • নবীগঞ্জে স্বামীর নির্যাতনে ইঁদুরের বিষ খেয়ে স্ত্রীর আত্বহত্যার চেষ্টা!

    নবীগঞ্জে স্বামীর নির্যাতনে ইঁদুরের বিষ খেয়ে স্ত্রীর আত্বহত্যার চেষ্টা!

    শাহরিয়ার আহমেদ শাওন, নবীগঞ্জ

    নবীগঞ্জে স্বামীর নির্যাতন সইতে না পেরে ইঁদুরের বিষ খেয়ে আত্বহত্যা করার চেষ্টা চালিয়েছে স্ত্রী হুশিয়ারা বেগম (২৭)।

    জানা যায়, বৃহস্পতিবার সন্ধা ৭ টার সময় নবীগঞ্জ উপজেলার সর্দারপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

    সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত হুঁশিয়ারা বেগমের স্বামী আমজাত আলী বিনা অজুহাতে স্ত্রীকে মারধর করতেন। স্ত্রীর প্রতি কোন খেয়াল না রেখে আমজাত আলী অন্য আরেকটি বিয়ে করে তাকে নিয়ে সংসার অতিবাহিত করছে। হুশিয়ারা বেগম এসব সহ্য করতে না পেরে ঘরে থাকা ইঁদুরের বিষ খেয়ে আত্বহত্যা করার চেষ্টা চালান বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষ খেয়ে ঘরের মাঝে ছটফট করতে থাকলে আশেপাশের লোক জন দেখতে পেয়ে থাকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কঅম্পলেক্সে নিয়ে আসেন।

    এসময় কর্তব্যরত চিকিৎসক মুখে নল ঢুকিয়ে পেটের ভিতর থেকে বিষ বেড় করতে সক্ষম হন।

  • বানিয়াচংয়ে খরিপ-২ মৌসুমের বীজ বিতরণ

    বানিয়াচংয়ে খরিপ-২ মৌসুমের বীজ বিতরণ

    দি‌লোয়ার হোসাইন,বানিয়াচংঃ

    বানিয়াচংয়ে খরিপ-২ মৌসুমের রোপা আমন ধানের বীজ বিতরন করা হয়েছে।

    সরকারি উদ্যোগে বানিয়াচং উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে বিনামূল্যে রোপা আমন(নাবি) ধানের বীজ বিতরন করা হয়।

    ২৯জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ১শত ৫০ জনকে ৫কেজি করে বীজ প্রদান কতরা হয়েছে।

    উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামূল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।

    আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার প্রমূখ।

  • লকডাউনে বিধিনিষেধ বাস্তবায়নে প্রসাশনের বিভিন্ন কার্যক্রম অব্যাহত

    লকডাউনে বিধিনিষেধ বাস্তবায়নে প্রসাশনের বিভিন্ন কার্যক্রম অব্যাহত

    কোভিড – ১৯ মোকাবেলায় বিধিনিষেধ বাস্তবায়নে অব্যাহত রয়েছে টহল এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম।

    আজ সমগ্র জেলায় বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ১০টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৩ জন ব্যক্তিকে মোট ৪০,৮০০/- (চল্লিশ হাজার আটশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।