Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জের বিশিষ্ট আইনজীবি আজমান আলীর ইন্তেকাল

    হবিগঞ্জের বিশিষ্ট আইনজীবি আজমান আলীর ইন্তেকাল

    হবিগঞ্জের বিশিষ্ট আইনজীবি ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব আজমান আলীর ইন্তেকাল করেছেন।

    সোমবার ভোরে সিলেটের মাউন্ড এ্যাডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫) বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

    সকালে মরহুমের সিলেমা হল রোডস্থ বাস ভবনে লাশ নিয়ে আসলে মরহুমের আত্মীয় স্বজন, সহকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শেষবারের মত তাকে দেখার জন্য ভীড় জমান। এ সময় তার স্বজন, দলীয় নেতাকর্মীসহ দীর্ঘ দিনের সহকর্মী অনেক আইনজীবিরা তার লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন।

    বেলা ২টার দিকে হবিগঞ্জ বার লাইব্রেরী প্রাঙ্গণে মরহুমের ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার বিচারক আইনজীবিসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন। বাদ আছর মরহুমের গ্রামের বাড়ি শহরতলীর জালালাবাদ নোয়াগাওয়ে ২য় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

    মরহুম অ্যাডভোকেট আজমান আলী জাতীয় পার্টির প্রতিষ্ঠার পরই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদেও আদের্শে অনুপ্রানিত হয়ে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টিতে যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন সময় জেলা জাতীয় পার্টি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় কৃষক পার্টির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

    দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করায় সুবাদে দলীয় চেয়ারম্যান এইচএম এরশাদের সাথেও তার সম্পর্ক গড়ে উঠেছিল। সর্বশেষ জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ মরহুম আলী আজমান আলীকে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত করেছিলেন। তিনি হবিগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচন কমিশনারের দায়িত্বও পালন করেছেন।

    জাতীয় পার্টির নেতা অ্যাডভোকেট আজমান আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। এক শোক বার্তায় তিনি বলেন-অ্যাডভোকেট আজমান আলী ছিলেন পল্লীবন্ধু এরশাদের এক আদর্শের সৈনিক ছিলেন। তার মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গেও প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

    এছাড়াও শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সাবেক সদস্য আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক ও কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক শংকর পাল।

  • আজমিরীগঞ্জ বাজারে যানজটের কারণে সর্ব সাধারণের ভোগান্তি

    আজমিরীগঞ্জ বাজারে যানজটের কারণে সর্ব সাধারণের ভোগান্তি

    আজমিরীগঞ্জ থানা রোডস্থ লালমিয়া বাজার, ও পোস্ট অফিসের সামনে প্রায় সময় যানজটের সৃষ্টি দেখা যায়।

    আর এই যানজটের প্রধান কারণ হচ্ছে টমটম,অটোরিকশা, মিশুক, ঠেলা গাড়ি মাঝ রাস্তার মধ্যে পার্কিং করে। অনেক দোকানদাররা বলেন আমাদের দোকান থেকে যে বের হব এমন অবস্থা থাকে না। আর এই প্রেক্ষাপটেই যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে জন সাধারণ ভোগান্তি হয়।

    গতকাল সোমবার দূপুর আনুমানিক ২ ঘটিকায় এই যানজটের সৃষ্টি হয়।আর জন সমাগমের সৃষ্টি হয়ে সবাই একত্রিত,আর সামাজিক দূরত্ব বজায় থাকে না।

    টমটমের অনেক যাত্রীদেরকে দেখা যায় মুখে নেই মাক্স, শুধু পান চর্বনে ব্যস্ত। এই যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা না নিলে ভোগান্তি বাড়বে।

  • হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি বানিয়াচং থানার এমরান হোসেন

    হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি বানিয়াচং থানার এমরান হোসেন

    আকিকুর রহমান রুমনঃ হবিগঞ্জ জেলায় আইনশৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় এবং জেলার ভিতরে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ওসি এমরান হুসেনকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়।

    হবিগঞ্জের নবাগত পুলিশ সুপারের হাত থেকে পুরস্কারটি গ্রহন করেন ওসি এমরান হুসেন।

    ৯ই আগস্ট (সোমবার) দুপুরে হবিগঞ্জ পুলিশ লাইনে অনুষ্ঠিত জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভায় পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে জেলা শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ওসি এমরান হোসেনের হাতে এই সন্মাননা স্নারক তুলে দেওয়া হয়।

