Category: হবিগঞ্জ

  • চুনারুঘাটে  রডের আঘাতে সাংবাদিক আহত

    চুনারুঘাটে রডের আঘাতে সাংবাদিক আহত

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় স্বপন আহমেদ নামে এক সাংবাদিককে আহত করে মোবাইল ফোন ও টাকা পয়সা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

    জানা গেছে ঘটনাটি ঘটেছে গতকাল ২৮ আগস্ট (শনিবার) সন্ধ্যা সাত ঘটিকায় চুনারুঘাট উপজেলার আমরোড বাজারের একটি চায়ের দোকানে।

    জানা যায়, সাংবাদিক স্বপন আহমেদ আমুরোড বাজারের আইয়ুব আলী মিয়ার চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। পূর্ব বিরোধের জের ধরে একদল লোক তার উপর হঠাৎ হামলা চালায়৷ তার মাথায় রড দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। তাদের হামলার এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এসময় হামলাকারীরা তার সাথে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আহত অবস্থায় স্বপনকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

    এঘটনায় আশপাশের লোকজন জানান, স্বপনের উপর হঠাৎ করে কিছু লোকজন এসে আক্রমন চালিয়ে আহত করে, কিন্তু ঠিক কি কারনে এই হামলার ঘটনা ঘটেছে এটা তারা জানেন না। এবিষয়ে স্বপন আহমেদ বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য স্বপন আহমেদ জাতীয় দৈনিক দেশের মানচিত্র পত্রিকা,অনলাইন jp টিভি,অনলাইন নিউজ পোর্টাল বিজয় বাংলা,নিউজ পোর্টাল সারা বাংলা,উচ্চ কন্ঠ,বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমসহ হবিগঞ্জ স্হানীয় পত্রিকাসহ আরও বেশকিছু নিউজ পোর্টালের চুনারুঘাট প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন। স্বপন আহমেদ চুনারুঘাট উপজেলার বনগাঁও গ্রামের আঃ হাইর মিয়ার পুত্র।

    এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ জানান, অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • হবিগঞ্জ জেলা মৎস উৎপাদনের সম্ভাবনাময় এলাকা – এমপি আবু জাহির

    হবিগঞ্জ জেলা মৎস উৎপাদনের সম্ভাবনাময় এলাকা – এমপি আবু জাহির

    জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে মৎস পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ ৩আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, হাওর বেষ্টিত এই হবিগঞ্জ জেলা মৎস উৎপাদনের সম্ভাবনাময় এলাকা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মৎসচাষীদের তালিকা তৈরি করে তাদেরকে বিভিন্ন প্রণোদনার আওতায় নিয়ে এসেছে।

    তিনি আরো বলেন, আমরা হবিগঞ্জে মৎস চাষ এবং আহরণের জন্য একটি মাষ্টার প্লান তৈরী করেছি, যা সারা দেশের মধ্যে রোল মডেল হিসেবে দাড় হবে।

    তিনি আজ হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন।

    “বেশী বেশী মৎস চাষ করি বেকারত্ব দুর করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস কর্মকর্তা নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, মৎস চাষী সাইফুল জামান চৌধুরী প্রমুখ।

    জেলা মৎস বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা মৎস কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।

  • লাখাইয়ে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম

    লাখাইয়ে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম

    লাখাই প্রতিনিধি লাখাইয়ে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় আকষ্মিক পরিদর্শন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মজনুর রহমান।

    তিনি উপজেলার করাব সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরদাবাদ সপ্রাবি, মোড়াকরি ১নং সপ্রাবি, পুস্পময়ী সপ্রাবি, বামৈ সপ্রাবি, হাজী আলফু মিয়া সপ্রাবি সহ বিভিন্ন বিদ্যালয় দিনব্যাপী পরিদর্শন করেন।

    পরিদর্শনকালে ওয়ার্ক শীট বিতরন, গুগল মিটে ক্লাস পরিচালনা সহ সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।

    উল্লেখ্য, বৈশ্বিক করোনা সংক্রমনের কারণে প্রায় ১৭ মাস যাবৎ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত ২৩শে আগস্ট ২০২১ ইং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকগণকে যথারীতি বিদ্যালয়ে উপস্থিত থাকা এবং বিদ্যালয়গুলো পাঠদান উপযোগী ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশনা প্রদান করে শিক্ষা মন্ত্রণালয়।

  • কালনী নদীর ভাঙ্গন প্রতিরোধে প্রতিরক্ষা কাজের উদ্বোধন করলেন এমপি মজিদ খান

    কালনী নদীর ভাঙ্গন প্রতিরোধে প্রতিরক্ষা কাজের উদ্বোধন করলেন এমপি মজিদ খান

    আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের সৌলরী বাজার সংলগ্ন কুশিয়ারার কালনী নদীর ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ ফেলে প্রতিরক্ষা কাজের শুভ উদ্বোধন করলেন বানিয়াচং – আজমিরীগঞ্জ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন। শনিবার দুপুর অনুমানিক সাড়ে ১২ টায় দিকে প্রতিরক্ষা কাজের শুভ উদ্বোধন করেন।

    আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের সৌলরী, মনিপুর, বদলপুর, কাদিরপুর, উমেদনগর, নজরাকান্দা, কণ্যাজুরি, রুদ্রনগর, সাহানগর সহ প্রায় ১০ গ্রামের বাড়িঘর, ফসলিজমি কুশিয়ারার কালনী নদীগর্ভে বিলীন হয়ে যায়। নদীর তীর ভাঙ্গনের বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।

    এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ভাঙ্গন প্রতিরোধে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৮৯ লক্ষ টাকা। মোট ৯’শ মিটার দীর্ঘ প্রতিরক্ষা কাজ করার কথা রয়েছে। তবে চলতি মৌসুমে ১৯৬ মিটার দীর্ঘ প্রতিরক্ষা কাজ করা হবে বলে জানা গেছে।

    সে পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে আজ শনিবার সকাল অনুমানিক সাড়ে ১১ টায় কাকাইলছেওয়ের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কুশিয়ারা নদীর বাম তীরে সৌলরী বাজার সংলগ্ন আপদকালীন জরুরি অস্হায়ী প্রতিরক্ষা কাজের শুভ উদ্বোধন অনুষ্টান অনুষ্টিত হয়।

    কাকাইলছেও ইউ,পি সদস্য নজরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহনেওয়াজ তালুকদার।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং – আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমী উপস্থিত ছিলেন।

    বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা আ,লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূঁইয়া, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সংশ্লিষ্ট ঠিকাদার ও জেলা আ,লীগ নেতা শরীফ উল্লাহ, আজমিরীগঞ্জ প্রসক্লাবের সভাপতি শেখ আমির হামজা, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিনয় সূত্রধর প্রমূখ।

  • বঙ্গবন্ধুর খুনীদেরকে পুনর্বাসন করেছেন জিয়াউর রহমান – এমপি আবু জাহির

    বঙ্গবন্ধুর খুনীদেরকে পুনর্বাসন করেছেন জিয়াউর রহমান – এমপি আবু জাহির

    হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, জিয়াউর রহমান পঁচাত্তরে বঙ্গবন্ধুর খুনিদের রাজনৈতিক পুনর্বাসন ও পৃষ্ঠপোষকতা করেছেন।

    ঠিক একই পন্থায় তার এজেন্ডা বাস্তবায়নে খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়ে এর পূর্ণতা দিয়েছেন। আজ যারা খালেদা জিয়াকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করতে চায়, বুঝতে হবে তারা পাকিস্তানি ভাবধারার ধারক-বাহক।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার এলাকায় জেলা কৃষক লীগের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

    এমপি আবু জাহির আরও বলেন, দেশি-বিদেশি চক্রান্তের শিকার হয়ে বঙ্গবন্ধুকে জীবন দিতে হয়েছে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নন, তিনি ছিলেন বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা। তিনি বিশ্বের যেখানেই যেতেন সেই দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাকে অভ্যর্থনা জানাতেন। বঙ্গবন্ধুর অবর্তমানে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে তার নির্দেশিত পথেই এগিয়ে যাবে দেশ।

    হবিগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মুক্তার হোসেন বেনুর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবীদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা। হবিগঞ্জ জেলা কৃষক লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এই সভায় উপস্থিত ছিলেন।

    সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে শোকের মাস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে জেলা কৃষক লীগ।

  • নবীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

    নবীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

    শাহরিয়ার আহমেদ শাওনঃ নবীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

    জানাযায় গতকাল শনিবার ৪ টার সময় নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়ন দুর্গাপুর গ্রামের আব্দুস শহীদ মিয়ার শিশু কন্যা শামছিয়া আক্তার (০৪) বাড়ীর পাশে খেলা করার সময় এক পর্যায়ে পরিবারের অগচরে বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়।

    পরিবারের লোকজন এসময় তাকে না পেয়ে খুজাখুজি করলে পরে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান।

    তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।এসময় মৃত্যুর খবর শুনে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

  • বানিয়াচংয়ে মৎস্য সপ্তাহের সফল অভিযান

    বানিয়াচংয়ে মৎস্য সপ্তাহের সফল অভিযান

    হবিগঞ্জের বানিয়াচংয়ে রাক্ষুসে পিরানহা মাছ বিক্রির সময় জব্দ করা হয়েছে।
    জাতীয়ভাবে মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে বিশেষ এই অভিযানে রাক্ষুসে পিরানহা মাছ জব্দ করা হয়েছে।

    জব্দকৃত মাছ বানিয়াচং দারুল কোরআন মাদ্রাসার ছাত্র বোর্ডিংয়ে দান করে দেওয়া হয়েছে।
    ২৮ আগস্ট শনিবার দুপুর সাড়ে বরোটায় উপজেলার আদর্শ বাজার থেকে স্থানীয় মৎস্য অফিসের লোকজন ১৫ কেজি মাছ জব্দ করেছেন।

    দেশিয় মাছের জন্য ক্ষতিকর এই মাছটি দীর্ঘদিন যাবৎ বানিয়াচং উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হলেও কর্তৃপক্ষর পক্ষ থেকে এ ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া হয় নাই।

    পিরানহা মাছ আমাদের দেশে উৎপাদন ও বিপনন সম্পূর্নভাবে নিষেধ থাকা স্বত্তে¡ও এই মাছটিকে রুপচাদা মাছ হিসেবে চাষ ও বিক্রয় করে থাকেন কতিপয় অসাধু ব্যাক্তিগন।

    এ দিকে জাতীয় মৎস্য সপ্তাহ ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত পালন করা হচ্ছে।

    এ উপলক্ষ্যে বানিয়াচং উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে সকাল ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বানিয়াচং উপজেলার জন্য মাছের চাহিদা রয়েছে ৪ হাজার ৫শ মেট্রিক টন।

    এর বিপরীতে মাছ উৎপাদন হচ্ছে ৭ হাজার মেট্রিক টন।

    মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপী মাছের পোনা অবমুক্তকরন,মৎস্য চাষীদের সাথে মতবিনিময়,বিভিন্ন মৎস্য প্রকল্প পরিদর্শন ও বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হবে।

    সাংবাদিকদের কে প্রেসব্রিফিং করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নূরুল একরাম।

    এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া,সিনিয়র সাংবাদিক ইমদাদুল হোসেন খান,মখলিছ মিয়া প্রমূখ। এছাড়াও বানিয়াচংয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মাধ্যমের গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।