Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জ বানিয়াচংয়ে হ্যালো অক্সিজেন এর আত্মপ্রকাশ

    হবিগঞ্জ বানিয়াচংয়ে হ্যালো অক্সিজেন এর আত্মপ্রকাশ

    হবিগঞ্জের বানিয়াচংয়ে হ্যালো অক্সিজেন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
    করোনাকালীন সময়ে বানিয়াচং উপজেলার শ্বাষ কষ্টের কোন রোগী বা তার আত্মীয় যদি হ্যালো অক্সিজেন টিমের হেল্পলাইনে ফোন দিয়ে সহযোগিতা চান তাহলে টিমের ৪ সদস্যের যে কেউ অক্সিজেন সিলিন্ডার নিয়ে রোগীর সেবায় হাজির হবেন।

    ৬ আগস্ট শুক্রবার বিকাল ৫ টায় সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষ্যে বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন মিলনায়তনে সভা অনুষ্টিত হয়।

    টিম লিডার নিশাত রহমানের সভাপতিত্বে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক ইকবাল হুসেন খান, আ’লীগ নেতা এডঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মহিবুর রহমান মাহি, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন প্রমূখ।

    এ ব্যাপারে হ্যালো অক্সিজেন টিমের টিম লিডার নিশাত রহমান জানান, আমাদের হেল্পলাইনে কোন শ্বাষ কষ্টের রোগী বা তার কোন আত্মীয় পূর্ণ পরিচয় দিয়ে সেবা নিতে চাইলে বিনামূল্যে অক্সিজেন সেবা দেওয়ার জন্য আমাদের টিম প্রস্তুত আছে।

    তিনি আরও জানান, আমাদের টিমের কাছে বর্তমানে তিনটি সিলিন্ডার রয়েছে।আমাদের টিমে আরও দুটি সিলিন্ডার এসে যুক্ত হবে।

    এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী বলেন, তাদের উদ্যোগ শতভাগ ভালো।প্রশংসার দাবী রাখে। আশা করছি বানিয়াচংয়ে কোন রোগী অক্সিজেনের অভাবে মারা যাবেননা।

  • বানিয়াচংয়ে সাবেক এমপি শরীফ উদ্দিন আহমদের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত

    বানিয়াচংয়ে সাবেক এমপি শরীফ উদ্দিন আহমদের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত

    দিলোয়ার হোসাইন: হবিগঞ্জের বানিয়াচংয়ে হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ)আসনের সাবেক সংসদ সদস্য এডঃ শরীফ উদ্দিন আহমদের ২৫তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

    ৬ আগস্ট শুক্রবার বাদজুমা এ উপলক্ষ্যে স্থানীয় আসকর উল্লা জামে মসজিদে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও কবর জিয়ারত করা হয়।

    দুপুর বারোটায় হবিগঞ্জ জেলা যুবলীগের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ ও সুরা ফাতেহা পাঠ করে দোয়া করা হয়।

    ৯১ ও ৯৬ সালের নির্বাচনে হবিগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত এবং হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ শরীফ উদ্দিন আহমদ ১৯৯৬ সালের ৬ আগস্ট মৃত্যুবরন করেছিলেন।
    একজন সৎ রাজনীতিবিদ হিসেবে তিনি পুরো জেলায় সমাদৃত ছিলেন।

    পেশাগত জীবনের শুরুতেই স্থানীয় এল আর সরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। যে কারনে তিনি সকলের নিকট শরীফ উদ্দিন স্যার হিসেবে খ্যাত ছিলেন।
    রাজনৈতিক কারনে শিক্ষককতা পেশা ছেড়ে আইন পেশায় যোগদান করেন।

    ৭৫ পরবর্তীতে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করতে বিশেষ ভূমিকা রেখেছিলেন।

    কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন স্থানীয় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমগীর চৌধুরী,জেলা যুবলীগের সভাপতি ও পৌরমেয়র আতাউর রহমান সেলিম,উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার,সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ম‌য়েজ উ‌দ্দিন শরীফ রো‌য়েল, সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, শাহজাহান মিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান,সাধারন সম্পাদক মহিবুর রহমান মাহি প্রমূখ।

  • ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামকে হবিগঞ্জে সংবর্ধনা প্রদান

    ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামকে হবিগঞ্জে সংবর্ধনা প্রদান

    জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলামকে হবিগঞ্জে সংবর্ধনা দেয়া হয়েছে।