    এই সম্মাননা তুলে দেন নবাগত পুলিশ সুপার এসএম মুরাদ আলি।

    এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান, হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মাসুক আলী ও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ওসি ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং অন্যান্য অফিসারবৃন্দ।

    জেলার শ্রেষ্ঠ পুরস্কৃত হয়ে ওসি এমরান হোসেন মিডিয়া কর্মীদের জানান, এই পুরস্কার সকলের প্রচেষ্টায় আমি আমার পেশাগত দায়িত্ব পালনকালে অর্জন করতে সক্ষম হয়েছি। তাই এই পুরস্কারের মালিক আপনারা সবাই যারা আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে সহযোগীতা করে যাচ্ছেন।

    তাই আমি আরো মনে করি, পুলিশ সুপার ও সার্কেল এসপিদয়ের দিক নির্দেশনায় কাজ করে যাওয়ার ফলপ্রসু এটি এবং সারাটি জীবন এভাবেই উনাদের দিক নির্দেশনা মোতাবেক এবং আপনাদের সহযোগীতা নিয়ে বাকিটা জীবনও কাজ করে যাবো। কারন আমি পুলিশের পেশায় এসেছি জনগণের সেবা করার জন্য।

    তাই আমার সর্বোচ্চ চেষ্টা করে সেবা দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি এবং যাবো। আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগীতা নিয়ে এবং আমাদের এমন প্রচেষ্টায় আগামীর প্রজন্মকে একটি সুন্দর সমাজ উপহার দিতে পারব।

    উল্লেখ্য, ওসি এমরান হুসেন ২০২০ইং সনের ৪ঠা মে বৈশ্বিক মহামারী করোনার শুরুতেই বানিয়াচং থানায় যোগদান করেছিলেন। যোগদানের প্রথম দিন থেকেই শুরু করে দীর্ঘ ১৫টি মাসে বানিয়াচং থানার আইনশৃঙ্খলার সুনাম অর্জন করতে শুরু করেন।

    এক প্রকার দাঙ্গা হাঙ্গামা রোধে, দেশীয় অস্ত্র উদ্ধারে, চোর ডাকাত, মাদকসেবীসহ বিভিন্ন অপরাধের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে এক অনন্য নজির স্থাপন করে যাচ্ছেন।

    এছাড়াও ওসি এমরান হুসেন বানিয়াচং থানায় যোগদানের পূর্বে লাখাই থানার অফিসার ইনচার্জ ওসি ও জেলা গোয়েন্দা শাখায় পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

  • জেলা সুজনের নির্বাহী সদস্য নাজির হোসাইনের বিদায় সংবর্ধনা

    জেলা সুজনের নির্বাহী সদস্য নাজির হোসাইনের বিদায় সংবর্ধনা

    সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ জেলা শাখার উদ্দোগে জেলা কমিটির নির্বাহী সদস্য (আজীবন সদস্য) মোঃ নাজির হোসাইন হাসুর বিদেশ গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৯ই অগাস্ট) বিকাল সাড়ে তিন ঘঠিকায় সবুজবাগে নাজির হোসাইনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
    বিদায়ী সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক সুজন- হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ এস এম মহসিন চৌধুরী।

    জেলা সুজনের সাধারন সম্পাদক চৌধুরী মিজবাহ উল বারী লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি আবদুল রাকিব, সাংগঠনিক সম্পাদক মীর দুলাল, হবিগঞ্জ সদর উপজেলা শাখার সহ সভাপতি আবদুল কাদির, যুগ্ন সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোতালিব তালুকদার দুলাল, সাইদুর রহমান, শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুহিন, কামরুল হাসান, বাহুবল উপজেলা শাখার সভাপতি প্রফেসর আব্দুর রব শাহীন, সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সামসুদ্দিন, বিশিষ্ট সাংবাদিক সিদ্দিকুর রহমান মাসুম, লাখাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ।

    হবিগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক হারুনুর রহিম রুপজ, সাংগঠনিক সম্পাদক মহসিন আহমেদ, জেলা সুজনের সদস্য আজিজুল ইসলাম ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব আব্দুল হাসিম। বক্তাগন বিদায়ীর প্রতি আবেগপূর্ন বক্তব্য প্রদান করেন।

