Category: হবিগঞ্জ

  • নবীগঞ্জে যুবলীগের উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

    নবীগঞ্জে যুবলীগের উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

    বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের নির্দেশে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    সোমবার (১৯ জুলাই) দুপুরে নবীগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এতে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শাহ গোল আহমেদ কাজলের সঞ্চালনায় প্রধান সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য শাহেদ গাজী।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুছা। বক্তব্য রাখেন, নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খয়রুল বশর চৌধুরী, লোকমান আহমেদ খান, উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ শাহানুর আলম ছানু, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, নবীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু, এটিএম রুবেল, যুবলীগ নেতা শংকর পাল, শেখ রাসেল শরীফ, আজাদ মিয়াসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দেড় শতাধিক মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।

  • হবিগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত হবে না

    হবিগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত হবে না

    সারা দেশে করোনা মহামারীর প্রকোপ বেড়ে যাওয়ার ফলে জনসাধারণের স্বাস্থ্যের বিভিন্ন বিষয় চিন্তা করে হবিগঞ্জে জেলা আইনশৃংখলা কমিটির মিটিং এবং কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সিদ্ধান্ত মোতাবেক আাগামী ২১জুলাই ২০২১ পবিত্র ঈদুল আজহার ঈদের জামাত কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে না।

    স্বাস্থ্যবিধি পালন সাপেক্ষ নিজ নিজ এলাকা ভিত্তিক মসজিদে ঈদের জামাত আাদায় করার জন্য অনুরোধ করা হলো।

    অনুরোধক্রমে
    মোঃ মোতাচ্ছিরুল ইসলাম
    সাধারণ সম্পাদক
    হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ কমিটি
    ও চেয়ারম্যান, হবিগঞ্জ সদর উপজেলা।

  • বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা, আহত ১৫

    বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা, আহত ১৫

    হবিগঞ্জ এর মাধবপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

    আহত ১০ জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার (১৯ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম।

    স্থানীয়রা জানায়, ঢাকা থেকে সিলেটগামী বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় রাস্তার পার্শ্বে থাকা কয়েকটি দোকানে ঢুকে যায়। এতে অন্তত ১৫ জন আহত হন।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি আরও জানান, এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

  • হবিগঞ্জ নিউজ এর প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম

    হবিগঞ্জ নিউজ এর প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম

    হবিগঞ্জের জনপ্রিয় মাল্টিমিডিয়া অনলাইন পত্রিকা ‘হবিগঞ্জ নিউজ’ (HabiganjNews24.com) এর প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক মোঃ মোতাচ্ছিরুল ইসলাম৷

    তিনি আজ ১৮ জুলাই রবিবার হতে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহন করেছেন৷

    হবিগঞ্জ নিউজের সম্পাদক শরিফ চৌধুরী এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেন, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম ‘হবিগঞ্জ নিউজ’ (HabiganjNews24.com) এর শুরু থেকেই উপদেষ্টা হিসেবে আমাদেরকে সহযোগীতা ও পরামর্শ দিয়ে আসছিলেন৷ আজ থেকে আনুষ্টানিকভাবে তিনি হবিগঞ্জ নিউজের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন৷

    প্রধান উপদেষ্টা মোঃ মোতাচ্ছিরুল ইসলামের সার্বিক সহযোগিতা ও পরামর্শে হবিগঞ্জের জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘হবিগঞ্জ নিউজ’ (HabiganjNews24.com) আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে৷

  • নবীগঞ্জে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

    নবীগঞ্জে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

    ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

    রবিবার (১৮ জুলাই) দুপুরে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গালিব নূর ফিলিং স্টেশনের নিকটবর্তী মহাসড়কের পাশে ব্রীজের উপর থেকে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ লাশ উদ্ধার করে।

    উদ্ধার হওয়া লাশের পরিচয় জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার গজনাইপুর ইউনিয়নের গালিব নূর ফিলিং স্টেশনের নিকটবর্তী মহাসড়ক ঘেঁষা ব্রীজের উপর বসে ছিলেন ওই ব্যক্তি। হঠাৎ মহাসড়ক পারাপার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়। মহাসড়ক ঘেঁষা ব্রীজের উপর রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন, প্রায়ই ওই এলাকায় সে ঘুরাঘুরি করতো।

    শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, উদ্ধার হওয়া লাশের পরিচয় জানা যায়নি। আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি, অজ্ঞাত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। মহাসড়ক পারাপার হওয়ার সময় অজ্ঞাত কোনো গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে।

  • মোতাচ্ছিরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে সদরে ঈদ উপহার বিতরণ

    মোতাচ্ছিরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে সদরে ঈদ উপহার বিতরণ

    হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান, এফবিসিসিআই এর পরিচালক এবং হবিগঞ্জ চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট মোঃ মোতাচ্ছিরুল ইসলামের ব্যাক্তিগত উদ্যগে ঈদুল আযহা উপলক্ষে নানা শ্রেনী পেশার মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেছেন।

    রবিবার (১৮জুলাই) বিকাল ৩টায় সদর উপজেলার নিজামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

    মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন তাজ, ইউপি সদস্য ছনু মিয়া, মাষ্টার ফরিদ আহমদ, ফারুক মিয়া, রহমান মিয়া প্রমুখ।

    এসময় মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, আমি যতদিন বেচে থাকব ততদিন আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই। তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, তাই আসুন সবাই মিলে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করি।

  • আজমিরীগঞ্জ স্বাস্থ্য বিধি না মেনে অবাধে চলাফেরা, ট্রাফিক জ্যাম

    আজমিরীগঞ্জ স্বাস্থ্য বিধি না মেনে অবাধে চলাফেরা, ট্রাফিক জ্যাম

    সারা দেশে লকডাউন মন্ত্রী পরিষদের নির্দেশনায় ঈদুল আজহা উপলক্ষে শিথিল করা হলেও বর্তমান সময়ে করোনার তৃতীয় ঢেউ চলছে।

    আজমিরীগঞ্জ টানবাজার ও লালমিয়া বাজারের মোড়ে পিকআপ ভ্যানসহ অটোরিকশা, টমটমের জ্যাম দেখা দেয়। এতে জনসাধারণের চলাফেরায় অসুবিধা দেখা যায়।

    আজমিরীগঞ্জ টানবাজারের কাপড়ের দোকান, কনফেকশনারি ও মুদি মালের দোকানেও উপচে পড়া ভিড় দেখা যায়। স্বাস্থ্য বিধি না মেনেই চলছে জনসমাগম আর অবাধে চলাফেরা। এছাড়াও গরু হাটের পরিস্থিতি আরো ভয়াবহ।

    আজমিরীগঞ্জ গরু হাট বাজারের ক্রেতা ও বিক্রেতাদের মুখে নেই মাস্ক, নেই সামাজিক দূরত্ব। আর এই অবস্থা দেখে জনসচেতন নাগরিকবৃন্দ হতাশাগ্রস্ত।