Category: হবিগঞ্জ

  • লাখাইয়ে ১৩৪৪ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

    লাখাইয়ে ১৩৪৪ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

    হবিগঞ্জের লাখাই উপজেলায় করোনা ভাইরাসের কারনে ঘরবন্দি, অসহায়, দুঃস্থ, গরীব ও কর্মহীন ১৩৪৪ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঈদ উপহার দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার ১৩ জুলাই উপজেলার ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহাম্মদের নেতৃত্ব চাউল বিতরণ অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন খান, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আশীষ কুমার সরকার, লাখাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত সাংবাদিক ফোরামের সভাপতি সুশিল চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

    এই ইউনিয়নে অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার দশ কেজি করে ১৩৪৪ পরিবারে মোট ১৩০৪৪ কেজি চাউল বিতরণ করা হয়।

    এসময় মানা হয়নি কোন স্বাস্থ্য বিধি সামাজিক দূরত্ব এবিষয় স্হানীয় চেয়ারম্যান কে প্রশ্ন করলে তিনি বলেন, আমি মাস্ক বিতরণ করছি, সবাইকে বলেছি মাস্ক ছাড়া কেহ চাল নিতে আসলে চাল দিবনা, তারপরও মানুষ মাস্ক ছাড়া আসে।

  • নবীগঞ্জে যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নবীগঞ্জে যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    স্মরণসভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নবীগঞ্জে পালিত হয়েছে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান, শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যু বার্ষিকী।

    এ উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের চেয়ারম্যান ছিলেন একজন দেশপ্রেমিক মানুষ। তিনি দেশের একজন সফল শিল্প উদ্যোক্তা ছিলেন। একদিকে জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন। পরবর্তীতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিল্প-কারখানা গড়ে তোলে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। তারই স্বপ্নে দেশে গড়ে উঠেছে যমুনার একাধিক ইন্ডাষ্ট্রিয়াল পার্ক। দেশে বেসরকারী খাতে কর্মসংস্থানের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এখন যমুনা গ্রুপ।
    যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উক্ত স্বরণসভার আয়োজন করা হয়। দৈনিক যুগান্তর নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদারের সভাপতিত্বে উক্ত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, এটিএম সালাম, মুরাদ আহমদ, প্রেসক্লাবের সহ সভাপতি শাহ সুলতান আহমদ, সাবেক সাধারন সম্পাদক সলিল বরণ দাশ, মোঃ আলমগীর মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামিম, নির্বাহী সদস্য এম মুজিবুর রহমান, নুরুজ্জামান ফারুকী, তৌহিদ চৌধুরী, ছনি চৌধুরী, আমীর হামজা, ইকবাল হোসেন তালুকদার, আলী জাবেদ মান্না, হাসান চৌধুরী, নাজমুল ইসলাম, শাহরিয়ার আহমদ শাওন, নিরব তালুকদার, অঞ্জন রায়, জাফর ইকবাল, ওয়েছ চৌধুরী প্রমুখ।

    স্মরণসভা শেষে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল’র রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত। দোয়া মাহফিল পরিচালনা করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ ও সদস্য নুরুজ্জামান ফারুকী।

  • মাধবপুরে নুরুল ইসলাম বাবুল এর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মাধবপুরে নুরুল ইসলাম বাবুল এর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা ও যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের মালিক বিশিষ্ট শিল্প উদ্যোক্তা বীর মুক্তিযুদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুল এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাধবপুর প্রেসক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ মহিউদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির হাসান এর পরিচালনায় বিকাল দুইটা প্রেস ক্লাব মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, পুলিশ পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম, উপস্থিত ছিলেন সাংবাদিক আলাউদ্দিন রনি, আইয়ুব খান, কে এম শামসুল হক, আবুল হোসেন সবুজ, জামাল মোহাম্মদ আবু নাসের, সানাউল হক চৌধুরী শামীম, অলিদ মিয়া, রাজিব দেবরায় রাজু, মিজানুর রহমান, দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা কে এম শামসুল হক। যুগান্তর মাধবপুর প্রতিনিধি রোকন উদ্দিন লস্কর এর আয়োজনে মিলাদ মাহফিল শেষে অতিথিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

  • মাধবপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

    মাধবপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মইনুল ইসলাম মঈন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

    মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ের ক্ষুদ্র পরিসরে এ সভা করেন তিনি। তিনি বলেন আমি গোলাপগঞ্জের নাগরিক হলেও জন্মস্থান মাধবপুরে। সে উপজেলায় আমাকে পদায়ন করায় গর্বিত। আমি চেষ্টা করবো আমার জন্মস্থানের মানুষের কল্যানে কাজ করার। থাকবে সকলের প্রতি আন্তরিকতা। তিনি বলেন আমার কোন কিছু ভূল দেখলে তাৎক্ষনিক ফোন দিয়ে জানাবেন।