    স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সকল উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক গন সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

  • শায়েস্তাগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    শায়েস্তাগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    শায়েস্তাগঞ্জে ৫০ পিছ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ৷

    আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে৷

    সূত্রে জানা যায়, রবিবার রাত ১১ টার দিকে
    শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়নের আলগাপুর গ্রামে অভিযান চালিয়ে
    মোঃ আছব আলীর পুত্র মাদক ব্যবসায়ী মোঃ কাওছার মিয়া (২৬) কে আটক করে৷ এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়৷

    আজ সোমবার দুপুরে আটককৃতকে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলায় আদালতের মাধ্যমে জেলে প্রেরণ হয়৷

  • বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেছেন অধ্যাপক মোঃ ইলিয়াছ বখত চৌধুরী

    বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেছেন অধ্যাপক মোঃ ইলিয়াছ বখত চৌধুরী

    হবিগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেছেন একই কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ ইলিয়াছ বখত চৌধুরী।

    আজ সকালে যোগদানের পর তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

    গতকাল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই দায়িত্ব দেয়া হয়।

    অধ্যাপক মোঃ ইলিয়াছ বখত চৌধুরী ১৯৬৪ খ্রিস্টাব্দে হবিগঞ্জ শহরে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন পূর্ব পাকিস্থান সিভিল সার্ভিসের কর্মকর্তা। পিতার সরকারি চাকুরীর সুবাদে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেন, এবং এর ধারাবাহিকতায় ১৯৮০ খ্রিস্টাব্দে চট্টগ্রাম মিউনিসিপ্যাল হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৮২ খ্রিস্টাব্দে বৃন্দাবন সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করে ১৪ তম বিসিএস এর মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগদান করেন। কর্মজীবনে বিভিন্ন পদে নেত্রকোনা সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থাপনা, বাজেট ও প্রকল্প বাস্তবায়নে প্রশিক্ষণের পাশাপাশি দক্ষিন কোরিয়া থেকে তিনি আইসিটিতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি হবিগঞ্জের স্বনামধন্য নাট্যদল জীবন সংকেত এর কর্মী ছিলেন এবং দীর্ঘ বারো বছর এর সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া রোভার স্কাউট, রোটারী ক্লাব, গ্রীণ স্পোর্টিং ক্লাবসহ অসংখ্য সামাজিক সাংস্কৃতিক সংঘটনের সাথে তিনি জড়িত। অধ্যাপক মোঃ ইলিয়াছ বখত চৌধুরী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। একই সাথে বৃন্দাবন সরকারি কলেজে চলমান সিইডিপি প্রকল্পের প্রধান হিসাবে কলেজের উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখছেন।

    বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ পদটি দীর্ঘ প্রায় দেড় বছর খালি থাকার পর অধ্যাপক মোঃ ইলিয়াছ বখত চৌধুরী অধ্যক্ষ পদে পদায়ন পাওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তাঁরা এই পদায়নের জন্য মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এবং হবিগঞ্জ সদর আসনের মাননীয় এমপি এডভোকেট মোঃ আবু জাহিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

  • বঙ্গমাতার জন্মবার্ষিকীতে জেলা আওয়ামী লীগের খাদ্য বিতরণ

    বঙ্গমাতার জন্মবার্ষিকীতে জেলা আওয়ামী লীগের খাদ্য বিতরণ

    হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিণী ও প্রেরণাদাত্রী মহিয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিশু পরিবারে খাদ্য বিতরণ করা হয়েছে।

    গতকাল রবিবার বাদ জোহর হবিগঞ্জ শহরতলীর বহুলা এলাকায় সরকারি শিশু পরিবারে খাবার বিতরণের আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।

    আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আফীল উদ্দিন, মোঃ সজীব আলী, অ্যাডভোকেট প্রবাল মোদক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, সম্পাদকমন্ডলীর সদস্য অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, মোঃ মিজানুর রহমান শামীম, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, ডাঃ দেবপদ রায়, অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, অ্যাডভোকেট আজিজুর রহমান সজল খান, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা কামাল আজাদ রাসেল, হাবিবুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।

    সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

    পরে শিশু পরিবারের বাসিন্দাদের মাঝে খাদ্য বিতরণ করেন এমপি আবু জাহিরসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।