Category: হবিগঞ্জ

  • নবীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃত্যু

    নবীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃত্যু

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে সোমবার (২৬ জুলাই) দুপুরে আসমা বেগম (৪৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

    মৃত গৃহবধু উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের মুক্তার মিয়ার স্ত্রী।

    এছাড়া গত ২৪ জুলাই করোনার নমুনা পরীক্ষায় ৩২ জনের মধ্যে ১৪ জনের করোনা পজিটিভ রির্পোট এসেছে। যত দিন যাচ্ছে ততই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

    স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের মুক্তার মিয়ার স্ত্রী আসমা বেগম (৪৫) গত কয়েক দিন ধরে সর্দি, জ্বরে ভোগছিলেন।

    এ অবস্থায় করোনা পরীক্ষা না করে স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করান। সোমবার বেলা দেড় টার দিকে শ্বাস নিতে কষ্টসহ তার অবস্থার অবনতি ঘটলে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

    হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট যাওয়ার পথে মৃত্যুর খোলে ঢলে পড়েন ওই গৃহবধু। স্থানীয়দের মতে করোনা উপসর্গ নিয়েই ওই গৃহবধুর মৃত্যু হয়েছে।

    এদিকে হাসপাতাল সুত্রে জানাগেছে, গত ২৪ জুলাই ৩২ জনের করোনার নমুনা সংগ্রহ করলে ১৪ জনই করোনা পজিটিভ রিপোর্ট আসে। নবীগঞ্জে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।

  • লকডাউন বাস্তবায়নে খেলার মাঠসহ সর্বত্র প্রশাসনের অভিযান

    লকডাউন বাস্তবায়নে খেলার মাঠসহ সর্বত্র প্রশাসনের অভিযান

    কোভিড – ১৯ মোকাবেলায় কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন অব্যাহত রাখার লক্ষে হবিগঞ্জ জেলায় টহল এবং ভ্রাম্যমাণ আদালত অব্যাহত ছিল। এসময় মামলা ও জরিমানা আদায় করা হয়।

    আজ সোমবার (২৬জুলাই) জেলা শহর এবং উপজেলাসহ ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন।

    দিনের শুরুতে শহরের ২নং পুল এলাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজেন ব্যার্নাজি এবং সহকারী কমিশনার মঈন খান এলিসের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    শহরের ২নং পুল এলাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

    বিকালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে শহরের উমেদনগর ফুটবল খেলার মাঠে অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারী বিধি নিষেধ উপেক্ষা করে শতাধিক মানুষ জড়ো হয় খেলার মাঠে। বিজিবি এবং র্যবের উপস্থিতি পেয়ে লোকজন পালিয়ে যায়।

    সহকারী কমিশনার শাহ জহুরুল হোসেন স্থানীয় কাউন্সিলরকে টেলিফোনে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেন।

    লকডাউন বাস্তবায়নে খেলার মাঠসহ সর্বত্র প্রশাসনের অভিযান
    শহরে অভিযানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ

    এদিকে সোমবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, দিনব্যাপি ১১টি মোবাইল টিম বিভিন্ন অপরাধে ৮৫ জন ব্যক্তির কাছ থেকে মোট ৪৭ হাজার২শত ৫০টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

    এসময় সকলকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং সার্বক্ষণিক মাক্স পরিধান করার জন্য অনুরোধ করা হয়।

  • দি জাপান বাংলাদেশ হাসপাতালে মার্কেটিং বিভাগে ৫ জন লোক নিয়োগ

    দি জাপান বাংলাদেশ হাসপাতালে মার্কেটিং বিভাগে ৫ জন লোক নিয়োগ

    হবিগঞ্জ শহরের বাসস্ট্যান্ডে অবস্হিত জাপান বাংলাদেশ হাসপাতালে মার্কেটিং বিভাগে ৫ জন মহিলা কর্মী নিয়োগ দেয়া হবে৷ তন্মধ্যে ৩ জন মার্কেটিং ম্যানেজার এবং ২ জন মার্কেটিং অফিসার৷
    আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন৷