    উপজেলায় দায়িত্ব পালনে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতার প্রয়োজন। আমি আশাকরি আপনারা আমাকে সহযোগিতা করবেন।

    এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক সুকেন দেবনাথ, রোকন উদ্দিন লস্কর, কাজি আরিফুল আম্বিয়া, শংকর পাল সুমন, আলা উদ্দিন আলবানী, আইয়ুব খান, মাওলানা একেএম শামসুল হক,আবুল হোসেন সবুজ, জামাল মোহাম্মদ আবু নাসের, সানাউল হক চৌধুরী শামীম, অলিদ মিয়া, রাজিব দেবরায় রাজু সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • হবিগঞ্জে পত্রিকার হর্কাসদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান

    হবিগঞ্জে পত্রিকার হর্কাসদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান

    করোনা ভাইরাসজনিত কারণে ক্ষতিগ্রস্থ দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ও জেলা প্রশাসনের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান কর্মসুচীর আওতায় হবিগঞ্জে পত্রিকার হর্কাস এবং ছিন্নমুল মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

    মঙ্গলবার (১৩ জুলাই) হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্দোগে বেলা সাড়ে ১২টায় শিল্পকলা একাডেমীতে এসহায়তা প্রদান করা হয়।

    অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভা মেয়র আতাউর রহমান সেলিম, ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, ডেপুটি নেজারত কালেক্টর শাহ জহুরুল হোসেন, জেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ প্রমুখ।

    এসময় জনপ্রতি ৫ কেজি চাউল, ৫ কেজি আলু, ১লিটার তেল, ১কেজি লবন, ১ কেজি চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ৭০জন পত্রিকা হকার এবং ছিন্নমুল মানুষকে সহয়তা প্রদান করা হয়।

  • হবিগঞ্জে ৬ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ ২ যুবক আটক

    হবিগঞ্জে ৬ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ ২ যুবক আটক

    হবিগঞ্জে ৬ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির সাপের বিষসহ ২ যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    রোববার (১১ জুলাই) রাতে সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
    গ্রেফতাররা হলেন সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া গ্রামের আব্দুল বারিকের ছেলে জসিম উদ্দিন (৩৪) এবং একই গ্রামের এজাবত আলীর ছেলে আলা উদ্দিন (২৪)। পরে সোমবার (১২ জুলাই) হবিগঞ্জ সদর মডেল থানায় র‌্যাব বাদী হয়ে মামলা দিয়ে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করে।

    পুলিশ সূত্রে জানা যায়, তারা দেশের বিভিন্ন স্থান থেকে সাপের বিষ সংগ্রহ করে দীর্ঘদিন ধরে পাচার করে আসছে একটি সংঘবদ্ধ চক্রের সাথে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব।

    এসময় তাদের কাছ থেকে প্রায় ৯ কেজি বিভিন্ন প্রজাতির সাপের বিষ উদ্ধার করা হয় এবং আটক করা হয় ২জনকে। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।

    সদর থানার সেকেন্ড অফিসার জুয়েল আহমদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এগুলো নিজেদের বলে স্বীকার করে এবং এগুলো কোবরা সাপের বিষ বলে পুলিশকে জানিয়েছেন।

  • বানিয়াচংয়ে ভার্চুয়াল মাধ্যমে আইন-শৃঙ্খলা কমিঠির সভা অনুষ্টিত

    বানিয়াচংয়ে ভার্চুয়াল মাধ্যমে আইন-শৃঙ্খলা কমিঠির সভা অনুষ্টিত

    বানিয়াচং উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে। সভাটি প্রতিমিাসের ন্যায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্টিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ পরিস্থিতির কারনে সকল সদস্যগণ যার যার অবস্থান থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভায় অংশগ্রহন করেছেন।

    সভায় আইন-শৃঙ্খলার সার্বিক উন্নতিতে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সভায় অংশগ্রহনকারীগণ বলেন করোনা পরিস্থিতিতে সুস্থ ও সচেতনতার পাশাপাশি দরিদ্র জনগোষ্টির জন্য পর্যাপ্ত ত্রান ও সহযোগিতার হাত সরকার থেকে প্রসারিত করতে হবে।

    সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, সরকারের সকল আইন মেনেই আমাদেরকে চলতে হবে। পাশাপাশি করোনা সংক্রমন থেকে নিজেকে নিজের পরিবারকে ও এলাকাবাসীকে রক্ষার জন্য সব ধরনের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

    ইতিমধ্যে বানিয়াচংয়ে অনলাইন গরুর বাজার বেশ জনপ্রয়িতা অর্জন করেছে। এবং ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

    ১২ জুলাই সোমবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, আহাদ মিয়া, গিয়াস উদ্দিন আহমেদ, রেখাছ মিয়া, লুৎফুর রহমান, এরশাদ আলী, আনোয়ার হোসেন, জয়কুমার দাশ, ফজলুর রহমান প্রমূখ।