Category: হবিগঞ্জ

  • শায়েস্তাগঞ্জে সিলেটগামী ট্রেনের নীচে কাটা পড়ে এক নারী মৃত্যু

    শায়েস্তাগঞ্জে সিলেটগামী ট্রেনের নীচে কাটা পড়ে এক নারী মৃত্যু

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিলেটগামী আন্ত নগর ট্রেনের নীচে কাটা পড়ে এক অজ্ঞাত নারী মৃত্যুবরণ করেছেন।

    সোমবার ১৬ আগস্ট বিকাল ৪টায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত নগর ট্রেনের নীচে খোয়াই নদীর উপর কাটা পড়েন এই নারী।

    স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৪টায় অজ্ঞাত এই নারী রেল লাইনের উপর দিয়ে খোয়াই নদী পাড়ি দিতে গেলে সিলেটগামী আন্ত নগর ট্রেনের নীচে কাটা পড়ে যান। অজ্ঞাত এই নারীর বয়স আনুমানিক ৪০ বছর।

    খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

    শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাড়ির অফিসার ইনচার্জ হারুনুর রশীদ জানান, আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি, পরিচয় সনাক্তের চেষ্টা করছি।

  • মানবসেবা’র অক্সিজেন ব্যাংকে বেসরকারি এনজিও সিসিডিএ’র ২ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

    মানবসেবা’র অক্সিজেন ব্যাংকে বেসরকারি এনজিও সিসিডিএ’র ২ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

    মানবসেবা’সামাজিক সংগঠন এর অক্সিজেন ব্যাংকে বেসরকারি এনজিও

    সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ)এর পক্ষ থেকে ২ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে৷
    আজ সোমবার বিকেলে ‘সিসিডিএ’র জোনাল কার্যালয়ে সিসিডিএর উপপরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক ও এরিয়া ম্যানেজার মোঃ সাইদুজ্জামান আনুষ্ঠানিকভাবে
    সিলিন্ডারগুলো ‘মানবসেবার’ সভাপতি ফরহাদ আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফ চৌধুরীর কাছে হস্তান্তর করেন।

    এসময় উপস্হিত ছিলেন মানবসেবার সহসভাপতি এডভোকেট প্রতীম গোপ,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মৃদুল কান্তি রায়,কোষাধ্যক্ষ মিনহাদ আহমেদ চৌধুরী, সিসিডিএর শাখা ব্যবস্হাপক রাজীব চন্দ্র দাস,সহকারী ব্যবস্হাপক মোঃ মোশাররফ হোসেন, সাংস্কৃতিক কর্মী বিবেক দাস প্রমূখ৷

    অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে সি.সি.ডি.এর কর্মকর্তারা মানবিক কর্মকান্ডে ভূমিকা রাখায় ‘মানবসেবা’সামাজিক সংগঠন এর ভূয়সী প্রশংসা করেন৷ এবং ভবিষ্যতেও মানবসেবার পাশে থাকার থাকার আশ্বস্ত করেন৷ এসময় মনবসেবার নেতৃবৃন্দরাও মানবসেবার মানবিক কর্মকান্ডের পাশে এগিয়ে আসায় ‘সিসিডিএ’কে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান৷

  • উপজেলা হাসপাতালের জন্য অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান

    উপজেলা হাসপাতালের জন্য অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান

    হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে অক্সিজেন সমস্যা কেটে গেলেও হবিগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে এখনো অক্সিজেন সমস্যা রয়ে গেছে। তবে এসব সমস্যা সমাধানের জন্য ঢাকাস্থ হবিগঞ্জ ফাউন্ডেশন ও তরফদার ফাউন্ডেশনের উদ্যোগে ৭টি কনসেন্ট্রেটর দেয়া হয়।

    আজ সোমবার (১৬ আগস্ট) হবিগঞ্জের ৭টি উপজেলা হাসপাতালে প্রদানের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে ৭টি অক্সিজেন কনসেন্ট্রেটর হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগে হস্তান্তর করা হয়।

    হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলিছুর রহমান উজ্জল, তরফদার ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা জিয়াউল হাসান তরফদার মাহিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, তরফদার হিয়ারিং সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আরিফুল হাসান তরফদার। সভাপতিত্ব করেন হবিগঞ্জ ফাউন্ডেশন ঢাকার সিনিয়র সহ-সভাপতি শফিকুল বারী আউয়াল প্রমুখ।

  • ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

    ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

    ঢাকা সিলেট মহাসড়কের নসরতপুর নামক স্থানে ট্রাক এবং সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে ৬ জন নিহত হন।

    তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তবে হবিগঞ্জ নিউজকে দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।

    ১৬ আগস্ট সকাল ৭.৩০ মিনিটের সময় সিলেটগামী একটি ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি এই সংঘর্ষ ঘটে।

    খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করছেন।

    শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং ঢাকা সিলেট মহাসড়কের যানচলাচলা স্বাভাবিক রয়েছে।

  • শোক দিবসে জেলা প্রশাসনের যুব ঋণ ও পুরস্কার বিতরণ

    শোক দিবসে জেলা প্রশাসনের যুব ঋণ ও পুরস্কার বিতরণ

    স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে সকাল ১০:৩০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুব ঋণ প্রদান ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    হবিগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব ইশরাত জাহানের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।

    বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন হবিগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলী এবং জেলা পরিষদের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব নূরুল ইসলাম। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী। জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি এবং জেলা শিশু একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী মোট ৬৩ জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবর্গ।

    জাতীয় শোক দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ৩০ জন যুবককে মোট ১৬,৮০,০০০/- টাকা ঋণ প্রদান করা হয়। তাদের মধ্য থেকে ৩ জনের হাতে ঋণের চেক তুলে দেন অতিথিবর্গ।

  • শোক দিবসে আজমিরীগঞ্জে প্রশাসনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

    শোক দিবসে আজমিরীগঞ্জে প্রশাসনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

    আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোক দিবসে শহীদদের প্রতি পুষ্পাঅর্পন ও বিভিন্ন কর্মসুচি পালিত। শ্লোগানে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে। যার যার অবস্হান থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দায়িত্ব পালন করতে সকলের প্রতি আহব্বান জানান ইউএনও সুলতানা সালেহা সুমি।

    তিনি আরো বলেন বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাংলাদেশ ২০৪১ সালে একটি উন্নত রাষ্ট্রে পরিনত হবে। প্রধানমন্ত্রীর এ স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে। আলোচনা সভা শেষে চিত্রাক্ষন প্রতিযোগীতা ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন ও অসহায় বাউল শিল্পীদের আর্থিক সহযোগিতা ও অসহায় পরিবারের মাঝে ত্রান বিতরন করেন।

    রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমির সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান,বিশেষ অথিতি ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার,এসিল্যাল্ড শফিকুল ইসলাম, ওসি নুরুল ইসলাম, পিআইও মোহাম্মদ আলী,এএবিসি সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক আহসান মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা কোহেলি সরকার, প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজা, কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান, সাংবাদিক বি,কে ব্যানার্জী,সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান মিজান,সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক কনৌজ ব্যানার্জী,শিহাব উদ্দিন প্রমূখ।

  • মাধবপুরে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    মাধবপুরে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়।

    রোববার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেছেন উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা আওয়ামীলীগ,মাধবপুর থানা,পৌরসভা,প্রেসক্লাব, পৌর আওয়ামীলীগ,মহিলা আওয়ামীলীগ,হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ,বিভিন্ন সরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান যুবলীগ,কৃষকলীগ,ছাত্রলীগ প্রমূখ।

    সকাল ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শোক দিবসের কর্মসূচি শুরু করেন।

    এ উপলক্ষে দিসবটির শুরুতেই জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।

    এছাড়া সকাল সাড়ে দশটায় ভার্টুয়ালি শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, উপজেলার ১০জন শিল্পীকে আর্থিক সহায়তা প্রদান, জোহর নামাজের পর মসজিদসহ সকল ধর্মীয় উপসানালয়ে দোয়া, মোনাজাত, প্রার্থনা করা হয়। ছাড়াও অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগীতা, হামদ/নাত, চিত্রাংকন, ‘শিক্ষার আলোয় বঙ্গবন্ধু’ শীর্ষক অনলাইন ভিত্তিক আবৃত্তি ও সংঙ্গীতের আয়োজন করা হয়।