Category: হবিগঞ্জ

  • সিলেট বিভাগে আবারো উর্ধোমুখী করোনা ভাইরাস

    সিলেট বিভাগে আবারো উর্ধোমুখী করোনা ভাইরাস

    সিলেট বিভাগে আবারও করোনাভাইরাস শনাক্তের হার ২০ শতাংশের ওপরে উঠেছে। দু’তিনদিন নিম্নগামী থাকার পর এই বিভাগে করোনা শনাক্তের হারে ঊর্ধ্বগতি হচ্ছিল।

    সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভাগে করোনা শনাক্তের হার ২০ দশমিক ৭৭ শতাংশ।

    সর্বশেষ ২০ আগস্ট শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৯২ শতাংশ। এরপর তা কমে ১৪-১৫ শতাংশের কাছাকাছি নামে।

    সোমবার বিভাগে করোনায় আরও ৭ জন মারা গেছেন। সবমিলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৫৯ জন।

    গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ জেলায় করোনা শনাক্তের হার সর্বোচ্চ ২৭ দশমিক ৩৭ শতাংশ।

    এই সময়ে মৌলভীবাজার জেলায় করোনা শনাক্তের হার ২০ দশমিক ৭৪ শতাংশ।

    এছাড়া সিলেট জেলায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৫৩ শতাংশ এবং সুনামগঞ্জ জেলায় ১০ দশমিক ৭১ শতাংশ।

    সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এতথ্য জানানো হয়।

  • নোয়াপাড়ায় সেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

    নোয়াপাড়ায় সেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

    নিজেদের টাকায় এবং সেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলা ৯নং নোয়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শেষ সীমানা শাহপুর- মনিপুর, এক্তিয়ারপুর গ্রামের রাস্তা।

    কয়েকটি গ্রামের প্রধান চলাচল অযোগ্য এই রাস্তাটির সংস্কার কাজ করতে যুবকদের সাথে সহযোগিতা করেছেন সৌদি প্রবাসী মোঃ জিয়াউর রহমান ।

    ১০নং ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জিয়াউর রহমান জিয়া জানান, যদিও এই রাস্তা নোয়াপাড়া ইউনিয়নের আওতায় তবুও এই রাস্তাটি আমাদের গ্রামের প্রধান এই রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অযোগ্য। মনিপুর গ্রাম ছাড়াও এক্তিয়ারপুর,সাতপাড়িয়া সহ আশ পাশের লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। রাস্তাটি কর্দমাক্ত হওয়াতে হাটবাজার, স্কুল কলেজ, হাসপাতাল ও জমি চাষের জন্য হাওরে যাতায়াতে কষ্ট করেন এলাকাবাসী।

    বিষয়টি ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারের দৃষ্টিগোচর করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে রাস্তার অটু চালকদের উদ্যোগে রাস্তাটি সংস্কার করে চলাচল উপযোগী করা হয়।

    নাম বলতে অনিচ্ছুক মনিপুর গ্রামের এক কৃষক বলেন, আমাদের কে প্রতিদিন এই রাস্তা দিয়ে উৎপাদিত সবজি নিয়ে শাহপুর-রতনপুর কাচামালের আড়ং যেতে হয়। এতোদিন খুব কষ্ট করে আসতাম। আজকে রাস্তায় কাজ করার ফলে আসতে কোন সমস্যা হয়নি। আমার পক্ষ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জিয়াউর রহমান জিয়া ও ডাইভার ভাইদের ধন্যবাদ জানাই এই রাস্তার কাজ করে দেওয়ার জন্য।

    নাট্য অভিনেতা এম,এ আবুল কালাম বলেন, শাহপুর বাজারে প্রয়োজনীয় দরকার থাকার পরও আসতে পারি না, শুধু মাত্র এই রাস্তায় কাদা থাকার কারণে।

    আমাদের জিয়াউর রহমান জিয়া ভাই এই রাস্তার কাজ করায় আমাদের এক্তিয়ারপুর গ্রাম সহ আশ পাশের মানুষের এই রাস্তা দিয়ে আসার উপযোগি হয়েছে। আমার পক্ষ থেকে জিয়া ভাইকে ধন্যবাদ জানাই।

    শাহপুরের টমটম ডাইভার মোঃ জালাল মিয়া বলেন, ঢাকা- সিলেট এশিয়া মহাসড়ক স্টপিজ মোড় শাহপুর নতুন বাজার থেকে যাত্রী নিয়ে আমাদের আসতে হয় এক্তিয়ারপুর সিএনজি’টমটম স্টপিজ মোড়ে,কিন্তু এই পর্যন্ত রাস্তায় কাদা থাকার কারেণ খুব র্দুভোগ পোহাতে হতো আমাদের। আজ রাস্তার সংস্কার কাজ করা দেখে খুব ভালো লেগেছে ।

