Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

    হবিগঞ্জে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

    হবিগঞ্জে করোনা ভাইরাসজনিত কারণে ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়।

    রবিবার (১৮জুলাই) বেলা ১টায় শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের সহয়তায় ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে এসকল সহায়তা প্রদান করা হয়।

    মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব) স্থানীয় সরকার তৌহিদ আহমেদ সজল, জেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সহাকরী কমিশনার মোঃ শোয়েব শাত-ঈল ইভান, সময় টিভির জেলা প্রতিনিধি রাশেদ খান প্রমুখ।

    এসময় ১০০ জনক্ষতিগ্রস্থ ও দুঃস্থ নারী পুরুষের মাঝে পুরুষের মাঝে ৫কেজি চাল, ৫ কেজি আলু, ১লিটার তেল, ১কেজি ফিয়াজসহ বিভিন্ন খাদ্য সহয়তা প্রদান করা হয়।

  • বাহুবলে ‎র‌্যাবের অভিযানে ডাবল মার্ডার মামলার প্রধান আসামী গ্রেফতার

    বাহুবলে ‎র‌্যাবের অভিযানে ডাবল মার্ডার মামলার প্রধান আসামী গ্রেফতার

    র‌্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্প এর অভিযানে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন দিগাম্বব এলাকা ডাবল মার্ডার মামলার অন্যতম প্রধান আসামী গ্রেফতার হয়েছে৷

    গতকাল ১৭ জুলাই রাত অনুমান ১২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং সিনিয়র এএসপি এ.কে.এম. কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন ২নং পুটিজুরী ইউনিয়নের দিগাম্বর বাজারস্থ জনৈক আব্দুল মমিন তালুকদারের ভাড়া বাসার ৩য় তলায় গত ১৮ মার্চ ২০২১ তারিখ ডাবল মার্ডার মামলার অন্যতম প্রধান পলাতক আসামী মৃত টেনু মিয়ার পুত্র আব্দুল হান্নান(৪৪) কে বাহুবল থানাধীন দিগাম্বব বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

    পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ধৃত আসামীকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর প্রকৃয়া চলছে৷ মামলা নং ০৫/৩১ তারিখ ১৯/০৩/২০২১ ধারা ৩০২/৩৯৪/৩৪ পেনাল কোড৷

  • নবীগঞ্জে খেলনার পিস্তলসহ ভুয়া ডিবি পুলিশ আটক

    নবীগঞ্জে খেলনার পিস্তলসহ ভুয়া ডিবি পুলিশ আটক

    হবিগঞ্জের নবীগঞ্জে আমীর হামজা (২১) নামের এক ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারীকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ ।

    শনিবার (১৭ জুলাই) সন্ধ্যায় শহরের খালিক মঞ্জিলস্থ জীম (ব্যায়াম প্রতিষ্টান) সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত আমীর হামজা সুনামগঞ্জের দিরাই থানার তেতুয়া গ্রামের জহুর উদ্দিনের ছেলে।

    পুলিশ ধৃত আমীর হামজার শয়ন কক্ষ থেকে একাধিক আইডি কার্ড, ২টি খেলনা পিস্তলসহ পুলিশের পোষাক উদ্ধার করেছে।

    সুত্রে জানাযায়, উক্ত আমীর হামজা প্রায় দেড় মাস ধরে নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামে লজিং থাকতো এবং বিভিন্ন স্থানে নিজেকে ডিবি, কখনও সিআইডি পুলিশ পরিচয় দিয়ে বেড়াতো। লোকমুখে এমন অভিযোগ পেয়ে পুলিশ তার উপর নজরধারী রাখে এবং বিষয়টি পর্যবেক্ষন করতে থাকে। ঘটনার সত্যতা পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার সন্ধ্যায় শহরের খালিক মঞ্জিলে অবস্থানরত জীম সেন্টারে জীম করার সময় তাকে আটক করে থানায় আনা হয়।

    এ সময় তার স্বীকারোক্তি তথ্য মতে লজিং বাড়ি থেকে পুলিশের টুপি, ব্যাল্ট, পেন্ট, জুতা, ৩টি আইডি কার্ড এবং ২টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

    এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ জানান, ধৃত আমীর হামজা নিজেকে ভুয়া ডিবি, আবার কখনও সিআইডি পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করে আসছিল। পরে পুলিশের সোর্স এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    অন্যতায় প্রতারণার মাধ্যমে ব্যাপক ক্ষতির সম্মুখিত হতে হতো সাধারন মানুষ। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা এবং প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

  • ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

    ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

    ‘ষ্ট্রং ওমেন, ষ্ট্রং ওয়ার্ল্ড’ ইন্টারন্যাশনাল ইনার হুইল ২০২১-২২ বছরের নতুন এই থিমকে সামনে রেখে গত বৃহস্পতিবার হবিগঞ্জ স্কাই কুইন রেস্টুরেন্টে স্বাস্থ্যবিধি মেনে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন ক্লাব প্রেসিডেন্ট রায়হানা বেগম।

    সভায় চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি, আইপিপি কুমকুম চৌধুরী, পিপি তাহমিনা খান জলি, ভিপি (১) সানজিদা মোহিত প্রীতি, ভিপি (২) মাহফুজা আক্তার ডলি, ক্লাব সেক্রেটারি তাছকিরা আক্তার জুবলী, ট্রেজারার শায়লা পারভীন, ক্লাব করেস্পন্ডেন্ট রওশন আরা লুনা উপস্থিত ছিলেন।

    সভায় বিগত কমিটি নতুন কমিটিকে ফুলের তোড়া প্রদান ও কেক কেটে অভিনন্দন জানায়। নতুন কমিটির পক্ষ থেকে উপস্থিত সবাইকে পিং ফার্ষ্টের ফুলেল শুভেচ্ছা জানিয়ে নতুন বছরের কার্যক্রম শুরু করা হয়।

    সভায় আসন্ন ঈদ উল আযহায় অস্বচ্ছল মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ ও কোভিড-১৯ মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ফেস মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণের সিদ্ধান্ত হয়েছে।

    এদিন ক্লাবের পাস্ট সেক্রেটারি মাহফুজা আক্তার ডলির ম্যারেজ এনিভার্সারী উপলক্ষে তাঁকে উপহারসহ শুভেচ্ছা জানান উপস্থিত সবাই। ক্লাব প্রেসিডেন্ট রায়হানা বেগমের ফেলোশিপের মাধ্যমে আনন্দঘন পরিবেশে সভার সমাপ্তি ঘটে।

  • স্বস্ত্রীক হবিগঞ্জে ফিরেছেন এমপি আবু জাহির

    স্বস্ত্রীক হবিগঞ্জে ফিরেছেন এমপি আবু জাহির

    করোনা ভাইরাস সংক্রমন থেকে আরোগ্য লাভের পর হবিগঞ্জে ফিরেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি ও তাঁর সহধর্মিনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার।

    আইসোলেশনে থাকার পর শনিবার রাতে তাঁরা হবিগঞ্জের বাসায় ফিরেছেন। তাঁদের রোগমুক্তি কামনায় দেশ ও দেশের বাইরে দোয়া-প্রার্থনা করায় তাঁরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

    এর আগে ফলোআপ রিপোর্টে করোনাভাইরাস নেগেটিভ আসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে গত ১১ জুলাই ন্যাম ভবনের বাসায় ফিরেছিলেন।

    এমপি আবু জাহির জাতীয় সংসদে বাজেট অধিবেশনে যোগ দেওয়ার আগে ১ জুলাই নমুনা দিয়েছিলেন। পরদিন তিনি করোনা পজিটিভ হয়েছেন বলে সংসদ থেকে জানানো হয়। দুইদিন পর সংসদ সদস্যের সহধর্মিনী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তারও করোনাভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছিলেন।

    এরপর এমপি আবু জাহির ও তাঁর সহধর্মিনীর সুস্থতা কামনায় দেশ ও দেশের বাইরে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগে মসজিদে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও তাঁদের জন্য প্রার্থনা করা হয়েছে।

    এমপি আবু জাহির বলেন, আমি ও আমার সহধর্মিনীর রোগমুক্তি কামনায় সবাই যেভাবে ভালবাসা দেখিয়েছেন এই ভালবাসার বিপরীতে প্রতিদান দিয়ে শেষ করা যাবে না। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে করোনাভাইরাস সংক্রমন এড়াতে সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্যও তিনি অনুরোধ জানিয়েছেন।

  • বাহুবলের হাবিবুর রহমান চৌধুরী টেনু শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত

    বাহুবলের হাবিবুর রহমান চৌধুরী টেনু শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত

    বাহুবলে মা ও শিশু স্বাস্থসেবায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হলেন ৫ নং লামাতাসি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু। গত ১১ জুলাই তাকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। এর আগেও তিনি স্বাধীনতা স্বর্ন পদক সহ জতীয় পর্যায়ে কয়েকটি এ্যাওয়ার্ড অর্জন করেন। তন্মধ্যে, বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু স্বর্ণপদক ২০১৫, ডক্টর মোহাম্মদ উল্লাহ পদক ২০১৪ অর্জন করেন। এমনকি তিনি ২০১৯ সালেও উপজেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন।

    এ উপলক্ষে ১১ জুলাই বিকালে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি স্বাস্থ্যবিধি মেনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং আনুষ্ঠানিকভাবে তার হাতে এ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার, মা ও শিশু বিষয়ক কর্মকর্তা হামিদুর রহমান সহ অন্যান্য কর্মচারীবৃন্দ।

    হাবিবুর রহমান চৌধুরী টেনু শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউনিয়নবাসী উৎফুল্ল এবং উক্ত ইউনিয়নের অনেক বাসিন্দা অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মনোভাব প্রকাশ করেছেন।

    উল্লেখ্য, হাবিবুর রহমান চৌধুরী টেনু লামাতাশি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর পিছিয়ে পড়া এ ইউনিয়নকে উন্নয়নের চুড়ায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগে অন্য কোন জনপ্রতিনিধি তেমন পরিবর্তন আনতে পারেননি। এছাড়া তারই প্রচেষ্টায় ২০১৭ সালে লামাতাশি ইউনিয়ন সি গ্রেড থেকে এ গ্রেডে উন্নীত হয়।

  • মাধবপুরে গ্রামীণ জনপদে অবৈধভাবে বালু পাচার, এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি

    মাধবপুরে গ্রামীণ জনপদে অবৈধভাবে বালু পাচার, এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি

    হবিগঞ্জের মাধবপুরে সরকারি নিয়ম-নীতির কোন ধরনের তোয়াক্কা না করে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে লক্ষ লক্ষ টাকার ভালো পাচার করে আসছে। এতে করে একদিকে সরকার বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে অপরদিকে বাড়ি যানবাহনে বালু পাচারের ফলে এলাকার রাস্তাঘাট ভেঙ্গে জন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

    ফলে এ রাস্তায় চলাচল কারী হাপানিয়া, সুলতানপুর ,রসুলপুরের জনগণের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বালু উত্তোলনকারীদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটতে পারে। অবৈধভাবে বালু পাচারের এ ঘটনাটি ঘটেছে উপজেলার ধর্মঘর ইউনিয়নের হাপানিয়া গ্রামে।

    ধর্মঘর ইউনিয়নের ৯নং ওয়ার্ড হাপানিয়া গ্রামের সাবেক মেম্বার মোঃ ফিরোজ মিয়া জানান, “উত্তর সোয়াবই গ্রামের আলাই মিয়ার ছেলে আব্দুল মতিন প্রায় তিন মাস যাবত হাপানিয়া-হরষপুর কাঁচা রাস্তার দক্ষিণ পাশে ফসলি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে। ভারি যানবাহন ও ট্রাক্টরে করে এই কাঁচা রাস্তার উপর দিয়ে পাচার এর ফলে রাস্তাটি ভেঙ্গে জনচলাচলের অনুপযোগী হয়ে পড়ে।”

    “অনেক লেখালেখির পর সরকারিভাবে ওই রাস্তার অর্ধেকাংশ ইটের সলিং সহ দুটি কালবার্ট পূন নির্মাণ করা হয়। কালভার্টের উপর ঢালাই দেওয়া তিন চার দিন পর হতেই পুনরায় এ রাস্তা ও কালভার্টের উপর দিয়ে বালু পাচার শুরু করায় যে কোন সময় কালভার্টের ছাদ ধ্বসে পড়তে পারে আশঙ্কায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। যেকোনো সময় এ উত্তেজনা সংঘাতে রূপ নিতে পারে।”

    এলাকার বিশিষ্ট সরদার রসুলপুর গ্রামের মোকসেদ আলী সাবেক মেম্বার ফিরোজ মিয়ার সঙ্গে সুর মিলিয়ে একই ধরনের বক্তব্য প্রদান করেন।

    রবিবার দুপুরে হাপানিয়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায় পার্শ্ববর্তী ফসলি জমি থেকে জমির শ্রেণী পরিবর্তন করে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে এবং ট্রাক্টরে বালুলোড করছে। ট্রাক্টরে করে বালু পাচারের ফলে উক্ত রাস্তার বিপুল ক্ষতি হয়েছে এবং একটি কালভার্টের অর্ধেকাংশ ভেঙ্গে গেছে। স্থানীয় জনগন প্রশাসনের নিকট গ্রামীন এ জনপথটি রক্ষার দাবি জানিয়েছেন।

    এ ব্যাপারে মাধবপুর উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মোহাম্মদ মহিউদ্দিন জানান, আমি সংশ্লিষ্ট তঃসিলদার কে পাঠিয়েছি সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।