Category: হবিগঞ্জ

  • বীর মুক্তিযোদ্ধা  আব্দুল  মালেক এর ইন্তেকাল, রাষ্ট্রীয়  মর্যাদায় দাফন  সম্পন্ন

    বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

    লাখাই উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল মালেক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র,২ কন্যা সন্তানসহ অসংখ্য আত্নীয় স্বজন,শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী রেখে যান। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সিলেট হার্ট ফাউন্ডেশন এ চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই /২০২১ বুধবার ভোররাতে ইন্তেকাল করেন।

    তার মৃত্যু সংবাদটি লাখাই উপজেলার তার নিজ গ্রাম ভাদিকারা সহ এলাকায় ছড়িয়ে পড়লে ভাদিকারা সহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে।তার সহ যোদ্ধা মুক্তিযোদ্ধা, প্রাক্তন ছাত্র,এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বগন, এলাবাসী তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার বাড়ীতে ভির জমায়।

    বীর মুক্তিযোদ্ধার কফিনে উপজেলা প্রশাসনের পক্ষে গার্ড অফ অনার প্রদান কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং ও থানা পুলিশের এস,আই সোহাগ এর নেতৃত্বে একদল পুলিশ সদস্য।

    মরহুম এর নামাজে জানাজা ঐদিন বাদ আসর ভাদিকারা ইসলামীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

    এতে উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,সাবেক উপজেলা চেয়ারম্যান রফিক আহমেদ,সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল সহ এলাকার প্রায় সহস্রাধিক মুসল্লি অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    মরহুম এর বড় ছেলে ফজলে এলাহী ফরহাদ নবীগঞ্জ সরকারি ডিগ্রী কলেজে প্রভাষক হিসাবে কর্মরত,ছোট ছেলে ফয়সল ব্যবসায়ী, বড় মেয়ে শিউলি আক্তার আমেরিকা প্রবাসী, ছোটমেয়ে সিরাজুম মনিরা কলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত। তার মৃত্যুতে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের পক্ষে শোক বানী দিয়েছেন।

    তারা মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবানী দিয়েছেন উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ,ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,সাবেক উপজেলা চেয়ারম্যান রফিক আহমেদ,লাখাই রিপোর্টারস ইউনিটির পক্ষে সভাপতি মোঃ বাহার উদ্দিন ও সাধারন সম্পাদক বিল্লাল আহমেদ,লাখাই প্রেস ক্লাবের পক্ষে সভাপতি এডভোকেট আলী নোয়াজ ও সাধারন সম্পাদক আশীষ দাসগুপ্ত,লাখাই অনলাইন প্রেসক্লাব এর পক্ষে সভাপতি আতাউর রহমান ইমরান ও সাধারন সম্পাদক সূর্য রায়,সাংবাদিক ফোরামের পক্ষে সভাপতি সুশীল চন্দ্র দাস,বাংলাদেশ প্রেসক্লাব এর পক্ষে আহবায়ক মহি উদ্দিন রিপন,উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি শাহীনুর রহমান শাহীন মোল্লা।

  • হবিগঞ্জে ঈদের দিন সাংবাদিক সোহেলের পিতার মৃত্যু, আজ জানাজার নামাজ

    হবিগঞ্জে ঈদের দিন সাংবাদিক সোহেলের পিতার মৃত্যু, আজ জানাজার নামাজ

    আকিকুর রহমান রুমনঃ হবিগঞ্জে পবিত্র ঈদুল আযহার রাতে সাংবাদিক সোহেল মিয়ার পিতা প্রবীন আ’লীগ নেতা দিদার আলী (৯২) (২১জুলাই) বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    মরহুমের জানাজার নামাজ আজ (২২ জুলাই) বৃহস্পতিবার হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে দুপুর দুই ঘটিকায় অনুষ্ঠিত হবে আজ।

    পারিবারিক সূত্রে জানাযায়, দিদার আলী হবিগঞ্জের প্রবীন একজন আওয়ামিলীগ নেতা ও ভালো লোক ছিলেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন।

    তিনি হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক লোকালয় বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল ইসলাম সোহেল এর পিতা।

