Category: হবিগঞ্জ

  • লাখাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

    লাখাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

    ‘বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় আজ শনিবার (২৮ আগষ্ট) থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী ‘জাতীয় মৎস্য সপ্তাহ – ২০২১’ উদযাপন চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

    মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তর নানা কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সহকারী মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তরফদার, লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলী নোয়াজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, সাংগঠনিক সম্পাদক সুমন আহাম্মদ, লাখাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান ইমরান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাংবাদিক ফোরামের সভাপতি সুশীল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিল্লাল আহাম্মদসহ প্রমুখ।

    মৎস্য সপ্তাহব্যাপী উপজেলায় মাইকিং, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা, মৎস্য খাতে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মাছ অবমুক্ত করা, মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান, মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষীদের মৎস্য চাষ বিষয়ে নিবিড় পরামর্শ প্রদান, চাষীদের মাঝে মৎস্য চাষের উপকরণ বিতরণ প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে মৎস্য কর্মকর্তা ইদ্রিস তরফদার জানান।

  • নিয়ন্ত্রণ হারিয়ে হবিগঞ্জ বিরতিহীন বাস খাদে

    নিয়ন্ত্রণ হারিয়ে হবিগঞ্জ বিরতিহীন বাস খাদে

    মোরশেদ আলম ঃ  হবিগঞ্জ সিলেট বিরতিহীন একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় বেশ কয়েকজন আহত হন, আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।

    আজ শনিবার ২৮ আগস্ট দুপুর দেড় ঘঠিকার সিলেট থেকে হবিগঞ্জ এর উদ্দেশ্যে আসা হবিগঞ্জ-সিলেট বিরতিহীনের একটি বাস এদূর্ঘটনার শিকার হয়।

    প্রতক্ষ্যদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর টোলবক্স নামক স্থানে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়, এ সময় বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।

    দূর্ঘটনায় গাড়ীর সামনের গ্লাস ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই গাড়ির চালক পালিয়ে যায়।

  • বানিয়াচংয়ে সংঘর্ষে নিহত ১জন আহত ৪

    বানিয়াচংয়ে সংঘর্ষে নিহত ১জন আহত ৪

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১জন, এঘঠনায় আরো ৪জন আহত হয়েছেন। গুরুতর আহত মিনা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    আজ শনিবার ২৮ আগস্ট হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের পুকড়া গ্রামে সকাল সাড়ে১০টায় এ সংঘর্ষের ঘঠনা ঘঠে।

    স্থানীয় সূত্র এবং আহত মাজেদ আলী জানান, পূর্ব শত্রতার জের ধরে মন্নর আলি এবং বারীক আলীর নেতৃত্বে একদল লোক সকাল সাড়ে ১০টায় মাজেদ আলীর ঘরে এসে হামলা চালায়। এসময় হামলার বাধা দিতে গেলে মাজেদ আলী (৬৫) তার স্ত্রী মিনা বেগম (৫৫) ছেলে ইমন মিয়া (২০) ইউনুস মিয়া (২২) এবং মাজেদ আলীর মা আয়মনা বেগম (৯০) কে গুরুতর আহত করে প্রতিপক্ষ মন্নর আলীর লোকজন।

    গুরুতর আহত ইউনুস মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। টেটা বিদ্ধ মিনা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    উল্লেখ্য যে, এক সপ্তাহের ব্যবধানে বানিয়াচংয়ে ২টি হত্যা কান্ডসহ ১টি শিশু যৌন নির্যাতনের ঘটনা ঘঠেছে।

  • মাধবপুরে ট্রাকের সংঘর্ষে চালক নিহত

    মাধবপুরে ট্রাকের সংঘর্ষে চালক নিহত

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার ডাক্তার বাড়ী গেইটের কাছে ট্রাকের সংঘর্ষে ১জন নিহত হয়েছেন, এঘঠনায় আরো ১জন আহত হয়েছেন।

    নিহত ব্যক্তির বাড়ী ঢাকার ডেমরা এলাকায়, তবে তার নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একদল সদস্য তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন।

    শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার ডাক্তার বাড়ী গেইটের কাছে এ সংঘর্ষে ঘঠে।

    ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে ২টি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল, হঠাৎ সামনের ট্রাকের একটি চাকা ফেটে গেলে পিছনে থাকা ১১-৫৭২৬ ট্রাকটি সজোরে এসে ধাক্কা দেয়, এতে চালক ও হেলপার গুরুতর আহত হয়।

    আহতদেরকে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একদল সদস্য উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। আহত হেলপার ইমরানের বাড়ী বরিশালে। তবে চালকের নাম তাৎক্ষণিক জানা যায়নি। রাত সাড়ে ১২টার দিকে ট্রাকের চালক মারা যান।

    এদিকে শনিবার বেলা ১টা পর্যন্ত দেখা যায়, নিহত চালকের লাশ হাসপাতালের মেঝেতে অজ্ঞাত হিসেবে পড়ে আছে।

    শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস অফিসে হবিগঞ্জ নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তারা জানান, নিহত চালকের মোবাইল থেকে তার স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে, তারা লাশ গ্রহণের জন্য রওয়ানা হয়েছেন।

