Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে এফবিসিসিআই এর সুরক্ষা সামগ্রী তুলে দিলেন মোতাচ্ছিরুল ইসলাম

    হবিগঞ্জে এফবিসিসিআই এর সুরক্ষা সামগ্রী তুলে দিলেন মোতাচ্ছিরুল ইসলাম

    কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে এফবিসিসিআই কর্তৃক দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষার জন্য হবিগঞ্জ এর বিভিন্ন দোকান মালিক সমিতি, মার্কেট ব্যাবসায়ী এবং পরিবহন মালিক শ্রমিক সংগঠনের মাঝে মাস্ক বিতরন কর্মসূচির উদ্বোধন করা হয়।

    শনিবার (১৭ জুলাই) দুপুরে হবিগঞ্জে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের হাতে করোনা মহামারী প্রতিরোধক এসকল সামগ্রী তুলে দেওয়া হয়।

    এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও চলতি দ্বায়িত্ব জেলা প্রশাসক) মিন্টু চৌধুরী, এফবিসিসিআই এর পরিচালক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ চেম্বার অব কর্মাসের ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান প্রমুখ।

    এসময় বক্তাগণ বলেন, দেশের এই করোনা মহামারীর ক্রান্তিলগ্নে এফবিসিসিআই সকল মানুষের পাশে থেকে কাজ করবে। দেশের উন্নয়নের জন্য অবদান রাখবে। তাছাড়া দেশের মানুষের জন্য বিভিন্ন সংগঠনের পাশাপাশি সামর্থবান ব্যাক্তিকেও এগিয়ে আসতে হবে।

  • বানিয়াচং সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ বোনাস প্রদান করলেন মোতাচ্ছিরুল ইসলাম

    বানিয়াচং সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ বোনাস প্রদান করলেন মোতাচ্ছিরুল ইসলাম

    হবিগঞ্জ জেলা সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে বানিয়াচং উপজেলা সিএনজি মালিক সমিতির কর্মহীন শ্রমিকদের মাঝে ঈদ বোনাসের নগদ অর্থ প্রদান করা হয়।

    শনিবার (১৭জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে সিএনজি অটোরিকশার বিভিন্ন কর্মহীন শ্রমিকদের এই নগদ অর্থ প্রদান করেন এফসিসিআইএ-র পরিচালক ও হবিগঞ্জ চেম্বার অব কর্মাস এর প্রেসিডেন্ট এবং হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম। আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ প্রদানকালে জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এসময় তিনি বলেন, শ্রমিকদের উন্নয়নের জন্য আমরা সব সময় কাজ করে যাচ্ছি। করোনাকালীন এই সময়ে আমাদের অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে, তাই তাদের জন্য জেলা সিএনজি মালিকদের পক্ষ থেকে এ বোনাস সহায়তা প্রদান করা হচ্ছে।

  • কোভিডে ক্ষতিগ্রস্থ ও দুস্থদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

    কোভিডে ক্ষতিগ্রস্থ ও দুস্থদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

    করোনা ভাইরাসজনিত কারণে ক্ষতিগ্রস্থ ও দুস্থদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ১৬/০৭/২০২১ খ্রিস্টাব্দ হবিগঞ্জ জেলায় মানবিক সহায়তা প্রদান করা হয়।

    হবিগঞ্জ সদর উপজেলার ২টি ইউনিয়নে মোট ৫৬০ জন উপকারভোগীর মাঝে ভিজিএফ এর চাল প্রদান করা হয়। এর মধ্যে পইল ইউনিয়নে ১৪০ জন ও গোপায়া ইউনিয়নে ৪২০ জনের মাঝে এই চাল বিতরণ করা হয়।

    লাখাই উপজেলার ৩টি ইউনিয়নে আজ ২৯৪৪ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল প্রদান করা হয়।

    বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নে আজ ৭৯৫ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।

    মাধবপুর উপজেলায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আজ ২০৩৯ জন উপকারভোগীর মাঝে আজ ১০কেজি করে ভিজিএফ এর চাল প্রদান করা হয়।

    আজমিরীগঞ্জ পৌরসভার অধীন দরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ৪টি ওয়ার্ডের ৬৮০ টি পরিবারের মধ্যে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

  • হবিগঞ্জ সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ বোনাস প্রদান করলেন মোতাচ্ছিরুল ইসলাম

    হবিগঞ্জ সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ বোনাস প্রদান করলেন মোতাচ্ছিরুল ইসলাম

    হবিগঞ্জ জেলা সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে সিএনজির কর্মহীন শ্রমিকদের মাঝে ঈদ বোনাসের নগদ অর্থ প্রদান করা হয়।

    শুক্রবার (১৬জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে সিএনজি অটোরিকশার বিভিন্ন কর্মহীন শ্রমিকদের এই নগদ অর্থ প্রদান করেন এফসিসিআইএ-র পরিচালক ও হবিগঞ্জ চেম্বার অব কর্মাস এর প্রেসিডেন্ট এবং হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম।

    এসময় তিনি বলেন, শ্রমিকদের উন্নয়নের জন্য আমরা সব সময় কাজ করে যাচ্ছি। করোনাকালীন এই সময়ে আমাদের অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে, তাই তাদের জন্য সিএনজি মালিকদের পক্ষ থেকে এ বোনাস সহায়তা প্রদান করা হচ্ছে।

  • শেখ হাসিনার কারা মুক্তি দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগের দোয়া ও আলোচনা

    শেখ হাসিনার কারা মুক্তি দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগের দোয়া ও আলোচনা

    আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারা মুক্তি দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্দোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    শুক্রবার (১৬জুলাই) বাদ জুময়া কোর্ট মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর কোর্ট মসজিদের সামনে সংক্কিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ আতাউর রহমান সেলিম, সহসভাপতি শওকত আকবর সোহেল, ইন্জিনিয়ার ওয়াহিদুজ্জামান, বাবুল, শাহ আরজু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ প্রমুখ।

    এসময় বক্তাগণ বলেন, ১/১১ সেনা শাসিত সরকার জননেত্রীকে শেখ হাসিনাকে কারাবন্দী করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে চেয়েছিল, কিন্তু তাদের সেই স্বপ্ন আওয়ামী লীগের নেতা কর্মীদের আন্দোলনের মুখে সফল করতে পারে নাই। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ ডিজিটালে রূপান্তরিত হয়েছে।

  • বানিয়াচংয়ের হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ২ জেলের মৃত্যু

    বানিয়াচংয়ের হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ২ জেলের মৃত্যু

    হবিগঞ্জে মাছ ধরার সময় বজ্রপাতে ২ জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের করচা হাওরে এ ঘটনা ঘটে। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    বজ্রপাতে নিহতরা হলেন, দৌলতপুর ইউনিয়নের করচা গ্রামের নগরবাসী বৈষ্ণবের ছেলে রিপন বৈষ্ণব (২৮) ও একই ইউনিয়নের কবিরপুর গ্রামের নীলকান্ত বৈষ্ণবের ছেলে বাবুল বৈষ্ণব (৪৫)।

    স্থানীয় সূত্রে জানা গেছে, করচা নামে হাওরে নিয়মিত মাছ ধরেন নিহত দুইজন। আজও তারা সেখানে মাচ ধরতে যান। সকাল সাড়ে ৬টার দিকে আকস্মিক বজ্রপাতে দুজন ঘটনাস্থলেই মারা যান। তারপর সেখানের অন্য জেলেরা তাদের লাশ বাড়িতে পৌঁছে দেন।

    বানিয়াচং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ জানান, বজ্রপাতে দুই জেলে নিহতের খবর জেলা অফিসে পাঠানো হয়েছে। সেখান থেকে নির্দেশনা আসলে দুই জেলের পরিবারকে সরকারী সহায়তা প্রদান করা হয়।

  • হবিগঞ্জে ভিজিএফের ৭৭২ কেজি চাল উদ্ধার, আটক ১

    হবিগঞ্জে ভিজিএফের ৭৭২ কেজি চাল উদ্ধার, আটক ১

    হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া বাজারের ১টি গুদাম থেকে ভিজিএফের ৭৭২ কেজি চাল উদ্ধার ও একজনকে আটক করেছে পুলিশ।

    জানা যায়, শুক্রবার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে হবিগঞ্জ সদর থানার এস আই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ লোকড়া বাজারে অভিযান চালিয়ে ভিজিএফের ১৬ বস্তা চাল উদ্ধার করে। এসময় হাছন আলী (৪৫) নামের একজনকে আটক করা হয়। সে ঐ গ্রামের শিরিষ আলীর ছেলে।

    পরবর্তীতে ওই মালিকের বাড়ি থেকে খাদ্যগুদামের সিলমারাসহ ১৭টি খালি বস্তা জব্দ করা হয়।

    আটককৃত হাছন আলীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।