Category: হবিগঞ্জ

  • বৃন্দাবন সরকারি কলেজে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

    বৃন্দাবন সরকারি কলেজে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

    স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃন্দাবন সরকারি কলেজে আজ ১৫ জুলাই তারিখ সকাল এগারোটায় এক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়।

    কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শারমীন আক্তার লিজা।

    ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীঃ উন্নত বাংলাদেশের অপার সম্ভাবনা’ শীর্ষক প্রবন্ধে তিনি বাংলাদেশের উন্নয়নের তুলনামূলক চিত্র তুলে ধরেন এবং বর্তমানের উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ যে প্রভূত উন্নতি সাধন করবে এ আশাবাদ ব্যক্ত করেন।

    সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাউশির সাবেক পরিচালক এবং বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আব্দুল মালেক, প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরী, এ. কে. এম হারুনুর রশীদ।

    বক্তাগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন।

    বৃন্দাবন সরকারি কলেজে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

    তার বলেন, সম্ভাবনাকে বাস্তবে রূপায়িত করার জন্য সবার আগে প্রয়োজন সোনার মানুষ, যার নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা পালন করবে।

    ড. আজহার শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াছ হোসেন, প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী, আবু আহমেদ আহসান কবির, মো তোফাজ্জল আলী, ড. সুভাষ চন্দ্র দেব প্রমুখ।

  • আজমিরীগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন

    আজমিরীগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন

    আজমিরীগঞ্জে অবৈধভাবে নদীর তীর কেটে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু তুলে বিক্রি করা হচ্ছে। স্থানীয় একটি প্রভাবশালী চক্র কালনী-কুশিয়ারা নদীর তীর থেকে বালু তোলার কাজে জড়িত থাকার তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। ফলে নদীর তীর আশপাশ এলাকার ফসলি জমি, বসত ভিটা ও ফসল রক্ষার বেড়িবাঁধ নদী ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে।

    স্থানীয় সুত্রে জানাযায়, গত ৭/৮ দিন ধরে একটি প্রভাবশালী মহল উপজেলার বদলপুর ইউনিয়নের পূর্বপিঠুয়াকান্দি ফেড়িঘাট সংলগ্ন কালনী-কুশিয়ারা নদীর তীর থেকে অপরিকল্পিত ভাবে ড্রেজার মেশীনের ম্ধ্যমে বড় গর্ত সৃষ্টি করে প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন করছে।

    আজমিরীগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন

    দিনরাত প্রকাশ্যে নদীর তীর থেকে হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন করায় ইতি মধ্যে নদীর পার ফাটল দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে পসলি জমির রক্ষার বেড়িবাঁধও।

    সুত্র জানায়, ওই মহলটি প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন করে এলাকার নিচু জমি ভরাট করছে। এছাড়া প্রতি ঘনফুট বালু ভড়াটে ৯ থেকে ১০ টাকা দরে বিক্রি করছে।

    আজমিরীগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান বলেন, স্থানীয তহশিলদারকে পাঠিয়ে ব্যবস্থা গ্রহন করবেন।

  • হবিগঞ্জে বিভিন্ন থানায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

    হবিগঞ্জে বিভিন্ন থানায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

    করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অংশ হিসেবে আজমিরীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

    এ সময় ৪ টি ওয়ার্ডের ৮০ জন দরিদ্র ও করোনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

    বাহুবল উপজেলায় ২০০০ টি পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ এর চাল প্রদান করা হয়।

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৯ টি ওয়ার্ডের ২৯২৬ জনের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

    নবীগঞ্জ এর মন্দারকান্দি আশ্রয়ণ (ভূমিহীন ও গৃহহীন) প্রকল্পে মত ১০ জন ব্যক্তিকে মোট ১০০ কেজি চাল, ১০ কেজি ডাল, ৩০ কেজি আলু, ১০ লিটার তেল, ১০ কেজি লবণ, ১০ টি এন্টিসেপটিক সাবান প্রদান করা হয়।