    মোঃ আরিফুল ইসলাম
    ম্যানেজিং ডিরেক্টর
    জাপান বাংলাদেশ হাসপাতাল, হবিগঞ্জ।
    মোবাইলঃ ০১৭৮৮৮৮৩৭৬৭

  • নবীগঞ্জ থেকে নাম পরিচয়হীন বৃদ্ধাকে উদ্ধার

    নবীগঞ্জ থেকে নাম পরিচয়হীন বৃদ্ধাকে উদ্ধার

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি থেকে স্থানীয় মানুষ ও পুলিশের এর সহায়তায় এক বৃদ্ধা মহিলাকে পাওয়া যায়। পরবর্তীতে তাঁকে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা এর জন্য রাখা হয়েছে।

    সোমবার (২৬ জুলাই) ইমামবাড়ীতে তাকে পাওয়া যায়। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন। নাম পরিচয় ঠিকানা বলতে পারছেন না। উপজেলা হাসপাতালের ২য় তলায় চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।

    যদি কেউ বৃদ্ধা মহিলার নাম পরিচয় ঠিকানা বলতে পারেন বা তাঁর কোন আত্মীয়স্বজনকে চিনে থাকেন তাহলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

  • আজমিরীগঞ্জে নবাগত এসিল্যান্ডের যোগদান

    আজমিরীগঞ্জে নবাগত এসিল্যান্ডের যোগদান

    আজমিরীগঞ্জ উপজেলায় আজ (সোমবার) সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম যোগদান করেন।

    আজমিরীগঞ্জ উপজেলায় নব যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম কে ফুল দিয়ে বরণ করে নিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মতিউর রহমান খাঁন বলেন, “একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উপজেলার সকল সমস্যা সমাধানে কাজ করে যাব।”

  • বানিয়াচংয়ে পুলিশের বিশেষ অভিযান ॥ সাজাপ্রাপ্তসহ ১৪ আসামী গ্রেফতার

    বানিয়াচংয়ে পুলিশের বিশেষ অভিযান ॥ সাজাপ্রাপ্তসহ ১৪ আসামী গ্রেফতার

    কামরুল হাসান কাজলঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্তসহ ১৪ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে।

    ২৬ জুলাই রবিবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে’র দিকনির্দেশনায় ও বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন’র নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ০৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাচ্চু মিয়া (৩৮), জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামী বজলু মিয়া (৩৫) ও ডাকাতি মামলার পলাতক আসামী জাহাঙ্গীর মিয়া এবং ধর্তব্য অপরাধ নিবারণকল্পে ১১ (এগার) জন আসামীকে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা মোতাবেক গ্রেফতার করে, সর্বমোট ১৪ (চৌদ্দ) জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

    এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, দাঙ্গা, মারামারি রোধসহ আইন-শৃঙ্খলার উন্নয়নে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

  • ২৪ ঘন্টায় করোনায় হবিগঞ্জে দুজনের মৃত্যু

    ২৪ ঘন্টায় করোনায় হবিগঞ্জে দুজনের মৃত্যু

    হবিগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরো দুজন মৃত্যুবরণ করেছেন৷

    ডেপুটি সিভিল সার্জন ও জেলা স্বাস্থ্য বিভাগের ফোকাল পার্সন ডাঃ মোখলেসুর রহমান উজ্জ্বল জানান, গত ২৪ ঘন্টায় হবিগঞ্জ জেলায় করোনা আক্রান্ত হয়ে দুজন মৃত্যুবরণ করেছেন৷ দুজনই বাহুবল উপজেলার৷

    আজ সকালে মাওঃ আব্দুল জব্বার ( ৮০) নামে এক বৃদ্ধ কোভিড আক্রান্ত হয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি গত ১৫ জুলাই বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করেন।

    অপরদিকে বাহুবল উপজেলায় আরো একজন পুরুষ মৃত্যুবরণ করেন৷ গতকাল বিকালে সিলেটে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃতের বয়স প্রায় ৪৫ বৎসর। গত ২৪ জুলাই নমুনা রিপোর্টে তাঁর পজিটিভ আসে।

    এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু ৩০ জন।