Category: হবিগঞ্জ

  • বানিয়াচংয়ে সিএনজি মোটরসাইকেল সংঘর্ষ

    বানিয়াচংয়ে সিএনজি মোটরসাইকেল সংঘর্ষ

    হবিগঞ্জ বানিয়াচং সড়কের সুনারু নামক স্থানে সিএনজির অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংষর্ষে মোটরসাইকেল আরোহী রুবেল মিয়া মারাত্মক আহত হয়েছেন। তার বাড়ী বানিয়াচং যাত্রাপাশা গ্রামে।

    আজ শুক্রবার ২০ আগস্ট দুপুর ১২টার দিকে রুবেল মিয়া হবিগঞ্জ আসার পথে সুনারু নামক স্থানে সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে রুবেল মিয়া গুরুতর আহত হন। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি ধুমড়ে মুছড়ে যায়।

    সূত্রে জানা যায়, আহত রুবেল মিয়া(২৮) মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন, তাছাড়াও শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

  • লাখাইয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

    লাখাইয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

    হবিগঞ্জের লাখাইয়ে ১হাজার ২শত ৬৭পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

    বৃহস্পতিবার ১৯ আগস্ট সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১৯ হবিগঞ্জ ক্যাম্পের এক অভিযানে লাখাই উপজেলার লাখাই ইউনিয়নের আমানুল্লাপুর গ্রামে অভিযান চালায়, এ সময় ১২৫৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লাখাই উপজেলার পূর্ব গ্রামের ওয়ারিছ উদ্দিনের ছেলে গোলাম কিবরিয়া মান্না (৪০) এবং একই এলাকার জানু চৌধুরীর ছেলে লোকমান (৩৪) কে আটক করে র‍্যাব।

    র‍্যাব ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান হবিগঞ্জ নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাছাড়া আটককৃত আসামীদেরকে লাখাই থানার হস্তান্তর করা হয়েছে।

  • আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো অনুসারী ইয়াযীদের প্রশংসা করতে পারে না

    আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো অনুসারী ইয়াযীদের প্রশংসা করতে পারে না

    বাংলাদেশ আনজুমানে আলইসলাহ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন আহমদ বলেন, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন (রা.) এর শাহাদাতবরণ ইসলামের ইতিহাসে এক হৃদয়বিদারক ঘটনা। হুসাইন (রা.) এর শাহাদাতের মধ্য দিয়ে পৃথিবীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করে গেছেন। অপরদিকে ইয়াযীদ এ ন্যাক্কারজনক ঘটনার জন্য ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপিত হয়েছে।

    যুগ যুগ ধরে ইয়াযীদ তিরস্কৃত হয়ে আছে ইতিহাসের পাতায়। ইয়াযীদের উত্তরসূরীরাই ইয়াযীদকে একজন ন্যায়বান শাসক হিসেবে প্রচার করার ঘৃণ্য অপচেষ্টা করছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কোনো আশিকে রাসূল ইয়াযীদের মতো পাপিষ্ঠের প্রশংসা করতে পারে না।

    আজ ১৯ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় হবিগঞ্জ প্রেসক্লাবে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার আয়োজিত পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

    হবিগঞ্জ জেলার সভাপতি মো.ছাদেকুর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সল আমদ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সাজুর পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সহ তথ্য প্রযুক্তি সম্পাদক হাফিজ নাছির উদ্দিন খাঁন
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাজী নজমুল হোসেন , হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি আব্দুল মজিদ পিরুজপুরী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সাবেক অফিস সম্পাদক মাওলানা এ বি এম আল আমিন চৌধুরী,মাওলানা মুস্তাফিজুর রহমান আল আজহারী,
    বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলার সাবেক সফল সভাপতি মাওলানা মুফতি সিরাজুল ইসলাম, আনজুমানে আল ইসলাহ হবিগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ,বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি ইমরান আল ইমন, সহ প্রচার সম্পাদক জুবায়ের আহমদ,সহ প্রচার সম্পাদক শামছুল ইসলাম, সহ অফিস সম্পাদক মির্জা মোজাম্মেল হক,সহ অফিস সম্পাদক মামুনুর রশিদ, প্রশিক্ষণ সম্পাদক আবুল কাশেম খাঁন, হবিগঞ্জ সদর উপজেলার সভাপতি আলমগীর হোসেন,হবিগঞ্জ পৌর শাখার সভাপতি শামিম আহমদ,হবিগঞ্জ পৌর সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ,মাধবপুর উপজেলার সভাপতি এস এম শামীম আহমদ,চুনারুঘাট উপজেলার সভাপতি তাজুল ইসলাম,বাহুবল উপজেলার সভাপতি ফয়সল আহমদ,শায়েস্তাগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক হাফিজ নজরুল হোসেন, শায়েস্তাগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরানুল হক মোল্লা সাংগঠনিক সম্পাদক হাফিজ জামাল হোসাইন ,আজমিরীগঞ্জ উপজেলার সভাপতি মোক্তাছির হোসাইন,সাধারন সম্পাদক মনির হোসাইন, হবিগঞ্জ সদর সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ প্রমুখ।

