Category: হবিগঞ্জ

  • বানিয়াচংয়ে গৃহহীন-ভূমিহীনদের জন্য আরও ঘর চেয়েছেন জনপ্রতিনিধিগন

    বানিয়াচংয়ে গৃহহীন-ভূমিহীনদের জন্য আরও ঘর চেয়েছেন জনপ্রতিনিধিগন

    বানিয়াচংয়ের ভূমিহীন ও গৃহহীনদের জন্য আর ও ঘর চেয়েছেন জনপ্রতিনিধিগন।

    মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেনীর পরিবার পূনর্বাসনের জন্য বানিয়াচং উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় আরও বেশি ঘর চেয়েছেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন।

    এ উপলক্ষে ২৮ জুলাই দুপুর ১টায় এক ভার্চুয়ালি সভা অনুষ্টিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে সংযোগে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।

    বাংলাদেশের স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় ও মহিমান্বিত করতে বর্তমান সরকার ভূমিহীন ও গৃহহীনদের কে ভূমি সহ ঘর তৈরি করে দিচ্ছে।

    ইতিমধ্যে বানিয়াচং উপজেলায় ২ শতাধিকের উপরে ভূমিহীন ও গৃহহীনদেরকে ঘর তৈরি করে দেওয়া হয়েছে।
    বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘর নির্মাণকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ থাকলেও বানিয়াচংয়ে খুবই সুন্দর স্থান ও মজবুত করে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
    এর জন্য উপজেলা প্রশাষনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা পরিষদ চেয়ারম্যান,স্থানীয় সংসদ সদস্য, ইউপি চেয়ারম্যান সহ সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছিল লক্ষনীয়।

    বর্তমান চাহিদার চেয়ে ঘর প্রাপ্তি কম হওয়ার কারনে আরও বেশি ঘর তৈরি করে দেওয়ার জন্য উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উপর জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তর থেকে আরও ঘর নির্মাণ করার জন্য দাবি জানিয়ে আসছেন।

    ভার্চুয়ালি সভায় সংযোগে ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, কৃষি কর্মকর্তা মোঃ এনামূল হক,ইউএইচও শামীমা আক্তার,মৎস্য কর্মকর্তা একরামুল হক,যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল,খাদ্য কর্মকর্তা খবির উদ্দিন,সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান,সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হাদী,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক,গিয়াস উদ্দিন আহমেদ,ওয়ারিশ উদ্দিন খান,মৌঃ হাবিবুর রহমান,রেখাছ মিয়া,লুৎফুর রহমান,এরশাদ আলী,আনোয়ার হোসেন,জয়কুমার দাশ,আব্দুল কুদ্দুছ শামীম,মোতাহের হোসেন,ফজলুর রহমান প্রমূখ।

  • মানবসেবায় মহিলা ভাইস-চেয়ারম্যান ফেরদৌস আরা বেগমের অক্সিজেন সিলিন্ডার দান

    মানবসেবায় মহিলা ভাইস-চেয়ারম্যান ফেরদৌস আরা বেগমের অক্সিজেন সিলিন্ডার দান

    মানবসেবা সামাজিক সংগঠন হবিগঞ্জ এর উদ্যোগে পরিচালিত “বিনামূল্যে অক্সিজেন সেবা” কার্যক্রমে হবিগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম একটি অক্সিজেন সিলিণ্ডার প্রদান করেছেন।

    বুধবার সন্ধ্যা ৭টায় ফেরদৌস আরা বেগম নিজ বাস ভবনে অক্সিজেন সিলিণ্ডারটি মানবসেবা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করেন।

    এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট হুমায়ুন কবির সৈকত, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স এর হবিগঞ্জ জোনাল ম্যানেজার শাহাদাত হোসেন ভূইয়া, মানবসেবা সামাজিক সংগঠন এর সভাপতি এস এম ফরহাদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান সবুজ, কোষাধ্যক্ষ মিনহাদ আহমেদ চৌধুরী মুন প্রমূখ।

    অক্সিজেন সিলিণ্ডারটি গ্রহণকালে মানবসেবা সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ ফেরদৌস আরা বেগম এঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদজ্ঞাপন করেন।

    উল্লেখ্য যে, মানবসেবা সামাজিক সংগঠনটি হবিগঞ্জ জেলায় করোনাকালের শুরু থেকে ত্রাণ সামগ্রী বিতরন, মাস্ক-হ্যান্ড সেনিটাইজার-ঔষধ, স্বাস্থ্য সেবা এবং আইনী সহায়তা সহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে।

    এছাড়া মানবসেবা সামাজিক সংগঠন এর সভায় সর্বসম্মতিক্রমে গৃহিত সিদ্ধান্ত মোতাবেক “হবিগঞ্জ কিডনি ফাউণ্ডেশন” বাস্তবায়নে বিশিষ্টজনদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।