    এছাড়া বিশিষ্ট ঠিকাদার আব্দুল্লাহ আল মামুন, হবিগঞ্জ সেচ্ছা-সেবকলীগ নেতা শামীম মিয়া, হবিগঞ্জের ব্যাকস নেতা রুহেল মিয়া ও ব্যাবসায়ী মামুনেরও পিতা ছিলেন উনি।

    উনার মৃত্যুর সংবাদ পেয়ে হবিগঞ্জ জেলা আওয়ামিলীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব আবু জাহির এমপি, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া শাহেদ, বানিয়াচং উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ফরহাদ হুসেন সুমন, সহ-সভাপতি দেওয়ান সাইফুর রাজা সুমন, সহ-সভাপতি আজমল হুসেন খান, সাধারণ সম্পাদক আকিকুর রহমান রুমনসহ কমিটির সকল নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

    মৃত্যুর খবরটি নিশ্চিত করে সাংবাদিক সোহেল মিয়া জানান, উনার আব্বুর জানাজার নামাজে সকল উপজেলার সাংবাদিক সহকর্মীগন ও পরিচিতরা উপস্থিত থেকে উনার পিতার জন্য দোয়া কামনা করেন।

  • মাধবপুরে কুরবানীর পশুর চামড়ার অরাজক অবস্থা বিক্রয় হচ্ছে পঞ্চাশ থেকে দেড়শ টাকায়

    মাধবপুরে কুরবানীর পশুর চামড়ার অরাজক অবস্থা বিক্রয় হচ্ছে পঞ্চাশ থেকে দেড়শ টাকায়

    মৌসুমী চামড়ার হাট হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে স্টেশন। রেল লাইনের উপরেই কুরবানীর ঈদের দিনে এই হাট বসে ।

    আজ বুধবারও ঈদের দিন বিকালে এই হাটে বসেছে। খুদে পাইকাররা গ্রাম ঘুরে চামড়া সংগ্রহ করে এই হাটে নিয়ে এসেও সুবিধা করতে পারেনি। তাদেরকে প্রতিপিস চামড়া বিক্রয় করতে হয়েছে ছোট 50, মাঝারি 100, বড় 150 টাকা করে। শুধু মনতলা রেলওয়ে স্টেশন বাজারেই নয় উপজেলার প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে এবং পৌরসভায় চামড়ার এই অরাজক অবস্থা দেখা গেছে। অনেকেই চামড়ার এই চরম দরপতনে গর্তকরে মাটিচাপা দিয়েছে বলে খুব প্রকাশ করেন ।

    এলাকার একটি মাদ্রাসার অধ্যক্ষ নাম প্রকাশ না করার শর্তে জানান মাদ্রাসায় এলাকাবাসীর দান করা প্রায় তিন শতাধিক চামড়া গড়ে 60 টাকা দরে পাইকারি বিক্রয় করেছেন।

    তিনি জানান, সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করতে পারলে মাদ্রাসার একটি বড় অঙ্কের ফান্ড সংগ্রহ হত। কিন্তু দাম না পাওয়ায় তা আর হলো না। এসব হাটে প্রতিটি ছাগলের চামড়া বিক্রয় করা হয়েছে 15 থেকে 20 টাকায়।

  • নবীগঞ্জে সাবেক এমপির ফিশারী থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

    নবীগঞ্জে সাবেক এমপির ফিশারী থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওড়ে সাবেক এমপির মৎস্য ফিশারীতে জাহাঙ্গীর মিয়া (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

    মঙ্গলবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার বাউসা ইউনিয়নের গুঙ্গিয়াজুড়ি হাওড়ে সাবেক এমপি মুনিম চৌধুরী বাবুর মালিকানাধীন ফিশারীর উপর অবস্থিত একটি ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।

