Category: হবিগঞ্জ

  • মাধবপুরে কৃষি পুনর্বাসনের বীজ বিতরণ

    মাধবপুরে কৃষি পুনর্বাসনের বীজ বিতরণ

    হবিগঞ্জের মাধবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসনের জন্য বীজ বিতরণ করা হয়েছে।

    ২০২১-২২ মৌসুমের সম্ভাব্য বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে রোপা আমনের নাবী জানতে চারা উৎপাদনের লক্ষ্য ১শ ৫০ জন কৃষকের হাতে এ বীজ তুলে দেন।

    আজ বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজাহার মাহমুদ, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, আদাঐর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক পাঠান, ইউনিয়ন সহকারী কৃষি কর্মকর্তা পিযুষ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

  • মাধবপুর কাশিমনগর বাজারে ভয়াবহ আগুন, ১০ টি দোকান পুড়ে ছাই

    মাধবপুর কাশিমনগর বাজারে ভয়াবহ আগুন, ১০ টি দোকান পুড়ে ছাই

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ টি দোকান পুড়ে ছাই।

    রাত অনুমান ১০:১৫ ঘটিকার সময় উপজেলার চৌমুহনী ইউনিয়নের সমজদিপুর গ্ৰামের উত্তর মাতায় কাশিমনগর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    এতে বাজারের ব্যবসায়ী রাষ্টূমিয়া, ডাঃ হামিদ, আলি আকবর, আবু মিয়ার সেলুন ২টা, হাবিব মিয়ার চাষ্টল, মিজান ও ইছুব এর চা-স্টল এবং সাগর আলি মেম্বার এর অফিস ঘর সহ ১০ টি দোকান সম্পন্ন সম্পূর্ণ আর ভুট্টু মিয়ার চা-স্টল আংশিক পুড়ে গেছে ।

    খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আমে।

  • লকডাউন বাস্তবায়নে জেলায় অব্যাহত আছে টহল ও ভ্রাম্যমাণ আদালত

    লকডাউন বাস্তবায়নে জেলায় অব্যাহত আছে টহল ও ভ্রাম্যমাণ আদালত

    কোভিড – ১৯ মোকাবেলায় কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন অব্যাহত রাখার লক্ষে আজও হবিগঞ্জ জেলায় সেনাবাহিনী, বিজিবি, র্যর ও পুলিশের টহল এবং ভ্রাম্যমাণ আদালত অব্যাহত ছিল। এসময় বিভিন্ন অপরাধে মামলা ও জরিমানা আদায় করা হয়।

    আজ মঙ্গলবার (২৭জুলাই) জেলা শহর এবং উপজেলাসহ ১৪টি মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন।

    অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জি, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিসসহ বিভিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মাঠ পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। তাছাড়া এসময় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ সহায়তা প্রদান করেন।

    এদিকে মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, দিনব্যাপি ১৪টি মোবাইল টিম বিভিন্ন অপরাধে ৯৯ জন ব্যক্তির কাছ থেকে মোট ৪৯ হাজার ৯শত টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

    মোবাইল পরিচালনার পাশাপাশি সকলকে সরকারী নির্দেশনা পালনসহ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং সার্বক্ষণিক মাক্স পরিধান করার জন্য অনুরোধ করা হয়।

  • শায়েস্তাগঞ্জ রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসে চুরি, আটক ১

    শায়েস্তাগঞ্জ রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসে চুরি, আটক ১

    হোসাইন মির্জাঃ শায়েস্তাগঞ্জ রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস লিমিটেডের অফিস থেকে ৬ লাখ ৩০ হাজার টাকা চুরির মামলায় ১ জন আটক।

    আজ ২৭ জুলাই মঙ্গলবার সন্ধা ৫ ঘ‌টিকায় রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস লিমিটেড এর শায়েস্তাগঞ্জ শাখার ম্যানাজার খান মুজাহিদুর রহমান বাদী হয়ে ৬ লক্ষ ৩০ হাজার টাকা চুরির অভিযোগ তুলে অজ্ঞাতনামা আসামী করে চুনারুঘাট থানায় অ‌ভি‌যোগ দায়ের করেন।