    মানবসেবা’র “বিনামূল্যে অক্সিজেন সেবা” কার্যক্রমে হবিগঞ্জ জেলার যে কেউ অক্সিজেনের জন্য যোগাযোগ করলে সহায়তা প্রদান করা হয়।

  • লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে জেলা প্রশাসন

    লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে জেলা প্রশাসন

    কোভিড – ১৯ মোকাবেলায় কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন অব্যাহত রাখার লক্ষে আজও হবিগঞ্জ জেলায় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের টহল এবং ভ্রাম্যমাণ আদালত অব্যাহত ছিল। এসময় বিভিন্ন অপরাধে মামলা ও জরিমানা আদায় করা হয়।

    আজ বুধবার (২৮জুলাই) জেলা শহর এবং উপজেলাসহ ১৪টি মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন হবিগঞ্জ।

    সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস, মোঃ শোয়েব শাত-ঈল ইভানসহ বিভিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মাঠ পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। তাছাড়া এসময় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ সহায়তা প্রদান করেন।

    এদিকে বুধবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, দিনব্যাপি ১৪টি মোবাইল টিম বিভিন্ন অপরাধে ৮৯ জন ব্যক্তির কাছ থেকে মোট ৪৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

    মোবাইল পরিচালনার পাশাপাশি সকলকে সরকারী নির্দেশনা পালনসহ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং সার্বক্ষণিক মাক্স পরিধান করার জন্য অনুরোধ করা হয়।

  • হবিগঞ্জে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং অভিযান

    হবিগঞ্জে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং অভিযান

    হবিগঞ্জ  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করে। এসময় কয়েকটি দোকানে অভিযান করে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ায় তাদেরকে জরিমানা করা হয়।

    আজ বুধবার (২৮ জুলাই) হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে শায়েস্তাগঞ্জ উপজেলার ড্রাইভার বাজার ও স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

    এ সময়ে মেযাদোত্তীর্ণ বীজ বিক্রয় করার জন্য চাষী বীজ ঘরকে ও মেয়াদ উত্তীর্ণ গাবাদি পশুর ঔষধ বিক্রয় করার জন্য মদিনা ট্রেডার্স ও শাপলা ট্রেডার্স কে জরিমানা করা হয় ।

    এছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং তাদের পণ্য যাছাই করা হয়। শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগীতা প্রদান করেন। সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন,
    জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • হবিগঞ্জে করোনায় আরো একজনের মৃত্যু

    হবিগঞ্জে করোনায় আরো একজনের মৃত্যু

    হবিগঞ্জে করোনাক্রান্ত হয়ে আব্দুল আহাদ ( ৬০) নামে একজনের মৃত্যু হয়েছে৷ নিহতের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার মশাজান গ্রামে৷

    পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন মশাজান গ্রামের মৃত শেখ জিতু মিয়ার পুত্র শেখ আব্দুল আহাদ ( ৬৫) অসুস্থ হয়ে পরলে তাকে সিলেট নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে৷ শ্বাসকষ্ট দেখা দিলে পরবর্তীতে তাকে নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিউতে ভর্তি করা হয়৷

    দুই সপ্তাহ আইসিইউতে থাকার পর আজ দুপুর ২ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

  • লাখাইয়ে যৌথবাহিনীর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালিত

    লাখাইয়ে যৌথবাহিনীর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালিত

    মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায় লাখাই উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    বুধবার (২৮জুলাই) মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং।

    এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৭২ ধারা, দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারা এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫(২) ধারায় মোট ১৩টি মামলায় ১৩ জনকে ৯ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।

    এসময় সকলকে মাস্ক পরতে উদ্ধুদ্ধ করা হয় এবং বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করা হয়।

  • নবীগঞ্জে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ২৬টি মামলায় ১৪ হাজার  ৮”শ টাকা অর্থদন্ড

    নবীগঞ্জে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ২৬টি মামলায় ১৪ হাজার ৮”শ টাকা অর্থদন্ড

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে কঠোর লকডাউন ও সরকারি বিধিনিষেধ নিশ্চিত করতে মাঠে কাজ করছেন উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ।

    তারই ধারাবাহিকতায় স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২৬টি মামলায় ১৪ হাজার ৮”শ টাকা অর্থদণ্ড করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

    জানা যায়, বুধবার (২৮ জুলাই) সকাল থেকে সারাদিন ব্যাপী কঠোর লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও একদল সেনা সদস্যের সহযোগিতায় নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার গাজীর টেক,শেরপুর রোড, মধ্যবাজার, জে.কে.স্কুল রোড,ওসমানী রোডে অভিযান পরিচালনা করা হয়।

    এ সময় সরকার নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে সংশ্লিষ্ট আইনে ২৬টি মামলায় ১৪ হাজার ৮’শ টাকা অর্থদণ্ড করা হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।