Category: হবিগঞ্জ

  • করোনায় বিধি- নিষেধ বাস্তবায়নে জেলাজুড়ে অভিযান ও জরিমানা

    করোনায় বিধি- নিষেধ বাস্তবায়নে জেলাজুড়ে অভিযান ও জরিমানা

    কোভিড – ১৯ মোকাবেলায় বিধিনিষেধ বাস্তবায়নে অব্যাহত রয়েছে টহল এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম।

    আজ সমগ্র জেলায় ৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ জন ব্যক্তিকে মোট ১৬,৬০০/- (ষোল হাজার ছয়শত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

    জেলা প্রসাশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

  • লকডাউন বাস্থবায়নে সদর উপজেলা প্রশাসনের অভিযান

    লকডাউন বাস্থবায়নে সদর উপজেলা প্রশাসনের অভিযান

    সরকার কর্তৃক ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে হবিগঞ্জ সদর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে।

    আজ (২৬ জুলাই) সোমবার সকাল ১১টা হতে দুপুর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

    ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বর্ণালী পাল । এসময় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৪টি মামলায় ৭শত টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

    ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।

    এসময় সকলকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং সার্বক্ষণিক মাক্স পরিধান করার জন্য অনুরোধ করা হয়।

  • বানিয়াচংয়ে ৬ সন্তানের পিতার আত্মহত্যা

    বানিয়াচংয়ে ৬ সন্তানের পিতার আত্মহত্যা

    আকিকুর রহমান রুমনঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে ৬সন্তানের জনক এক বৃদ্ধা গলায় ফাঁশ লাগিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।

    এলাকাবাসীর কাছ থেকে জানা যায়,বানিয়াচং উপজেলা সদরের ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের বিদ্যাভূষণ পাড়ার মৃত লক্ষি সরকারের পুত্র সকুমার সরকার(৭৫)।

    সে রবিবার (২৫জুলাই) ভোর ৪টার দিকে বাড়ির পাশের বাতাবি লেবুর একটি গাছ থেকে তার ফাঁশ দেওয়া ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশী।

    পরে এই বিষয়টি বানিয়াচং থানা পুলিশকে অবগত করা হলে ঘটনাস্থলে এসে তার লাশটি উদ্ধার করেন পুলিশ।

    সূত্রে আরও জানা যায়, সুকুমার দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি তার বিবাহিত জীবনে সংসার চলাকালে ৬ সন্তানের জনক ছিলেন।

    এলাকাবাসীর ধারনা সুকুমার মানসিক সমস্যার কারনেই এ আত্মহত্যা করে থাকতে পারেন।

    এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

  • কঠোর লকডাউনের তৃতীয় দিনে মাধবপুরে মামলা-জরিমানা

    কঠোর লকডাউনের তৃতীয় দিনে মাধবপুরে মামলা-জরিমানা

    লকডাউনের তৃতীয় দিনে হবিগঞ্জে মাধবপুর কঠোর অবস্থানে দেখা গেছে উপজেলা প্রশাসন ও আইশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

    ২৫ জুলাই রবিবার সকাল থেকে শহরের বিভিন্ন সড়ক জনমানব শূন্য ও বিপনিবিতানগুলো বন্ধ দেখা গেছে। উপজেলা প্রশাসন, পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, আনসার মাঠে সক্রিয় রয়েছে। চলছে ভ্রাম্যমান আদালত।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লকডাউনের তৃতীয় দিনের দুপুর ২ টা পর্যন্ত উপজেলা ৫টি মামলা করেছে ভ্রাম্যমান আদালত । এসময় ১ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    এছাড়াও লক ডাউন বাস্তবায়নের জন্য পুলিশের পক্ষ থেকে উপজেলা প্রবেশ মুখে ১টি স্থায়ী চেকপোষ্ট ও উপজেলা বিভিন্ন স্থানে মোবাইল টিম কাজ করছে।

    উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন বলেন কঠোর লকডাউন বাস্তবায়নের তৃতীয় দিনেও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী পুলিশ আনসার যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়, পাশাপাশি অপ্রয়োজনে ঘর হতে বের না হবার ও সার্বক্ষণিক মাস্ক পরিধানের জন্য জনসাধারণকে আহবান জানান এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

