Category: হবিগঞ্জ

  • চুনারুঘাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

    চুনারুঘাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মায়ের সাথে অভিমান করে পলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী। নিহত কিশোরী বিতি আক্তার চুনারুঘাট পৌরসভার পশ্চিম পাকুড়িয়া গ্রামের ভাড়াটিয়া আব্দুল কাদিরের মেয়ে।

    জানা যায়, ২৪ আগস্ট মঙ্গলবার ভোররাতে কোন এক সময় পরিবারের সকলের অগোচরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে কিশোরী বিতী আক্তার (১১)।সকালে পরিবারের লোকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

    খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ সকাল ১০টার দিকে ভাড়াটিয়া আব্দুল কাদিরের বাসায় গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

    সূত্র আরো জানায়, সোমবার দিবাগত রাতে বিতির মা তাকে বিভিন্ন বিষয় নিয়ে বকাঝকা করেন, ধারণা করা হচ্ছে হয়ত মায়ের সাথে অভিমাণ করে সে আত্মহত্যা করেছে।

    এবিষয়ে হবিগঞ্জ নিউজের পক্ষ থেকে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী আশরাফের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘঠনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি।

  • মাধবপুরে কৃষি বিভাগের মাঠ দিবস ও পার্চিং উৎসব

    মাধবপুরে কৃষি বিভাগের মাঠ দিবস ও পার্চিং উৎসব

    হবিগঞ্জের মাধবপুরে কৃষি বিভাগের আয়োজনে মাঠ দিবস ও ধান কাটা উৎসব পালন করা হয়। এসময় আউশ ধান কাটার পাশাপাশি কৃষকদের সাথে নিয়ে পার্চিং উৎসব করা হয়।

    আজ ২৪ আগস্ট মঙ্গলবার হবিগঞ্জের মাধাবপুর উপজেলায় ধান কাটা এবং মাঠ দিবসের আয়োজন করা হয়। ধান কাটা এবং উৎসবে কৃষকের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

    উপ-পরিচালক কৃষিবিদ মোঃ তমিজ উদ্দিন খান হবিগঞ্জ নিউজকে জানান, সময়মত ধান কাটা এবং কৃষকের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে আমাদের এই উৎসবের আয়োজন।

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোঃ মজিবুর রহমান, উপ-পরিচালক হবিগঞ্জ কৃষিবিদ মোঃ তমিজ উদ্দিন খান, মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ মিয়া প্রমুখ।

  • বানিয়াচংয়ে ৬ বছরের শিশু ধর্ষণকারী অলিম গ্রেফতার

    বানিয়াচংয়ে ৬ বছরের শিশু ধর্ষণকারী অলিম গ্রেফতার

    বানিয়াচং উপজেলার ৪নং ইউনিয়নের অন্তর্গত যাত্রাপাশা গ্রামের ৬ বছরের শিশুকে একই গ্রামের পাশাপাশি ঘরের বাসিন্দা মোতাহের মিয়ার ছেলে অলিম মিয়া (১৭) ধর্ষণ করে পালিয়ে যায়।

    এ বিষয়ে সবার আগে হবিগঞ্জ নিউজের একটি টিম ২১ আগস্ট রাতে হাসপাতালে গিয়ে বিস্তারিত জেনে রাত ১২.৫৩ মিনিটে একটি প্রতিবেদন প্রকাশ করে। (এখানে দেখুন)

    মামলার একমাত্র ধর্ষক আসামী অলিম মিয়া (১৭) ঘটনার পরপরই পলাতক ছিল। ঘটনার গুরুত্ব অনুধাবন করে পুলিশ সুপার দিক নিদের্শনায় ও অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেলের তদারকিতে অফিসার ইনচার্জ বানিয়াচং থানার নেতৃত্বে বানিয়াচং পুলিশ টীম সর্বোচ্চ প্রযুক্তিগত সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং নিরলসভাবে কাজ করে ২৪ ঘন্টার মধ্যেই একমাত্র ধর্ষককে আজমিরীগঞ্জ থানাধীন জলসুখা বিরাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়।

    আজ মঙ্গলবার ২৪ আগস্ট হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার এস এম মুরাদ আলী।

    এস এম মুরাদ আলী আরো জানান, উক্ত সময় ধর্ষকের পরিবারের অন্যান্য লোকজন পার্শ্ববর্তী মন্দরী সাকিনে একটি বউভাত অনুষ্ঠানে ছিল এবং ভিকটিমের মা বাসন মাজার জন্য পুকুরঘাটে গেলে ধর্ষক ভিকটিমকে ফুসলাইয়া তাহার ঘরে নিয়ে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে। ভিকটিমের শোর চিৎকার শুনে ভিকটিমের মাতা ও ভাই আন্নর শাহ (৮) ভিকটিমকে আসামীর ঘর হতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

