Category: হবিগঞ্জ

  • ৬ মাস ধরে দায়িত্ব পাচ্ছে না আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী

    ৬ মাস ধরে দায়িত্ব পাচ্ছে না আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী

    ফরহাদ চৌধুরী , আজমিরীগঞ্জঃ

    পদোন্নতি পেয়ে যোগদান করে ৬ মাস হলেও দায়িত্ব না পেয়ে বসে বসে সময় পার করছেন আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মোঃ ওয়াহিদ মিয়া। দায়িত্ব পাওয়ার জন্য আবেদন করেও কোন সুরাহ হচ্ছে না।

    মোঃ ওয়াহিদ মিয়া বলেন, পদোন্নতি পেয়ে কর্মস্থলে যোগদানের ৬ মাস হলেও দায়িত্ব না পেয়ে দায়িত্ব বুঝে পাওয়ার জন্য ১০ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঃ পঃ কর্মকর্তা বরাবরে আবেদনও করেন। তাকে দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় তিনি মানষিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন বলেও জানান।

    উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, মামলা জনিত কারনে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে দায়িত্ব দেয়া হচ্ছেনা।

    জানা যায়, সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ ওয়াহিদ মিয়াকে গত ২১ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বক্ষরিত এক আদেশে প্রধান সহকারী কাম হিসাব রক্ষক (নিজ বেতনে) আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শুন্য পদে পদায়ন করেন। সেই অনুযায়ী সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফেরদৌস আক্তার তাকে ৩০ জানুয়ারী ছাড়পত্র প্রদান করেন। পরদিন ৩১ জানুয়ারী আজমিরীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শুন্যপদে যোগদান করেন। যোগদানের পর তাকে দায়িত্ব না দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রথীশ চন্দ্র রায়কে দিয়ে দায়িত্ব পালন করাচ্ছে কর্তৃপক্ষ।

    এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হোসেন বলেন, আমি গত কিছুদিন পূর্বে যোগদান করেছি। চলতি মাসের ১০ তারিখে দায়িত্ব বুঝে পাওয়ার জন্য একটি লিখিত আবেদন করেছিলো এর পরপরই আদালতের একটি মামলা জনিত কারনে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়নি।

  • বানিয়াচংয়ে সাংবাদিক তাওহীদ হাসান করোনা পজিটিভ

    বানিয়াচংয়ে সাংবাদিক তাওহীদ হাসান করোনা পজিটিভ

    সেরা দেশ পত্রিকার বানিয়াচং উপজেলা প্রতিনিধি ও বাণী 24 অনলাইন পত্রিকার সম্পাদক সাংবাদিক তাওহীদ হাসান কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

    আজ (১৯ জুলাই) বানিয়াচং স্বাস্থ্যকমপ্লেক্সে রেপিড এন্ট্রি জেন টেস্টে করোনা পজিটিভ এসেছে। স্যাম্পল সংগ্রকারী নিশাত রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    বানিয়াচং উপজেলা কামালখানী নিজ গ্রামের হাসান মনঞ্জিলের বাসায় অবস্থান করেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

    বানিয়াচং উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে চিকিৎসার যাবতীয় তদারকি করা হবে বলে জানানো হয়।

    সাংবাদিক তাওহীদ হাসানের সাথে ফোনে আলাপে তিনি বলেন, আমারা সাংবাদিকগণ ঝুঁকি নিয়েই মাঠ পর্যায়ে কাজ করতে হয়।

    এসময় তিনি আরো বলেন সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চালার পরামর্শ দিয়েছেন।

    তিনি রোগমুক্তির জন্য সমাজের সর্বশ্রেণীর মানুষের কাছে দোয়া কামনা করেছেন।

  • ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জ’র  উদ্যোগে মাস্ক ও অক্সিজেন সিলিন্ডার প্রদান

    ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জ’র উদ্যোগে মাস্ক ও অক্সিজেন সিলিন্ডার প্রদান

    হবিগঞ্জে স্বাস্থ্যবিধি রক্ষার্থে এবং রোগীদের সেবায় মাস্ক ও অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে ফ্রেন্ডস সোসাইটি।

    আজ সোমবার বিকেলে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ এর কার্যালয়ে বিভিন্ন মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠান, বাস-সিএনজি অটোরিক্সা শ্রমিকদের মধ্যে এসব মাক্স বিতরণ জন্য শ্রমিক ও মালিক সংগঠনের নেবৃবৃন্দ এবং ইমামদের কাছে হস্তান্তর করা হয়।

    হবিগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির সমন্বয়ক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়ক মিজানুর রহমান শামীমের পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন-হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা ও হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরস্কায়স্থ টিটু, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পিযূষ চক্রবর্তী।

    বক্তব্য রাখেন ফ্রেন্ডস সোসাইটি’র বিপ্লব রায় চৌধুরী, সোরাব খান, লক্ষন পাল, শঙ্খ শুভ্র রায়, মোস্তফা কামাল সংগ্রাম, আব্দুস সালাম দুলাল, উজ্জল দেব রায়, শাহ মোঃ আরজু প্রমূখ।

    অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন-করোনাকালীন সময়ে হবিগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি দরিদ্র-অসহায়দের মাঝে খাদ্য সামগ্রীয় ও মাস্ক বিতরণ করেছে। এ ছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কর্মকান্ড করে আসছেন। কোথায় কারো অক্সিজেনের সমস্যা দেখা দিলে ফ্রেন্ডস সোসাইটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করলে অক্সিজেন সিলিন্ডার নিতে পারবে।

  • সদর উপজেলার বিভিন্ন গরুর হাটবাজারে  মোবাইল কোর্ট পরিচালনা ও মাস্ক বিতরণ

    সদর উপজেলার বিভিন্ন গরুর হাটবাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও মাস্ক বিতরণ

    পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গরুর হাটবাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় কয়েকজন আর্থিক জরিমানা করা হয়।

    সোমবার (১৯জুলাই) বিকালে উপজেলার বিভিন্ন পশুর হাটে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল এবং সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত রানা কর্তৃক ইজারাপ্রাপ্ত পশুর হাটসমূহে স্বাস্থ্যবিধিসহ ইজারার শর্ত প্রতিপালন করা হচ্ছে কিনা তা সরেজমিন যাচাই করা হয়। এসময় সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি প্রতিপালন না করায় মোবাইল কোর্টের মাধ্যমে ২ জনকে ৪০০ টাকা আর্থিক জরিমানা করা হয়।

    এসময় হাটে আগত ক্রেতা বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং করোনা মহামারী সম্পর্কে সচেতনতা করা হয়।

    মোবাইল কোর্ট এবং হাটবাজার তদারকিতে সদর থানার একদল পুলিশ সদস্য সহায়তা প্রদান করেন।

  • ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলার প্রতি বিশেষ নজর দিতে হবে-এমপি আবু জাহির

    ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলার প্রতি বিশেষ নজর দিতে হবে-এমপি আবু জাহির

    হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, ঈদুল আযহাকে সামনে রেখে আইনশৃঙ্খলার যাতে কোন ধরণের অবনতি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। গরুর হাটে স্বাস্থ্যবিধি পালনের জন্য ইজারাদারদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাধারণ মানুষ যাতে নিরাপদে ঈদের কেনাকাট করতে পারে সেবিষয়টি খেয়াল রাখতে হবে। প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে হবে।

    তিনি আজ (১৯জুলাই) সোমবার দুপুরে সদর উপজেলা কনফারেন্স রুমে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ কথা বলেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সহকারী কমিশনার ভুমি ইয়াসিন আরাফাত রানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা সদর থানা মাসুক আলী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রঞ্জিত আচার, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরু, আক্তার হোসেন প্রমুখ।

  • হবিগঞ্জ নিউজের প্রধান উপদেষ্টা মোতাচ্ছিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা

    হবিগঞ্জ নিউজের প্রধান উপদেষ্টা মোতাচ্ছিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা

    হবিগঞ্জ নিউজ’র (HabiganjNews24.com) প্রধান উপদেষ্টা, সদর উপজেলা চেয়ারম্যান ও এফবিসিসিআই’র পরিচালক মোঃ মোতাচ্ছিরুল ইসলামের সাথে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন হবিগঞ্জ নিউজ পরিবার।

    আজ সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ নিউজ এর সম্পাদক শরিফ চৌধুরী, বার্তা সম্পাদক মোঃ সিজিল আহমেদ, কে. এম. আবু বকর, বিশেষ প্রতিনিধি সৈয়দ ছালিক আহমেদ প্রমুখ৷

  • চুনারুঘাট থেকে  ভূয়া র‍্যাব অফিসারের পরিচয়দানকারী  প্রতারক গ্রেফতার

    চুনারুঘাট থেকে ভূয়া র‍্যাব অফিসারের পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

    র‍্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ভূয়া র‍্যাব অফিসারের পরিচয়ে বিভিন্ন মহল হতে টাকা গ্রহণকারী একজন প্রতারক গ্রেফতার।

    গতকাল ১৮ জুলাই বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান, এবং সিনিয়র এএসপি এ, কে, এম, কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন এলাকা হতে ভূয়া র‌্যাব অফিসারের পরিচয়ে বিভিন্ন মহল হতে টাকা গ্রহণকারী শেখ কামাল হোসাইন (৪২), পিতা-মৃত আনোয়ার মিয়া, সাং- আমতলা, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

    ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে নিজেকে র‍্যাবের অফিসার পরিচয় দিয়ে এবং মানুষের মনে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে দীর্ঘদিন যাবত এলাকায় আধিপত্য বিস্তার করে সাধারণ মানুষের সহিত প্রতারণা করিয়া বিভিন্ন লোকজনের নিকট থেকে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে আসছিল। ধৃত আসামীর হেফাজত হতে প্রতারনার মাধ্যমে গ্রহণকৃত ১৯,০০০/-(উনিশ হাজার) টাকা, র‍্যাবের পোশাক পরিহিত ফ্রেমে বাধাই করা ০৩ (তিন)টি ছবি, র‍্যাবের পোশাক ০১ (এক) সেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ধৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়৷