    জাহাঙ্গীর মিয়া উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের মতিন মিয়ার ছেলে। সে সাবেক এমপি মুনিম চৌধুরী বাবুর মালিকানাধীন ফিশারীর পাহাড়াদার হিসেবে কর্মরত ছিল।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এম.এ মুনিম চৌধুরী বাবুর মালিকানাধীন মৎস্য ফিশারী উপজেলার বাউসা ইউনিয়নের গুঙ্গিয়াজুড়ি হাওড়ে অবস্থিত। দীর্ঘদিন ধরে ওই ফিশারীর পাহাড়াদার হিসেবে কর্মরত ছিলেন জাহাঙ্গীর মিয়া। পাহাড়াদার জাহাঙ্গীর ফিশারীর পাড়ে একটি ঘরে বসবাস করতো। মঙ্গলবার বিকেলে বসত ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় জাহাঙ্গীরের দেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়ের।

    এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, বসত ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আপাতত কিছু বলা যাচ্ছেনা আমরা কাজ করছি, ছুরতহাল রিপোর্ট ও ময়না তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

  • রিচির সকল মসজিদে ১হাজার পিছ মাস্ক প্রদান করলেন মোতাচ্ছিরুল ইসলাম

    রিচির সকল মসজিদে ১হাজার পিছ মাস্ক প্রদান করলেন মোতাচ্ছিরুল ইসলাম

    আগামীকাল ঈদুল আযহার নামাজে মুসল্লীদের জন্য সদর উপজেলার রিচি গ্রামের সকল মসজিদের মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ব্যক্তিগত উদ্ধোগে ১ হাজার পিছ মাস্ক প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান ও এফবিসিসিআই-র পরিচালক এবং হবিগঞ্জ চেম্বার অব কর্মাসের প্রসিডেন্ট মোঃ মোতাচ্ছিরুল ইসলাম।

    আজ মঙ্গলবার (২০ জুলাই) রিচি ইউনিয়নের সকল মসজিদের মুতায়াল্লীদের হাতে তিনি এ মাস্ক হস্তান্তর করেন।

    এসময় তিনি বলেন, সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়াতে মানুষের মাঝে অজানা এক আতংক বিরাজ করছে। তাই পবিত্র ঈদুল আযহায় সকল মুসল্লী যেন নিরাপদে নামাজ ও অন্যান্য ধর্মীয় কাজ সম্পাদন করতে পারে তার জন্য আমি ১হাজার পিছ মাস্ক প্রদান করেছি।

  • হবিগঞ্জে নতুন ৪০ জনের করোনা সনাক্ত

    হবিগঞ্জে নতুন ৪০ জনের করোনা সনাক্ত

    হবিগঞ্জে নতুন করে আরও ৪০ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।

    এর মধ্যে সদরে ১৮ জন,মাধবপুরে ১৩ জন,নবীগঞ্জে ৪ জন,বাহুবলে ৩ জন ও চুনারুঘাটে ২ জন এর দেহে করোনা সনাক্ত হয়েছে।

    এ পর্যন্ত মোট আক্রান্ত ৩৮৬১ জন,সুস্থ ২২৯১ জন,মৃত্যু ২৮ জন। ১১৫ টি নমুনা পরীক্ষায় সনাক্তের হার ৩৪.৭%

  • মাধবপুরে দু পক্ষের সংঘর্ষ, আহত ৩০

    মাধবপুরে দু পক্ষের সংঘর্ষ, আহত ৩০

    সমরাজ মিয়া, হবিগঞ্জঃ

    হবিগঞ্জের মাধবপুরে ধানের জমিতে গরু চড়ানো কে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ধানের জমিতে গরু চড়ানো কে কেন্দ্র করে পিয়াইম গ্রামের আব্দুল কাদির ও ইউপি সদস্য আবিদ মিয়ার লোকজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নসু মিয়া, আব্দুল করিম, মোবারক হোসেন, ইউপি সদস্য আবিদ মিয়া , আজিজুর রহমান, মহিবুল হোসেন , রিনা খাতুন, লাকি বেগম, সাফিয়া খাতুন, তাহের মিয়া, আব্দুল হেকিম, শাহিন মিয়া , আব্দুল আলিম, হিরাজ মিয়া, বজলু মিয়া সহ প্রায় ৩০ জন আহত হয়।

    খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনার পর থেকে উভয় পক্ষের লোকজনদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

    ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুর্শেদুল আলম বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।