    উক্ত ঘটনার সময় ভিকটিমের যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল এবং তার পরনের কাপর-চোপড় রক্তাক্ত ছিল। ভিকটিমের পিতা রিকশা চালক মোঃ দিলবর শাহা ঘটনা শুনে বাহির থেকে এসে ভিকটিমকে চিকিৎস্যার জন্য দ্রুত বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎস্যার জন্য ভিকটিমকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রেফার্ড করেন।

    ঘটনায় ভিকটিমের পিতার অভিযোগের প্রেক্ষিতে বানিয়াচং থানার মামলা নং-১০, তারিখ-২২/০৮/২১ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) রুজু হয়েছে।

    পুলিশ সুপার এস এম মুরাদ আলি হবিগঞ্জ সদর হাসপাতালে স্ব-শরীরে উপস্থিত হয়ে শিশু ভিকটিমের শারীরিক সুস্থতার খোঁজখবর নেন এবং ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।

    আসামী গ্রেপ্তারের ফলে ভিকটিমের পরিবারসহ এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্থি ফিরে আসে। তদন্তকারী অফিসার ইতোমধ্যে ভিকটিমের পরনে থাকা রক্তমাখা কাপড়-চোপড়সহ অন্যান্য আলামত জব্দ করেছেন।

    শিশু ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং ভিকটিম বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দী দিয়েছেন।

    গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে এবং সে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে প্রাথমিকভাবে স্বীকারও করেছে। গ্রেফতারী অভিযানে স্থানীয় লোকজন পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করে। উক্ত মামলার সুষ্ঠ তদন্ত দ্রুত সমাপ্ত করে পুলিশ রিপোর্ট আদালতে দাখিলের মাধ্যমে আসামীর দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা হবে বলে জানান পুলিশ সুপার এস এম মুরাদ আলী।

  • হবিগঞ্জের রাজিউড়ায় বাবার শোকে  ছেলের মৃত্যু

    হবিগঞ্জের রাজিউড়ায় বাবার শোকে ছেলের মৃত্যু

    রাহিম আহমেদঃ

    হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এর একটি বেসরকারি হাসপাতালে মারা যান হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের মথুরাপুর গ্রামের গোলাম কিবরিয়া ওরফে দিলু মাষ্টার। বাবার মৃত্যুর শোকে চার ঘন্টার ব্যবধানে ছেলে মোঃ রুবেল মিয়াও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

    রবিবার দিবাগত রাত সাড়ে ১০ টায় মারা যান বাবা ও একই রাত আড়াটায় মৃত্যু বরণ করেন ছেলে রুবল মিয়া। এই সংবাদটি জানাজানি হলে এলাকায় জুড়ে নেমে আসে শোকের ছায়া।

    স্থানীয় সূত্রে জানা যায়, দিলু মাষ্টার হৃদরোগে আক্রান্ত হলে ছেলে রুবেল মিয়া পিতাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। সেখানে রবিবার দিবাগত রাত আড়াইটায় মারা গেলে এম্বুলেন্স করে পিতার লাশ বাড়ীতে নিয়ে আসেন ছেলে রুবেল মিয়া। বাড়ীতে আসার পর অতিশোকে কান্নাকাটি করতে করতে চার ঘন্টা পর তিনিও অজ্ঞান হয়ে যান। দীর্ঘক্ষণ পরেও আর জ্ঞান ফিরেনি, তাকে নিয়ে যাওয়া হয় হবিগঞ্জ সদর হাসপাতালে। ততক্ষণে ছেলে রুবেল মিয়া চলে যান না ফেরার দেশে।

    রাজিউড়া গ্রামের ইকবাল আহমেদ বলেন, দিলু স্যার ভাদগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে দীর্ঘদিন সুনামের সহিত শিক্ষকতা করেছেন। ছোট বেলায় প্রাইভেট পড়েছি স্যারের কাছে। তিনি খুব ভালো মানুষ ছিলেন। এক কথায় সাদা মনের মানুষ।

    স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুল ইসলাম ফজল বলেন, দিলু মাষ্টার দীর্ঘদিন যাবত শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিলেন। বর্তমানে তিনি অবসরে বাড়ীতেই ছিলেন। তার ছেলে মোঃ রুবেল মিয়া গ্রাম্য চিকিৎসক হিসেবে উচাইল বাজারে একটি ঔষুধের দোকান আছে।