  • মাধবপুরে নিখোঁজ ৪ দিন পর শিশুর লাশ উদ্ধার

    মাধবপুরে নিখোঁজ ৪ দিন পর শিশুর লাশ উদ্ধার

    হবিগঞ্জের মাধবপুরে তাহমিনা আক্তার লিজা নামে নিখোঁজের ৪ দিন পর এক শিশুর মরদেহ জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ।

    রোববার (২৫ জুলাই) দুপুরে উপজেলার আইলাবই গ্রামের জঙ্গলমোড়া এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

    নিহত তাহমিনা আক্তার লিজা উপজেলার বহরা ইউপি সদস্য দলগাও গ্রামের সাগর আলীর মেয়ে। বাবার সঙ্গে মায়ের বিবাহ বিচ্ছেদের পর লিজা মাকে নিয়ে ৩ বছর ধরে আইলাবই গ্রামে নানা বাড়িতে বসবাস করত।

    নিহত লিজার মা সেলিনার অভিযোগ, তার ২য় স্বামী মনসুর আলী লিজার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। মনসুর আলী ওই গ্রামের রস্তুম আলীর ছেলে। ৩ মাস আগে মনসুর আলীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ ঘটে।

    পুলিশ জানান, ঈদের দিন সকালে দোকান থেকে সেমাই কিনতে গিয়ে নিখোঁজ ছিল লিজা। পরদিন তাকে না পেয়ে তার মা মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করে। কাসিমনগর ফাড়ির এসআই দেবাশিষ তালুকদার লিজাকে খুঁজে পেতে দু’দিন খোঁজখবর নেন। কিন্তু তাকে উদ্ধার করতে পারেনি। রোববার দুপুরে আইলাবই গ্রামের এক মহিলা জঙ্গলে লাকড়ির সংগ্রহ করতে গিয়ে একটি মরদেহ দেখতে পায়। পরে লিজার মা মরদেহটি লিজার মরদেহ হিসেবে শনাক্ত করে।

    মাধবপুর চুনারুঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার মহসিন আল মুরাদ বলেন, এটি একটি হত্যাকাণ্ড। কারা কি উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তার রহস্য উন্মোচনের জন্য বিভিন্ন দিক মাথায় রেখে তদন্ত করছে পুলিশ।

  • সদরে মোবাইল কোর্টের মামলা ও জরিমানা

    সদরে মোবাইল কোর্টের মামলা ও জরিমানা

    করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় হবিগঞ্জ সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    আজ রবিবার (২৫জুলাই) কঠোর লকডাউনের ৩য় দিনে সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং হাটবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বর্ণালী পাল।।

    এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৭২ ধারা, দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ (২) ধারায় সরকরের নীতিমালা অনুযায়ী স্বাস্থ্যবিধি অমান্য করায় মোট ৪টি মামলায় ৪জনকে মোট ৬শত টাকা জরিমানা করা হয়।

    এছাড়া সকলকে মাস্ক পরিধানে উদ্ধুদ্ধ করা হয় এবং বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করা হয়।

  • মাধবপুরে পেশাদার মাদক ব্যবসায়ী আটক

    মাধবপুরে পেশাদার মাদক ব্যবসায়ী আটক

    হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন এলাকা থেকে ৩৯০ পিস ইয়াবাসহ ১জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯ ।

    শনিবার (২৪ জুলাই) দুপুর ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ১১নং বাঘাসুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দরগা গেইট টু বাঘাসুরা গামী পাঁকা রাস্তার উপর হইতে ৩৯০ পিছ ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭হাজার ৯শত ৪৫ টাকা, এনআইডি কার্ড ১টি, মোবাইল ফোন ১ টি, সীম কার্ড০১টি, ইয়ার ফোন ১টি সহ জগদীশপুরের জিতু মিয়ার ছেলে মোঃ ফখরুল ইসলাম (২৮)কে গ্রেফতার করা হয়।

    পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
    বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৯ মিডিয়া উইং শাখা।