  • মাধবপুরে উপজেলা নির্বাহী অফিসারের পরিচয়ে টাকা দাবি

    মাধবপুরে উপজেলা নির্বাহী অফিসারের পরিচয়ে টাকা দাবি

    হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের কাছে বিকাশের মাধ্যমে টাকা দাবি করেছে।

    আজ বৃহস্পতিবার ১৯ আগস্ট সন্ধ্যায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মাইনুল ইসলাম তার অফিসিয়াল ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।

    তিনি বলেন, যদি কেউ এরকম কোন ধরণের টাকা বা অন্য কিছু দাবি করে তাহলে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করতে অনুরোধ করেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মাইনুল ইসলাম হবিগঞ্জ নিউজের সাথে আলাপকালে বলেন, ০১৮৬৩ ৯৭৫৬৮২ নাম্বার থেকে একটি প্রতারক চক্র আমার পরিচয় দিয়ে বিভিন্ন শিক্ষকের কাছে ফোন করে।

    ফোন করে বলে যে, আপনাকে ল্যাপটপ দেওয়া হবে, তাই কিছু টাকা বিকাশ করতে হবে। তখন শিক্ষকরা উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান মইনুলকে বিষয়টি আবগত করেন। তবে কোন শিক্ষক টাকা প্রদান করেন নাই।

    এব্যাপারে তিনি আরো বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বাঙালির পরাধীনতার শেকল মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু – এমপি আবু জাহির

    বাঙালির পরাধীনতার শেকল মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু – এমপি আবু জাহির

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দক্ষ রাষ্ট্রনায়ক ও বাঙালি জাতির স্বপ্নের ঠিকানা। বিশ্বে নেতৃত্বের অনন্য নজির সৃষ্টি করেছিলেন তিনি। স্বাধীনতা বিরোধীরা তাঁকে সপরিবারে হত্যার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের আদর্শকে মুছে দিতে চেয়েছিল।

    সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির (বৃহস্পতিবার) শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, অর্থের চেক ও গো খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন।

    তিনি আরও বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার স্বপ্ন দেখেছেন। এরপর স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়ে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। আমাদেরকে এনে দিয়েছেন লাল-সবুজের পতাকা, নিজস্ব ভূখন্ড। বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির পরাধীনতার শেকল মুক্তির মহানায়ক।

    অনুষ্ঠানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ১৮২ জন মানুষের মাঝে ঢেউটিন, সহায়তার চেক ও গো খাদ্য বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৫১ জনকে জনপ্রতি দুই বান করে ঢেউটিন, ৬ হাজার টাকার চেক ও ১৩১ জনকে গো খাদ্য প্রদান করা হয়।

    শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের এডভোকেট আবু জাহির অডিটরিয়ামে আলোচনা ও বিতরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুর হাছান চৌধুরী শাহীন।

    এছাড়া উপস্থিত ছিলেন, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বুলবুল খান, প্রাণিসম্পদ কর্মকর্তা রমাপদ দে, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম।

    উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি আব্দুল মুকিত, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসঞ্জিত চন্দ্র দেব, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান রাসেল, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান বিলাল, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সুমন, কলেজ ছাত্রলীগ সভাপতি জয়নাল সরদার প্রমুখ।

  • মানবসেবা’র অক্সিজেন ব্যাংকে ডাঃ জীবনের কনসেন্ট্রেটর ও সিলিন্ডারসহ বিভিন্ন উপকরণ প্রদান

    মানবসেবা’র অক্সিজেন ব্যাংকে ডাঃ জীবনের কনসেন্ট্রেটর ও সিলিন্ডারসহ বিভিন্ন উপকরণ প্রদান

    বিএনপি’র সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ জেলার কৃতি সন্তান, বিশিষ্ট চিকিৎসক এবং মানবিক মানুষ ডাঃ সাখাওয়াত হাসান জীবন ‘মানবসেবা অক্সিজেন ব্যাংক’ কার্যক্রমে ১টি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন, ১টি অক্সিজেন সিলিন্ডার ফুল সেট, ৪টি পালস্ অক্সিমিটার, ৫টি ডিজিটাল থার্মোমিটার, ৩ সেট বি.পি (ব্লাড প্রেশার পরিমাপক যন্ত্র), ১৩ সেট অক্সিজেন ক্যানোলা, ৫০০ পিস সার্জিক্যাল মাস্ক ইত্যাদি চিকিৎসা উপকরণ সামগ্রী দান করেছেন।

    আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ডাঃ সাখাওয়াত হাসান জীবন উল্লেখিত উপকরণগুলো মানবসেবা সামাজিক সংগঠন হবিগঞ্জ এর সভাপতি এস এম ফরহাদ আহমেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ চৌধুরীর হাতে তুলে দেন।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ এনামুল হক সেলিম , মানবসেবা সামাজিক সংগঠন এর কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ডাঃ নন্দদেব রায় নানু, বিশিষ্ট কবি ও সাহিত্যিক অপু চৌধুরী, মানবসেবা’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মৃদুল কান্তি রায়, কোষাধ্যক্ষ মিনহাদ আহমেদ চৌধুরী, নির্বাহী সদস্য মাধব সরকার, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ। মানবসেবা সামাজিক সংগঠনের চলমান কার্যক্রমে সহায়তা প্রদান করায় ডাঃ সাখাওয়াত হাসান জীবন এঁর প্রতি মানবসেবা সংগঠনের সভাপতি এস এম ফরহাদ আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শরিফ চৌধুরী কৃতজ্ঞতাসহ আন্তরিক ধন্যবাদ জানান। এসময় ডাঃ জীবন মানবসেবা সামাজিক সংগঠন এর মানবিক কর্মযজ্ঞের ভূয়শী প্রশংসা করে ভবিষ্যতেও মানবসেবা সামাজিক সংগঠন এর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

  • সৌদিআরবে সড়ক দূর্ঘটনায় হবিগঞ্জের ৩ জন নিহত।।  আহত ৭

    সৌদিআরবে সড়ক দূর্ঘটনায় হবিগঞ্জের ৩ জন নিহত।। আহত ৭

    আকিকুর রহমান রুমনঃ-

    সৌদি আরবের মাজরা এলাকায় সড়ক দূর্ঘটনায় ৫জন নিহত হয়েছেন।আহত হয়েছেন ৭ জন। গুরুতর আহত ৩জনকে আইসিইউতে রাখা হয়েছে।
    নিহত ও আহতদের সবাই বাংলাদেশী বলে জানা গেছে।

    গতকাল বুধবার রাত বাংলাদেশ টাইম রাত দুইটার দিকে সৌদি আরবে কর্মরত নিহত ও আহত শ্রমিকদের সহকর্মী সূত্র ও আত্মীয়রা জানান,১৭ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সৌদি আরবের তাবুক শহরের মাজরা এলাকায় কৃষিকাজ থেকে ফেরার পথে শ্রমিকদের বহনকারী মাইক্রোবাসটি দূর্ঘটনায় পতিত হয়। দূর্ঘটনার সময় চালক মোবাইলে কথা বলার সময় শ্রমিকদের বহনকারী মাইক্রোবাসটি রাস্তার পাশের পিলারে ধাক্কা খেয়ে দূর্ঘটনাটি ঘটেছে বলে আহত ও বেচে যাওয়া শ্রমিকরা নিশ্চিত করেছেন।

    দূর্ঘটনায় নিহতরা হলেন বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের আবুল হেসেনের পুত্র বাজিদ মিয়া(৪০) একই গ্রামের উস্তার মিয়ার পুত্র আনহার মিয়া (২৪) হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামের সালাউদ্দিন(২৪) আরও ২জন অজ্ঞাতনামা সহ ৫জন দূর্ঘটনাস্থলেই মারা গেছেন।

    অন্যান্য আহতরা হলেন,বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের রফিক মিয়ার পুত্র আব্দুর রউফ(৪৫)একই গ্রামের মাম্মদ আলীর পুত্র শরিফ উদ্দিন (৩৫)বলাকিপুরের দরছ আলীর পুত্র তাইদুল(৩৫)পৈলারকান্দি গ্রামের আব্দুল কুদ্দুছ মিয়ার পুত্র নজরুল(৩২)হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামের রফিক মিয়ার পুত্র খোকন মিয়া(২৫) কুষ্টিয়া জেলার মাইক্রো চলক আকাশ(৩৫) নরসিংদী জেলার সুহেল(৩৫)
    সৌদি পুলিশ নিহত ৫ জনের লাশ উর্দূন রোডের কিং ফাহাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

    এ ব্যাপারে নিহত ও আহতদের পরিবারের লোকজন স্বজনদের লাশ সরকারিভাবে বাংলাদেশে নিয়ে আসা ও আহতদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানিয়েছেন।

    এব্যাপারে হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান জানান, এই ঘটনাটির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বলা হয়েছে নিহত ও আহতদের পরিবারের সাথে যোগাযোগ করে খুঁজ খবর নেওয়ার জন্য বলা হয়েছে।

    এ ব্যাপারে বানিয়াচং উপজেলার ১১ নম্বর মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান আহাদ মিয়া জানান,আহত ও নিহতদের মধ্যে আমার ইউনিয়নের লোক বেশি।আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আহবান জানাই নিহতদের লাশ যেন তাদের স্বজনের হাতে তুলে দেওয়া হয়।
    সাথে সাথে আহতদের যেন উন্নত চিকিৎসার ব্যাবস্থা করা হয়।

    এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন,নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের সুস্থতা কামনা করছি।নিহত ও আহতদের জন্য আমাদের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন তা আমরা করে যাবো।