  • ভরপুর্নী  মাদ্রাসার গাছ কাটা ও ঘর ভাংচুরের অভিযোগে ইউএনও ঘটনাস্থল পরিদর্শন

    ভরপুর্নী মাদ্রাসার গাছ কাটা ও ঘর ভাংচুরের অভিযোগে ইউএনও ঘটনাস্থল পরিদর্শন

    লাখাই উপজেলায় ভরপূর্নী দাখিল মাদ্রাসার প্রায় অর্ধশত গাছ কর্তন ও একটি আধা পাকা ভবন নিয়ম বহির্ভূতভাবে ভেঙে ফেলার অভিযোগে সোমবার ২৩ আগস্ট লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    গাছ ও ভবনটির জায়গা ওয়াকফকৃত সম্পত্তি হওয়ায় এ নিয়ে ভরপুর্নী গ্রামবাসীর পক্ষে মাওলানা মোঃ মিজানুর রহমান ও আরো বিশ জন ব্যাক্তি বাদী হয়ে লাখাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    জানা যায়, কিছুদিন আগে ভরপুর্নী গ্রামের বাসিন্দা মৃত আব্দুস শহীদের পুত্র মিয়া মোঃ আবদুল আমিন নামে এক ব্যক্তি কিছু লোক নিয়ে গাছগুলি কেটে নেন। এ সময় মাদ্রাসাটির একটি আধা পাকা ভবন ভেঙে ফেলেন তারা। অভিযোগ আছে তার ব্যক্তিগত স্বার্থ রক্ষার্থে যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করে এ কাজ করেন।

    সরকারী নিয়মানুযায়ী ওয়াকফকৃত সম্পত্তির গাছ কর্তন কিংবা ভবন নির্মাণ ভাঙ্গা কিংবা অপসারণসহ যে কোন কাজ করতে ওয়াকফ প্রশাসক বরাবর এ বিষয়ের প্রস্তাব করতে হয়।

    এ ব্যাপারে, মোঃ আব্দুল আমিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি মাদ্রাসা কমিটির সাধারন সম্পাদক হিসেবে এলাকাবাসীর মতামত নিয়ে জনচলাচলের রাস্তার জন্য গাছ কেটেছেন।

    এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সাথে আলাপকালে তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি আমি সরেজমিনে পরিদর্শন করেছি। এ নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহন করা হবে।

  • মাধবপুরে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

    মাধবপুরে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

    হবিগঞ্জের মাধবপুর পৌরসভার গুমুটিয়া গ্রামে রহস্যজনক মৃত্যু এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

    সোমবার ২৩ আগস্ট সকালে পিন্টু রায় (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

    স্বজনরা জানান, অসুস্থ অবস্থায় পিন্টু রায়কে গতকাল রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, পরে তারা লাশ বাড়ি নিয়ে বাড়ী চলে যায়।

    এদিকে পিন্টু রায়ের স্ত্রী অনামিকা রায় বাবার বাড়ি নারায়ণগঞ্জ থেকে স্বামীর মৃত্যুর খবর পেয়ে মরদেহ দেখতে এসে তার সন্দেহ হয়। তিনি বিষয়টি মাধবপুর থানা পুলিশকে অবগত করেন।

    খবর পেয়ে মাধবপুর থানার এসআই ফজলে রাব্বী ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

    এবিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক হবিগঞ্জ নিউজকে জানান, ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ আমরা জানতে পারবো।

  • ডাক্তার ও নার্সদের সেবার মানসিকতা থাকা জরুরী – শাহনওয়াজ এমপি

    ডাক্তার ও নার্সদের সেবার মানসিকতা থাকা জরুরী – শাহনওয়াজ এমপি

    হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার ২৩ আগস্ট সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এসভার আয়োজন করা হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল- নবীগঞ্জ আসনের সংসদ সদস্য ও হাসাপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজী মোহাম্মদ শাহনওয়াজ।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে দিতে শেখ হাসিনার সরকার বিভিন্ন মেগা পরিকল্পনা গ্রহণ করেছেন। আর সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য ডাক্তারদের ভুমিকা অপরিসীম।”

    “তাই হাসপাতালসহ সকল পর্যায়ে ডাক্তার ও নার্সদেরকে সেবার মন মানসিকতা থাকা জরুরী, এতে করে দুনিয়া আখেরাতে সর্বক্ষেত্রে কল্যাণ বয়ে আনবে।”

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বাবুল কুৃমার দাসের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা পাল, ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই প্রমুখ।

    সভা শেষে সংসদ সদস্য মুক্তিযোদ্ধাদের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরন করেন।