    আমাদের ডাইভার ভাইদের সাথে মোঃ জিয়াউর রহমান জিয়া ভাই সহ যাদের মাধ্যমে রাস্তার সংস্কার কাজ করা হয়েছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ।

    রাস্তা সংস্কারকাজর সহযোগিতা করেছেন এক্তিয়ারপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি মোঃ আলাই মিয়া সরদার। ছাতিয়াইন ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ করম আলী ” ১০নং ছাতিয়াইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জিয়াউর রহমান জিয়া, মোঃ বেনু মিয়া, নাট্য অভিনেতা মোঃ এম,এ আবুল কালাম,  মোঃ ফায়েজ মিয়া সহ প্রমুখ।

  • লাখাইয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা

    লাখাইয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা

    লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৩০শে অগাস্ট) উপজেলার ৬ নং বুল্লা ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত সভা বুল্লা ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল কালামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রহমান এর সঞ্চালনায় অনুষ্টিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক আহমেদ, জেলা কৃৃষক লীগের সাধারন সম্পাদক ও বুল্লা ইউ/পি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট মাহফুজ মিয়া, মোঃ জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট খোকন চন্দ্র গোপ সৌরভ।
    শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ আব্দুল কাদির, গীতা পাঠ করেন সুভাস চন্দ্র গোপ।

    বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান আজনু, সাবেক আওয়ামীলীগ নেতা ও লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মাস্টার, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হাফিজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সুমন আহমেদ বিজয়, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ ভেলু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া, কৃষক লীগের সভাপতি শাহীনুর রহমান প্রমুখ।

    সভায় বক্তাগন বঙ্গবন্ধুর হত্যাকারীদের যারা এখনও পলাতক রয়েছেন তাদের দ্রুত গ্রেফতার করে রায় কার্যকর করার দাবী জানান। শোককে শক্তিতে পরিনত করে দেশকে এগিয় নিতে হবে।বঙ্গবন্ধু কন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় দেশের প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।

  • কনসেনট্রেটর মাধ্যমে মানবসেবার ফ্রি-অক্সিজেন সার্ভিস চালু

    কনসেনট্রেটর মাধ্যমে মানবসেবার ফ্রি-অক্সিজেন সার্ভিস চালু

    গতকাল রবিবার সন্ধ্যা থেকে ‘মানবসেবা অক্সিজেন ব্যাংক’ কার্যালয়ে নন-কোভিড রোগীদের জন্য অক্সিজেন কনসেনট্রেটরের মাধ্যমে ফ্রি-অক্সিজেন সেবা চালু হয়েছে।

    হবিগঞ্জের নন-কোভিট শ্বাসকষ্ট জনিত রোগীরা যেকোনো সময় মানবসেবা সামাজিক সংগঠন কার্যালয়ে এসে ফ্রি-অক্সিজেন সেবা গ্রহণ করতে পারবে। পাশাপাশি মানবসেবা অক্সিজেন ব্যাংকের সিলিণ্ডার সার্ভিস অনির্দিষ্টকাল পর্যন্ত চালু থাকবে।

    কনসেনট্রেটর অক্সিজেন সার্ভিস উদ্বোধন করেন সংগঠনের সভাপতি এস এম ফরহাদ আহমেদ চৌধুরী।

    এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শরীফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মৃদুল কান্তি রায়, কোষাধ্যক্ষ মিনহাদ আহমেদ চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ডাঃ নন্দদেব রায় নানু, প্রমূখ।

  • লোকড়ায় দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করলেন এমপি আবু জাহির

    লোকড়ায় দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করলেন এমপি আবু জাহির

    হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া গ্রামে দুইপক্ষের মধ্যে চলমান দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করে দিয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এতে রক্তক্ষয়ী ঘটনা থেকে রক্ষা পেল লোকড়া গ্রামবাসী।

    শনিবার স্থানীয় বামকান্দি বাজারে এমপি আবু জাহির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সালিশ বৈঠকে বিরোধটি নিষ্পত্তি করা হয়। এতে ‘বার’ পঞ্চায়েতের সকল পর্যায়ের মুরুব্বীয়ান ও জনপ্রতিনিধিগণসহ এলাকাবাসী স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।

    জানা গেছে, জালাল মিয়া ও তার লোকজনের সঙ্গে লোকড়া গ্রামবাসীর জমি সংক্রান্ত বিরোধ ছিল। এতে দুইপক্ষে টানটান উত্তেজনা বিরাজ করছিল।

    এই পরিস্থিতি থেকে গ্রামবাসীকে উত্তোরণের স্বার্থে দুইপক্ষের লোকজনকে একে অন্যের সঙ্গে মিলিয়ে দিয়ে হাস্যোজ্জ্বল পরিস্থিতি সৃষ্টির মধ্য দিয়ে সম্মানজনকভাবে বিরোধটি নিষ্পত্তি করেন এমপি আবু জাহির।

