Category: হবিগঞ্জ

  • আজ শহরে বিদ্যুত থাকবে না

    আজ শহরে বিদ্যুত থাকবে না

    আজ শনিবার হবিগঞ্জ শহরে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে।

    গতকাল শুক্রবার বিকালে পিডিবির নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ত্রুটিপূর্ণ লাইনে মেরামত কাজের জন্য বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। তবে কাজ শেষ হওয়া সাপেক্ষে সময় কমবেশি হতে পারে।

    তবে গ্রাহকরা জানান, শনিবার এলেই লাইন মেরামত কাজের কথা বলে বিদ্যুত সরবরাহ বন্ধ রাখা হয়।

  • হবিগঞ্জ সদর থেকে ৩শ কেজি ভিজিএফের চাল উদ্ধার

    হবিগঞ্জ সদর থেকে ৩শ কেজি ভিজিএফের চাল উদ্ধার

    হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ পয়েন্টে ডিবি পুলিশ ও এনএসআই’র যৌথ অভিযানে ৩শ কেজি ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে।

    এ সময় সদর উপজেলার লুকড়া গ্রামের বাসিন্দা আজিজুল হক (২৫) নামের এক চালককে আটক করা হয়। সে ওই গ্রামের আইয়ুব আলীর পুত্র। তবে ওই চালের মূল মালিক পালিয়ে গেছে।

    গতকাল শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই এসআই মাহমুদুল হাসান ও এনএসআই’র একটি দল অভিযান চালায়। এ সময় উল্লেখিত মালামালসহ আজিজুল হককে আটক করা হয়।

    ডিবির এসআই মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, চালের মালিককে ধরতে অভিযান অব্যাহত আছে। তাকে ধরলেই এ ঘটনার রহস্য উন্মোচন হবে।

    ইদানিং করোনা মহামারীর কারণে সরকার থেকে বিভিন্নভাবে দরিদ্র মানুষকে সহায়তা করা হচ্ছে। আর এ সুযোগটি কাজে লাগিয়ে এক শ্রেণির কালোবাজারীরা দরিদ্র মানুষের আহার লুটে খাচ্ছে।

    ইতোমধ্যে চুনারুঘাট থেকে ৬শ কেজি ভিজিএফ এর চাল ছাড়াও বিভিন্ন স্থানে এসব চাল ধরার পরও কালোবাজারীরা থেমে থাকেনি।

    স্থানীয় জনপ্রতিনিধিদের ম্যানেজ করে স্বল্পমূল্যে এসব চাল কিনে বিভিন্ন স্থানে পাচার করছে।

    ডিবির ওসি আল আমিন জানান, এ রিপোর্ট লেখকালে মূলহোতাকে ধরতে অভিযান চলছে।

  • মাধবপুর ও বাহুবলে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

    মাধবপুর ও বাহুবলে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

    গতকাল ০৯ জুলাই ২০২১ বিকাল ৪ ঘটিকায় জেলা সার্কিট হাউস সম্মেলন কক্ষে হবিগঞ্জ জেলার কোভিড-১৯, বন্যা পরিস্থিতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্বে) জনাব মিন্টু চৌধুরী।

    এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম, পিপিএম-সেবা), সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক তওহীদ আহমেদ সজল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ জেবুন নাহার শাম্মী।

    মাধবপুর ও বাহুবলে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প

    আরো উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, ডেপুটি সিভিল সার্জন, সদর সার্কেলের এডিশনাল এসপি, হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

    উক্ত মতবিনিময় সভা শেষে সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয় মাধবপুর ও বাহুবল উপজেলার নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন।

  • সদরের ধল গ্রামে মিলাদ পড়ানো নিয়ে সংঘর্ষে ১৫ জন আহত

    সদরের ধল গ্রামে মিলাদ পড়ানো নিয়ে সংঘর্ষে ১৫ জন আহত

    হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামে মসজিদে মিলাদ পড়ানো নিয়ে দুই দলের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

    গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর থেকে দফায় দফায় এ সংঘর্ষ হয়।

    গুরুতর আহত অবস্থায় কাজল মিয়া (৫২), খেলু মিয়া (৩৫), রোজিনা (২৫), নুরুল আমিন (৪০), রবিউল (২৩), রুহুল আমিন (২৫), ইনতাজ মিয়া (৫০), নানু মিয়া (৪০), মাহমুদা খাতুন (৩৫) ও বাচ্চু মিয়া (৪০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

    আহতরা জানান, ওই গ্রামের খালেক মিয়ার সাথে বাচ্চু মিয়ার জুম্মা নামাজের সময় মিলাদ পড়ানোকে কেন্দ্র করে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে মিলাদ পন্ড হয়ে যায়।

    পরে উভয়পক্ষের লোকজন মসজিদ থেকে বের হয়ে বাড়িতে এসে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

  • বানিয়াচংয়ের ডাকাতি মামলার রহস্য উদঘাটন

    বানিয়াচংয়ের ডাকাতি মামলার রহস্য উদঘাটন

    বিগত ৮ এপ্রিল ২০২১ খ্রিস্টাদ্ধে রাত ১০.৪০ ঘটিকায় বানিয়াচং থানাধীন ১নং বানিয়াচং ইউপির অন্তর্গত বারোরা পুতার সামনে একাধিক মানুষকে জিম্মি করে একদল ডাকাত ডাকাতি সংঘটিত করে।

    উক্ত ঘটনায় বানিয়াচং থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়। মামলার তদন্তকালে হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম, পিপিএম) দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, অফিসার ইনচার্জ বানিয়াচং থানা এমরান হোসেন ও তদন্তকারী কর্মকর্তা এস আই মহিন উদ্দিন এর সমন্বয়ে একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে বানিয়াচংয়ের নন্দীপাড়া গ্রামের ডাকাত মোঃ সাজন মিয়া (২২) পিতা আরব আলী ও সোনাই মিয়াকে গ্রেফতার করেন।

    ডাকাত সাজন মিয়া ডাকাতির ঘটনায় জড়িত মর্মে স্বীকা করে আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

  • এমপি আবু জাহির ও সহ ধর্মীনির সুস্থতা কামনায় আজমিরীগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল

    এমপি আবু জাহির ও সহ ধর্মীনির সুস্থতা কামনায় আজমিরীগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল

    হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে স্বাস্থ্য বিধি মেনে এমপি আবু জাহির ও উনার সহ ধর্মীনি আলেয়া জাহির করোনা ভাইরাস থেকে মুক্তির কামনায় ও দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।

    হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি মহোদয় ও উনার সহধর্মীনি আলেয়া জাহির করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় দ্রুত সুস্হতা কামনার জন্য আজ শুক্রবার ০৯ জুলাই আছরের নামাজের পর পর আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী বঙ্গবন্ধু লীগের আহবায়ক মিজানুর রহমান (মিজান) এর উদ্দ্যোগে ভূইয়া মার্কেটে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

    এ সময় স্হানীয় মুসল্লীগন ও আজমিরীগঞ্জ আওয়ামী বঙ্গবন্ধু লীগের নেতৃবৃন্দগন, এমপি আবু জাহির ও তাঁর সহধর্মীনির দ্রুত সুস্হতার জন্য আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।

  • বানিয়াচংয়ে ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

    বানিয়াচংয়ে ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

    হবিগঞ্জের বানিয়াচংয়ে ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়েছে।

    ৯ জুলাই বৃহস্পতিবার ভোররাতে সোনাপাশা ও শোলাটেকার হাওরে ভ্রাম্যমান কোর্টের অভিযানে এ সমস্ত অবৈধ নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।

    এ সময় জেলেদেরকে মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ মাঠে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নূরুল ইকরাম ও আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন।

    এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, অবৈধ কারেন্ট জাল ও নিষিদ্ধ ঘোষিত জালের ব্যাপারে অভিযান অব্যাহত থাকবে।