    লাখাই উপজেলায় ১৩৪৪ টি পরিবারের মাঝে ভিজিএফ এর ১০ কেজি চাল বিতরণ করা হয়।

  • মাধবপুরে পৃথক অভিযানে গাঁজাসহ নারী মাদক কারবারি সহ গ্রেফতার ২

    মাধবপুরে পৃথক অভিযানে গাঁজাসহ নারী মাদক কারবারি সহ গ্রেফতার ২

    হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় মনতলা পুলিশ তদন্ত কেদ্রের পরিদর্শক আব্দুল কাইয়ুম এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরা ইউনিয়নের মেরাসানী গ্রামে জহুরা খাতুনের বসত ঘরে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ জহুরা খাতুন (৪৫)কে গ্রেফতার করে।

    তিনি উপজেলার মেরাসানী গ্রামের মৃত আবুল খায়ের মানিক মিয়ার স্ত্রী।

    অপর একটি অভিযানে তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ ৬ কেজি ৭শ গ্রাম গাঁজাসহ আব্দুল কাদের (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

    বুধবার সকালে তেলিয়াপাড়া ফাঁড়ির এএসআই জিয়াউর রহমান এর নেতত্বে পুলিশ তেলিয়াপাড়া নোয়াহাটি এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৭শগ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে।।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল কাদের চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানের আব্দুল হামিদের ছেলে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

  • সদর থানার অফিসার ইনচার্জ মাসুক আলীর নেতৃত্বে উচ্ছেদ অভিযান

    সদর থানার অফিসার ইনচার্জ মাসুক আলীর নেতৃত্বে উচ্ছেদ অভিযান

    হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাসুক আলীর নেতৃত্বে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

    আজ ১৪ জুলাই, বুধবার  দুপুরে অভিযানের সার্বিক সহযোগিতা করেন হবিগঞ্জ ট্রাফিক পুলিশের ইনচার্জ, চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ হবিগঞ্জ ট্রাফিক পুলিশ এবং হবিগঞ্জ সদর মডেল থানার একটি দল।

    এসময় হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট রাস্তার উপর থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন , পরবর্তীতে ফুটপাতে এবং রাস্তা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান পাওয়া গেলে জেল-জরিমানা সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশ প্রদান করেন এবং কড়া হুঁশিয়ারি দেন।

    ওসি মাসুক আলি বলেন, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন যানজটমুক্ত রাখতে জনস্বার্থে অভিযান চলমান থাকবে

  • হবিগঞ্জে করোনায় আরো একজনের মৃত্যু, মোট মৃত্যু ২৫

    হবিগঞ্জে করোনায় আরো একজনের মৃত্যু, মোট মৃত্যু ২৫

    হবিগঞ্জ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৫৮ বছর বয়সী এই ব্যক্তি মঙ্গলবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

    হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোখলেছুর রহমান উজ্জ্বল আজ বুধবার দুপুর ২টায় বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির বাড়ি চুনারুঘাট উপজেলায়। যিনি গত ১০ জুলাই চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করে করোনা শনাক্ত হয়েছিলেন।

  • সদরে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন মোতাচ্ছিরুল ইসলাম

    সদরে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন মোতাচ্ছিরুল ইসলাম

    পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের অসহায় কর্মহীন জনগনের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

    আজ ১৪ জুলাই বুধবার সকালে উপজেলার তেঘরিয়া ইউনিয়ন পরিষদ হতে এ নগদ অর্থ প্রদান করা হয়েছে।
    বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এবং এফবিসিসিআইএ-র পরিচালক মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনু মিয়া এবং অন্যান্য সদস্যবৃন্দ।

    এসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। তিনি দেশ এবং জনগণের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। করোনাকালীন সময়ে ব্যাপক পরিকল্পনার মাধ্যমে অসহায় দুঃস্থ্য মানুষের জন্য খাদ্যসহ নগদ অর্থ প্রদান করছেন। এছাড়া উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল।

    ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনের রাস্তা মেরামতের কাজ তদারকি করছেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম।

    এরপর তিনি তেঘরিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে রাস্তা মেরামতের কাজ পরিদর্শন করেন।