    চুনারুঘাট থানার অ‌ফিসার ইনচার্জ সা‌র্বিক দিক নি‌র্দেশনা ও তদন্ত কর্মকর্তা তত্ত্বাবদায়‌নে এসআই ভূ‌পেন্দ্র চন্দ্র বর্মন সহ একদল পু‌লি‌শের সহায়তায় ১ ঘন্টার ম‌ধ্যে মামলার রহস‌্য উদঘাটন ক‌রে।

    রেইনবোর সিন্দুক কেটে টাকা চুরির ঘটনায় রেইনবো এক্সেপ্রেস পার্সেল সার্ভিসেস লিমিটেডের শায়েস্তাগঞ্জ শাখার পার্সেল সহকারী হামিম (২২) নামে এক যুবককে আটক করা হয়।

    তার তথ‌্য ম‌তে ৪ লক্ষ ৫২ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়। পরবর্তী‌তে আটক আসামী‌কে আদাল‌তে সোপর্দ করা হয়।

  • সিলেট গ্যাসফিল্ড সিবিএ নেতা নুরুজ্জামান চৌধুরী আর নেই

    সিলেট গ্যাসফিল্ড সিবিএ নেতা নুরুজ্জামান চৌধুরী আর নেই

    সিলেট গ্যাসফিল্ডের সিবিএ নেতা ও শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী ( ৫৫) আর নেই৷

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    আজ সন্ধ্যা ৭টায় তিনি হৃদরেগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন৷ সম্প্রতি তৃতীয় দফা স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরে ঢাকার এসপিআরসিতে ডাঃ কাজী দ্বীন মুহাম্মদের অধিনে চিকিৎসা নিয়ে গতকাল বাড়ীতে আসেন।

    আজ মাগরিবের সময়ে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে রশিদপুর গ্যাসফিল্ডের বাসভবন থেকে তাকে শ্রীমঙ্গল নেয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন৷

    আগামীকাল বুধবার সকাল ১০ টায় চুনারুঘাট উপজেলার দাড়াগাও গ্রামে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে৷

    উল্লেখ্য, নুরুজ্জামান চৌধুরী সিলেট গ্যাস ফিল্ডের রশিদপুর গ্যাসফিল্ডে চাকুরী করতেন৷ তিনি সিবিএ নেতা ছিলেন৷

    রাজনৈতিকভাবে তিনি খেলাফত মজলিস করতেন৷ তিনি শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলার প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন৷

  • জেলা প্রশাসকের হাতে সুরক্ষা সামগ্রী দিলেন মোতাচ্ছিরুল ইসলাম

    জেলা প্রশাসকের হাতে সুরক্ষা সামগ্রী দিলেন মোতাচ্ছিরুল ইসলাম

    এফবিসিসিআই কর্তৃক দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক বিতরন কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের জেলা প্রশাসকের হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন এফবিসিসিআই এর পরিচালক ও হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম।

    আজ মঙ্গলবার (২৭জুলাই) দুপুরে আনুষ্ঠানিক ভাবে এসকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

    এফবিসিসিআই-র পক্ষ থেকে হবিগন্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেওয়ার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী, জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী প্রমুখ।

  • চুনারুঘাটে মোবাইল কোর্টের মামলা ও জরিমানা

    চুনারুঘাটে মোবাইল কোর্টের মামলা ও জরিমানা

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পৌর এলাকার বিভিন্ন স্থানে কঠোর লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

    মঙ্গলবার (২৭ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

    সকল বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জী।

    ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাশ, এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।
    এ সময় ১৪ টি মামলায় ১২হাজার ১শত টাকা অর্থদণ্ড আদায় করা হয়।