Category: হবিগঞ্জ

  • লাখাইয়ে   লকডাউন পরিস্থিতি নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা

    লাখাইয়ে লকডাউন পরিস্থিতি নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা

    সারা দেশের ন্যায় লাখাইয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায় আজ ২৭ /০৭/২০২১ খ্রিঃ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায় আজ ২৭/০৭/২০২১ খ্রিঃ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং, লাখাই, হবিগঞ্জ।

    এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৭২ ধারা, দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারা এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫(২) ধারায় মোট ১০টি মামলায় ১০ জনকে মোট ৩০০০/- টাকা জরিমানা করা হয়।

    এসময় সকলকে মাস্ক পরতে উদ্ধুদ্ধ করা হয় এবং বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করা হয়।

  • কুকুরের পা ভাঙা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

    কুকুরের পা ভাঙা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

    মাধবপুর থেকে আবুল হোসেন সবুজ ও হামিদুর রহমানঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামে কুকুরের পা ভাঙা নিয়ে কয়েক ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। এতে নারীসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

    গুরুত্বর আহতদেরকে সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, নাসিরনগর ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। এসময় বেশ কয়েকটি বাড়ী-ঘর ও দোকান-পাটে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

    মঙ্গলবার (২৭ জুলাই) সকালে এ সংঘর্ষ ঘটে। খবর পেয়ে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    এলাকাবাসী জানান, রোববার (২৫ জুলাই) বিকেলে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের নাসির উদ্দিন লস্করের পালিত কুকুর একই গ্রামের মনির উদ্দিনের হাঁসের খামারে ধাওয়া দেয়। এ সময় মনিরের ছেলে পাল্টা ধাওয়া দিলে কুকুরটির পা ভেঙে যায়।

    এ নিয়ে ওই দিন সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে প্রথম দফা সংঘর্ষ হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে দু’পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    গুরুতর আহত শিরু মিয়া (৫৫), মোতাচ্ছির মিয়া (২৬), সারফিন (২৫), নিজাম উদ্দিন (২৮), রোকন উদ্দিন (৩২), বাছির মিয়া (৩৮), রানু বেগম (৪০), নূরউদ্দিন (২৭), নূর আহম্মদ (৩২), সালেক মিয়া খাঁন (৩৫), বাহার খন্দকার (৩২), লাফু মিয়া লস্কর (৩০), সুজন চৌধুরী (৩৮), আসকির মিয়া লস্কর (৬০), সুমন খাঁন (৩৫), সোয়াই মিয়া মোল্লা (৫০), বাছির মিয়া (৩৮), নাসির মিয়া (৩৫), জাহেদ মিয়া (৩৮), শেখ ফখরুল ইসলাম (৪২), মিনহাজ মিয়া (৩৮), সাদ্দাম মিয়া (২৬), সোহেল মিয়া (৩৬), খোকন মিয়া (৩৫) ও আরিছ মিয়াকে (২৮) সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া হাসপাতাল এবং নাসিরনগর ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

    মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • লকডাউনের ৫ম দিনে আজমিরীগঞ্জে ৭ জনকে ২,৬০০ টাকা অর্থদন্ড

    লকডাউনের ৫ম দিনে আজমিরীগঞ্জে ৭ জনকে ২,৬০০ টাকা অর্থদন্ড

    ২য় পর্যায়ে কঠোরতম লকডাউনের ৫ম দিনে আজও আজমিরীগঞ্জ উপজেলায় ম্যাজিস্ট্রেট-সেনাবাহিনী-পুলিশ-আনসার সমন্বয়ে যৌথবাহিনীর টহল ও মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে৷

    ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে ৭ জনকে ২,৬০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

    জনসচেতনতার পাশাপাশি স্বাস্থ্যবিধি অমান্য করা ও লাইসেন্স বিহীন মোটর সাইকেল চালনা করায় এসব জরিমানা করা হয়৷

  • হবিগঞ্জে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

    হবিগঞ্জে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

    করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ ও অসহায় পৌর এলাকার ১০০ জন উপকার ভোগীকে প্রধানমন্ত্রী পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান করা হয়।

    মঙ্গলবার (২৭জুলাই) বেলা সাড় ১২টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ মানবিক সহায়তা ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেওয়া হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সহায়তা প্রদান করেন সহকারী কমিশনার মোঃ শোয়েব শাত-ঈল ইভান।

    হবিগঞ্জে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান
    বক্তব্য রাখেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

    এসময় বক্তাগণ বলেন, করোনাকালীন সময়ে অনেক মানুষ বেকার ও ক্ষতিগ্রস্থ হয়েছে। এই বিষয়টা খেয়াল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিপ্রতিটি মানুষের জন্য মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছেন। আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে এই মহামারী থেকে রক্ষা পাওয়া আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। সামাজিক দুরত্ব বজায় রাখার পাশাপাশি নিয়মিত মাস্ক পরিধান করতে হবে।

