Close
Optional callout text
Hello World!

বিয়ের ২মাসে নববধু নিখোঁজ

হবিগঞ্জের বাহুবলে বিয়ের ২ মাসের মাথায় নানার বাড়ি থেকে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী হাদিছ মিয়া বাহুবল মডেল থানায় একটি জিডি এন্ট্রি করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার হাফিজপুর চারগাঁও গ্রামে।

জানা যায়, বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের বাগদাইর গ্রামের আব্দুল কাইয়ুম মিয়ার ছেলে প্রায় দুই আড়াই মাস পূর্বে পারিবারিক ভাবে বিয়ে করেন, হাফিজপুর চারগাঁও গ্রামের লতিফ মিয়ার নাতনী মোছাঃ নিছবা আক্তার (১৯)কে, বিয়ের পর তাদের সংসার মোটামুটি ভালোই চলছিলো।

গত কিছুদিন পূর্ব নিছবা আক্তার চলে যায় নানা লতিফ মিয়ার বাড়িতে, এরই মধ্যে স্বামী হাদিছ মিয়াকেও নানার বাড়ি নিয়ে যায় নিছবা আক্তার। নিছবা আক্তার গত সোমবার (২৩ আগস্ট) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার মিরপুর বাজারে মার্কেট করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি নিছবা আক্তার, এ সময় স্বামী হাদিছ মিয়া নানা শশুর বাড়ির কৃষি জমিতে কাজে ছিলো, হাদিছ মিয়া কাজ থেকে বাড়িতে এসে দেখেন স্ত্রী নিছবা আক্তার বাড়িতে নেই।

সে কোথায় আছে জানতে চাইলে বাড়ির লোকজন জানান, নিছবা আক্তার মিরপুর বাজারে মার্কেট করতে গেছে, হাদিছ মিয়া রাত পর্যন্ত অপেক্ষা করে স্ত্রী বাড়িতে না আসায় আত্মীয় স্বজনের বাড়ি সহ বিভিন্ন স্থানে খোঁজ খবর নেন।

নিছবা আক্তারকে কোথাও খোঁজে না পেয়ে বাহুবল মডেল থানায় জিডি এন্ট্রি দায়ের করেছেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, একজন মহিলা নিখোজের বিষয়ে থানায় জিডি হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

scroll to top