    এ সময় তিনি উপস্থিত দুইপক্ষসহ এলাকাবাসী যেন ভবিষ্যতে একে অন্যের মধ্যে ভুল বুঝাবুঝিকে বড় বিরোধে রূপান্তরিত না করেন সে বিষয়ে সকলকে সজাগ থাকার জন্য অনুরোধ জানান।

    এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জের পশ্চিম অঞ্চলে সামাজিকভাবে বিরোধ নিষ্পত্তির একটি ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যের ধারা রক্ষার স্বার্থে সকলকে অপ্রীতিকর ঘটনা থেকে দূরে থাকতে হবে। তাহলে এলাকায় মামলা-মোকদ্দমা কমার পাশাপাশি শান্তি শৃঙ্খলা বজায় থাকবে।

    স্থানীয়রা জানান, দুইটিপক্ষের মধ্যে এই বিরোধে লোকড়া গ্রামে অশান্তি বিরাজ করছিল। এমপি আবু জাহির এর মাধ্যমে বিরোধটি সম্মানজনকভাবে সমাধাণ হওয়ায় গ্রামবাসীর মাঝে স্বস্তি ফিরেছে। তারা এমপি আবু জাহির এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

    সালিশে অ্যাডভোকেট আফীল উদ্দিনের নেতৃত্বে আরও দুইজন আইনজীবী ও লোকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রইছ মিয়া চৌধুরী, আক্রাম আলী এবং বর্তমান চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাসের মাধ্যমে একটি টিম গঠন করে দেয়া হয়েছে।

    তারা উভয়পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করে সার্বিক অবস্থা জানাবেন এবং জালাল মিয়ার বন্ধ থাকা তিনটি দোকান খোলে দেয়ার সিদ্ধান্ত হয়।

    সালিশে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, বার পঞ্চায়েতের সভাপতি রইছ মিয়া।

    এছাড়াও বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান রইছ মিয়া চৌধুরী, আহছান উল্লাহ, আরব আলী, আক্রাম আলী, জাহির মিয়া মাস্টার, বরকত আলী, আব্দুর রহমান, আজদু মিয়া, ফরহাদ আহমেদ আব্বাস, হাজী জিতু মিয়া, কাউছার মিয়া, মোঃ জিতু মিয়া ।

    এছাড়াও বার পঞ্চায়েতের সকল মুরুব্বী এবং যুবকরা উপস্থিত ছিলেন।

  • লাখাইয়ে পোনা মাছ অবমুক্ত করে মৎস্য সপ্তাহ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    লাখাইয়ে পোনা মাছ অবমুক্ত করে মৎস্য সপ্তাহ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    লাখাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্ভোধনী দিনে পোনা মাছ অবমুক্ত ও সফল চাষীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত।

    রবিবার (২৯ আগষ্ট) দুপুরবেলা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, মৎস্য অফিসার ইদ্রিস তালুকদার, সহকারী মৎস্য অফিসার বোরহান উদ্দিন, সমবায় অফিসার ইসমাইল তালুকদার রাহি।

    পুরস্কার বিতরনী অনুষ্টান উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও মৎস্য অফিসার ইদ্রিস তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

    এতে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।

    বক্তব্য রাখেন বুল্লা ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, সমবায় অফিসার ইসমাইল তালুকদার রাহী প্রমূখ। অনুষ্ঠানে সফল মৎস্য চাষিদের মধ্যে ৩ জন চাষিকে পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কার প্রাপ্তরা হলেন শেখ মুক্তার হোসেন বেনু, জ্যোৎস্না বেগম, রায়হান উদ্দিন।

  • মাধবপুরে করাতকলের বিরুদ্ধে মোবাইল কোর্টের জেল ও জরিমানা

    মাধবপুরে করাতকলের বিরুদ্ধে মোবাইল কোর্টের জেল ও জরিমানা

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ও শাহজাহানপুর ইউনিয়নের অবৈধ করাতকলের বিরুদ্ধে বন বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করেছে।

    এসময় কয়েকটি করাতকলকে মামলা, জরিমানা ও বেশ কিছু মালামাল জব্দ করা হয়।

    আজ রবিবার ২৯ আগস্ট উপজেলার ২টি ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন এবং সহকারী কমিশনার ভুমি এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

    এসময় সরকারী নির্দেশনা অনুযায়ী সকল ডকুমেন্টস এবং অন্যান্য কাগজপত্রাদি প্রর্দশন করতে না পারার অপরাধে জেল ও জরিমানা করা হয়।

    হবিগঞ্জ নিউজের সাথে মোবাইল ফোনে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন।

    মোবাইল কোর্ট পরিচালনার সময় অবৈধভাবে করাতকল পরিচালনার অপরাধে করাত-কল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ এর আওতায় একজনকে ৩ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। ৬ টি করাতকলের কার্যক্রম বন্ধ ও যন্ত্রপাতি জব্দ করা হয় এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।