  • নবীগঞ্জ সরকারী কলেজের আড়াই কোটি টাকা গায়েব

    নবীগঞ্জ সরকারী কলেজের আড়াই কোটি টাকা গায়েব

    শাহরিয়ার আহমেদ শাওনঃ নবীগঞ্জ সরকারী কলেজের আড়াই কোটি টাকার হিসাব নেই। এ যেন মগের মুল্লুক। শিক্ষার্থীদের টাকা লেনদেনকারী দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রতি যাচ্ছে টাকা আত্মসাতের অভিযোগ। এনিয়ে তদন্তে নেমেছে প্রশাসন।

    এ ঘটনায় নবীগঞ্জ উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সুশীল সমাজে দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া।

    প্রায় ২ বছরের অধিক সময় ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন মোঃ সফর আলী। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসারপর থেকে নানা অনিয়ম দুর্নীতিতে জর্জরিত হয়েছে কলেজ। শিক্ষার্থীদের পরিক্ষার ফি অতিরিক্ত বেতন আদায়সহ গুরুতর অভিযোগ রয়েছে মোঃ সফর আলীর বিরুদ্ধে।

    এদিকে সাম্প্রতি এইচএসি পরিক্ষার্থীদের শিওরক্যাশের মাধ্যমে টাকা পরিশোধ করলে টাকার পরিমাণ হিসাব করে অনুসন্ধানের ভিত্তিতে এবং শিক্ষার্থীদের অভিযোগ এর প্রেক্ষিতে তদন্তে নেমে আড়াই কোটি টাকার হিসাব গরমিল পায় উপজেলা প্রশাসন।

    এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

    নাম প্রকাশে অনিচ্ছুক নবীগঞ্জ সরকারি কলেজের প্রবীন এক কর্মচারী বলেন, কলেজ ফান্ডে টাকা না থাকার কারণে বিগত ৮ মাস ধরে বেতন পাচ্ছেন না। দীর্ঘ ৩০ বছরের চাকুরীর জীবনে এমনটি ঘটেনি। পরিবার নিয়ে দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে।

    অভিযোগ রয়েছে কলেজ এর কম্পিউটার অপারেটার নয়ন মণির মাধ্যমে শিওরক্যাশের নামে শিক্ষার্থীদের পরিক্ষার ফি ও বেতনের টাকা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সফর আলীসহ আরো দুই তিনজন শিক্ষকের যোগসাজেশে নিজেরা ভাগ বটোয়ারায় লিপ্ত ছিলেন।

    প্রভাবশালী এসব শিক্ষকদের ইশারায় চলতো সকল কাজ। অন্যান্য শিক্ষক কর্মচারীরা তাদের কাছে ছিলেন অসহায়। ভয়ে কেউ কোনো কিছু বলার সাহস পেতেন না। এসব কথা বলছিলেন নিজ চোখে দেখা কলেজ এর এক কর্মচারী।

    এব্যাপারে জানতে চাইলে নবীগঞ্জ সরকারী কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সফর আলী বলেন, কলেজ এর পক্ষ থেকে আমরা কয়েকজন শিক্ষক দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছি। তারা বিষয়টি তদন্ত করছে। আড়াই কোটি টাকা গায়েব কী না? এমন প্রশ্নের জবাবে কথা বলতে নারাজ তিনি।

    এব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং তদন্ত কমিটির প্রধান উত্তম কুমার দাশ বলেন, আড়াই কোটি টাকার বিষয়টি আমরা তদন্ত করেছি। তদন্ত প্রতিবেদনের মাধ্যমেই বিস্তারিত জানানো হবে।

    তদন্ত প্রতিবেদন প্রকাশের বিষয়ে জানতে চাইলে উত্তম কুমার বলেন খুবই দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন আপনারা পেয়ে যাবেন।

  • রামপুর ইউনিয়ন অফিসের সামনে প্রবাসীর দুই হাত কেটে নিয়েছে প্রতিপক্ষরা

    রামপুর ইউনিয়ন অফিসের সামনে প্রবাসীর দুই হাত কেটে নিয়েছে প্রতিপক্ষরা

    হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের রজবপুর গ্রামের প্রবাসী সোহেল মিয়ার হাতকাটার রেশ কাটতে না কাটতে আল আমিন (৪০) নামে আরেক প্রবাসীর দুই হাত কেটে নিয়েছে একদল দুবর্ত্ত।

    গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে আশংকাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। (২৬ আগষ্ট) বৃহস্পতিবার দুপুর ১২টায় রামপুর ইউনিয়ন অফিসের সামনে এ ঘটনা ঘটে।

    এক সপ্তাহের ব্যবধানে আরেকটি ঘটনায় প্রবাসীদের মাঝে আতংক বিরাজ করছে।

    জানা যায়, বাগজুর গ্রামের সেলিম মিয়ার পুত্র আল আমিন ওই সময় ইউনিয়ন অফিসের সামন দিয়ে রামপুর যাবার পথে ঝিটকা গ্রামের একদল লোক তাকে আটক করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দুই হাত কর্তন করে ফেলে। লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

  • ১০৫ পিছ ইয়াবাসহ শহরের উমেদনগর থেকে মাদক ব্যবসায়ীকে আটক

    ১০৫ পিছ ইয়াবাসহ শহরের উমেদনগর থেকে মাদক ব্যবসায়ীকে আটক

    হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকা থেকে হানিফ মিয়া (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    (২৬ আগষ্ট) বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম ও সহকারী পরিদর্শন রতন গোস্বামীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    এসময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত রবি মিয়ার পুত্র।

    তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

    মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায়, সে অনেক দিন ধরেই মাদক বিক্রি করে আসছিল।