  • ১৭ মাস পর বাংলাদেশিদের জন্য ওমরাহ করার সুযোগ

    ১৭ মাস পর বাংলাদেশিদের জন্য ওমরাহ করার সুযোগ

    করোনাভাইরাস মহামারির কারণে বিদেশিদের জন্য সৌদি আরবে গিয়ে হজ ও ওমরাহ পালন দীর্ঘদিন বন্ধ থাকলেও এবারে বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য ওমরাহ পালনের নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।

    আগামী ১০ই আগস্ট থেকে বিদেশি মুসল্লিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ করার অনুমতি দেবে দেশটির সরকার।

    আরবি ক্যালেন্ডার অনুযায়ী তারিখটি পহেলা মোহররম ১৪৪৩।

    সৌদির হজ ও ওমরাহ বিষয়ক হারামাইন শারিফাইন নামক অফিসিয়াল পেইজে এমন তথ্য দেয়া হয়েছে।

    তবে এবারে বিদেশ থেকে ওমরাহ পালনে আসতে ইচ্ছুক মুসুল্লিদের ওপর কিছু শর্ত আরোপ করা হয়েছে। সেগুলো হলো:

    ওমরাহ করতে ইচ্ছুক মুসল্লিরা কেবল ৯টি দেশ ছাড়া বিশ্বের সব দেশ থেকে সরাসরি ফ্লাইটে সৌদি আরবে প্রবেশ করতে পারবে।
    ওই ৯টি দেশ হচ্ছে- ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিসর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও লেবানন।

    বাংলাদেশি মুসল্লীদের ওমারহ হজ করার সুযোগ দেওয়ার জন্য দেশি টার্ভেলস ব্যবসায়ীরা খুশি। করোনাকালীন সময়ে তারা আর্থিক ভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    হবিগঞ্জের সিটি ওভারসীজ টার্ভেলের ম্যানেজার ক্বারি মাওলানা নাজমুল হোসেইন হবিগঞ্জ নিউজকে জানান, “প্রথমে ধন্যবাদ জানাই সৌদি সরকারকে তারা বাংলাদেশি মুসল্লীদেরকে পূর্বের ন্যায় ওমরাহ করার সুযোগ করে দিয়েছে।

    সেই সাথে আগের মতো “সিটি ওভারসীজ” হবিগঞ্জে ওমরাহ করতে ইচ্ছুক মুসল্লীদের সেরা সেবা দিয়ে যাবে।”

  • মাধবপুরে ৩০০ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরন

    মাধবপুরে ৩০০ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরন

    হবিগঞ্জের মাধবপুরে স্বাস্থবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ৩০০ জন অসহায় দুস্ত কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরন করা হয়েছে।

    মঙ্গলবার সকালে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে পূবালী ব্যাংকের অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা টিএমএসএস এর সার্বিক ব্যবস্থাপনায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ও পৌর মেয়র হাবিবুর রহমান মানিক অসহায় কর্মহীনদের হাতে ত্রান সামগ্রী তুলে দেন।

    ত্রান সামগ্রীর মাঝে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু,১ কেজি মুড়ি,৪ টি সাবান,২ কেজি তেল, ১ কেজি মুশারী ডাল,১ কেজি লবন।

    টিএমএসএস মাধবপুর শাখার আয়োজনে অনুষ্ঠানে সিলেট ডোমিন প্রধান এস এম বাবুল আহমেদ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিল টিএমএসএস এর সিলেট বিভাগের পরিচালক বজলুর রহমান, সহকারী ডোমেন প্রধান সিলেট বিভাগ শাহীন মিয়া, জোন প্রধান কাশেদুল জান্নাত, আঞ্চিলক ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক আবু সাঈদ প্রমুখ।

  • মসজিদে অনুদান দিলেন উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম

    মসজিদে অনুদান দিলেন উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম

    হবিগঞ্জ সদর উপজেলার ২টি ইউনিয়নের ৩টি মসজিদে ৯০হাজার টাকা অনুদান দিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম।

    মঙ্গলবার (২৭ জুলাই) সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয় হতে স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গের হাতে এ টাকা হস্তান্তর করা হয়।

    এসময় গ্রামীণ উন্নয়ন অবকাটামো বাজেট হতে লোকড়া ইউনিয়নের ২টি মসজিদ এবং তেঘরিয়া ইউনিয়নের ১টি মসজিদে মোট ৯০হাজার টাকা প্রদান করেন।

    মসজিদে অনুদান দিলেন উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম
    অনুদানের টাকা তুলে দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম।

    তিনি বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসাসহ সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রামকে শহরে রূপান্তরিত করার প্রয়াস চলছে, গ্রামে বসে মানুষ শহরের সুযোগ সুবিধা ভোগ করবে।