Category: হবিগঞ্জ

  • আজ হবিগঞ্জে করোনা সনাক্তের হার ৫২.৫%

    আজ হবিগঞ্জে করোনা সনাক্তের হার ৫২.৫%

    আজও হবিগঞ্জে নতুন করে ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যদিও সিলেট ল্যাব থেকে আজ কোন তথ্য আসে নাই। ১২০জনের ল্যাব পরীক্ষার বিপরীতে ৬৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। শতকরা হার ৫২.৫%।

    শনিবার (২৪জুলাই) রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    এপর্যন্ত হবিগঞ্জ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪০৮১ জনের, এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩৫৫ জন এবং মৃত্যু হয়েছে ২৮ জনের।

  • হবিগঞ্জে “Stand for humanity” কর্তৃক অসহায়দের উপহার বিতরণ

    হবিগঞ্জে “Stand for humanity” কর্তৃক অসহায়দের উপহার বিতরণ

    হবিগঞ্জে কুরবানি ইদ উপলক্ষ্যে অসহায় পরিবারদের জন্য “Stand for humanity” কর্তৃক উপহার বিতরণ সম্পন্ন হয়েছে।

    গত ২০ তারিখ (মঙ্গলবার) Stand for humanity সদস্যগণ অসহায় দরিদ্র পরিবারদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার তুলে দেন।

    প্রথমে করোনা মহামারিতে বিপন্ন হওয়া কিছু অসহায় দরিদ্র পরিবার খুঁজে লিস্ট করা হয়।
    তারপর সদস্যদের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে উপহারের আয়োজন করা হয়।

    উপহারের জন্য পরিস্থিতি বিবেচনা করে কাউকে পণ্য সামগ্রী আবার কাউকে নগদ অর্থ প্রদান করা হয়।এবং ইদের আগেই সকলের নিকট উপহার পৌঁছে দেয়া হয়।

    “Stand for humanity” সামাজিক সংগঠনের সকল সদস্যগণ সফলতার জন্য সকলের নিকট দোয়াপ্রার্থী।

  • লকডাউনের ২য় দিনে জেলায় ৫৫জনকে মামলা ও জরিমানা

    লকডাউনের ২য় দিনে জেলায় ৫৫জনকে মামলা ও জরিমানা

    কোভিড-১৯ মোকাবেলায় সরকারী বিধি নিষেধ বাস্তবায়নের লক্ষে হবিগঞ্জ জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় কঠোর লকডাউনের ২য় দিনে সেনাবাহিনী এবং পুলিশের পাশাপাশি অব্যাহত ছিল মোবাইল কোর্ট। এসময় আইন অমান্য করায় ব্যক্তি ও প্রতিপ্রতিষ্ঠানকে কয়েকটি মামলা ও জরিমানা আদায় করা হয়।

    শনিবার (২৪জুলাই) দিনব্যাপি সারা জেলায় এ মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় করা হয়েছে।

    জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, ২৪জুলাই সমগ্র জেলায় বিকাল ৪টা পর্যন্ত ৭টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৫৫জন ব্যক্তিকে বিভিন্ন অপরাধে মোট ২৬হাজার ২০০শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    এছাড়া মোবাইল কোর্ট পরিচালনার সময় সেনাবাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা সহযোগিতা প্রদান করেন।

  • আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হামজা, সম্পাদক আবু হেনা

    আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হামজা, সম্পাদক আবু হেনা

    হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকালে ক্লাব মিলানয়তনে অনুষ্ঠিত নির্বাচনে শেখ আমীর হামজা সভাপতি ও মোঃ আবু হেনা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

    হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও আজমিরিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ ও আজমিরিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহসভাপতি ও হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও হবিগঞ্জ নিউজের সম্পাদক শরীফ চৌধুরী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে মোট ১৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

    সভাপতি পদে সাবেক সভাপতি স্বপন বণিক ও তার প্রতিদ্বন্দ্বি শেখ আমীর হামজা সমপরিমাণ ভোট পেলে লটারীতে সভাপতি নির্বাচিত হয়েছেন হামজা। সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদের চেয়ে ৪ ভোট বেশি পেয়ে সম্পাদক নির্বাচিত হন আবু হেনা। অন্যদিখে কোষাধ্যক্ষ পদে বিনাপ্রতিদন্ধায় বিকে ব্যানার্জী নির্বাচিত হয়েছে।

    নির্বাচনের পরপরই বিজয়ী ও পরাজিত প্যানেলের সমন্বয়ে সর্বসম্মতিক্রমে উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়। কার্যকরী কমিটির সদস্যরা হলেন, সহ-সভাপতি ফরহাদ চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, দপ্তর ও পাঠাগার সম্পাদক মিলন মাহমুদ। কার্যনির্বাহী সদস্য স্বপন বনিক, এবায়দুর রহমান রাসেল, সঞ্জিব রায় চক্রবর্ত্তী, মোজাহিদ মিয়।

  • লকডাউনের ১ম দিনে জেলায় ৬৩ জনকে জরিমানা

    লকডাউনের ১ম দিনে জেলায় ৬৩ জনকে জরিমানা

    কোভিড-১৯ মোকাবেলায় সরকারী বিধি নিষেধ বাস্তবায়নের লক্ষে হবিগঞ্জ জেলায় কঠোর লকডাউনের ১ম দিনে সেনাবাহিনী এবং পুলিশের পাশাপাশি অব্যাহত ছিল মোবাইল কোর্ট। এসময় আইন অমান্য করায় ব্যক্তি ও প্রতিপ্রতিষ্ঠানকে কয়েকটি মামলা ও জরিমানা আদায় করা হয়।

    শুক্রবার (২৩জুলাই) দিনব্যাপি সারা জেলায় এ মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় করা হয়েছে।

    জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, ২৩জুলাই সমগ্র জেলায় বিকাল ৪টা পর্যন্ত ১০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৬৩ জন ব্যক্তিকে বিভিন্ন অপরাধে মোট ৩৩ হাজার ১০০শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    এছাড়া মোবাইল কোর্ট পরিচালনার সময় সেনাবাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা সহযোগিতা প্রদান করেন।

  • নবীগঞ্জে ৬টি মামলায় ৩ হাজার ৪শ টাকা জরিমানা

    নবীগঞ্জে ৬টি মামলায় ৩ হাজার ৪শ টাকা জরিমানা

    নবীগঞ্জ উপজেলায় সরকারি কঠোর বিধি নিষেধ কার্যকর করতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। সরকারি বিধি নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখাসহ বিভিন্ন কারণে মামলা ও অর্থদন্ড করা হয়েছে।

    শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে সেনাবাহিনীর ক্যাপ্টেন এএসএম শিহাবুজ্জামান শিহাব সহকারে একদল সেনা সদস্য নবীগঞ্জ শহর, ইনাতগঞ্জ বাজার, কাজিরবাজার, আউশকান্দি বাজারসহ বিভিন্ন বাজারে টহল দেয় ।

    এ সময় সরকার নির্ধারিত কঠোর বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা, অকারণে বাইরে ঘুরাফেরা করা এবং মাস্ক না পড়াসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন অনুয়ায়ী ৬টি মামলায় ৩ হাজার ৪শ টাকা অর্থদন্ড করা হয়।

    নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।

  • নবীগঞ্জে অসহায় মানুষদের পাশে দাড়ালো প্রভাতী সামাজিক সংস্থা

    নবীগঞ্জে অসহায় মানুষদের পাশে দাড়ালো প্রভাতী সামাজিক সংস্থা

    নবীগঞ্জ উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সংগঠন প্রভাতী সামাজিক সংস্থা, নবীগঞ্জ এর উদ্যোগে নবীগঞ্জ উপজেলায় ১০ কেজি চাল বিতরণ প্রজেক্টের মাধ্যমে প্রায় ৭৬ টি অসহায় পরিবারে চাল পৌঁছে দেওয়া হয়েছে।

    করোনা মহামারীর এই দুঃসময়ে সংগঠনের শুভাকাঙ্ক্ষী দের সহযোগিতায় মানুষের মধ্যে ঈদ আনন্দ ভাগাভাগি করেন সংগঠনের সদস্য বৃন্দ।

    এই সংগঠন টি নবীগঞ্জে শিক্ষার প্রচার-প্রসার ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলছে।

    ১০ কেজি চাল বিতরণ প্রজেক্টে অংশগ্রহণ করেন মোঃশাকির আলী (ঢা.বি), আব্দুল কাইয়ুম জাকি (শাবিপ্রবি), আরিফ হাসনাত ফাহিম (ঢা.বি), জায়েদ আহমেদ (শাবিপ্রবি), মোফাজ্জল হোসাইন (ঢা.বি), সোহানুর রহমান শুভ (ঢা.বি), শাহেদুর রহমান শিপন (চ.বি), ইমরান ইসলাম (শাবিপ্রবি), আহনাফ মাসুম (চ.বি), জমির উদ্দিন (শাবিপ্রবি), ফজলুর রহমান ও শহিদুল হক।