    শুক্রবার (৬ আগস্ট) বেলা ১২টায় হবিগঞ্জ শহরের কামড়াপুর বাইপাস এলাকায় এ সংবর্ধনা প্রদান করা হয়।
    ভোরের চেতনার হবিগঞ্জ জেলা প্রতিনিধি মো. সমরাজ মিয়ার আয়োজনে এক সীমিত পরিসরে এ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    এসময় মোহাম্মদ শফিকুল ইসলাম তাঁর বক্তব্যে লেন, ‘যত দ্রুত সম্ভব হবিগঞ্জে ভোরের চেতনা পত্রিকার অফিস খোলা হবে। আশা করছি আমাদের পত্রিকাটি হবিগঞ্জসহ দেশের গণমানুষের কথা বলবে।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপস্তিত ছিলেন ভোরের চেতনার নির্বাহী সম্পাদক নুসরাত জাহান,খুলনা ব্যুরো চিফ সোনিয়া তালুকদার, দৈনিক প্রভাকরের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সহিবুর রহমান, ভোরের চেতনার শ্রীমঙ্গল প্রতিনিধি অপু, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দীন, হবিগঞ্জ -ঢাকা রোড শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মোঃ সিরাজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরিদ মিয়া, ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য রাকিব আহমেদ উজ্জল, ব্যবসায়ী মোঃ হাফিজুর রহমান, মোঃ আঃ রশিদ মিয়া, মোঃ রুহেল মিয়া, হবিগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামীলীগেট সহ-সভাপতি মোঃ সালেহউদ্দিন চৌধুরী প্রমুখ।।

  • লকডাউন বাস্তবায়নে জেলা জুড়ে প্রশাসনের টহল ও অভিযান

    লকডাউন বাস্তবায়নে জেলা জুড়ে প্রশাসনের টহল ও অভিযান

    কোভিড – ১৯ মোকাবেলায় কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন অব্যাহত রাখার লক্ষে হবিগঞ্জ জেলায় টহল এবং ভ্রাম্যমাণ আদালত অব্যাহত ছিল। এসময় বিভিন্ন অপরাধে মামলা ও জরিমানা আদায় করা হয়।

    আজ শুক্রবার (৬ আগস্ট ) জেলা শহর এবং উপজেলাসহ মোট ৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন।

    এদিকে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, বিকাল ৪টা পর্যন্ত ৭টি মোবাইল টিম বিভিন্ন অপরাধে ৪২ জন ব্যক্তির কাছ থেকে মোট ১৭ হাজার ৪শত টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

    এসময় সকলকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং সার্বক্ষণিক মাক্স পরিধান করার জন্য অনুরোধ করা হয়।

  • হবিগঞ্জে সিনোফার্মা ও এস্ট্রাজেনেকার আরো টিকা এসেছে

    হবিগঞ্জে সিনোফার্মা ও এস্ট্রাজেনেকার আরো টিকা এসেছে

    চীনের তৈরী কার সিনোফার্মের আরো ৪৪ হাজার ৮০০ ডোজ এবং এস্ট্রাজেনেকার ১৬ হাজার ডোজ টিকা হবিগঞ্জে এসে পৌঁছেছে।

    শুক্রবার বিকেলে টিকাবাহী ফ্রিজার ভ্যান হবিগঞ্জে এসে পৌঁছায়।

    বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।

    তিনি জানান, বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সিনোফার্মের ৪৪ হাজার ৮০০ ডোজ এবং এস্ট্রাজেনেকার ১৬ হাজার ডোজ টিকা নিয়ে টিকাবাহী ফ্রিজার ভ্যান পৌঁছেছে।

    পরে জেলা স্বাস্থ্য বিভাগ ও টিকা কমিটির নেতৃবৃন্দ টিকাগুলো গ্রহণ করে জেলা ইপিআই ভবনের কোল্ড স্টোরেজে সংরক্ষণ করে রাখা হয়েছে।

  • লাখাইয়ে লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্টের অভিযান

    লাখাইয়ে লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্টের অভিযান

    হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ও মোড়াকরি বাজার এলাকায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে টহল এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    আজ শুক্রবার (৬ আগস্ট) সেনাবাহিনীর সমন্বয়ে টহল এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    এ সময় লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ অমান্য করায় দন্ডবিধির ১৮৬০ এর বিভিন্ন ধারায় ৪টি মামলায় ০৪ জন ব্যক্তিকে মোট ২৫০০ টাকা জরিমানা করা হয়।

    এসময় উল্লিখিত বাজারসমূহে লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে সবাইকে নির্দেশনা প্রদান করা হয়।

    মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লাখাই, হবিগঞ্জ।

  • নবীগঞ্জে বিধিনিষেধ অমান্য করায় ১১ মামলায় জরিমানা

    নবীগঞ্জে বিধিনিষেধ অমান্য করায় ১১ মামলায় জরিমানা

    সারাদেশের ন্যায় হবিগঞ্জের নবীগঞ্জে লকডাউনের ১৫ তম দিনে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে ১১ টি মামলা ও ৬ হাজার ৪’শ টাকা জরিমানা প্রদান করছেন ভ্রাম্যমাণ আদালত ।

    শুক্রবার (০৬ আগষ্ট) সকাল থেকে দিনব্যাপী নবীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয় ।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনীর একদল সদস্য।

    শুক্রবার সকাল থেকে এ পর্যন্ত সরকারি নির্দেশনা অমান্য করে দোকান পাঠ খোলা রাখার দায়ে ও স্বাস্থ্য বিধি অমান্যকারি ব্যক্তিকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮, ২৬৯ ধারা ও সংক্রমক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী মোট ৬ হাজার ৪’শ টাকা জরিমানা করা হয় এবং ১১ টি মামলা দেয়া হয়েছে ।

    তথ্যটি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ।