Category: হবিগঞ্জ

  • ২৪ ঘন্টায় হবিগঞ্জে ৪০ জন আক্রান্ত।। সনাক্তের হার ৪৭.৬%

    ২৪ ঘন্টায় হবিগঞ্জে ৪০ জন আক্রান্ত।। সনাক্তের হার ৪৭.৬%

    গত ২৪ ঘন্টায় হবিগঞ্জে নতুন করে আরো ৪০ জন সনাক্ত হয়েছেন। তারমধ্যে সদরে ১৬,নবীগঞ্জ ৯,মাধবপুর ৬, চুনারুঘাট ৪,বাহুবল ৩ ও লাখাইয়ে ২জন।

    ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেসুর রহমান উজ্জ্বল জানিয়েছেন এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩২১০ জন। সুস্থ হয়েছেন ২১৩২ জন আর মৃত্যুবরণ করেছেন ২৩ জন।
    গতকাল সনাক্তের হার ৪৭.৬%. মোট ৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

  • হবিগঞ্জে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

    হবিগঞ্জে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

    হবিগঞ্জে করোনা ভাইরাসজনিত কারণে ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়।

    রবিবার (১১জুলাই)বিকাল ৩টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে মানবিক এ সহায়তা প্রদান করা হয়।

    অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভা মেয়র আতাউর রহমান সেলিম, ডেপুটি কমিশনার শাহ জহুরুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিজেন ব্যার্নাজি, উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ তৌহিদ আহমেদ সজল, জেলা প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ প্রমুখ।

    এসময় বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী দেশে একজন মানুষ অনাহারে থাকবেনা। তাই দেশের উন্নয়নের জন্য সবাইকে কাজ করতে হবে। তাছাড়া সরকারী বিধিনিষেধ পালনের মাধ্যমে করোনা মহামারীকে মোকাবেলা করতে হবে।

    এসময় ৮৩জন ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে তেল, ডাল, ফিয়াজ ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

  • হবিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

    হবিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

    “অধিকার ও পছন্দসই মুল কথা ঃ প্রজননস্বাস্থ্য ও অধিকার প্রাধান্য পেলে কাংখিত জন্মহারে সমাধান মেলে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়।

    ১১জুলাই রবিবার দুপুর সাড়ে ১২টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

    উপপরিচালক পরিবার পরিকল্পনা মোঃ আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা মীর সাজেদুর রহমানের সঞ্চালনায় এসময় ভার্চুয়ালী সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, ডিস্ট্রিক্ট কন্সালটেন্ট ডাঃ মোঃ আব্দুর রব মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রওশন আরা বেগম, মামনি জেলা সমন্বয়কারী দিলীপ চন্দ্র দাস, এসএসিএমও মোঃ ফরাস উদ্দিন, পরিবার কল্যাণ পরিদর্শকা নুরজাহান বেগম, পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজু আহমেদ, পরিবার কল্যাণ সহকারী গীতা রাণী গোপ, প্রমুখ।

    উল্লেখ্য যে, সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ পুরস্কারের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শকা নুরজাহান বেগম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হাই কামাল, এসএসিএমও মোঃ ফরাস উদ্দিন।

  • লকডাউনে হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালত এর অভিযান অব্যাহত

    লকডাউনে হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালত এর অভিযান অব্যাহত

    হবিগঞ্জে কোভিড – ১৯ মোকাবেলায় ও সরকারি বিধি/ নিষেধ বাস্তবায়নে অব্যাহত রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কার্যক্রম।

    আজ হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২৩ জন ব্যক্তিকে মোট ১৮,৯০০/- (আঠারো হাজার নয়শত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জেলা প্রসাশনের একটি সূত্র হবিগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

  • হবিগঞ্জের বিদায়ী পুলিশ সুপারের আবেগঘন স্ট্যাটাস

    হবিগঞ্জের বিদায়ী পুলিশ সুপারের আবেগঘন স্ট্যাটাস

    হবিগঞ্জ জেলার বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম, পিপিএম এর প্রমোশন জনিত বিদায়ের নোটিশ ঘোষণা করা হয় কিছুদিন আগে। আস্তে আস্তে হবিগঞ্জকে বিদায় জানানোর সময় হয়ে গেছে। আর সেটিই বুঝা গেল তার ফেইসবুক স্ট্যাটাসেও।

    হবিগঞ্জ জেলা ও এর বাসিন্দাদের নিয়ে পুলিশ সুপারের ফেইসবুক আইডিতে আবেগঘন স্ট্যাটাসদেন। হবিগঞ্জ নিউজের পাঠকের জন্য তা হুবহু তুলে ধরা হল। পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ তার স্ট্যাটাসে বলেন…..

    “তোমাদের পানে চাহিয়া বন্ধু, আর আমি জাগিব না; কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙ্গিব না।”

    আসসালামুআলাইকুম, সম্মানিত হবিগঞ্জবাসী । আমি মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম গত ১৮ সেপ্টেম্বর ২০১৮ সালে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, দমন ও নিয়ন্ত্রণে গতিশীল পুলিশিং, মাদক, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণসহ বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং জোরদার করাসহ প্রান্তিক জনগোষ্ঠির পাশে থেকে জনকল্যাণমুখী পুলিশিং বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়েছি। কতটুকু সার্থক হয়েছি সে আপনাদের বিচার্য! আমি পুলিশিং এর ক্ষেত্রে Proactive পুলিশিংয়ে বেশি গুরুত্ব দিয়েছি। তবে, আমার এ ২ বছর ১০ মাস পথ চলায় কি দিয়েছি, কি পেয়েছি, সে হিসেব করার দুঃসাহস আমার নেই। শুধু এইটুকো বলবো আমি ভালোবাসা কুড়াতে এসেছি এবং বুক ভরে হবিগঞ্জবাসীর ভালোবাসা নিয়ে যাচ্ছি।দায়িত্ব পালনকালে হবিগঞ্জবাসীর ঐকান্তিক সহযোগিতা পেয়েছি। বিদায়বেলা আমার চলার পথে কাউকে আমার অনিচ্ছা সত্ত্বেও কোন কষ্ট দিয়ে থাকলে নিজগুণে ক্ষমা করে দিবেন। দেখা হবে কোন এক পথে-প্রান্তরে। তখনো যেনো বলতে পারি আমি আপনাদেরই একজন।আপনাদের সকলের জন্য রইল দোয়া ও শুভ কামনা।আপনারাও সকলে আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।

    “তোমারে যা দিয়েছিনু, সে তোমারি দান ;
    গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়
    হে বন্ধু, বিদায় !”

    ধন্যবাদান্তে
    মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম
    পুলিশ সুপার, হবিগঞ্জ।

  • সীমান্তিক সিলেট বিভাগের শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা নির্বাচিত

    সীমান্তিক সিলেট বিভাগের শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা নির্বাচিত

    পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যখাতে বিশেষ অবদান রাখায় সিলেট বিভাগের মধ্যে বেসরকারী সংস্থা হিসাবে নির্বাচিত হয়েছে জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা সীমান্তিক।

    রবিবার (১১জুলাই) সকাল ১১টা বিশ্ব জনসংখ্যা দিবস ২০২১ এর আলোচনা সভায় পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যখাতে বিশেষ অবদান রাখায় ২০২০-২০২১ বছরে সিলেট বিভাগের শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা হিসেবে ঘোষনা করা হয়।
    করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়ালী জুম মিটিং এর মাধ্যমে এ ঘোষনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সিলেট জেলা উপপরিচালক পরিবার পরিকল্পনা ডাঃ জেসমিন আক্তারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিলেট কাজী এমদাদুল হক, সিভিল সার্জন সিলেট ডাঃ প্রেমানন্দ মন্ডল, হবিগঞ্জের উপপরিচালক পরিবার পরিকল্পনা মোঃ আব্দুর রহিম চৌধুরী, সীমান্তিকের উপপরিচালক কাজী হুমায়ুন কবীর, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কালাম প্রমুখ।

  • ২য় বারের মত সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম

    ২য় বারের মত সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম

    পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখায় ২য় বারের মত সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের পরিচালক মোঃ মোতাচ্ছিরুল ইসলাম।

    রবিবার (১১জুলাই) সকাল ১১টা বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখায় ২০২০-২০২১ বছরে সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে ঘোষনা করা হয়।

    করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়ালী জুম মিটিং এর মাধ্যমে এ ঘোষনা এ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সিলেট জেলা উপপরিচালক পরিবার পরিকল্পনা ডাঃ জেসমিন আক্তারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিলেট কাজী এমদাদুল হক, সিভিল সার্জন সিলেট ডাঃ প্রেমানন্দ মন্ডল, হবিগঞ্জের উপপরিচালক পরিবার পরিকল্পনা মোঃ আব্দুর রহিম চৌধুরী, সীমান্তিকের উপপরিচালক কাজী হুমায়ুন কবীর, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কালাম প্রমুখ।

    এবিষয়ে উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম হবিগঞ্জ নিউজকে বলেন, “আমি আজীবন মানুষের সেবা করে যেতে চাই। বিশেষত আমার উপজেলার সকল স্বাস্থ্য কেন্দ্রে মানুষ যেন নিরবিচ্ছিন্ন সেবা পায় তার জন্য আমার ব্যক্তিগত এবং উপজেলা পরিষদের পক্ষ সহযোগিতা অব্যাহত থাকবে।”

    উল্লেখ্য যে, ২০১৯-২০২০ বছরেও তিনি সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন